Home জাতীয় ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন’র

৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন’র

9

স্টাফ রিপোর্টার ।।

১৫ দফা দাবি আদায়ের লক্ষে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর ভোর ৬ টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬ টা পর্যন্ত ৭২ ঘণ্টা সব ধরনের পণ্যবাহী যানবাহন চলবে না বলে সংগঠনটির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, এ কর্ম বিরতিকে সমর্থন জানিয়ে বেনাপোল বন্দর এলাকায় লিফলেট বিতরণ করেছে বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতি।

অ্যাসোসিয়েশনের ১৫ দাবির মধ্যে রয়েছে-

মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর (AIT) এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

যে সব চালক ভারি মোটরযান চালাচ্ছে তাদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফি’র বিনিময়ে অবিলম্বে ভারী ড্রাইভার লাইসেন্স প্রদান করতে হবে।

ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও পরীক্ষা পদ্ধতি বাতিল করতে হবে।

পণ্য পরিবহন খাতের ট্রাক ও কাভার্ডভ্যান প্রইমমুভার ট্রেলার পরিস্থিতি সরকার নিবন্ধিত শ্রমিক ইউনিয়নগুলো গঠনতন্ত্র সমস্ত কল্যাণ তহবিল সংগ্রহের ওপর কোনো অজুহাত বিধিনিষেধ আরোপ করা চলবে না।

চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেলাস শ্রমিক ইউনিয়ন রেজিস্টার নম্বর ২০৮৮ কৃত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমীপে পেশ করা প্রস্তাব বা সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

সকল শ্রেণির মোটরযানের নিয়জিত সড়ক পরিবহন শ্রমিকদেরকে রাষ্ট্রীয় বাহিনীর মত রেশন সুবিধার আওতায় আনতে হবে।

সকল বন্দরে অবস্থিত ট্রান্সপোট এজেন্সির মনোনীত প্রতিনিধি এবং সকল ড্রাইভার ও সহকারীকে সকল বন্দরে হয়রানি মুক্ত প্রবেশের সুবিধার্থে বার্ষিক নবায়নযোগ্য বায়োমেট্রিক স্মার্ট কার্ড প্রদান করতে হবে।

দেশের সব বন্দরের অভ্যন্তর হতে আমদানিকৃত পণ্য লোডের সময় অথবা লোডের পর অবৈধ পণ্যের তথ্যভিত্তিক প্রশাসন কর্তৃক কোনো ট্রাক আটক বা ট্রান্সপোর্ট এজেন্সি বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না।

গাড়ির কাগজপত্র চেকিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারিত করতে হবে। গাড়ির যত্রতত্র চেকিং করা যাবে না। পুলিশের ঘুষ বাণিজ্যসহ সব প্রকার হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

প্রতি ৫০ কিলোমিটার পর পর পণ্য পরিবহনের শ্রমিকদের জন্য দেশের সড়ক মহাসড়কে নিরাপদ দূরত্ব উভয় পাশে বিশ্রামাগার ট্রাক কাভার্ডভ্যান প্রাইমমুভার ট্রেলার টার্মিনাল নির্মাণ করতে হবে।

সড়ক দুর্ঘটনায় বা চোর ডাকাতদের হাতে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অথবা তাদের হেফাজতে মৃত্যু বরণকারী সড়ক পরিবহন শ্রমিকদের পরিবারকে রাষ্ট্রীয় তহবিল থেকে এককালীন নগদ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আহত শ্রমিককে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার খরচ ও জীবিকা ভাতা প্রদান করতে হবে।

সড়ক পরিবহন সংক্রান্ত যাবতীয় সরকারি সংস্থা ও ফোরামে বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্যের পরিবহন মালিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন বাংলাদেশ ট্যাংকলরী ও নার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের প্রতি নিবন্ধিত নিশ্চিত করতে হবে।

আমদানিকৃত পণ্য দেশের অভ্যন্তরে পরিবহন করার সময় পণ্যবাহী ট্রাকে অবৈধ পণ্য থাকার কারণে পথিমধ্যে প্রশাসন কর্তৃক আটক করলে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে আমদানিকৃত বৈধ পণ্যের সংশ্লিষ্ট ট্রান্সপোর্টের কাছে হস্তান্তর করতে হবে। এবং সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট এজেন্সির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না।

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান, প্রাইমমুভার পরিবহন মালিক অ্যাসোসিয়েশন সহ সভাপতি মাসুম পাটোয়ারী জানিয়েছেন, ইতিপূর্বে এসব দাবি নিয়ে সরকারপক্ষকে অবগত করা হয়েছে। তবে সেখান থেকে সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে দাবি আদায়ে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সময় মত কর্মবিরতি পালন করবে সংশ্লিষ্টরা।