Home আঞ্চলিক সরকার মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠার বহুমুখী প্রচারণা চালাচ্ছে: মঞ্জু

সরকার মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠার বহুমুখী প্রচারণা চালাচ্ছে: মঞ্জু

6

খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকার প্রতিহিংসায় মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠার বহুমুখী প্রচারণা চালাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা কথা বললে কেউ বিশ্বাস করবে না। কারণ, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি পরবর্তীকালে যখন দায়িত্ব পেয়েছেন, তার কর্মকা-ের মধ্য দিয়ে এই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি চির ভাস্বর হয়ে আছেন। সোমবার (৩০ আগস্ট) বাদ জোহর টুটুপাড়া সেন্ট্রাল রোডস্থ বড় মসজিদে ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মাদ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু আরো বলেন, ক্ষমতা হারোনো ভয়ে বর্তমান মিডনাইটের ভোটে নির্বাচিত সরকার খেই হারিয়ে আবোল তাবোল বলতে শুরু করেছে। বন্দুকের নলের জোরে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। তিনি সকলকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েন। ২৮ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ইসহাক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, আবু সাঈদ শেখ, ওহেদুর রহমান দিপু, এড. মশিউর রহমান নান্নু, বদরুল আনাম, শাহাবুদ্দিন মন্টু, নাসির খান, আসলাম হোসেন, জাহিদ কামাল টিটো, সিরাজুল ইসলাম লিটন, মাসুদ খান বাদল, ডা. ফারুক হোসেন, হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দিন মোড়ল, শাহাবুদ্দিন, সেলিম বড় মিয়া, শফিকুল ইসলাম বাদল, এবাদুল হক, শফিকুল ইসলাম শাহিন, আশিকুর ইসলাম সেলিম, আরিফুর রহমান আরিফ, তুহিন ইসলাম, শফিকুল ইসলাম, জুয়েল ইসলাম প্রমুখ।