Home আঞ্চলিক কেডিএ’র অননুমোদিত আবাসন প্রকল্প উচ্ছেদে অভিযান

কেডিএ’র অননুমোদিত আবাসন প্রকল্প উচ্ছেদে অভিযান

4


স্টাফ রিপোর্টার ।।

খুলনা মহানগরীর সিটি বাইপাস সংলগ্নে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে কেডিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপংকর দাসের নেতৃত্বে রিয়েল এষ্টেট উন্নয়ন ও ব্যবস্থপনা আইনে কেডিএ’র আওতাধীন এলাকায় অননুমোদিত বেসরকারী আবাসন প্রকল্পের বিরূদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সিটি বাইপাসপাশর্^স্থ বিসমিল্লাহ প্রোপার্টিজ, নিউ মডেল টাউন, রূপসী গার্ডেন, সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডার্স লিঃ ও টুটুল নগর আবাসিক প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে সাইনবোর্ড অপসারণ, প্লটিং এর বাউন্ডারী দেয়াল এবং অন্যান্য সংশ্লিষ্ট স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিকল্পনা শাখার প্রধান মোঃ তানভীর আহমেদ, পরিকল্পনা কর্মকর্তা (চঃ দাঃ), সহকারী টাউন প্ল্যানার আবু সাঈদ, সহকারী টাউন প্ল্যানার রাকিবুল হাসান। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।

অভিযান শেষে বলা হয়েছে কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেঃ জেনাঃ মোঃ মাহবুবুল ইসলাম খুলনাকে সুন্দরভাবে সাজানোর জন্য ও আধুনিক করে গড়ে তোলার লক্ষে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যহত রাখবেন বলে জানান।