মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।
দাকোপের বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইট ছলিং রাস্তার শুভ উদ্বোধন। সোমবার দুপুর ২ টায় উদ্বোধন অনুষ্ঠানের শুভ ঘোষণা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অত্র বিদ্যালয়ের সভাপতি রঘুনাথ রায়। এসময়ে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায়, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জি এম রেজা, দাকোপ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ শামীম হোসেন, সাংবাদিক স্বপন রায়, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা রবার্ট হালদা, উৎপল দাস, অচিন্ত্য সাহা, পরিমল দাস, তুষার রায়, উৎপল মন্ডল, সহ- কারি প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে, শিক্ষক চন্দ্র শেখর রায়, সন্ধ্যা বালা প্রমুখ।










































