Home আঞ্চলিক বটিয়াঘাটায় মাছের পোনা অবমুক্তকরণ

বটিয়াঘাটায় মাছের পোনা অবমুক্তকরণ

6

বটিয়াঘাটা প্রতিনিধি।।

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, মাছে-ভাতে বাঙালি প্রাচীন এই প্রবাদকে  ধরে রাখতে বর্তমান  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রাম বাংলার প্রতিটি জলাশয়ে  মৎস্য চাষে  উদ্ভুদ্ধ করে চলেছে। সে লক্ষ্যে সরকার বছরের পর বছর প্রান্তিক প্রতিষ্ঠান ও চাষীদের মাঝে মংস্য পোনা বিনামূল্যে বিতরণ সহ আধুনিক প্রযুক্তিতে মৎস্য চাষ প্রশিক্ষণ ও নানান উপকরণ বিতরণ করে চলেছে। তিনি গতকাল বৃহষ্পতিবার বেলা ১২ টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে স্থানীয় টিডিসি পুকুরে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানে বিনামূল্যে মাছের পোনা অবমুক্তকরণ  কালে এ কথা বলেন।

অতিঃ দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন এর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার, থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী, বিআরডিবির চেয়ারম্যান এস, এম ফরিদ রানা, সাংবাদিক পরিতোষ রায়, সহকারী শিক্ষক লিটন মন্ডল, হুইপ এর ব্যক্তিগত সহকারী দেবাশীষ মন্ডল সহ সুফলভোগীরা।