Home জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে আজ

সংসদের ১৪তম অধিবেশন বসছে আজ

3

ঢাকা অফিস ।।

চলতি একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার (সেপ্টেম্বর) শুরু হচ্ছে। ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক বসার কথা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস। করোনাকালের অন্য অধিবেশনের মতো এবারও মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে সংসদের প্রথম দিনের বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের পর মুলতবি হবে। তার আগে পাঁচ জন সভাপতিম-লীর সদস্যদের নাম ঘোষণা করা হবে। চলতি সংসদের কোনও সদস্য মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়। তার আগে ওই সংসদ সদস্যকে শ্রদ্ধা জানিয়ে সংসদে আলোচনা হয়।

করোনাভাইরাসের কারণে এবার শুক্রবারও জাতীয় সংসদের বৈঠক বসবে। তৃতীয় দিন শুক্রবার ছুটির দিন হলেও অধিবেশন বসবে। ওই দিন বিকাল ৪টায় বসবে অধিবেশন। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবারও সাংবাদিকরা সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।

সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হবে।

সংসদের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরীক্ষা করে সংসদ সদস্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হয়। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে কেউ সংক্রমিত হতে পারেন। জন্য শুক্রবারও অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে।