Home আঞ্চলিক খালিশপুরে ছায়াবৃক্ষের দেশীয় ফলজ গাছের চারারোপণ অভিযান

খালিশপুরে ছায়াবৃক্ষের দেশীয় ফলজ গাছের চারারোপণ অভিযান

11

খবর বিজ্ঞপ্তি।।

আজ ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছায়াবৃক্ষের আয়োজনে এবং আরসিসি বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়।

বিদেশি এবং হাইব্রিড জাতের গাছের আগ্রাসনে দেশি জাতের ফলজ গাছ আজ বিলুপ্তপ্রায়। তাই পরবর্তী প্রজন্মকে দেশি জাতের ফলজ গাছের সাথে পরিচয় করানো এবং সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও নগরীর বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আফরোজ খানের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, বিশিষ্ট সামাজসেবক লিটন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবাহান, রুহুল আমিন, সহকারি শিক্ষক আসমা খানম, মোহাম্মদ নুর আলম হাওলাদার, জেসমিন খাতুন, মোহাম্মদ সেলিম, মারুফ হোসেন, রাব্বি প্রমূখ।