Home আঞ্চলিক মহাসড়কে শৃংখলা রক্ষায় হাইওয়ে পুলিশের সচেতনতামুলক সমাবেশ

মহাসড়কে শৃংখলা রক্ষায় হাইওয়ে পুলিশের সচেতনতামুলক সমাবেশ

38

বিশেষ প্রতিনিধি ॥

পুলিশিই জনতা ,জনতাই পুলিশ এ প্রতিপাদ্য সামনে রেখে মহাসড়কে মাদক ও চোরাচালান,ডাকাতি,চাঁদাবাজি,সড়ক দূর্ঘটনা রোধসহ মহাসড়কে যান চলাচলে শৃংখলা বজায় রাখার লক্ষ্যে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানা চত্বরে বিকাল ৪ টায় হাইওয়ে ওসি শেখ মেজবাহ্ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন হামিদুল আলম (বিপিএমপিপিএম) পুলিশ সুপার হাইওয়ে পুলিশ মাদারিপুর রিজিওন, আরও বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী হাইওয়ে পুলিশের যশোর সার্কেল, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ কমিউনিটি বিট পুলিশিং এর সভাপতি আবু সিদ্দিক প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মওলানা আমিনুর রহমান।

এ সময় সরোয়র হোসেন যশোর বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি, কালীগঞ্জ মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন, সহ-সভাপতি আজিজুর রহমান তপন ট্রাক ব্যাবসায়ী সেলিম রেজাসহ মিডিয়াকর্মিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হামিদুল আলম (বিপিএমপিপিএম) বলেন, মহাসড়কে কোন বিশৃংখলা হলে, কেউ চাঁদাবাজি করলে অথবা যে কোন ধরনের অপরাধ সংগঠিত হলে আমাকে জানালেই কঠোর ব্যবস্থা গ্রহন করবো। হাইওয়ে পুলিশের সকলকে তিনি জনগনের সেবার কাজে কাজ করতে আহবান করেন।