স্টাফ রিপোর্টার ।।
শর্ত দিয়ে খুলে দেয়া হয়েছে সুন্দরবনের পর্যটন এলাকা। এখন প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়। দিনে-দুপুরে শোনা যাচ্ছে বাঘের গর্জন। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুব একটা নেই। বন কর্মকর্তা বলছেন, অনেক দিনের নীরবতার কারণে বন্যপ্রানীর নির্ভয় বিচরণ বেড়েছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে সুন্দরবন। করম জলসহ সুন্দরবনের সব স্পটেই যেতে পারছেন ভ্রমণ পিপাসুরা।
পহেলা সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি দেয়া হয়। বলা হয়েছে, সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি, মাস্ক ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ২৫ জন নৌযান থেকে বনে নামতে পারবেন।
দীর্ঘ দিন বন্ধের পর সুন্দরবন উন্মুক্ত হওয়ায় দর্শনার্থীরা উপভোগ করছেন বনের সৌন্দর্য্য। দিনে দুপরে শোনা যাচ্ছে বাঘের গর্জন। দীর্ঘ বিরতিতে সুন্দরবনে নানা প্রাণীর নির্ভয় বিচরণ বেড়েছে বলে জানালেন বন কর্মকর্তা। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা খুব একটা নেই।
তবে, ভ্রমণকালে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নিয়ম না মানলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।
দীর্ঘদিন পর খুলে দেয়া হলেও সুন্দরবনে এখনও তেমন পর্যটক যাচ্ছেন না। তবে ধীরে ধীরে সুন্দরবনে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ৩ এপ্রিল দ্বিতীয় দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রায় পাঁচ মাস পর উন্মুক্ত করা হয়েছে। এর আগে করোনার শুরুতে গত বছরের ২৬ মার্চ প্রথম দফায় সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধ হয়।
বছরে প্রায় পাঁচ লাখ মানুষ ভ্রমণ করে থাকেন সুন্দরবন। আর তাদের পরিবহণে ব্যাবহার হয় প্রায় ২৫ হাজার নৌযান।











































