কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করে সোমবার (৬আগষ্ট) কেশবপুরে ৫৩ ব্যক্তি খাদ্য সহায়তা পেয়েছেন। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ চত্বরে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী হিসেবে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল ও লবণ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মাহবুব আলম ও ফারুক হোসেন প্রমুখ।










































