Home আঞ্চলিক খুলনার দুই হাসপাতালে করোনায় দু’জনের মৃত্যু

খুলনার দুই হাসপাতালে করোনায় দু’জনের মৃত্যু

10


স্টাফ রিপোটার //


করোনা আক্রান্ত হয়ে খুলনার দু’টি হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন-নগরীর ৫নং ঘাট এলাকার মনজিলা (৬৯)।


খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাট কচুয়ার মহিয়া গ্রামের আব্দুর রহমান শেখ (৭৮)।
তবে গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। খুলনার পাঁচটি হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১৩২জন রোগী চিকিৎসাধীন।