Home আঞ্চলিক কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

7

কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল হক খান নামের এক কৃষককে হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

দ-প্রাপ্ত আসামীরা হলেন- মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল খানের ছেলে মজিবুল খান, বাবু খানের ছেলে সাইফুল খান ও তার ভাই আরিফ খান, ইনছার খানের ছেলে শফি খান এবং সন্তোষ ম-লের ছেলে আসাদুল হক। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খানকে ঘুমন্তাবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কৃষকের ছেলে নাজমুল হক খান বাদী হয়ে দৌলতপুর থানায় উল্লেখিত পাঁচ আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।