বিশেষ প্রতিনিধি ॥
ভরসার নতুন জানালা এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় নারীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মোট ৫’শ জনকে এই সহযোগিতা প্রদান করা হয়।
রোববার সকালে সুনিকেতন পাঠশালা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। এ সময় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কৌশিক খান, উপজেলা সমবায় অফিসার মোঃ আসাদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক,একটি বাড়ি একটি খামারের ম্যানেজার শাহরিয়ার আলম,কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,সাধারন সম্পাদক সাবজাল হোসেন, কালীগঞ্জ থানার এস আই কাবিরুল ইসলাম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান মিজান, সুফিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৫’শতাধিক অসহায় মহিলাদের হাতে চাউল এবং ডাল তুলে দেয়া হয়।
কালীগঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অবাঞ্চিত ঘোষনা ॥ কমিটি বিলুপ্ত
ঝিনাইদহ কালীগঞ্জের আলাইপুর গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্ষাতন চালনাকারী সেই সেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমানকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। ওই গ্রামের শান্তি শৃংখলা রক্ষায় শনিবার রাতে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার গ্রামবাসীদের দেয়া অভিযোগের প্রেক্ষিতে বিস্তারিত যাচাই বাছাই শেষে এ ঘোষনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগসহ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ফলে যারা এ চেতনার ধার না ধেরে সংখ্যালঘুদের নির্যাতন করবে অথবা প্রভাব বিস্তার করে অশান্তি সৃষ্টিসহ ভয়ভীতি দেখাবে তাকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রয়োজনে অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি শালিসী সভায় দৃড়তার সাথে বলেন, আইন সকলের জন্য সমান। অপরাধ করল্ েকেউ রেহায় পাবে না। এর আগে কালীগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন চালানোর খবর পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশ হওয়ার পর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ঘটনার বিষয় তদন্তে সরাসরি ওই গ্রামে এসে কথিত মিজানের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতার প্রমান পান। এরপর তিনি প্রেসক্লাব বরাবর পাঠানো অপর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
এ বিষয়ে গ্রামটির সামাজিক মাতবর বা নেতৃবৃন্দ বলেন, সমাজের বেশিরভাগ মানুষ ভালো। কিন্ত দু- একজন দুষ্টু প্রকৃতির মানুষের জন্য সমগ্র গ্রামে অশান্তি চলতে দেয়া যায়। প্রয়োজন আইনের আশ্রয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি পাওয়া কালীগঞ্জের সংখ্যালঘুদের ওপর চালানো নির্যাতনের অভিেিযাগের প্রেক্ষিতে গত শনিবার রাত ৯ টায় আলাইপুর গ্রামের দাসপাড়াতে এক সালিশী সভা গ্রামবাসীর উপস্থিতিতে অনষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার গ্রামটিতে বসবাসের উপযোগী করতে ও দোষী মিজানের বিচারের জন্য শালিসী সভায় অংশ নেন। তিনি এ সময় ছাড়াও বিগত কয়দিন গ্রামটির শান্তি শৃংখলা রক্ষায় গ্রামবাসী ও সংশ্লিষ্ঠ পরিবারের লোকজনের সাথে একাধিকবার কথা বলেছেন। গ্রামের লোকজন সকলে মিলেমিশে বসবাস করার ইচ্ছে পোষন করলে তিনি তা বাস্তবায়নে আপ্রান চেষ্টা করে সফল হয়েছেন। শনিবার রাতে অনুষ্ঠিত শালিসী সভায় গ্রামবাসী সামাজিক বিচারদের কথা সকলে মনোযোগ দিয়ে শোনেন। শুনানী শেষে অভিযুক্ত মিজানের দোষ প্রমাণিত হয়। তাছাঢ়া উপস্থিত সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত সাংসদসহ সামাজিক বিচারকবৃন্দ মিজানকে অবাঞ্চিত ঘোষনা করেন। এ সময় কালীগঞ্জ উপজেলা পূজা উৎযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মী ও গ্রামটির সামাজিক মাতবরেরা উপস্থিত ছিলেন।











































