Home আঞ্চলিক কালীগঞ্জের লাভলী বেগমের কাছে সব মাতৃস্নেহ হার মেনেছে

কালীগঞ্জের লাভলী বেগমের কাছে সব মাতৃস্নেহ হার মেনেছে

160

সাবজাল হোসেন ,বিশেষ প্রতিনিধি ॥

ইসমাইল,ইসরাত,প্রতিবন্ধি ইউনুছ এরা ৩ ভাই। ছোট অবস্থায় তাদের মা মরিয়ম বেগম মারা যান। সে সময়ে প্রতিবন্ধি ইউনুছের বয়স মাত্র ১৩ মাস। বাবা সাহেব আলী মোবারকগঞ্জ চিনিকলের একজন নিয়মিত শ্রমিক। সাত সকালেই তাকে চলে যেতে হয় নিজের কাজে। বাড়িতে সারাদিন কে ওদের দেখাশুনা করবে। অবুঝ ৩ টি শিশুকে নিয়ে পড়েন চরম বিপাকে। নিরুপায় হয়ে খুব শীঘ্রই লাভলী খাতুনকে বিয়ে করে তার হাতে তুলে দেন। তখন থেকেই শিশু ৩ টিকে নিজ গর্ভের সন্তানের মত বুকে জড়িযে নেন। তাদের কথা চিন্তা করে নিজের গর্ভে কোন সন্তান ধারন করেননি। তার ভাষ্য, গর্ভে ধারন না করলেও এখন ওরাই আমার সন্তান। ওরাই আমার বুকের ধন। এখন অন্য ২ সন্তান বেশ বড় হয়ে গেলেও ছোট ছেলে প্রতিবন্ধি ইউনুছকে নিয়ে অনেক চিন্তায় আছেন।

লাভলী খাতুন জানান, ইউনুছ জন্মগত প্রতিবন্ধী। শুনেছি সে ভুমিষ্ঠ হওয়ার পর খেচুনী হয়েছিল। এরপর সে শারীরিক ও বাক প্রতিবন্ধি হয়ে গেছে। অভাবের সংসারে সাধ্যমত চেষ্টা করেও আর ভালো হয়নি। ৬ বছর বয়স হয়ে গেলেও সে উঠে দাঁড়াতে কথা বলতে পারে না। সারাক্ষণ মুখে বিড়বিড় শব্দ করলেও তা বোঝা যায় না। ইউনুছের বাবা মোবারকগঞ্জ চিনিকলের অল্প বেতনভুক্ত শ্রমিক। তারা মিলের শ্রমিক কলোণীতে বসবাস করেন। সংসারে সম্বল বলতে যা ছিল তা প্রায় সব চলে গেছে ইউনুসের চিকিৎসায়। আশপাশের অনেক চিকিৎসক দেখিয়েছেন কিন্ত সুস্থ হয়নি ইউনুছ। সর্বোশেষ তাকে যশোর শিশু আদদীনের ডাক্তার দেখানো হচ্ছে। তবে অনেক চিকিৎসক বলেছেন ইউনুছকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে পারলে এখনও সুস্থ করা সম্ভব। কিন্ত কোথায় পাবেন এতো টাকা। যা আয় করেন তা দিয়ে অভাবে তাদের দিন কাটে এরমধ্যে কি করে তার চিকিৎসা করাবেন সারাক্ষন সে চিন্তায় আছেন তারা।

বাবা সাহেব আলী,মোবারকগঞ্জ সুগার মিলের সামান্য কর্মচারী। মোবারকগঞ্জ কলোনীতেই তাদের বসবাস। বহুমাত্রিক প্রতিবন্ধী। বাবা সাহেব আলী জানান, প্রতিবন্ধি ইউনুছের গর্ভধারিনী মা মরিয়ম মারা গেলেও ওদের মায়ের আসনে এখন লাভলী বেগম। সে যেভাবে সন্তান ৩ টিকে বুকে আগলিয়ে রেখেছেন তা অন্য মায়েদের জন্য শিক্ষণীয়। তার মাতৃ¯েœহের কোন জুড়ি নেই। আমি নিজে শ্রমিকের কাজ করি। ফলে ইউনুছকে নিয়ে বেশি সময় দিতে পারি না। কিন্ত ওদের মা হিসেবে লাভলী যা করে তার কোন তুলনা নেই। যেদিন ইউনুছের ডাক্তার দেখানোর দরকার পড়ে ছেলে বুকে নিয়ে একাই চলে যায় লাভলী।

সাহেব আলী আরও জানান,ইউনুছের চিকিৎসায় এ এলাকার অনেক ডাক্তার দেখিয়েছেন সকলেই বলেছেন উন্নত চিকিৎসায় ঢাকায় নিলে ইউনুছ সুস্থ হবে। কিন্ত তা অনেক ব্যয়বহুল। বাবা হয়ে পয়সার অভাবে ছেলেকে চিকিৎসা করাতে পারছিনা। ছেলেটা যখন আমার মুখের দিকে তাকিয়ে বাঁচার আকুতি দেখায় তখন তা সহ্য করা পৃথিবীর যে কোন বাবার জন্যই কষ্টকর।