খুলনাঞ্চল ডেস্ক ।।
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। এই সরকারের প্রধান করা হয়েছে তালেবানের সিনিয়র নেতা আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে। আর এই শীর্ষ পদে সবচেয়ে বেশি আলোচিত আব্দুল গনি বারাদারকে করা হয়েছে সরকারের উপপ্রধান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সরকারের সদস্যদের নাম ঘোষণা দেন।
আর ২০১৬ সাল থেকে তালেবান গোষ্ঠীর অন্যতম উপনেতা মোল্লা ইয়াকুব তত্ত্বাবধায়ক প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।
মুখপাত্র মুজাহিদ বলেন, তালেবানের উপনেতা সিরাজুদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগঠনের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাইকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।
তালেবানের সিনিয়র নেতা আমিরুল মুমিনিন শেখ হাইবাতুল্লাহ আখুন্দজাদা, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাঈস-ই-জামহুর অথবা রাঈস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান এবং মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালামকে তার ডেপুটি করার প্রস্তাব দেন।
তালেবান বলেছে, একইভাবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ আরেকজন নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে। তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর গভর্নর মনোনয়ন দেওয়ার কর্তৃত্বও পেয়েছেন; যেখান থেকে হাক্কানি নেটওয়ার্কের উত্থান ঘটেছিল। এসব প্রদেশের মধ্যে আছে, পাকতিয়া, পাকতিকা, খোস্ত, গার্দেজ, নানগরহার এবং কুনার।
এর আগে গত মাসে ক্ষমতায় তালেবানরা ক্ষমতায় আসার পরপরই তারা বলেছিল যে আগস্টের শেষের দিকেই তারা একটি সরকার ঘোষণা করবেন।
নতুন রাষ্ট্রপ্রধানের নাম প্রস্তাব করলো তালেবান
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বর্তমানে তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে জন্ম তার। সশস্ত্র এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তিনি।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, আফগানিস্তানে দুই দশকের যুদ্ধের ইতি টেনে সেপ্টেম্বরের মধ্যে সব সেনা ফেরত নেবেন। মে থেকে উজ্জীবিত তালেবান আফগানিস্তানের একের পর এক প্রদেশ দখল নিতে শুরু করে।
সবশেষ গত ১৫ আগস্ট রাজধানী কাবুল ও প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিয়ে সবকিছুতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কট্টর ইসলামপন্থি দলটি। তবে সরকার গঠনে সময় নিচ্ছিল তালেবান। সেই অপেক্ষার অবসান হলো।











































