Home বিনোদন পরীমনি দেশের জনপ্রিয় শিল্পী, তার প্রতি সুবিচার হোক : শিল্পী সমিতি

পরীমনি দেশের জনপ্রিয় শিল্পী, তার প্রতি সুবিচার হোক : শিল্পী সমিতি

139

বিনোদন ডেস্ক ।।

আলোচিত অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়ায়নি তার নিজের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে পরীমনির মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ সোমবার সংগঠনটির প্যাডে এ বিবৃতি পাঠানো হয়। 

সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘বাংলা চলচ্চিত্র পরিচালক সমিতি  ঘটনার সত্যতা না জেনে তাৎক্ষণিক মন্তব্য করা থেকে বিরত থাকে। চেষ্টা সত্ত্বেও পরীমনির বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর পরীমনি বড় শিল্পী হওয়ায় সত্য-মিথ্যা খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে।’

আরও বলা হয়, ‘আমরা সমিতিগতভাবে পরিষ্কার জানাতে চাই, পরীমনি আমাদের প্রিয় শিল্পী। তার গ্রেপ্তারে বাড়াবাড়ি করা হয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন বলে একজন আইনজীবী পত্রিকায় যে মন্তব্য করেছেন, তা সঠিক নয়। পরীমনি আমাদের দেশের জনপ্রিয় শিল্পী। তিনি যে মামলার আসামি তাতে তাকে জামিন দিয়ে এটি পরিচালনা হতে পারে। তিনি দোষী, নাকি নির্দোষ তা আদলতে প্রমাণ হবে। কিন্তু জামিন পাওয়ার আইনি এখতিয়ার পরীর আছে। সুতরাং আমরা মনে করি, পরীমনিকে অবিলম্বে জামিন দিয়ে সত্য-মিথ্যা প্রমাণের সুযোগ দেওয়া হোক। পরীর প্রতি সুবিচার হোক।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হন পরীমনি। এরপর ৭ আগস্ট সংবাদ সম্মেলন করে তার সদস্যপদ স্থগিত করে শিল্পী সমিতি। এ চিত্রনায়িকা এখন কারাগারে আছেন।