বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবককে (২৬) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, সকালের দিকে বেনাপোল রেলস্টেশন এলাকায় এ যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে জখমের একাধিক চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।










































