খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা।।
বর্তমান সরকারের যুগান্তকারী শিক্ষা বিপ্লব ঘটাতে স্কুল কলেজ উন্নয়নে বদ্ধ পরিকর। সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে প্রধান শিক্ষক রেজাউল করিম ও অত্র স্কুল পরিচালনা কমিটি (এডহক) সদস্য আহসান হাবিব মিন্টুর বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এতে প্রথমে স্কুলের ভবন নির্মাণ কাজ শুরু করলে প্রধান শিক্ষক রেজাউল করিম ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস মধু ট্রের্ডাস এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম মধু দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। এর কিছু দিন পরে প্রধান শিক্ষক রেজাউল করিম ও আহসান হাবিব মিন্টু সুকৌশলে এই ঠিকাদার এর কাছ থেকে প্রথম ধাপে জোরপূর্বক নগদে ১ লক্ষ টাকা চাঁদা গ্রহন করে।
সরকারি বরাদ্দকৃত ২ কোটি ৫৯ লক্ষ ৪৯ হাজার ৩৮ টাকার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে রক্ষক হয়ে ভক্ষনের চেষ্টা অব্যাহত রয়েছে এই প্রধান শিক্ষক। তাছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অর্থ আত্মসাৎ একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভবন নির্মাণ এর শেষ সময়ে আবারও ৫০ হাজার টাকার চাঁদার দাবী করে উল্লেখিত ব্যক্তিরা। ঠিকাদার প্রতিষ্ঠান টাকা দিতে রাজি না হলে তার পৈষ ক্যাডার তালতলা গ্রামের গিয়াসউদ্দিনের পুত্র আহসান হাবীব মিন্টু নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে আহসান হাবিব মিন্টু সাংবাদিককে বলেন, আমি কখনো চাঁদার টাকা নেয়নি এবং চাঁদা চায়নি এবং স্কুলের নির্মাণ কাজা বন্ধ করে দেয়নি। নির্মাণ কাজের মান ভালোর জন্য তিনি কন্টাকটারদের কে বলেন। উক্ত বিষয়ে কথা বলার জন্য অত্র স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিমের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সার্বিক বিষয়ে কথা হয় ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র স্কুলের পরিচালনা কমিটির সাবেক সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ।
তিনি এ প্রতিবেদককে বলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম ও কমিটি সদস্য মিন্টু যদি চাঁদা চেয়ে থাকে তাহলে সাথে সাথে তাদের বিরুদ্ধে একশানে যাওয়া উচিত। তাছাড়া শিক্ষাঙ্গনে চাঁদাবাজি শোভনীয় নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।











































