Home আঞ্চলিক স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরােপন কর্মসূচি পালিত

স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরােপন কর্মসূচি পালিত

7

খবর বিজ্ঞপ্তি ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশ ব্যাপি বৃক্ষরােপন কর্মসূচির অংশ হিসেবে সােনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে আজ বিকাল সাড়ে ৫টায় বৃক্ষরােপন করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবুজ বনায়ন সফল করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরােপণ কর্মসূচির অংশহিসেবে ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে বৃক্ষ রােপণ কর্মসুচিতে ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর এর সংগ্রামী সভাপতি একরামুল হক হেলাল।

বিশেষ অতিথি ছিলেন মহানগর এর সিনিয়র যুগ্ম সম্পাদক মােঃ ইউসুফ মােল্লা আয়ােজনে ছিলেন সােনাডাঙ্গা থানার সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম মল্লিক, সদস্য সচিব মােঃ শওকত আলী লাবু বিশ্বাস, নজরুল ইসলাম বাবু, ইয়াসিন আলী রনি, স্বপন তালুকদার, ইদ্রিস হােসেন সােহান, মােঃরাকিবুল হাসান, মােঃ মাসুম বিল্লাহ, মােঃ মাহবুবুল আলম মামুন, মােঃ কালু মােল্লা, মােঃ জাফর আলী, মােঃ আকাশ, মােঃ আরমান প্রমূখ।