Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

30

কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি

কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে এক ইয়াবা ব্যবসায়ী আটক। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার মাটিভাঙা এলাকা থেকে ৯৭ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি আউটপোস্ট কয়রার টহল দলের সদস্যরা। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এম. মামুনুর রহমান। তিনি জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৭ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিজিসি কয়রা আউটপোস্টের টহল দলের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কয়রার মাটিভাঙা এলাকা থেকে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী খাইরুল হোসেন (৩০) কে ৯৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। মাদক পাচারকারী খাইরুল হোসেন গোপনে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে এবং নিজেও ইয়াবা সেবন করে। আটক খাইরুল হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারী গ্রামের মোঃ নুর আহমেদ তরফদারের পুত্র। জব্দকৃত ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খাইরুল হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড। তিনি আরও বলেন, কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

খুলনা মহানগর হকার্স ইউনিয়ন এর সাধারন সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর হকার্স ইউনিয়ন, রেজি: নং- ১১৬৯ এর উদ্যেগে সংগঠনের কার্যালয়ে সকাল-১১:০০ টায় এক বিশেষ সাধারন-সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রশিদ শিকদার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মো: মেজবা উদ্দিন। উক্ত সভায় বক্তৃতা করেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, মো: জয়নাল আবেদীন, মো: আসাদুজ্জামান মুন্না, মো: শরীফ মোর্ত্তজা আলী, ইউনুস মুন্সি, মো: আনিসুর রহমান, মো: জামাল হোসেন, মো: খালেক শিকদার, মো: বাবুল হোসেন, মো: রাজু ব্যাপারী, মো: আইনুল ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ, সোহেল বিন জয়নাল, আশরাফ হোসেন ইকলাস, মো: খোকন, মো: রাসেল, মো: কবির হোসেন, মো: তরিকুল ইসলাম, মো: লাল মিয়া, মো: মহিদুল ইসলাম, মো: বেল্লাল হোসেন, মো: ইকবাল হোসেন, মো: মহিদুল, মো: ইকবল চৌধরী, মো: বাকু, জাহিদুর রহমান রাজ, মোহাম্মদ রাসেল, মো: শাহাজাহান খা সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ।

সভায়, ইউনিয়নের সভাপতি শেখ আনিসুর রহমান গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বর নির্বাচিত হওয়ায় ও সংগঠনের সাংগঠনিক কোন কর্মকান্ডে উপস্থিত থাকতে না পারায়, উপস্থিত সভাপতির সম্পতিতে এবং উপস্থিত সকলের সর্ব-সম্মতিক্রমে কার্য-নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রশিদ শিকদারকে ইউনিয়নের সভাপতি নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায়, জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, খুলনা মহানগর শ্রমিক লীগের সকল কর্মসূচী সফল করার জন্য হকার্স ইউনিয়নের সকল নেতাকর্মী সহ সর্বস্থরের  শ্রমিক কর্মচারীদেরকে আহ্বান জানান।

সভাশেষে নেতৃবৃন্দ আরো বলেন, করোনা কালীন সময়ে হকার্স ইউনিয়নের শ্রমিক সহ বিভিন্ন শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে, তাই বর্তমান পরিস্থিতির কথা আমলে নিয়ে মাননীয় মেয়র জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মহোদয় ও মাননীয় পুলিশ কমিশনার এবং খুলনা এর জেলা প্রশাষক মহোদয় এর কাছে মানবিক কারনে সহায়তা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

পাইকগাছায় ৩ ইউনিয়নে করোনার দ্বিতীয় ডোজের গন টিকা দেয়া শুরু

পাইকগাছা প্রতিনিধি

 পাইকগাছায় দশ ইউনিয়নে মধ্যে ৩ ইউনিয়নে করোনার দ্বতীয় ডোজের গন টিকা দেয়া শুরু হয়েছে। বুধবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে এ টিকার কার্যক্রম পরিচালনা করা হয়। গদাইপুর ইউনিয়নে ৯শ, সোলাদানা ৭শ ও লস্কর ইউনিয়নে ৬শ মানুষকে এ টিকার আওতায় আনা হয়। গদাইপুর ইউনিয়নে সকালে মটবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির প্রঙ্গনে টিকার উদ্ধোধন করেন চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। উপস্থিত ছিলেন শিক্ষক এস এম মোজাম্মল হক, আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র অধিকারী, ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, ইউপি সদস্য জগন্নাথ দেব নাথ, সুপার আমিনুর রহমান। সোলাদানা ও লস্কর ইউনিয়নে টিকার উদ্বোধন করেন চেয়ারম্যান এস এম এনামুল হক ও কে এম আরিফুজ্জামান তুহিন। টিকার কার্যক্রম পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উল্লেখ্য গত ৮ আগস্ট করোনা ভাইরাস প্রতিরোধের ১০ টি ইউনিয়নে প্রথম ডোজ গণ টিকা প্রদান শুরু হয়ে ছিলো। এ সময়  হরিঢালী ৮শ, কপিলমুনি ৮শ, চাঁদখালী ৮শ, গড়ইখালী ৮শ, লতা ২শ, দেলুটি ২শ, গড়ইখালী ২শ মোট ১০ ইউনিয়নে ৬হাজার হাজার মানুষকে এ টিকার আওতায় আনা হয় বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিষ চন্দ্র গোলদার। এ সময় তিনি বলেন, পর্যায় ক্রমে সব ইউনিয়নে দ্বতীয় ডোজ টিকা সম্পন্ন করা হবে। টিকার কোন ঘাটতি নেই।

বাংলাদেশ ক্রিকেট দলকে খুবি উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স প্রশংসনীয়। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ৩-১ ব্যবধানে সিরিজ জয় ধারাবাহিক উন্নতির দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন টাইগারদের এমন পারফরমেন্স আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, টিম ম্যানেজার ও কোচসহ সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

খুবি উপাচার্যের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সৌজন্য সাক্ষাত, গবেষণা সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা

খবর বিজ্ঞপ্তি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) নিরঞ্জন দেবনাথ বুধবার সকাল সাড়ে ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তাঁর কার্যালয়ের সৌজন্য সাক্ষাত করেন। অতিরিক্ত সচিব দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে নানামুখী গবেষণা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের কয়েকটি দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়নের আরও বেশি গবেষণা হওয়া প্রয়োজন। গবেষণা ছাড়া একটি দেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না। গবেষণা সহায়তায় বর্তমান সরকারের উত্তরোত্তর বরাদ্দ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন এবং একই সাথে অন্যান্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা দরকার। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে প্রতিনিধি রাখা বিষয়টিও তিনি তুলে ধরেন। খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে একটি অবস্থান সৃষ্টি করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, গবেষণা কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে আমরা স্কলারশিপের পরিমাণ বৃদ্ধিসহ নানা সুবিধা সৃষ্টিরও উদ্যোগ নেওয়া হচ্ছে। অতিরিক্ত সচিব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গবেষণা খাতে সম্ভাব্য সহায়তার বিষয়ে মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ে তুলে ধরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় মন্ত্রণালয়ের উপ-সচিব (অধিশাখা-৩, বাজেট শাখা) বাবুল মিয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল এর পরিচালক প্রফেসর ড. মুরছালিন বিল্লাহ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবির শিক্ষক কর্মকর্তা কর্মচারিরা পাবেন উন্নত স্বাস্থ্যসেবা ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের অর্থ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের অধিকতর স্বাস্থ্যসেবা সুবিধা এবং চাকুরী ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যুর পাশাপাশি নানা দুর্ঘটনাজনিত মৃত্যু ও অঙ্গহানি হলে তার জন্য জীবন বীমার অর্থ প্রাপ্তি বিষয়ে বুধবার দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সকাল ১০টায় উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রাপ্তির বিষয়ে ল্যাবএইড ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা ল্যাবএইডের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে ছাড়মূল্যে সেবা পাবেন এবং দেশের যেকোন স্থানে অবস্থিত উক্ত প্রতিষ্ঠান থেকে এ সেবা নিতে পারবেন। অপরদিকে বেলা সাড়ে ১০টায় চাকুরীকালীন স্বাভাবিক মৃত্যু ছাড়াও দুর্ঘটনাজনিত মৃত্যু, অঙ্গহানিসহ কয়েকটি বিষয়ে ক্ষতিপূরণ হিসেবে জীবন বীমার অর্থ প্রাপ্তির সুবিধা নিয়ে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাথে এমওইউ স্বাক্ষরিত হয়।

উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের সাথে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাক্কালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেন বিশেষ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের উন্নত চিকিৎসা প্রাপ্তির সুবিধা থাকা জরুরি। বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখনও উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুবিধা সৃষ্টি হয়নি তাই বেসরকারি একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তি হওয়ায় এ ধরনের সেবা পাওয়ার পথ সুগম হলো। তিনি এই চুক্তির বিষয়ে কাজ ও সমন্বয় করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান। ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাথে এর আগে একটি মাত্র বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের চুক্তি ছিলো। এখন তার সাথে আরও কয়েকটি শর্ত ও সুবিধা যোগ করে নতুন করে দশ বছর মেয়াদী এই এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এখন কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী চাকুরীরত অবস্থায় স্বাভাবিক মৃত্যুবরণ করা ছাড়াও দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু বা অঙ্গহানি বা অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তিনি জীবন বীমার আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং উভয় প্রতিষ্ঠানের নির্বাহী কর্তৃপক্ষ স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এরপরে তা উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতির উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে হস্তান্তর করা হয়। এর আগে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও উক্ত প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত, শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

খুবির ট্রেজারারের বিদায় সংবর্ধনা আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর কর্মমেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ‘কর্মে তোমার প্রীতির চিহ্ন, মর্মে থাকুক লেখা’ শীর্ষক বিদায় সংবর্ধনা : গোধুলির গান আয়োজন করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার পালিত হয়। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা কেক কাটা হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন ও একই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, ডিসিপ্লিনের প্রথম শিক্ষক প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে প্রফেসর মোঃ ইয়াছিন আলী, অ্যালামনাই ও জাতিসংঘের এফএও’র সুদানে কর্মরত হেড অব ইমার্জেন্সি মোঃ মেজবানুর রহমান। সূচনা বক্তব্য রাখেন অ্যালামনাই ও প্রথম ব্যাচের শিক্ষার্থী, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ইয়ামিন কবীর। সঞ্চালনা করেন অ্যালামনাই ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম।

বক্তারা জানান, করোনা মহামারির পরিস্থিতির উন্নতি হলে আগামী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আড়ম্বর পরিবেশে ২৫ বছর পূর্তি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের এ দিনে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন যাত্রা শুরু করে। প্রথম ব্যাচে মোট ২৬ জন শিক্ষার্থী নিয়ে এ অভিযাত্রা শুরু হয়।

চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের বিরুদ্ধে জমি আছে ঘর নেই প্রকল্পে অর্থ আতœসাতের অভিযোগের সত্যতা খুজে পায়নি তদন্ত কমিটি

ফুলবাড়ীগেট(খুলনা)  প্রতিনিধি 

যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত  ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমান এর বিরদ্ধে জমি আছে ঘর নেই প্রকল্পে অর্থ আতœসাৎ এর বিষয়ে আনিত অভিযোগের সত্যতা খুজে পায়নি তদন্ত কমিটি । গত ২৯ আগষ্ট পল্লী সঞ্চয় ব্যাংক দিঘলিয়া শাখার ব্যাপস্থাপক জয়ান্ত কুমার ঘোষ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নিকট তদন্ত প্রতিবেদন প্রেরন করে , প্রতিবেদনে    ফাতেমা বেগম সহ ২৪ জন লোকের সাক্ষরকৃত অভিযোগকারির কেউই সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনিছুর রহমানকে ঘর বাবদ কোন টাকা দেইনি । এমনকি আবেদনে তাদের সাক্ষরজাল করে তারা কোন আবেদন ও করেনি বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বলেন তদন্ত প্রতিবেদন পেয়েছি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে প্রেরন করা হবে এবং আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে ।

বেগ লিয়াকত আলীর গণসংযোগ ও মতবিনিমিয় সভা

ফুলবাড়ীগেট(খুলনা)  প্রতিনিধি

যোগীপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী শেখ আনিসুর রহমানের নৌকা প্রতিকের পক্ষে খুলনা মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি বেগ লিয়াকত আলীর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও মতবিনিমিয় সভা ৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ টায় ৭ নং ওয়ার্ড এর যোগিপোল ঈদগাহ হতে মোড়লপাড়া , বেগপাড়া হয়ে যোগিপোল   রেলগেটে মতবিনিময় সভার মাধ্যমে  শেষ হয় ।  গনসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান হানিফ, বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা ইঞ্জিল কাজী, আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান , বেগ খালিদ হোসেন,   বেগ সুমন, আসাদ মোড়ল, বেগ মুরাদ, মুরাদ মোড়ল, বেগ আসাদুজ্জামান, শেখ সেলিম, বেগ সিবলী, মিতুল মোল্যা, বেগ রাসেল, কাজী বেলায়েত হোসেন, মোঃ কুরবান আলী, মোঃ সাহেব আলী, মোঃ শরিফুল ইসলাম সুরু , মনির ড্রাইভার, মোঃ সাইফুল ইসলাম, সহ দলিয় নেতাকর্মীবৃন্দ ।  চেয়ারম্যান প্রার্থী আনিসের পক্ষে বেগ লিয়াকত আলী বলেন, সকল ভেদাভেদ ভুলে দলিয় সভানেত্রী মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একযোগে কাজ করতে হবে ।

ফকিরহাটে অর্ধশতাধিক গ্রাম্য পিচঢালা রাস্তা ভেঙ্গে চুরে এখন মরণ ফাঁদ

পি কে অলোক,ফকিরহাট।

বাগেরহাটের ফকিরহাটে অর্ধশতাধিক জনবহুল ও গুরুত্বপূর্ণ পিচঢালা রাস্তা ৬ চাকা ১০চাকা সহ বিভিন্ন ভারী ভারী যানবাহন চলাচল করার কারণে ভেঙ্গেচুরে খানা-খোন্দর হয়ে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক নির্মিত গ্রাম্য এই রাস্তা গুলি দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল করার করনে রাস্তা গুলির এমন অবস্থার সৃষ্টি হয়েছে। গ্রাম্য রাস্তা গুলি সংস্কার করার আগে ভারী যানবাহন যাহাতে রাস্তায় প্রবেশ করতে না পারে তার ব্যাবস্থা গ্রহন না করে রাস্তা গুলি সংস্কার করলে তা টেকসই হবে না। এ অবস্থায় জনবহুল ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তার প্রবেশ মুখে ভারী যানবাহন প্রতিরোধক ব্যারিকেড নির্মানে জোর দাবী উঠেছে।

জানা গেছে,উপজেলা ৮টি ইউনিয়নে অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তাগুলি ভেঙ্গে চুরে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। এই সমস্ত গ্রাম্য রাস্তায় ৬ চাকা বা ১০ চাকার ভারী ভারী যানবাহন প্রবেশ করার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ না হতেই তা ভেঙ্গে চুরে একাকার হয়ে পড়ছে। এই ভারী ভারী যানবাহন গুলি রাস্তায় প্রবেশ করতে দিলে রাস্তা টেকসই হবে না। যে কারনে রাস্তা নির্মান বা সংস্কার করার আগে রাস্তার প্রবেশ মুখে ভারী যানবাহন প্রতিরোধক ব্যারিকেড নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। প্রতিিিট রাস্তার প্রবেশ মুখে ভারী যানবাহন প্রতিরোধক ব্যারিকেড নির্মাণ করলে সরকারের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা তা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে।

সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে,উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড হতে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ হয়ে জমিদার বাড়ীর রাস্তা, টাউন নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে শ্যামবাগাত রাস্তা, শুকদাড়া মহিষ প্রজনন ও উন্নয়ন খামার হতে কাঠালতলা রাস্তা, সাধুর সাধের বটতলা ভায়া মানসা-বাহিরদিয়া রাস্তা, গাবলালী ভায়া লালচন্দ্রপুর হয়ে পালেরহাট রাস্তা, তেলিরপুকুর ভায়া পাগলা দাশপাড়া রাস্তা,গাবখালী ভায়া লখপুর রাস্তা, জলছত্র বটতলা ভায়া কাটাখালী রাস্তা, জলছত্র বটতলা ভায়া লখপুর বাস্ট্যান্ড রাস্তা, টাউন নওয়াপাড়ার আমতলা ভায়া বৈলতলী রাস্তা, সুইচগেট ভায়া ভাগের জঙ্গাল বৈলতলী রাস্তা, সদরের ব্রাক অফিস ভায়া উপজেলা রাস্তা, নলধা সাহেব আলী মোড় হতে ডহর মৌভোগ রাস্তা, খড়রিয়া স্কুল মোড় হতে নলধা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা, বাহিরদিয়া বালেভিটা মাঠ হতে পালপাড়া হয়ে মৌভোগ ব্রীজ পর্যন্ত রাস্তা,ঘাটভোগ ব্রীজ হতে মানসা বাজার রাস্তা, কাঠালতলা ভায়া পাইকপাড়া রাস্তা ও শ্যামবাগাত ভায়া মাসকাটা বেতাগা বাজার রাস্তা সহ প্রায় অর্ধশতাধিক গ্রাম্য পিচ ঢালা রাস্তা ভেঙ্গে চুরে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল রাস্তা গুলি চলতি বর্ষা মৌসুমে পিচ বা কার্পেটিং উঠে তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোন কোন স্থানে পিচ বা কার্পেটিং উঠে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, ভ্যান রিক্সা তো দুরের কথা পায়ে হেটে চলাও অসম্ভব। তবে সবচেয়ে বেশি ভায়াবহ রাস্তা হচ্ছে, কাটাখালী ভায়া জলছত্র বটতলা ও শ্যামবাগাত ভায়া মাসকাটা রাস্তা। এখানে রেল বিভাগের ভারী ভারী যানবাহন চলাচল করার করনে সদ্যনির্মাণ করা রাস্তার এই ভয়াবহ অবস্থা হয়েছে। রেল বিভাগের অবজ্ঞা আর অবহেলার কারণে জনগনের সিমাহীন দুর্ভোগ আজ চরমে পৌছেছে। স্থানীয় জনগন ও উপজেলা প্রশাসন রেল বিভাগকে রাস্তা দুইটিতে কিছু ইট-বালু দেওয়ার জন্য বারবার বললেও তারা তাতে কোন কর্ণপাত করছেনা। যে কারণে স্থানীয় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ফকিরহাট এর উপজেলা প্রকৌশলী এম এম এ বকর এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, সদ্য দুইটি রাস্তার টেন্ডার হয়েছে, এবং অতিদ্রুত ৫/৬টি রাস্তার টেন্ডার হবে। এছাড়াও আরো ২০/২৫টি রাস্তার ষ্টিমিট তৈরী করে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্যামনগরে বাঁধ সংস্কারে নামে ২ শতাধিক বন্য প্রজাতির গাছ কর্তনের অভিযোগ

খান নাজমুল হুসাইন

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৪ নং পোল্ডারের বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীর উপকূল রক্ষা বাঁধ সংস্কারে ২ শতাধিক বন্য প্রজাতির গাছ কর্তন করার অভিযোগ উঠেছে সাব ঠিকাদার আব্দুর রহিম চেয়ারম্যানের বিরুদ্ধে। পাউবো সূত্রে প্রকাশ, সর্বশেষ ঘূণিঝড় ইয়াসের  প্রভাবে শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের ৪ নং  পোল্ডারের শৈলখালী, পশ্চিম কৈখালী ও নৈকাটিসহ বেশ কয়েকটি অংশের কালিন্দী নদীর উপকূল রক্ষা বাঁধে আঘাত হানে। এতে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীর উপকূল রক্ষার বাঁধের অংশে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরইপ্রেক্ষিতে সরকারীভাবে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে বরাদ্ধ আসে ৫৬ লক্ষ টাকা। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁেধ মাটির কাজের জন্য বরাদ্ধ দেওয়া হয় ২৬ লক্ষ টাকা। এবং জিও বস্তা প্লেসিং এর জন্য বরাদ্ধ দেওয়া হয় ৩০ লক্ষ টাকা। যা সর্বমোট ৫৬ লক্ষ টাকা। এ কাজের দায়ির্ত্বভার দেওয়া হয় (গ্যালাক্সি এসোসিয়েটস) গ্যালাক্সি হাউজ, পূর্ব মজমপুর, ওস্তাদভাই সড়ক কুষ্টিয়া-৭০০০। কাজের মেয়াদকাল দেওয়া হয় ০৯/০৫/২০২১ ইং হতে ০৯/০৮/২০২১ ইং অর্থাৎ ৯০ দিনের মধ্যে কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ মূল ঠিকাদার কাজ না করে সাব ঠিকাদার উপজেলার ৫ নং কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গত জুলাই মাসের প্রথম দিকে কাজ শুরু করেন । কৈখালী গ্রামের আব্দুর রহিম, আবু সাইদ, খলিল, দীলিপ, খোকন, নূর ইসলাম, আঃ রব এবং শৈলখালী গ্রামের রেজাউল, আব্দুল আল মামুন, সহ শতাধিক ব্যক্তিরা জানান গেলো জুলাই মাস হতে বাঁধ সংস্কারে সাব ঠিকাদার আব্দুর রহিম (৫ নং ইউপি চেয়ারম্যান) মূল ঠিকাদারের কাছ থেকে কাজ নিয়ে ক্ষতিগ্রস্ত ভাঙন কবলিত অংশে শ্রমিক দিয়ে কাজ সম্পন্ন না করে শুধুুমাত্র অতি লাভের আশায় বশীভূত হয়ে ভেঁকু দিয়ে বাঁধের উপরিভাগের মাটির কাজ সম্পন্ন করেন। ভেঁকু দিয়ে কাজ করার সময় নিয়ম বর্হিভূত ভাবে বাঁধের অভ্যন্তরে থাকা বন্য প্রজাতির গেওয়া ও কেওড়া গাছ কর্তন করেন। স্থানীয়রা আরো অভিযোগ করেন, শ্রমিক দিয়ে কাজ করলে কোভিড-১৯ এর কারণে একদিকে যেমন অস্বচ্ছল পরিবার আর্থিক সংকট থেকে পরিত্রান পেত অন্যদিকে বন্য প্রজাতির ২ শতাধিক গেওয়া ও কেওড়া গাছ নির্বচারে কর্তনের হাত থেকে রক্ষা পেতো। তারা আরো জানান, কর্তনকৃত গাছ বড় হতে প্রায় ১০ বছর সময় লেগেছে। এই অভাবনীয় ক্ষতি পূরণ হওয়ার নয়। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, বিভিন্ন দূর্যোগ ও প্রতিকূল অবস্থার হাত থেকে প্রতিনিয়ত বাঁধ সুরক্ষা দিয়ে আসছে। এসব বন্য প্রজাতির পরিবেশ বান্ধব গাছ নির্বিচারে কর্তন করায় স্থানীয়রা অনেকেই চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ কাজের শুরু থেকে মূল ঠিকাদারের উপস্থিতি চোখে পড়েনি। এ কাজের তদারকির ও দেখভালের দায়িত্বে ছিলেন শ্যামনগর উপজেলার সেকশন অফিসার মাসুদ রানা ও কার্য সহকারী নাজিম-উদ-দৌলা রছি। এ বিষয়ে সাব ঠিকাদার ৫ নং কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমকে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে ৬.১৩ মিনিটে কল দিলে কলটি গ্রহণ না করে কেটে দেন। এ বিষয়ে সাতক্ষীরা ডিভিশন-০১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেনের সাথে মুঠোফোনে আলাপের চেষ্টাকালে ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে সাতক্ষীরা ডিভিশন-০১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের এর সাথে মুঠোফোনে আলাপকালে গাছ কর্তনের বিষয়ে অবগত আছেন কিনা এবং গাছ কর্তনে তার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি কোন গাছ কর্তনের অনুমতি দেয়নি। শুনেছি অতি উৎসাহী হয়ে কিছু লোক গাছ কেটেছে।”

ট্রেড লাইসেন্স-এ অগ্রিম আয়কর নেয়া বন্ধসহ পৌরকর ও লাইসেন্স ফি ৭০% মওকুফ করুন: খুলনা বিএনপি

।। খবর বিজ্ঞপ্তি।।

দুইদফা করোনাকালে এক বছর-বানিজ্য বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আয়কর, পৌরকর ও লাইসেন্স ফি ৭০ ভাগ কমানোর দাবী জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি। বুধবার (৮ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে দলটির নেতৃবৃন্দ জনগনকে দেয়া প্রতিশ্রুত প্রনোদনার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের কষ্ট লাঘবে তাদের সকল ধরনের সহযোগিতা প্রদানের দাবী জানিয়ে বলেছেন, হোটেল-রেস্তোরা, দোকান মালিক, হকারসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনাকালে দফায় দফায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে করোনা মহামারী মোকাবেলায় সরকারকে সহযোগিতা করে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছোট পুজিঁর ব্যবসায়ীরা করোনাকালে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পুজি ভেঙ্গে খেয়ে ফেলেছে। ভাড়াবাড়ির মালিকদের ভাড়াটিয়া চলে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনায় আক্রান্ত পরিবারের চিকিৎসা সেবায় অর্থব্যায় করতে সর্বশান্ত হয়ে পড়েছে। কোটি কোটি মানুষের বেকারত্বে মানবেতর জীবনযাপনকারীদের পাশে সরকার মানবিক কর্মসুচির নিয়ে থাকবে এটিই জনগন আশা করে। বিবৃতিতে নেতৃবৃন্দ করোনাকালে সরকার প্রধানের দেয়া বক্তব্যকে স্মরন করিয়ে বলেন, সরকার প্রধান বলেছিলেন করোনাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুর্নবাসনে সকলকে প্রনোদনার আওতায় আনা হবে। এখন সরকারের দায়িত্ব হলো প্রতিশ্রুতি রক্ষা করা। করোনাকালে জীবনযুদ্ধে ক্লান্ত সহায় সম্বলহীন মানুষের প্রতি মানবিক আচারন করার আহবান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের উচিৎ একটি কমিশন গঠন করে করোনাকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রকৃত ক্ষতি চিহ্নিত করে পর্যায়ক্রমে সকলকে প্রনোদনার আওতায় সহযোগিতা করা। একই সাথে কর্মহীন মানুষদের পেশায় ফিরিয়ে আনতে সুদমুক্ত ব্যাংক ঋন ও সরকারি জমি জায়গা বরাদ্ধের ব্যবস্থা করাসহ করোনা যুদ্ধে ক্লান্ত সর্বশান্ত মানুষকে দুশ্চিন্তামুক্ত জীবন পরিচালনায় সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন শিক্ষা কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি

বুধবার মোংলার জয়মনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের সুন্দরবন সম্পর্কে জানাতে ও সুন্দরবন সংরক্ষণে তাদের ভূমিকা তুলে ধরতে বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন সংলগ্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবন বিষয়ক শিক্ষার আয়ো নের শুভ সূচনা করেছে। শিক্ষার্থীদের সুন্দরবন সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রমটির আয়োজন করা হয়। এই কার্যক্রমের আওতায় সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন ও চিলা ইউনিয়নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থীদের সুন্দরবন বিষয়ক শিক্ষা প্রদান করা হবে। এই ৬০০ জন শিক্ষার্থীদেরকে ৩০ জন করে মোট ২০ টি দলে বিভক্ত করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ১১ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে নির্বাচিত ৬০০ জন শিক্ষার্থীদের সুন্দরবন বিষয়ক শিক্ষা প্রদান করা হবে। বুধবার জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দলের শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। কার্যক্রম শেষে ৩ জন বিজয়ী শিক্ষার্থীল নাম ঘোষণা করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলো পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী, জয়মনির ঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুরেশ মল্লিক, প্রকল্প সমন্বয়কারী জনাবা এম. সাবরিন আহমেদ রতি, প্রকল্প অফিসার রাখী ঢালী, মাঠকর্মী জনাব অমিত কুমার ও হরোপ্রসাদ সরকার ও গ্রাম সংরক্ষণ দলের সদস্যবৃন্দ।

জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এর পক্ষে বাংলাদেশ বন বিভাগ এর সহায়তায় সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় জিআইজেড এবং বেডস্ (বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি) “কোভিড-১৯ মিটিগেশন মেজারস ফর দ্যা সুন্দরবনস-স্পেশাল ইনিসিয়েটিভ আন্ডার এসএমপি-২” প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাগেরহাটে সাপ্তাহিক অপরাধচিত্রের সম্পাদকসহ আটক দুই

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চাঁদাবাজির অপরাধে মো. ফজলুল হক (৬০) ও মোঃ বরাদুল ইসলাম (৪৫) নামের দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে এই দুইজনকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। এর আগে সকালে সাপ্তাহিক অপরাধচিত্রের সম্পাদক ও হিসেবে পত্রিকার ফটো সাংবাদিক পরিচয়ে মুক্ষাইট এলাকার বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা আটক করে ফজলুল হক ও বারাদুলকে। পরবর্তী ৯৯৯ এ ফোন দিয়ে প্রতারকদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

আটক মো. ফজলুল হক খুলনা জেলার লবনচোরা থানার কৃষ্ণনগর এলাকার সামালি গাজীর ছেলে ও মো. বরাদুল ইসলাম কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের দাড়া খানের ছেলে। মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক এবং মোঃ বরাদুল ইসলাম একই পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমরা দুইজনকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের পস্তুতি চলছে।

পানির নিচে মোরেলগঞ্জ ফেরিঘাটের প¬টুন সংযোগ রাস্তা, যাত্রী ভোগান্তি চরমে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরির পল্টুনের সংযোগ সড়ক পানিতে ডুবে গেছে। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জের পানগুছি নদীর জোয়ারের নদীর পশ্চিম পাড়ের সংযোগ সড়কটি ডুবে যায়। যার ফলে ফেরী পারাপারে চরম দূর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।অতিদ্রুত সময়ের মধ্যে ফেরী ঘাটের এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় শহিদুল ইসলাম বলেন, সাইনবোর্ড বগী এই আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের জন্য মোরেলগঞ্জ ফেরীঘাটটি খুবই গুরুত্বপূর্ণ। এই ফেরীঘাট পার হয়ে প্রতিদিন সহস্রাধিক যানবাহন চলাচল করে।কিন্তু জোয়ারের পানি স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে ফেরীর পল্টুন সংলগ্ন রাস্তা ডুবে যায় এতে যাত্রী ও চালকদের খুবই ভোগান্তি পোহাতে হয়।

যাত্রীবাহী বাস চালক ইউনুস শেখ বলেন, পল্টুন সংলগ্ন সড়ক ডুবলে আমাদের খুবই বিপাকে পড়তে হয়। পশ্চিম পাড়ের পল্টুনের সংযোগ সড়ক ও গ্যাংওয়ে ডুবে যায়। খুবই ঝুকি নিয়ে পার হতে হয় এখান থেকে।

ফেরী পাড় হওয়া যাত্রী লাবলু মোল¬া বলেন, ফেরীতে এসে দুই ফুট পানি ভেঙ্গে প্রধান সড়কে উঠতে হয়। মাঝে মাঝেই এই ধরণের সমস্যার সৃষ্টি হয়। অতিদ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান তিনি।

সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাট নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, জোয়ারের পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে সংযোগ সড়কে পানি উঠেছে। এই সমস্যা যদি স্থায়ী হয়, তাহলে আমরা অতিদ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কটি উচু করার ব্যবস্থা করব।

সাতক্ষীরার দেবহাটায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি রুহুল হক

কে এম রেজাউল করিম

সাতক্ষীরার দেবহাটায়  বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার গাজীরহাট বাজারে ফলজ-বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি অধ্যাপক আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মামুন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর রাজু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, মিজানুর, কৃষকলীগের সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক মিলন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে সবুজে রূপান্তরিত করতে হবে। গাছ পরিবেশের বন্ধু, তাই সমাজকে বাঁচাতে আমাদের প্রত্যেকে গাছ লাগাতে হবে।

সাতক্ষীরার তালায় স্বতন্ত্র প্রার্থীর সমার্থকদের উপর হামলা : আহত ৫

ইলিয়াস হোসেন,তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এসময় দোকান ঘর ভাঙচুরসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের আটুলিয়া বাজারে এঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, আটুলিয়া গ্রামের মশিয়ার সরদার (৩৬), দোহার গ্রামের সাইদ গোলদার (৪০) একই গ্রামের রবিউল ইসলাম সানা (৩৭), গোলদার আবু সাইদ (৪২)। এছাড়া আহত আটুলিয়া গ্রামের ময়নুর মোড়ল (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

আহত মশিয়ার সরদার বলেন, সন্ধ্যায় রবিউলের দোকানে চা খেতে যান তিনি। এসময় মকবুল বেয়ারা, সাদেক ও মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন নৌকা প্রার্থীর কর্মী সমার্থক সংঘবদ্ধ হয়ে রবিউলের দোকানের সামনে রাস্তার উপর সমবেত হয়। এসময় তারা রাস্তার উপর ঝুলানো আনারস প্রতিকের ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলে দেয়। পরে কোন কিছু বুঝে উঠার আগেই রবিউলের দোকানে হামলা করে। তারা রবিউলকে লোহার হাতুরি,রড দিয়ে বেধড়ক পিটাতে থাকে। তিনি দোকানি রবিউলকে ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করেন তারা। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দোকানদার রবিউল ইসলাম সানা জানান, তাকে পিটিয়ে আহত করে বাজারে দোহার গ্রামের সাইদ গোলদার, গোলদার আবু সাইদ ও আটুলিয়া গ্রামের ময়নুর মোড়লকে পিটিয়ে আহত করে তারা।

আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এম মফিদুল হক লিটু জানান, এলাকায় নৌকা মার্কার প্রার্থীর কোন জনসমার্থন নেই। গত নির্বাচনেও তিনি পরাজিত হয়েছিলেন। এবারও নিশ্চিত পরাজয় যেনে প্রার্থীর সন্ত্রাসী-ক্যাডাররা মঙ্গলবার সন্ধ্যায় আটুলিয়া বাজারে তার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও আতঙ্ক ছড়িয়ে ত্রাস সৃষ্টি করে। এছাড়া রাতের আধারে তার পোষ্টার, ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া প্রতিদিন ক্যাডার বাহিনী মটর সাইকেল মহড়া দিয়ে শান্ত এলাকাকে অশান্ত করে ত্রাস সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি। সর্বশেষ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনায় জড়িতদের চিহ্নিতপূর্বক শাস্তির দাবি ও নির্বাচন পূর্ববর্তী এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মার্কার প্রার্থী রবিউল ইসলাম মুক্তি জানান, নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থী এম মফিদুল হক লিটুর কর্মী সমার্থকরা নিজেরাই এহেন পরিস্থিতি সৃষ্টি করে নৌকার কর্মী-সমর্থদের উপর মিথ্যা দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। তার কর্মী-সমর্থকেরা শান্তি পূর্ণভাবে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। তার কর্মী-সমর্থকরা মহড়া দেয়নি বা কারোর উপর কোন প্রকার হামলার সাথে জড়িত নয় বলেও দাবি করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মেহেদী রাসেল জানান, এঘটনার খবর শুনে থানা পুলিশ এলাকা পরিদর্শন করেছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা হয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার তালায় পল্লী সঞ্চয় ব্যাংকের ২য় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা তালায় পল্লী সঞ্চয় ব্যাংকের নির্মাণাধীন ২য় তলার ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, তালায় পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার কনক চন্দ্র অধিকারি, জুনিয়ার কর্মকর্তা আফজাল হোসেন প্রমূখ।

মোংলা বন্দর ব্যবহার করবে নেপাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের অংশীদারী হয়ে এ বন্দর ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল। এ লক্ষ্যে নেপালের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম, আব্দুল ওয়াদুদ তরফদার জানান, বাংলাদেশে নিযুক্ত নেপাল হাই কমিশনের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর সোয়া ১২টায় মোংলা বন্দরে প্রবেশ করেন। এরপর বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ দুই ঘন্টার বৈঠকে মিলিত হন তারা। নানা রকম সুযোগ সুবিধা দেখে চলমান এ বৈঠকে মোংলা বন্দর থেকে নেপালে কিভাবে পণ্য রপ্তানি করা যায় সে ব্যাপারে এ বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধি দলের সদস্যরা। তারা ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকেন। এখন থেকে মোংলা বন্দর ব্যবহার করতে বৈঠকে আলোচনা করেন।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি হয়। চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।

নেপালকে ট্রানজিন সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিকভাবে  লাভবান হবে উল্লেখ করে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম, আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, তারা এই বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। দুপুর ২ টায় মোংলা বন্দর ত্যাগ করেন নেপালের প্রতিনিধিরা।

মোংলা বন্দরে বিদেশী জাহাজের ডেক ছিদ্র হয়ে  পানিতে নিমজ্জিত আমদানীকৃত রিকন্ডিশন গাড়ী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দর জেটিতে আমদানীকৃত রিকন্ডিশন গাড়ী বহনকারী একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের ডেক ছিদ্র হয়ে পানি ঢুকে গাড়ী নিমজ্জিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে পানি অপসারণ করে জাহাজের ভিতরে থাকা গাড়ীগুলো খালাস করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লিঃ ও মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর সূত্রে জানা গেছে, “মালয়েশিয়া স্টার” নামের জাহাজটি আমদানীকৃত গাড়ী নিয়ে গত ৬ সেপ্টেম্বর মোংলা বন্দরের জেটিতে ভিড়ে। জাহাজ থেকে গাড়ী খালাস শুরুর পর গত মঙ্গলবার জাহাজের ডেক ছিদ্র হয়ে ভিতরে পানি ঢুকে পড়ে। ‘মালশিয়া স্টার’ নামের জাহাজটি এর আগেও কয়েকবার মোংলা বন্দরে আমদানীকৃত গাড়ী খালাস করেছে। আমদানীকৃত গাড়ীগুলো খালাস করে একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার জাহাজটির বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

মোংলা বন্দর ককর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহাদাত হোসেন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টসহ সকলের যৌথ উদ্যোগে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়েছে। জাহাজের মধ্যে এখন কোন পানি নাই।

জাহাজে থাকা সবগুলো গাড়ী নামিয়ে ফেলা হয়েছে। জাহাজটিতে একটা ছিদ্র হয়েছিলো, যেটি মেরামতও করা হয়েছে। কিছু গাড়ী পানিতে নিমজ্জিত

হয়েছিল। তবে তাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে বুধবার বারবিডা’র প্রতিনিধিদল ঘটনাস্থলে আসেন।

আমদানীকৃত গাড়ী নিয়ে আসা “মালশিয়া স্টার” নামের জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট প্রতিনিধি ওহিদুজ্জামান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন আমদানীকারকের ৬৩৯টি গাড়ী নিয়ে জাহাজটি বন্দরে আসে। জাহাজটিতে একটি ছোট ছিদ্র হয়েছিল। ইতিমধ্যেই পাম্প দিয়ে পানি বের করা হয়েছে। পানিতে ১৬টি গাড়ী সামান্য ভিজেছে। তবে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। বুধবার জাহাজটি এ বন্দর ছেড়ে যাবে বলেও জানান তিনি।

দাকোপে পুলিশের অভিযানে সুন্দরবনে জিম্মি হওয়া দুই জেলে উদ্ধার

শামীম  হোসেন,বাজুয়া প্রতিনিধি

দাকোপ থানা পুলিশের অভিযানে সুন্দরবনে মাছ ধরা অবস্থায় জিম্মি হওয়া দুই জন জেলেকে উদ্ধার করা হয়েছে। দাকোপ থানা সূত্রে জানা যায়, পশ্চিম সুন্দরবন রেঞ্জ ঢাংমারি ফরেষ্ট অফিসের আওতাধীন জয়মনি ঘোলের খাল এলাকায় কালাবগী গ্রামের সুশান্ত মন্ডলের পুত্র আবুল মন্ডল(২৫) ও একই এলাকার জামাল সরদারের পুত্র তৈয়েবুর সরদার(২৩) বৈধ পাশ পামিট নিয়ে সম্প্রতি সুন্দরবনে মাছ ধরতে যায়। মাছ ধরা অবস্থায় কে বা কারা মুক্তিপনের দাবিতে জিম্মি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব রহমানের নির্দেশে দাকোপ থানা পুলিশের ইন চার্জ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই, আবু সায়েম, এসআই শরিফ উদ্দিন, ও সংগীয় পুলিশ ফোর্স সহ দুই দিনব্যাপী সুন্দরবনে অভিযান চালায়। পরবর্তিতে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের ভিতর জয়মনি ঘোলের খাল থেকে জিম্মিকৃত ওই দুই জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। থানা পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তিপন দাবীকৃতরা পালাতে সক্ষম হয়। উদ্ধার করা দুই জেলেদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তার করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।

নিজ বিছানায় প্রবাসীর স্ত্রীকে হত্যা, নেপথ্যে পরকীয়া

 চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিজ বিছানায় জেসমিন আরা আয়না (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে জানান এলাকাবাসী। নিহত জেসমিন আরা আয়না ওই গ্রামের কুয়েত প্রবাসী হাবিল হোসেনের স্ত্রী।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- একই গ্রামের মৃত সৌরভ হোসেনের ছেলে হাসান আলী, মৃত বাহার নস্করের ছেলে রহমান ও উসমান ম-লের ছেলে মামুন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, জেসমিন আরা আয়না দুই সন্তানের জননী। তিনি মঙ্গলবার রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা জেসমিনের বাড়িতে আসেন। এ সময় দেখা যায়, খাটের ওপর জেসমিনের রক্তাক্ত মৃতদেহ। তবে ঘরের গ্রিলের তালা খোলা ছিল। এ কারণেই পুলিশের ধারণা জেসমিনের সম্মতিতেই খুনি ঘরে ঢুকে খুনের ঘটনা ঘটিয়েছে।

বুধবার সকাল ৯টায় জেসমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত খুনের কারণ উদঘাটন ও খুনি শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

চালনার সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

আট লাখ টাকা অতিরিক্ত বেতন-ভাতা গ্রহণের অভিযোগে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার ম-লের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে বুধবার দুপুরে মামলাটি করেন।

দুদক কর্মকর্তারা জানান, অচিন্ত্য কুমার ম-ল ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত চালনা পৌরসভার মেয়র ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হন। কিন্তু চালনা কে সি পাইলট স্কুলের শিক্ষক ও কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ না করেই মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

আইন অনুযায়ী মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে অন্য কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকার বিধান নেই। তাই এ সময় তার বেতন-ভাতা হিসেবে গ্রহণ করা আট লাখ সাত হাজার টাকা অবৈধ। সে কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আপিল মামলায় নিম্ন আদালতের রায় বহাল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন পৃথক তিনটি আপিল মামলার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫০ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। ওই রায়ের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা করে আসামিপক্ষ। আসামির মধ্যে গোলাম রসুল, অ্যাডভোকেট আব্দুস সামাদ, জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম আপিল মামলা করেন। একই সঙ্গে তারা দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত তা বাতিল করেন এবং দায়রা জজ আদালতে তাদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেন।

তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষ থেকে এ পর্যন্ত ২৭টি আপিল মামলা দায়রা জজ আদালতে দাখিল করা হয়েছে। বাকি মামলাগুলো পর্যায়ক্রমে শুনানির জন্য আছে।

আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান পিন্টু বলেন, আমরা আশা করেছিলাম, আসামিরা এ রায়ে খালাস পাবেন। রায়ে আমরা খুশি নই। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

খুলনা বিভাগে করোনায় আরও ৮ জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোরে তিনজন, খুলনা ও কুষ্টিয়ায় দুইজন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৭ জন বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় ১৩ জন, যশোরে ১৭ জন, নড়াইলে ৯ জন, মাগুরায় পাঁচজন, ঝিনাইদহে ৪২ জন, কুষ্টিয়ায় ৪৩ জন, চুয়াডাঙ্গায় ১৫ জন ও মেহেরপুরে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ২২৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৬১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৪০৩ জন।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্পদের বিবরণী প্রকাশ

আলমগীর হোসেন, কেশবপুর

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা তাঁর আর্থিক সম্পদের বিবরণী প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ শীর্ষক প্রকল্পের অধীনে ইউনিয়ন ভিত্তিক প্রথম পর্যায়ে তিনিই কেশবপুরে প্রথম এটি প্রকাশ করলেন। সভায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা তাঁর সম্পদসহ আয়ের উৎস তুলে ধরেন এবং সে সমস্ত তথ্যাদি রাইটস যশোরের কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

বুধবার দুপুরে রাইটস যশোরের উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন ভিত্তিক প্রথম পর্যায়ে আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার আবু সাঈদ, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ূন কবীর, প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ স¤পাদক কামাল উদ্দিনসহ পরিষদের সদস্যবৃন্দ।

তেরখাদার হাড়িখালী গ্রামে ১৮ বেকী  সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মাক্স ও স্যানিটাইজার বিতরণ

তেরখাদা প্রতিনিধি

গতকাল বিকেল ৩টায় তেরখাদার হাড়িখালী গ্রামে আঠারো বেকী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এমএইচ রহমাতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার গরীব ও অসহায়দের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন শেখ আলী আকবর ভাষানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোল্যা আলী আহমেদ, সংগঠণের সহ সভাপতি তৌহিদুল সুফি, উপদেষ্টা মওলানা রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল হাসান, আব্দুল মোতালেব মোল্যা, মাহাবুর রহমান, রজব আলী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। করোনা প্রতিরোধে জনগণকে সচেতনতার লক্ষ্যে সংগঠণের কর্মীরা সকল পথযাত্রী ও ভ্যান চালকদের মাঝে মাক্স বিতরণ করেন।

পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি

 পাইকগাছায় ইজারা চুক্তি নিয়ে জমির মালিক সেজে দখল করে হয়রানী করার  অভিযোগ। মুল মালিক ও ক্রেতার নামে ইজারাদার  মিথ্যা মামলা, হামলা এবং অপপ্রচারের অভিযোগ এনে ৫ সেপ্টেম্বর  পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে। তারই প্রতিবাদে বুধবার দুপুরে ক্রয় সূত্রে জমির মালিক সমিরণ কুমার সাধু পাল্টা সাংবাদিক সম্মেলন করেছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি  ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমিরণ কুমার সাধু বলেন, আমি রেকর্ডীয় মালিকের কাছ থেকে গত ১১ আগষ্ট ৪বিঘা জমি কিনি। কিন্তু ইজারাদার মাকসুদুর রহমান জমি ছেড়ে দিতে অস্বীকার করে। আমি দখল নেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে  ইজারাদার আমার বিরুদ্ধে  থানায় জিডি ও কোর্টে মামলা, প্রেসক্লাবে মানহানীকর বক্তব্য পেশ করে সাংবাদিক সম্মেলন করেছে। আমি এ মিথ্যা সাংবাদিক সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন,আ,লীগ ও পূজা উৎযাপন পরিষদ নিয়ে যে মানহানিকর বক্তব্য দিয়েছেন সেটি সম্পুন্ন মিথ্যা ও ভীত্তিহীন। এক প্রশ্নের জবাবে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বলেন,  জমি সংক্রান্ত বিরোধ থাকতে পারে সেটা আদালত ও প্রশাসন বিচার করবেন। কিন্তু দুটি সংগঠনকে নিয়ে সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য পেশ করা হয়েছে সেটা বিরুদ্ধে উপজেলা আ’লীগ ও পূজা উৎযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদের লেখনির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  খুলনা জেলা পূজা উৎযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক রমেদ্র নাথ সরকার, আ’লীগ নেতা নির্মল অধিকারী, বিভূতি ভুষন সানা, শেখ জিয়াদুল ইসলাম, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক  বাবুরাম মন্ডল, জগদিশ চন্দ্র রায়, কোষাদক্ষ পিজুষ সাধু, ত্রিনানাথ মন্ডল। এ বিষয়ে মাকসুদুর রহমান বলেন, এ জমি আমি  ক্রয়সূত্রে মালিক। আমি প্রায় সাত বছর ধরে চাষাবাদ করে আসছি। আমার চিংড়ী ঘের ও জমি সমিরন সাধু জোর করে দখল নিয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কচুয়া শাখা অফিসের শুভ  উদ্ভোধন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি।।

ফিতা কাটা ও মোনাজাতের  মধ্যে দিয়ে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

০৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক মীর আওসাফুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলে নির্বাহী কর্মকর্তা জিনাত মহল। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দীয় কমিটির সদস্য মোঃ কামরুজ্জামান, কচুয়া থানা অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক হাজরা সহিদুল ইসলাম বাবলু, মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া শাখা কমিটির যুগ্মআহবায়ক দিহিদার জাহিদুল ইসলাম বুলু,সদস্য সচিব সূর্য্য চক্রবর্তী।

এছারা উপস্থিত ছিলেন কচুয়া সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হর প্রসাদ শাস্ত্রী, কচুয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ এস কে নুরুল হুদা মিয়া, বাগেরহাট জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, মাই টিভির জেলা প্রতিনিধি রিফাত আল মাহামুদ, এশিয়ান টেলিভিশনের ফকিরহাট উপজেলা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, চ্যানেল এস এর বাগেরহাট জেলা প্রতিনিধি সৈকত মন্ডল, কচুয়া উপজেলা জাতিয় পার্টির সভাপতি মোঃ নুরুল হোদা নুর সহ কচুয়া উপজেলার  সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান গন সহ কচুয়া  মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ম্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। #