খবর বিজ্ঞপ্তি।।
শুক্রবার সোনালী ব্যাংক লিমিটেড, খুলনা কর্পোরেট শাখা কর্তৃক আয়োজিত ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা-২০২১ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, খুলনার সুযোগ্য জেনারেল ম্যানেজার (ইনচার্জ), মোঃ শফিকুল ইসলাম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, খুলনার সুযোগ্য ডেপুটি জেনারেল ম্যানেজার, এফ. এম. মনিরুজ্জামান; বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, খুলনার সুযোগ্য ডেপুটি জেনারেল ম্যানেজার, ইন্দ্রজিৎ দাস এবং সভার সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড, খুলনা কর্পোরেট শাখার সুযোগ্য ডেপুটি জেনারেল ম্যানেজার, সেখ সহিদুল ইসলাম।
শোকাবহ আগষ্ট মাসে অনুষ্ঠিত এই সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫, আগষ্ট ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জিএম (ইনচার্জ ) মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেডকে এদেশের সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অবন্থান অক্ষুন্ন রাখতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও দিক-নির্দেশনা প্রদান করেন। সভার সভাপতি সোনালী ব্যাংক লিমিটেড, খুলনা কর্পোরেট শাখার সুযোগ্য ডেপুটি জেনারেল ম্যানেজার, জনাব সেখ সহিদুল ইসলাম শাখার বিভিন্ন সুবিধা-অসুবিধা ও গ্রাহক সেবার মান উন্নতকরনসহ ব্যবসায়িক প্রবাহ বৃদ্ধির মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড, খুলনা কর্পোরেট শাখাকে আরো গ্রাহকবান্ধব ও লাভজনক শাখায় রূপান্তরের প্রত্যয় ব্যাক্ত করে সভার সমাপ্তি ঘোষনা করেন।











































