রূপসা প্রতিনিধি :
রূপসায় প্রথম শ্রেণীর এক শিশুকে জোর পূর্বক শারিরীক নির্যাতন করায় মুছা সরদার(৫০) নামে এক ব্যক্তির বিরুদ্বে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত মুছা সর্দার রামনগর এলাকায় মৃত হাসেন সরদারের ছেলে।
পুলিশ জানায়, শিশুটির পরিবার উপজেলার রামনগর এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে শিশু কন্যা (৮) কোচিং করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এসময় ধর্ষক মুছার বাড়ির সামনে যাবার সময় শিশুটির মুখ চেপে ধরে নিজ ঘরের মধ্যে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এঘটনা কাউকে বললে তাকে জীবনে শেষ করে দিবে বলে সে হুমকি দেয়। এমনকি শিশুটির পরিবার বিষয়টি কাউকে জানাইলে তাদের বড় ধরনের ক্ষতি করার ও হুমকি দেয়। শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে ঘটনাটি জানায়। শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুর মাতা বাদী হয়ে অভিযুক্ত মুছা সরদারকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। যার নং-১৫,তাং-১৪/৯/২১ইং। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, শিশুকে র্ধষণ করার অপরাধে মুছা সরদার নামে এক ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতার করার অভিযান অব্যহত রয়েছে।











































