Home আঞ্চলিক সাতক্ষীরায় বনদস্যু বকতিয়ার বাহিনী চালিয়ে যাচ্ছে দস্যুতা

সাতক্ষীরায় বনদস্যু বকতিয়ার বাহিনী চালিয়ে যাচ্ছে দস্যুতা

12

খাঁন নাজমুল হুসাইন (সাতক্ষীরা)।।

সাতক্ষীরা জেলার কুখ্যাত বনদস্যু বখতিয়ার উদ্দীন রাজু ও তার বাহিনী সুন্দরবন এলাকায় আবারও বেপরোয়া। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে বনদস্যুতা ও বন্যপ্রণী পাচার কাজ। সে আশাশুনি উপজেলা দরগাহপুর ইউনিয়নের মৃত. মহিউদ্দীন মধুর পুত্র। এলাকার নাম প্রকাশে অইচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, এই বখতিয়ার উদ্দীন রাজু দীর্ঘদিন ধরে বনে ও এলাকায় দস্যুতা করে। তার আছে নিজস্ব একটি বাহিনী। এলকার কেউ তার কাজে বাঁধা দিলে তাকে মামলা ও হামলা করে সর্বশান্ত করে। অধিকাংশ সময় সে এলাকার বাহিরে থাকে।

বিগত ইউপি নির্বাচনে কালো টাকার প্রভাব ও সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে এলাকার নিরিহ মানুষদের কাছে প্রতিশ্রুতি দিয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়। কিছুদিন বন্ধ থাকলেও থেমে নেই তার পুরাতন ব্যবসা। সম্পতি দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি শেখ মিরাজ আলী তাকে নিষেধ করলে বিগত কয়েক দিন আগে তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপপ্রচার সহ সাতক্ষীরা প্রেস ক্লাবে একটি সংবাদ সংম্মেলন করে। এব্যাপারে দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি শেখ মিরাজ আলী জানায়, বখতিয়ার উদ্দীন রাজু ২০১৪ সালে ১৬ই নভেম্বর জঅই ৬ সদস্যের হাতে বাঘের চামড়া ১১ রাউন্ড গুলি সহ গ্রফতার হয়। এছাড়াও তার বিরুদ্ধে নারী নির্যাতন চুরি সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকায় সে অবধ্য ডিশ লাইনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার কেউ নিশেধ করলে সে তাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। ইউনিয়নের যুবলীগের সভাপতি আবুল হাসান জানায় বখতিয়ার উদ্দীন রাজুর অত্মাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।

আমরা তার বিরুদ্ধে কিছু বলতে গেলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়, সম্পতি সে ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের সুনাম ক্ষুন্ন করছে। এলকার সচেতন মহল তার দস্যুতা বন্ধের জন্য হস্তক্ষেপ কামনা করেছে। এব্যপারে বখতিয়ার উদ্দীন রাজুর কাছে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে সে ফোন কল রিসিভ করেনি।