Home আঞ্চলিক দিঘলিয়ায় শ্রমিকদের পাওনা টাকার দাবিতে সভা

দিঘলিয়ায় শ্রমিকদের পাওনা টাকার দাবিতে সভা

7


দিঘলিয়া প্রতিনিধি।।

খুলনার দিঘলিয়ার নগরঘাটে অবস্থিত ফরিদপুর জুট প্রেসের শ্রমিকদের পাওনা টাকার দাবী ও জুট প্রেসের মালিক আবুল কাসেম এর নিকট জমি বায়না সুত্রে টাকা পওনার দবীতে গতকাল শুক্রবার বিকেল ৫ টায় ফরিদপুর জুট প্রেসের গেটে সভা অনুষ্ঠিত হয়। 
বিশিষ্ঠ সমাজ সেবক মও: মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শ্রমিক নেতা শেখ মকবুল হোসেন এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, প্রচার সম্পাদক হাবিবুর রহমান বিপুল, আওয়ামী নেতা শেখ আনসার আলী, শ্রমিক নেতা ছুবহান মোল্লা, ফরিদপুর জুট প্রেসের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, শেখ জাবের আলী, খান মতিউর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।