Home আঞ্চলিক দিঘলিয়ায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

দিঘলিয়ায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

18

দিঘলিয়া প্রতিনিধি।।

রবিবার বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে, সাধারন সম্পাদক খান আবু সাইদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুন- অর – রশিদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্যা জাহিদ হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা নজরুল ইসলাম, বারাকপু ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন, সেনহাটী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ আনসার আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক গাজী আব্দুর কাদের, শরিফ রফিকুল ইসলাম, ইকবল শেখ, ওলিয়ার রহমান, শেখ আনিসুর রহমান, শেখ রিয়াজ হোসেন, হাবিবুর রহমান তারেক, গাজী সেলিম রেজা, চৌধুরী ইসরাইল হোসেন, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ সাইদুর রহমান, শেখ রাজিবুল হাসান, চৌধুরী শাহিদুল ইসলাম, শেখ মোঃ আলামিন,প্রিন্স গাজী,জিয়া গাজী,আফজাল হোসেন, এপ্রিল হোসেন, কবির শেখ সহ প্রমুখ।