বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার নতুন কমিটি : ডাঃ হামিদ আসগার সভাপতি ও তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। খুলনা মেডিকেল কালেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও পরিচালক অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগার সভাপতি ও সাউথ ইস্ট বি এসসি ইঞ্জিনিয়ারিং কলেজ খুলনার পরিচালক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেক নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেনঃ সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, ডাঃ এস এম শামসুল আহসান মাসুম, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু ও নান্টু রায়। যুগ্ম-সাধারণ সম্পাদক-ডাঃ দীপঙ্কর নাগ, মোঃ শফিক উদ্দিন ও প্রতাপ কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ- মোঃ নাসির উদ্দিন হালদার, সাংগঠনিক সম্পাদক-ডাঃ মোঃ জিল্লুর রহমান তরুন, সহ-সাংগঠনিক সম্পাদক-প্রকৌশলী মোঃ এজাজ মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ হাদিউজ্জামান, দপ্তর সম্পাদক-ডাঃ নুরুল হুদা জনি, সহ-দপ্তর সম্পাদক-প্রসেনজিৎ তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক-হালিমা ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক- প্রকৌশলী জিএম মাহফুজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক-ডাঃ নিরুপম মন্ডল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক-প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক-শেখ লুৎফুন নাহার পলাশী, আইন বিষয়ক সম্পাদক-তালুকদার রাসেল মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা সিকদার মনিরুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক-আফরোজা খানম বীথি। সদস্যবৃন্দঃ অধ্যাপক এম আবুল বাশার মোল্লা, প্রফেসর ড. সোবহান মিয়া, অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, ড. শেখ মোঃ এনায়েতুল বাবর, ড.রমেশ্বর দেবনাথ, ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ মোঃ নিয়াজ মোস্তাফি চৌধুরী, শেখ আসাদুর রহমান, ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস ও মোঃ মামুনুল আবেদীন। বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার নবনির্বাচিত কর্মকর্তারা সোমবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাত করেন। সিটি মেয়র নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের স্বাগত জানান এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নর্বনির্বাচিত কমিটি কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কমিটিকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময়ে খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আগামী ২৭ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা ও ভোলার ১৬ হাজার পরিবার সহায়তা দিল লায়ন্স ক্লাব
খবর বিজ্ঞপ্তি
প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ও লকডাউনে ক্ষতিগ্রস্ত খুলনা বিভাগের তিনটি ও ভোলা জেলায় ১৬ হাজার পরিবারকে মানবিক খাদ্য সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১। এরমধ্যে খুলনা বিভাগে সহায়তা পেয়েছেন এক হাজার চারশ’টি পরিবার।
ক্লাবের এলসিআইএফ ইর্মাজেন্সি গ্রান্ট কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে এ কার্যক্রম শেষ হয়েছে। জেলা (৩১৫এ১) গর্ভনর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ চার দিনব্যাপী এ কার্যক্রমে নেতৃত্ব দেন। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও ভোলা জেলার প্রত্যন্ত এলাকার ১১টি স্থানে অসহায় মানুষের হাতে চাউল, ডাল, আটা, লবণ ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেয়া হয়।
কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সদ্য বিদায়ী জেলা গভর্ণর মো. নজরুল ইসলাম সিকদার, বর্তমান ফাস্ট ভাইস-জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, সাবেক জেলা গর্ভনর কল্পনা রাজিউদ্দিন, ড. এস এম এ জাফর বাদশা, মো. ফরিদুল হক, আক্কাস আলী, আকরামুজ্জামান, কায়কোবাদ মো, শরীফুজ্জামান, ডা. দিলকুসা আহমেদ, এম এ আউয়াল রাজ, সেলিম মিয়া, শেখ মো. আনিস, সাইদুর রহমান, আক্তার হোসাইন, শামীমা সুলতানা শিলু, মিজানুর রহমান, নাজমুল হক ভূইয়া মোহন, মো. কাজী জিয়া উদ্দিন বাসেত, মহসিন শরীফ, রিজিয়া পারভীন, দিলারা নাসরীন, আনোয়ার হোসেন, গাজী হারুন প্রমুখ।
নগর বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার বিকাল ৫ টায় বঙ্গবন্ধু পরিষদের মহানগর কার্যালয় ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালনের লক্ষ্যে এবং ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পরিষদের খুলনা মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন সহ-সভাপতি শরিফ এনামুল কবির, আলোচক ছিলেন মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ চৌধুরী রিমন এর পরিচালনায় বক্তাগন বলেন ৭৫এর ১৫ই আগষ্ট গ্রেনেড হামলা ষড়যন্ত্রকারীরা শতভাগ সফল না হতে পেরে তাদের সেই ষড়যন্ত্র এখনও অব্যহত রয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখতে হলে আগে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। ২১শে আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এর জনসভায় যারা গ্রেনেড হামলা করেছে তারা দেশ এবং জাতির শত্রু। তারা চেয়েছিল বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিশৃংখলা সৃষ্টি করে স্বাধীনাতা বিরোধীদের ঘাটি করতে। কিন্তু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর ভালবাসা হৃদয়ে রেখে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহর অশেষ মেহেরবানীতে রক্ষা করতে পেরেছিলেন। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, অধ্যক্ষ শাহ্ জিয়াউর রহমান স্বাধীন, স ম হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ডা.হাফিজুর রহমান সোহেল,আলীনুর হোসেন মাতুব্বর, মহিদুল ইসলাম নান্নু কাজী হাসনাত হোসেন কমিট, খন্দোকার জাহাঙ্গীর আলম, এ্যাড. জিনারুল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মোঃ নুরউদ্দিন, আরমানুজ্জামান বাধন, কবি আসাদুজ্জামান মিথুন, মশিউর রহমান মিলন, আবুল কালাম মোল্লা, শারাফাত উল্লাহ স্বপন, ইঞ্জি.শান্তনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, মোঃ আশিক চৌধুরী, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সরদারসহ কার্য নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
চলমান সরকারী সেবা মানুষের হাতে পৌছাতে নিরলসভাবে কাজ করতে হবে: ঝিনাইদহ জেলা প্রশাসক
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, চলমান সকল প্রকার সরকারী সেবা জনগনের হাতে পৌছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। সেবা নিতে আসা মানুষের সাথে আমাদের সহনশীল আচরনের মাধ্যমে সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সোমবার দুপুরে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মিদের সাথে এক মতবিনিময় সভাতে এ কথাগুলো বলেন। আইনশৃঙ্খলাসহ সরকারের যাবতীয় কার্যক্রম ও উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ের উপর এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে তিনি কালীগঞ্জ থানা পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিসে আসেন। সেখানে তিনি মাটি ও মানুষের প্রত্যশা বিশ্রামাগার শেড, ভূমিছায়া বৃক্ষাশ্রম, সুপেয় পানির ব্যবস্থা ও নাগরিক ই-সেবা কেন্দ্রের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্ভোধন ঘোষনা করেন। পরে তিনি ভুমি অফিসের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন। এরপর তিনি কালীগঞ্জ পৌরসভায় সৌজন্য সাক্ষাত শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গনমাধ্যম কর্মীদের অংশগ্রহনে এক মত বিনিময় সভাতে অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সম্পাদক সাবজাল হোসেন প্রমূখ। এ সভায় উপজেলার সকল দপ্তরের সার্বিক বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে উপজেলা প্রাসী সম্পদ কর্মকর্তা ডঃ আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুধন পাল ও সমাজ সেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ স্ব স্ব দপ্তরের উন্নয়নমূলকসহ সকল কর্মকান্ডের ওপর বিবরন প্রদান করেন। সকলের বক্তব্য শুনে প্রধান অতিথি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আরও আন্তরিক হওয়ার ব্যাপারে বিশেষ নির্দেশনা প্রদান করেন।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংবাদকর্মীদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর
খবর বিজ্ঞপ্তি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষার জন্য সংবাদকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছে খুলনা মহানগর বিএনপি। সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দের নিকট ১০০০পিস মাস্ক ও ৩৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, সদস্য দেবব্রত রায়, এস এম কামাল হোসেন, মিজানুর রহমান মিলটন, এ এইচ এম শামিমুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মাছুম বিল্লাহ, বাপ্পি খান, ইউজার সদস্য মো. রকিবুল ইসলাম মতি, মো. আজিজুল ইসলাম, নাজমুল হক পাপ্পু, মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র উপদেষ্টা জাফর উল্লাহ সাচ্চু, সহ-সভাপতি রেহানা ইসা, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক ন্নানু ও মোঃ মাহবুব কায়সার, বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম, শাহাবুদ্দীন মন্টু, সিরাজুল ইসলাম লিটন, জামাল উদ্দিন মোড়ল, জাহাঙ্গীর হোসেন, সেলীম বড় মিয়া, আকবর হোসেন, শামীম আশরাফ, কওসারী জাহান মঞ্জু ও শাহীন হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখা ও খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের কাছেও খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে মাস্ক হস্তান্তর করা হয়।
বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে শিশু আরিফা আক্তার জুই নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্য হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) দুপুরে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে নিজ বাড়িতে পুকুরে ডুবে মারা যায় ওই শিশু। নিহত শিশু আরিফা খুড়িয়াখালী গ্রামের জসিম ঘরামীর মেয়ে। স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশু আরিফা খেলতে খেলতে সবার অলক্ষ্যে বসত ঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে খুজতে খুজতে শিশুটির দাদী পুকুরে ভাসমান অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিলো।
বাগেরহাটে করোনা সংক্রোমন প্ররোধে করনীয় বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নো মাস্ক-নো সার্ভিস, মাস্ক পরুন-সেবা নিন প্রতিপাদ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে দুই দিনব্যাপী জনসচেনতামূলক কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের এসি লাহা মিলনাতায়নে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী প্রমুখ। দুইদিন ব্যাপি এই কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।মঙ্গলবার সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে দুইদিনি ব্যাপি এই কর্মশালা শেষ হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সকলের সহযোগীতায় বাগেরহাটে করোনা পরিস্থিতি সহনশীল পর্যায়ে রয়েছে। প্রায় ৭০ শতাংশ আক্রান্ত থেকে এখন ১০ থেকে ১৫ শতাংশ আক্রান্তে নেমেছে। সবাই সচেতন থাকলে এই সংখ্যা আরো নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাগেরহাটে একযুগ পালাতক থাকার পরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে একযুগ পালিয়ে থাকার পরে মোঃ আনোয়ার শেখ (৩৭) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে। এর আগে ২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাঁচ বছরের সাজা হয় তার। এরপর থেকেই পালাতক ছিল আনোয়ার।পালিয়েও শেষ রক্ষা হল না, অবশেষে গ্রেফতার করল পুলিশ।
গ্রেফতার আনোয়ার বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের মোজাম শেখের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজা ছাড়াও তার নামে চুরি মামলা, বিস্ফোরক আইন ও বিশেষ আইনে মোট পাঁচটি মামলা রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ মাহমুদ হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাজা হওয়ার পর থেকে আনোয়ার শেখ পলাতক ছিলেন। মাঝে মাঝে গোপনে সে বাড়িতে আসত।গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে পুলিশ আনোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটে ৩৩৩ তে কল দিয়ে খাদ্য সহায়তা পেল ৬০০ পরিবার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ৩৩৩ তে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়েছেন ৬০০ পরিবার। সোমবার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের ত্রাণ শাখার অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শ্রেণী পেশার অসহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন ৬০০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন, পেয়াজ, তেল, সাবান ও মাস্ক দেওয়া হয়।করোনাকালীন সময়ে ৩৩৩ ফোন দিয়ে খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায়রা।
খাদ্য সহায়তা পাওয়া প্রতিবন্ধী শান্তনু শিকদার ও হাসি বেগম বলেন, শুক্রবার ৩৩৩ তে ফোন করেছিলাম।আমাদের ফোন করে খাদ্য সামগ্রী দেওয়া হল। করোনা পরিস্থিতিতে এই খাবার পেয়ে আমাদের খুব উপকার হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনাকালীন সময়ে মানুষ এক ধরণের সংকটের মধ্য দিন কাটাচ্ছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা।এর মধ্যে এমনও মানুষ রয়েছে যারা মুখফুটে নিজেদের অসহায়ত্বের কথা বলতে পারে না। যারা নিজেদের অসহায়ত্বের কথা মানুষকে মানুষকে বলতে পারেনা এদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ৩৩৩ এর ব্যবস্থা করেছেন। ৩৩৩ তে ফোন করা ৬০০ মানুষকে আমরা খাদ্য সহায়তা প্রদান করেছি। করোনাকালীন সময়ে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।
দাকোপ-কয়রা সহ ব্যবস্থপনা কমিটির মাসিক সভা
কয়রা প্রতিনিধি
দাকোপ-কয়রা সহ ব্যবস্থপনা নির্বাহী কমিটির এক মাসিক সভা গত শনিবার বিকাল ৪ টায় সুন্দরবন কাশিয়াবাদ স্টেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সালেহ এর সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতার হোসেন,নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল চন্দ্র মন্ডল,কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম,সিএমসির কোষাধাক্ষ্য মোঃ রিয়াছাদ আলী, রেঞ্জ স্টাফ মেজবাউল হক, সদস্য সাইফুল ইসলাম মোল্যা মনিরুজ্জামান খগেন্দ্রনাথ মন্ডল, নাজমা পারভীন প্রমুখ। সভায় সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সাবেক চেয়ারম্যান আলী আকবরের স্বরণ সভা
রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখের মৃত্যুবার্ষিকীতে স্বরণ সভা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে ২৩আগষ্ট বিকালে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,শাহজাহান কবীর প্যারিস, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,স ম জাহাঙ্গির। উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রতন মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস, যুবলীগ নেতা সাইদুর রহমান সগীর, মোল্লা কামরুল ইসলাম, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,তাহিদ মোল্লা, বাদশা মিয়া, জসিম সরদার,সুব্রত বাগচী,ফরিদ শেখ, শামীম হাসান লিটন,শাহনেওয়াজ কবীর টিংকু, আবুল কালাম আজাদ, আ:রশিদ শেখ, জাহিদ হাসান, রউপ শিকদার, মেজবা উদ্দিন, রবিউল ইসলাম, গিয়াস কামাল,হায়দার আলী, এসকে সোহাগ, মহিউদ্দীন মানিক,নাহিদুজ্জামান,স্বপ্না পাল, ছাত্রনেতা আরিফুজ্জামান কাজল, খায়রুজ্জামান সজল,সাকিব রায়হান, হিমেল,সাজ্জাদ,বাবু শিকদার, প্রমূখ।
অপর দিকে সকালে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা আলী আকবর শেখ এর কবরে সালাম মূর্শেদী এমপি’র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, আওয়ামীলীগ নেতা ইমদাদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামাল হোসেন বুলবুল, যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, নোমান ওসমান রিচি, আকতার ফারুক, চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, অহিদুজ্জামান মিজান, বাদশা মিয়া, ফরিদ শেখ, শামীম হাসান তুহিন, রুহুল আমিন রবি, সুব্রত বাগচী, রতন মন্ডল, আবুল কালাম আজাদ, সারিরুল ইসলাম হিমেল প্রমূখ।
ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের ভবনটি ১০বছর পরিত্যক্ত:খুড়িয়ে চলছে কার্যক্রম
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের একমাত্র ভবনটি দীর্ঘ ১০বছর ধরে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। এর পর ৬বছর ধরে পার্শ্ববর্তী একটি বাড়ির বারান্দা ভাড়া নিয়ে সেখানেই চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম। এ অবস্থায় স্বাস্থ্যসেবার মান নিয়ে জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। কবে নাগাদ ভবনটি নির্মান করা হবে তাও বলতে পারছেনা কেউ। এঅবস্থায় প্রত্যান্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা মারাত্বক ভাবে বিঘিœত হচ্ছে।
জানা গেছে, শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের একমাত্র ভবনটি দীর্ঘ ১০বছর ধরে পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষনার পর পার্শ্ববর্তী একটি বাড়ির বারান্দা ভাড়া নিয়ে সেখানে দীর্ঘ ৬বছর ধরে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে। ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে স্থানীয় ইঞ্জিনিয়ারা এটি পরিত্যক্ত ঘোষনা করেন। স্থানীয়রা বলেছেন, ভবনের ছাঁদ দিয়ে পানি পড়া থেকে শুরু করে ছাদের প্লাষ্টার খসে পড়ে অনেক রুগী গুরুত্বর আহত হওয়ার পর এটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। যে কারনে ঐঅঞ্চলের স্বাস্থ্যসেবা মারাত্বক ভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিক চালু করেন। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা পরামর্শ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করার কথা। কিন্তু দেখা যাচ্ছে, অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে তা বাস্তবায়ন হচ্ছে না। ঘনশ্যামপুর কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত সি.এইচ.সি.পি মোঃ প্রিন্স তরফদার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, ক্লিনিকটি অত্যান্ত ঝুকিপূর্ন হওয়ায় গত ১০বছর আগে ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করেন কর্তৃপক্ষ। তার পর ঝুকিপূর্ণ ভবনে ৪বছর চলার পর পার্শ্ববর্তী একটি বারান্দা ভাড়া নিয়ে সেখানেই চলছে ৬বছর ধরে কার্যক্রম। তিনি আরো বলেন একাধিকবার ভবনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সূরাহা হয়নি। এমনকি এখানে শৌচাগার ও টিউবয়েলের কোন ব্যবস্থা নেই। তাছাড়া আসবাবপত্রের তীব্র সংকটও রয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন আমি নতুন একটি ভবন নির্মানের জন্য এলজিএসপি হতে ৩লক্ষ টাকার একটি বরাদ্ধ অনুমোদন করেছি। এবং এডিপি হতে ৫লক্ষ টাকা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি। এই বরাদ্ধ গুলি পাশ করতে পারলে ভবনটি নির্মাণ করা সম্ভব হতো। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডা. অসিম কুমার সমাদ্দার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, গত ৬বছর ধরে ভবনটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে একাধিকবার জানানো হলেও তা কোন কাজে আসেছেনা।
দীর্ঘ ৩ মাস পর করোনায় মৃত্যুশূন্য খুলনায়
স্টাফ রিপোটারঃ
খুলনায় করোনার প্রকোপ কমে এসেছে। শনাক্ত হার ও মৃত্যুর আগের চেয়ে অনেকটা কম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। ৩ মাস পর খুলনার হাসপাতালে করোনায় মৃত্যু শূন্য। এর আগে ২৫ মে খুলনার হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। ২৪ জুন খুলনা জেলায় করোনায় কেউ মারা যাননি। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল,খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার খুলনার হাসপাতালে ৪জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি। জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি। বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমানও জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যাননি।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোন রোগী মারা যান নি। এছাড়া সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রেও জানা যায়, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।
খুলনা সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা ২৬ আগস্ট
স্টাফ রিপোটারঃ
খুলনা সিটি কর্পোরেশনের ২০২১-২২ অর্থবছরের বাজেট আগামী ২৬ আগস্ট (বৃহস্পতিবার) ঘোষণা করা হবে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই বাজেট ঘোষণা করবেন। সোমবার (২৩ আগস্ট) বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ৮ম বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে উন্নয়ন প্রকল্পে দাতাগোষ্ঠীর অর্থায়ন হ্রাস পেয়েছে। তা সত্ত্বেও খুলনা মহানগরীতে বিদেশি সহায়তায় কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হবে বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, নগরবাসীর কাঙ্খিত সেবা প্রদানের জন্য আধুনিক খুলনা গড়াই আমাদের মূল লক্ষ্য। সে লক্ষ্য অর্জনে নগরজুড়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি নতুন নতুন বাস্তবমুখী উন্নয়ন প্রকল্পও প্রণয়ন করা হচ্ছে।
সিটি মেয়র সকল ওয়ার্ড এলাকায় সমানভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে লক্ষ রাখা এবং কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি করোনা মহামারি মোকাবেলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধকল্পেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো. আমিনুল ইসলাম মুন্না, মো. আলী আকবর টিপু ও অ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যৌথসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন সকল উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম কে শক্তিশালী করার লক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা এবং ডুমুরিয়া উপজেলায় ভিন্ন ভিন্ন যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগষ্ট, সোমবার, বিকাল ৪টায় দাকোপ উপজেলা অস্থায়ী কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চালনা পৌর শাখার সভাপতি মাওলানা মোঃ খালিদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ সফিকুল ইসলাম এর পরিচালনায় উপজেলা ও পৌর শাখার যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান ও আলহাজ্ব আব্দুর রহমান মোল্লা, মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ মোঃ উসমান গণি, মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব আবু দাউদ, মাষ্টার রফিকুল ইসলাম, প্রমূখ নেতৃবৃন্দ সভায় আগামী ২৯ আগষ্ট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
ডুমুরিয়ায় উপজেলাঃ গতকাল উপজেলা অস্থায়ী কার্যালয়ে মাওলানা মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সভায় আরো উপস্থিত ছিলেন জি এম নওশের আলী, মাওঃবেলাল হুসাইন মাওঃ মোস্তফা কামাল, আলহাজ্ব জামির হোসেন জর্দার, মোঃ রফিকুল ইসলাম, মাওঃ শেখ আবদুল্লাহ, নুর মোহাম্মদ ফকির, মাওঃ কামরুল ইসলাম, জি এম আহমদ আলী, মোঃ আলী আজগর, কওসার আলী শেখ,মোঃ শাহজালাল, মোঃ আসাদুজ্জামান, মোঃ শামীম হোসেনশ শেখ, আজিজুর রহমান সানা,আঃ করীম, প্রমুখ
ডুমুরিয়ায় ২৪ ঘন্টা পর অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার পর তার পরিচয় মিলেছে।সে খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার শাহ আলমের ছেলে শাহারিয়া আলম শাহিন।গতকাল সোমবার সকালে মৃতের আপন ভাই সোহেল রানা সামাজিক যোগাযোগ গণমাধ্যম ও পত্র-পত্রিকায় ছবি দেখে তার পরিচয় নিশ্চিত করেন।থানা পুলিশের এসআই মোঃ আলামিন বলেন,গত ১৯ আগষ্ট সকালে শাহিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন।এ ঘটনায় পরের দিন তার ভাই সাহেল রানা বাদি হয়ে দৌলতপুর থানায় একটি নিখোঁজ ডায়রি করেন,যার নং-৯৫০/২১।ওই ডায়রিতে বাদি তার ভাই শাহিন মানষিক প্রতিবন্ধী বলে উল্লেখ করেন।নিখোঁজের ৩দিন পর উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামস্থ হান্নান খানের পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অজ্ঞাত ব্যক্তির আপন ভাই সোহেল রানা বিভিন্ন তথ্য উপাত্ত’র মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেন।এ ঘটনায় অত্র ইউনিয়নের গ্রামপুলিশ শরিফুল ইসলাম বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
ডুমুরিয়ায় ধারালো অস্ত্রে যুবক জখম : থানায় মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রে চন্দন মন্ডল (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত’র কাকা তরুন কুুমার মন্ডল বাদি হয়ে ৩জনকে এজাহার নামীয় আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।এদিকে আসামীরা মামলা তুলে নিতে বাদিকে নানা ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে বলে বাদি জানিয়েছেন।মামলার বিবরনী সূত্রে জানা যায়,উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুনা পশ্চিমপাড়া এলাকার মৃত মনোরঞ্জন মন্ডলের ছেলে চন্দন মন্ডলের একই এলাকার প্রতিপক্ষ সুশান্ত কুমার মন্ডলের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন গত ১৬ আগষ্ট সকালে আসামী সুশান্ত মন্ডল,সুকদেব মন্ডল ও চিরঞ্জিত মন্ডল পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো হাসুয়া ও বাঁশের লাঠিসোটা নিয়ে বাড়িতে ঢুকে চন্দনের উপর হামলা চালায়।এতে হাসুয়ার কোপে চন্দন রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
ডুমুরিয়ায় নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র অপরাজিতা প্রকল্পের উদ্দোগে উপজেলা নারী উন্নয়ন ফোরামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ফোরামের সহ-সভাপতি কবিতা রানী বিশ্বাসের সভাপতিতে আয়োজিত সভা পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল।বক্তব্যদেন প্রকল্প সমন্বয়কারী সুবোল কুমার ঘোষ,ইউপি সদস্য আবেদা বেগম,জাহানারা বেগম,আসমা বেগম,আরজিনা বেগম,শিখা রানী বসাক,রেশমা বেগম,অঞ্জনা দাশ,তুলশি মন্ডল,ইয়াসমিন পারভিন,পারুল আকতার,আফরোজা সুলতানা প্রমূখ।
বেনাপোলের ওপারে পেট্রাপোল সীমান্তে ৮ লাখ ৫০ হাজার রিয়াল উদ্ধার, আটক ট্রাক চালক ও হেলপার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল সীমান্তে ৮ লাখ ৫০ হাজার রিয়ালসহ ভারতীয় ট্রাক চালক ও হেলপারকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৭৯ ব্যাটেলিয়ানের সদস্যরা। আটক ট্রাক চালক বাকি বিল্লার বাড়ি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার পেট্রাপোলে ও হেলপার সাহাজী হোসেন মন্ডলের বাড়ি একই থানার জয়ন্তিপুর গ্রামে।
ভারতীয় একটি সূত্রে জানা গেছে, রবিবার রাতে বেনাপোল বন্দরে পণ্য খালি করে ভারতীয় ট্রাক (ডবি¬উবি-২৩-এ-৮৪০০) নিয়ে ভারতে ফেরার সময় পেট্রাপোল স্থলবন্দরে কর্তব্যরত ১৭৯ ব্যাটেলিয়ানের বিএসএফ সদস্যরা ট্রাকটি আটক করে। পরে চালকের কেবিনে তল্লাশি করে অবৈধভাবে রাখা ১ লাখ ৫০ হাজার রিয়াল উদ্ধার করে। উদ্ধার হওয়া রিয়ালের ভারতীয় মূল্য ১ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা বলে জানায় বিএসএফ। এঘটনায় মামলা হয়েছে বনগাও থানায়। আটক ট্রাক, হেলপার এবং উদ্ধার হওয়া রিয়ালসহ বনগাঁ থানায় সোপর্দ করে বিএসএফ। আটককৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
পেট্রাপোলের বন্দর ব্যবহারকারী একাধিক ব্যক্তি জানিয়েছে, বর্তমানে অধিকাংশ ভারতীয় ট্রাক চালকরা আমদানির বৈধ পণ্যের সাথে চোরাই পণ্য আনা নেওয়া করছে সিন্ডিকেটের মাধ্যমে। পেট্রাপোল ও বেনাপোল বন্দরে এসব পণ্য পাচারের জন্য তৈরি হয়েছে শক্তিশালী সিন্ডিকেট।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ হাজার নয়শত ১৯ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় সোমবার পাঁচ হাজার নয়শত ১৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার ৪২ এবং মহিলা দুই হাজার আটশত ৭৭ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৮৬ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার ছয়শত ৩৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে আটশত ৭৪ জন, বটিয়াঘাটায় তিনশত ৬৭ জন, দিঘলিয়ায় একশত ৮৪ জন, ডুমুরিয়ায় পাঁচশত ৮৬ জন, ফুলতলায় দুইশত ৬৩ জন, কয়রায় পাঁচশত ৩৬ জন, পাইকগাছায় দুইশত ৯৪ জন, রূপসায় তিনশত ৯৩ জন ও তেরখাদায় একশত ৩৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। সোমবার নগরীর পাঁচটি হাসপাতালে নয়শত ৫৩ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার নয়শত ৬৯ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। এপর্যন্ত খুলনা জেলায় দুই লাখ ৩৬ হাজার পাঁচশত ১০ জন প্রথম ডোজ এবং ৭২ হাজার নয়শত ৫৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
রামপালের খাঁনজাহান আলী বিমান বন্দরের নির্মাণ কাজ পরিদর্শন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে খাঁনজাহান আলী বিমান বন্দরের সীমানা প্রাচীর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র (ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা) উপ-পরিচালক ইশরাত জাহান পান্না। রবিবার দিনভর রামপাল উপজেলার ফয়লা এলাকায় এ বিমান বন্দরের কার্যক্রম পরিদর্শনে আসা কর্তৃপক্ষের কর্মকর্তা ইশরাত জাহান পান্নার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কবীর হোসেন।
মুলত ১৯৯৬ সালে বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার মাঝখানে ফয়লা এলাকায় খাঁনজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয়া হয়। এরপর ২০১৫ সালে এ বিমান বন্দর প্রকল্প অনুমোদন পায়। প্রথম দফায় ৯৫ একর এবং পরবর্তীতে দ্বিতীয় দফায় আরো ৫শ ৩৬ একর জমি অধিগ্রহণ করা হয় এ বিমান বন্দর নির্মাণের জন্য। অধিগ্রহণকৃত জমিতে মাটি ভরাটের পর সেখানে এখন চলমান রয়েছে সীমান প্রাচীর নির্মাণের কাজ। ২০২০ সালে মধ্যে এ বিমান বন্দর নির্মাণের কাজ শুরুর কথা থাকলেও তা নানা জটিলতার কারণে সম্ভব হয়নি। মুল কাজ শুরু না হওয়ায় ২০২২ সালে বিমান চলাচলের যে সময়সীমা ছিল তাও পিছিয়েছে। খাঁনজাহান আলী বিমান বন্দর প্রকল্পটি দেশের তৃতীয় বৃহত্তম বিমান বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটি খুলনা শহরের কাছাকাছি অবস্থানে নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন এ বিমান বন্দরটি খুলনা, বাগেরহাট ও মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ২২/২৩ কিলোমিটার সমান দূরত্বের মাঝখানে অবস্থিত। বাগেরহাটের রামপাল উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের ফয়লা এলাকায় খাঁনজাহান আলী বিমান বন্দরের ভিত্তি প্রস্তুর স্থাপনের পরও দীর্ঘকাল পেরিয়ে গেলেও এর অগ্রগতি আশানুরুপ হয়নি।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কবীর হোসেন বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র (ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা) উপ-পরিচালক ইশরাত জাহান পান্নার নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম রবিবার সারাদিন খাঁনজাহান আলী বিমান বন্দর এলাকা পরিদর্শন করেছেন। তারা ফিরে গিয়ে এ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন জমা দিবেন।
পাইকগাছায় খাদ্যে ভেজাল দেয়ার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করা ৩ টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বিজ্ঞ আদালত। নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর বাদী হয়ে আদালতে ১৯ জানুয়ারী ও ১৫ ফেব্রয়ারী মামলা ৩টি করেন। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল জানান, খাদ্যে ভেজাল দেওয়ার অপরাধে সরকারের প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন সময় এসব মামলা দায়ের করেন। রবিবার (২২ আগস্ট) পাইকগাছা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক পলাশ কুমার দালাল সি,আর-১৫০/২১ মামলায় উপজেলার কপিলমুনি বাজারের ব্যবসায়ী অরুপ দত্ত কাপড়ের রং মেশানো পাঁখামিঠাই বিক্রির দায়ে ১০ হাজার টাকা, সি,আর-৮৯/২১ মামলায় কপিলমুনি বাজার গুড় ব্যবসায়ী পরিতোষ কুমার পালকে ৫ হাজার টাকা এবং সি, আর-৯০/২১ মামলায় উপজেলার মালত গ্রামের ফজলু মোড়ল গুড় ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরুপ কুমার দত্তকে কে ৬ মাসের জেল, পরিতোষ কুমার পলককে ৩ মাস ও ফজলু মোড়লকে ৩মাসের জেল প্রদান করেন। তারা প্রত্যেকে স্ব স্ব আইনজীবির মাধ্যেমে জরিমানার টাকা আদালতে দিয়ে খালাস পেয়েছে বলে আইনজী আমজাদ হোসেন জানান।
পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত (১৭) নামে কলেজছাত্রের মৃত্যু। ঘটনাটি উপজেলা রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাগে। সে রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাগ পাড়ার কবির জোয়াদ্দারের ছেলে ও আর,কে,বি,কে কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এলাকাবাসী জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে এগারোর দিকে বাঁকার খোকন ঘোষের বাড়িতে রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করছিল সৈকত। এ সময় তার হাতে থাকা স্টিলের রুলার অসাবধানতায় বিদ্যুৎ লাইনের স্পর্শ করলে তার মৃত্যু হয়।
পাইকগাছায় অবৈধ স্থপনা উচ্ছেদ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভায় বাসস্টান্ড জিরো পয়েন্ট থেকে বাজার অভিমুখে প্রধান সড়ক ও বাজার ফুটপাতের উপর অবৈধ স্থপনা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করলেন পৌর কর্তৃপক্ষ। সোমবার সকালে পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জুর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বাসস্টান্ড জিরোপয়েন্টে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেন। এসময় তিনি বলেন, রাস্তার পাশের বিভিন্ন দোকান গড়ে ওঠে। এরি অন্তরালে দোকান মালিকরা দোকানের সামনে অতিরিক্ত টিনের চাল দিয়ে নিজ দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। একারণে রাস্তায় যানযট সহ দূর্ঘটনার কবলে পড়ছে যানবাহন সহ পথচারীরা। এর পর বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় তাদের উচ্ছেদ করে রাস্থা পরিস্কার করেন। পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান জানান, কিছু অসাধু ব্যবসায়ীরা রাস্তার উপর টিনের বেড়া বা চাল দিয়ে দখল করে রাখে। এ কারণে সাধারণ মানুষের যানমাল রক্ষায় ও সচ্ছ পৌরসভা গড়ার জন্য এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। আমরা প্রথম দিন কিছু স্থপনা অপসরণ করে ও দোকান মালিকদের নিজ খরচে ভেঙ্গে ফেলার জন্য সতর্ক করে এসেছি। যদি তারা স্থাপনা ভেঙ্গে বা সরিয়ে নানেন তাহলে আগামি কাল থেকে বুলডুজারের মাধ্যমে ভেঙ্গে ফেলা হবে। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, যেহেতু পৌরসভার কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই সেহেতু উপজেলা সমন্নয় ও আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপনের পর সমন্নয় ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
পাইকগাছায় মাদ্রা ছাত্র নিখোঁজ: সন্ধান প্রার্থী পিতা
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় দারুল উলুম শিববাটী মাদ্রাসা থেকে এক ছাত্র নিখোঁজ হয়েছে। এঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে নিখোঁজ ছাত্রের পিতা।
জিডি সূত্রে জানাযায়, উপজেলার ঢেমসাখালী গ্রামের আনিচ সানার পুত্র সাজউদ্দিন সানা (১২) পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ দারুল উলুম মাদ্রাসা ছাত্র। সে গত ২২আগষ্ট বেলা ১১ টায় শিক্ষক এবং সহপাঠীদের কিছু না বলে মাদ্রাসা থেকে চলেযায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পিতা আনিচ সানা জানান, আমার ছেলে মাদ্রাসা থেকে বেলা ১১ টার সময় হারিয়ে গেলেও মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে গভীর রাতে জানিয়ে দেন যে তার ছেলে হারিয়ে গেছে। আমি নিরুপায় হয়ে ছেলের সন্ধান পেতে পাইকগাছা থানায় নিখোঁজের সাধারণ ডাইরি করি। যার নং ১৩২৩ তারিখ ২৩/০৮/২১ ইং। এ বিষয়ে ক্লাস শিক্ষক মোঃ হাবিবুল্লাহ জানান, দুপুরে খাবর খাওয়ার সময় জানতে পারি সাজউদ্দিন নিখোঁজ হয়েছে। আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার পিতা ছেলের সন্ধান চেয়ে বলেন, ছেলের উচ্চতা ৪ ফুট ১”, গায়ের রং শ্যামলা, মুখোমন্ডল গোলাকার, পরনে ছিল চেক লুঙ্গি, হাফহাতা গেঞ্জি। তার সন্ধন পেলে ০১৯৬১-৫৫০২৯৩ ও পাইকগাছা থানার ০১৩২০-১৪০৩১১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
খুবিতে এসডব্লিউই ডিসিপ্লিনের ল্যাবে অ্যাটোমিক অ্যাবজর্পশন স্পেক্ট্রোফটোমিটারের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের গবেষণাগারে অর্ধকোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষে একটি অ্যাটোমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার স্থাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে এই যন্ত্রটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, গবেষণার কাজে অত্যাধুনিক এ যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণাবান্ধব পরিবেশ তৈরির স্বার্থে প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি শিক্ষকদের গবেষণার প্রতি যতœবান হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিৎ ক্ষুদ্র স্বার্থের উর্ধ্বে উঠে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করা। কেননা দিনশেষে একজন শিক্ষকের পরিচয় তাঁর গবেষণা প্রোফাইল।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খোন্দকার কুদরতে কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিজিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডব্লিউই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মোঃ সানাউল ইসলাম। এসময় জীববিজ্ঞান স্কুলের অধীন অন্যান্য ডিসিপ্লিনের প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের বিভিন্ন গবেষণার জন্য নিউট্রিয়েন্ট অ্যানালাইসিস অপরিহার্য। দীর্ঘদিন ডিসিপ্লিনে অ্যাটোমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার না থাকায় ভারী ধাতুসমূহ (যেমন: লেড, মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক ইত্যাদি) অ্যানালাইসিস করা যাচ্ছিলো না। এই কাজগুলো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে বিশেষ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে অ্যানালাইসিস করতে হতো। এর ফলে ব্যয় ও সময় বেশি লাগতো। বর্তমানে যে যন্ত্রটি স্থাপন করা হয়েছে তা ইউজার ফ্রেন্ডলি হওয়ায় ডিসিপ্লিনের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে। একই সাথে এ অঞ্চলের মৃত্তিকা গবেষণায় গতি সঞ্চার হবে। সম্প্রতি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে ডিসিপ্লিনে এই অ্যাটোমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার ক্রয় করা হয়। যা স্থাপন প্রক্রিয়া শেষে আজ উদ্বোধন করা হলো।
কেডিএ এর স্থায়ী সদস্য পদে জনাব রুনু রেজার যোগদান
খবর বিজ্ঞপ্তি
জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক কেডিএ’র স্থায়ী সদস্য পদে নিয়োগপ্রাপ্ত হয়ে রুনু রেজা (রুনু ইকবাল বিথার) গত ১১/০৮/২১ খ্রিঃ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। মন্ত্রণালয়ের এনডোর্সমেন্টের পর কেডিএ’তে যোগদান করলে সোমবার চেয়ারম্যান কেডিএ ব্রিগেঃ জেনাঃ মোঃ মাহবুবুল ইসলাম কেডিএ এর কর্মকর্তাবৃন্দ সহযোগে জনাব রুনু রেজাকে স্বাগত জানান ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় চেয়ারম্যান কেডিএ বলেন যে কেডিএ তে জন প্রতিনিধির শুন্যতা পূরণ হলো যার ফলে কেডিএ এর কর্মকান্ড আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জনাব রুনু রেজা বলেন যে, তিনি কেডিএ তে জনগনের সেবা নিশ্চীতের ব্রত নিয়ে এসেছেন এবং এর জন্য তিনি কেডিএর সংশ্লিষ্ট সকলের সহযোগীতা লাভের আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘ ২২ বছর অধ্যাপনার সাথে জড়িত থাকার পাশাপাশি জনাব রুনু রেজা বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে খুলনার উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রূপসা শিয়ালীতে ঘটে যাওয়া ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে জনউদ্যোগ খুলনা
খবর বিজ্ঞপ্তি
রূপসা শিয়ালীতে ঘটে যাওয়া ঘটনার বিচার বিভাগের তদন্তসহ ৬দফা দাবি করেছে জনউদ্যোগ,খুলনা। নেতৃবৃন্দ বলেন, খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে দূর্বত্তদের নানা পরিকল্পনার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট হয়েছে। তাদের সহিংসতার তান্ডবলিলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির,বাড়ী ঘর ভাংচুর ও সম্পদ লুটের ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের উন্নয়ন সাফল্যকে ম্লান করতে এবং সম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধি সাম্প্রদায়িক শক্তি শিয়ালীতে হিন্দু সম্প্রদায়ের উপর এই হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা যতটুকু জেনেছি তাতে আমাদের কাছে মনে হয় এটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। ঘটনার প্রাথমিক সূত্রপাত ০৩ আগস্ট হলেও এর ধারাবাহিকতা চলে ০৭ আগস্ট পর্যন্ত। সাথে সাথে অনতিবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনাকারী, মামলার প্রধান আসামীদের গ্রেফতার এবং তদন্তপূর্বক বিচার করতে হবে। একই সাথে পুলিশের ভূমিকার ও তদন্তের দাবী করছি।
সোমবার বেলা ১টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনাকারী, মামলার প্রধান আসামীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জনউদ্যোগ,খুলনার সদস্য ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রাসটীকের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল হক, কনসেন্সের নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, সেফের সমন্বয়কারী আসাদুজ্জামান , দৈনিক জন্মভূমির বিশেষ প্রতিবেদক ইয়াসির আরাফাত রুমী, মৃৎশিল্পের নির্বাহী পরিচালক অসীম পাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
বক্তারা, ঘটনাটির সঠিক তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনাকারী ও মূল হোতাদের গ্রেফতার,ক্ষতিগ্রস্থদের তাদের ক্ষতি অনুযায়ী ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্থ মন্দির সমূহ সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, এলাকার মানুষদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার দাবি জানান।
হরিণাকুন্ডুতে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রাম থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই গ্রামের দোলখালীর গ্রামের মাঠের ব্রীজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য গ্রামের দোলখালীর মাঠে যাওয়ার পথে একটি ব্রিজের উপর অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ৯ টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের মাথায় গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা জানাতে পারেনি পুলিশ।
ঝিনাইদহে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোয়ার হোসেনসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বিআরডিবি’র পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন নারী ও ২ জন পুরুষ খামারী ও উদ্যোক্তার মাঝে ১৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। এর আগে ১৭ জনকে ১৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
দাকোপে প্রায় ২০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধে ধ্বস
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে ঢাকি নদীর ভয়াবহ ভাঙনে বিলিনের উপক্রম হয়েছে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত মেরামত না করলে যে কোন মুহুর্তে সম্পূর্ণ ওয়াপদা বিলিন হয়ে ব্যাপক এলাকা প্লাবিতসহ রোপা আমনের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার লোকজন।
স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন মোল্যা জানান, উপজেলার পানখালী ইউনিয়নের খোনা এলাকার মোল্যা বাড়ির সামনে কয়েক দিন যাবৎ ভয়াবহ ভাঙন ও ওয়াপদা বেড়িবাঁধে ফাঁটল দেখা দিয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে প্রায় ২০০ ফুট ওয়াপদা বেড়িবাঁধের অর্ধেকাংশ ঢাকি নদী গর্ভে ধ্বসে পড়েছে। ঝুঁকিপূর্ণ স্থান মেরামতের জন্য তিনি কাজের লোকের সন্ধ্যান করছেন বলে জানান।
খোনা এলাকার সমাজসবক খানজাহান মোল্যা বলেন, ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত মেরামত করতে না পারলে যে কোন মুহুর্তে সম্পূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ঢাকি নদী গর্ভে বিলিন হতে পারে। আর এতে গত বছরের ন্যায় এবারও প্রায় ৫০০ বিঘা জমির চলতি রোপা আমন ক্ষেতসহ ১০ হাজার মানুষের বাড়িঘর প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ঝুঁকিপূর্ণ স্থান দেখতে লোক পাঠিয়েছেন। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
কেশবপুরে সবজি ক্ষেতে গাঁজা চাষ: কৃষক গ্রেফতার
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে সবজি ক্ষেতে চাষ করা গাঁজা গাছসহ জালাল উদ্দিন (৩৪) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতকে যশোর আদালতে সোপর্দ করা হয়। থানা সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কেশবপুর চিংড়া ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মেহেরপুর গ্রামের মৃত সরফুদ্দিনের ছেলে জালাল উদ্দিনের সবজি ক্ষেতে অভিযান পরিচালনা করেন। এ সময় সবজি ক্ষেতে চাষ করা ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতা সম্পন্ন একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, গাঁজা চাষ করার অভিযোগে জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে বিপাকে বাদি
যশোর অফিস
যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও তার দুই সহযোগীর নামে চাঁদাবাজির মামলা করে বিপাকে পড়েছেন বাদি। মামলার সাক্ষীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আদালতে মামলা করার পর বাদির ব্যবসা প্রতিষ্ঠানও দখল করে নিয়েছে আসামিরা। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কেশবপুরের ব্রুকাটি গ্রামের বাসিন্দা ও মিশাল ক্যাবল নেটওয়ার্ক অ্যান্ড এন্টারপ্রাইজের মালিক খন্দকার মফিদুল ইসলাম। গত ১৭ আগস্ট যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেয়র রফিকুল ইসলামসহ তিনজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার মফিদুল ইসলাম বলেন, দীর্ঘ ১২ বছর ধরে উপজেলার ব্রুকাটি, বালিয়াডাঙ্গা, ও রামচন্দ্রপুরসহ বেশ কয়েকটি গ্রামে সুনামের সঙ্গে ডিস (ক্যাবল) ব্যবসা করে আসছেন। চলতি বছরের শুরুর দিকে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম তার দুই সহযোগী মফিজুর রহমান ও আলমগীর সিদ্দিক টিটুকে পাঠিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেন।
মাসে মাসে চাঁদার টাকা না দিলে ভয়ভীতি দেখাত। শান্তিতে ব্যবসা করার লক্ষে তিনি মফিজুর ও আলমগীরকে এক লাখ টাকা চাঁদা দেন। কিছুদিন পর আলমগীর এক লাখ টাকা নিয়ে মেয়রের সঙ্গে তাকে দেখা করতে বলেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গত ১৫ জুন মফিজুলকে পুরাতন বাসস্ট্যান্ডে একা পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।
৩০ জুলাই আসামিরা লোকজন নিয়ে তার ডিস ব্যবসার অফিসে গিয়ে তাকে মারপিট করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে খুন জখম করবে বলে হুমকি দেন। এরমধ্যে লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যান। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেয়।
এরপর যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করবে আমার বাড়িতে মেয়রের সন্ত্রাসীবাহিনী অব্যাহত জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। একইসঙ্গে আমার ডিশ ব্যবসাটি দখল করে নিয়ে গ্রাহকদের লাইন ভাড়া আদায় করার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করছেন।
মেয়রের সন্ত্রাসীদের নির্যাতনে আমার পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। এখন নিজ পরিবারের নিরাপত্তা ও ব্যবসা ফিরিয়ে দিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী খন্দকার মফিদুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মফিদুল ইসলাম বলেন, আমার ভাই আজিজ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। কয়েক মাস আগে মেয়র রফিকুল ইসলামের মদপানে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। যদিও আমার ভাই এলাকায় থাকে না। এজন্য ক্ষুব্ধ হয়ে আমাকে অত্যাচার করছে।
অভিযোগ প্রসঙ্গে মেয়র রফিকুল ইসলামের বলেন, কেশবপুরের হাতুড়ি বাহিনীর প্রধান আজিজের ভাই মফিদুল। এদের সঙ্গে আমার কখনো বিরোধ ছিল না। মূলত মফিদুল তার ভাই আজিজকে দিয়ে হাতুড়ি বাহিনী পরিচালনা করত। শাহীন চাকলাদার এমপি হওয়ার পর হাতুড়ি বাহিনীর সদস্যরা কেশবপুর আসতে পারে না। এজন্য আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করছে। মামলার সাক্ষী নিজেই আমার কাছে এসে বলেছে, অভিযোগের ব্যাপারে সে কিছুই জানে না।
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল নারীর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোছা. আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে মল্লিকপাড়ায় এই ঘটনা ঘটে। আমেনা বেগম উপজেলার দর্শনা পৌর এলাকার শ্যামপুর মল্লিকপাড়ার গ্রামের নুর ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর মল্লিকপাড়ার গ্রামের নুর ইসলামের স্ত্রী আমেনা বেগম মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় তিনি ভরা নদীর পানির স্রোতের টানে গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।
কুষ্টিয়ায় একদিনে আরও ৬ জনের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০১ জন করোনা ও ৩২ জন উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন ভর্তি রয়েছেন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৫৬ শতাংশ।
মসজিদেই সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসুল্লি
খুলনাঞ্চল রিপোর্ট
মাগরিবের নামাজের সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান দুখু মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী। রোববার (২২ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মসজিদে মাগরিবের নামাজে এ ঘটনা ঘটে। দুখু মিয়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। হাস্যোজ্জ্বল ও সদালাপী ব্যবসায়ী ফয়জুর রহমান দুখু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার সাথে কথা বলে জানা গেছে, ফয়জুর রহমান দুখু মিয়া মসজিদে জামাতে মাগরিবের নামাজ আদায় করছিলেন। প্রথম রাকাতের প্রথম সেজদা দিয়ে দ্বিতীয় সেজদায় গিয়ে পড়ে যান। উপস্থিত মুসুল্লি ও স্বজনরা সেখান থেকে তুলে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে দুখু মিয়ার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বাবার লাশের পাশে কাঁদতে কাঁদতে ছেলের মৃত্যু
খুলনাঞ্চল রিপোর্ট
হবিগঞ্জে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃত্যু হয়েছে। বাবার লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান চিকিৎসক ছেলে। ঘটনায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২২ আগস্ট) এই হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের শিক্ষক গোলাম কিবরিয়া ওরফে দিলু মাস্টার (৭০) এবং তার ছেলে গ্রাম্য চিকিৎসক মো. রুবেল মিয়া (৩৫)। পরিবার ও স্বজনদের সাথে কথে বলে জানা গেছে, শিক্ষক গোলাম কিবরিয়া (দিলু মাস্টার) দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। অবসরের পর থেকে তিনি বাড়িতেই থাকতেন। তার ছেলে মো. রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। স্বজনরা আরও জানান, রোববার দিলু মাস্টার হৃদরোগে আক্রান্ত হলে তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। ওই রাতেই অ্যাম্বুলেন্সে করে বাবার লাশ নিয়ে বাড়িতে আসেন রুবেল মিয়া। বাড়ি ফেরার পর কান্নাকাটির একপর্যায়ে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পরেও জ্ঞান না ফেরায় রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। ততক্ষণে ছেলে রুবেল মিয়াও চলে যান না ফেরার দেশে। সোমবার বাবা-ছেলে দু’জনের দাফন সম্পন্ন করা হয়েছে মথুরাপুর গ্রামে।
তেরখাদা আইন শৃংখলা কমিটির সভায় চোর সিন্ডিকেটকে শুন্য টলারে আনতে হবে
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা আইন শৃংখলা কমিটির সভা গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বলেন বলর্দ্ধনা গ্রামের চুরি ঠেকাতে ১৪ বছর পূর্বের আমার ইউনিয়ন পরিষদ শাসন আমলে ফিরে যেতে হবে, তিনি শক্ত ভাষায় উপজেলা প্রশাসন ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন। এলাকার জনগণের ভাষ্যমতে বলর্দ্ধনায় লিটন মোল্যার দোকান চুরি, বিল্লাল এর দোকান চুরি, জামালের দোকান চুরি, বিভুতি বিশ^াস এর দোকান চুরি, দেলোয়ার মোল্যার বাড়ী চুরি, অলি ফকিরের ভ্যান চুরি, কাসেম ফকিরের নৌকা চুরি, ওলি মোল্যার নৌকা চুরি, সামাদ ফকিরের ঘরে চুরি সহ সর্বশেষ সাংবাদিক মোল্যা সেলিমের বাড়ীর জানালা ভেঙ্গে চুরি ঘটনায় এখন পর্যন্ত চোর সিন্ডিকেট এর কোন সদস্যকে সনাত্মক করা সম্ভব হয়নি। অত্র বলর্দ্ধনা, আদমপুর এবং পাশর্^বতী খামার গ্রামের কয়েকজন নেশা খোর, মাদক ব্যবসায়ী রাতের আধারে চুরি, ছিনতায় ও ডাকাতীর মত ঘটনা অহরহ ঘটাচ্ছে। এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় পায়না। সাবেক তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম এর আমলে এলাকায় শান্তি বিরাজ করলেও বর্তমানে চোর সিন্ডিকেট এর অত্যাচারে এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবিষয় জনগণের শান্তি রক্ষার্থে চোর সিন্ডিকেটদের আগামী আইন শৃংখলা মিটিং এর আগে আইনের আওতায় এনে জিরো টলারেন্সে কমিনে আনার আশ^াস দেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নর্থ খুলনা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল হক মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, থানা তদন্ত কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বদরুল আলম বাদশা, বর্তমান সাধারন সম্পাদক কে, এম আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ সিফাত, সাধারন সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, উপজেলা দূর্নীতি দমন কমিশন সভাপতি মোল্যা শাহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের প্রধানগণ।
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী বুথ করে বিনামূল্যে মহামারী কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড করে দেয়া হয়। তাছাড়াও ২নং শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইছাহাক সরদারের সাথে সমন্বয় করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিদিন চলছে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম। এ পর্যন্ত মোট ৩২৪০ জনকে বিনামূল্যে টিকা রেজিস্ট্রেশন ও টিকা কার্ড প্রদান করা হয়েছে এবং প্রত্যেকে ১টি মাস্ক প্রদান করা হয়। একই সাথে ভ্যাকসিন গ্রহণের জন্য সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এ সকল কর্মকা-ে সরাসরি জড়িত থেকে অংশগ্রহণ করেনÑরূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব, সহ-সভাপতি প্রসেনজিৎ বোস, অর্থ সম্পাদক গৌরব বসু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাবিহা খাতুন, শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া কবির, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান (লুসান)। ভলান্টিয়ার্সদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, প্রিতম, রিজভী, রিয়াল, মিশুক, মিকাইল, এস এম সোহাগ, ফারজানা লুপা, ফারজানা খাতুন, সজল প্রমুখ।
শ্যামনগরে নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক উম্মুক্ত প্রদর্শণী
খবর বিজ্ঞপ্তি
২৩ আগস্ট ২০২১ তারিখ(সোমবার) লিডার্স এর বাস্তবায়নে এশিয়ান প্যাসিফিক রিসোর্স এ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেন এর সহযোগিতায় বিপ্লবের পথঃ নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য উম্মুক্ত প্রদর্শনী প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার উপজেলা চত্তরে(নতুন ভবনের সামনে) “নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে প্রদর্শনী” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিশোর, কিশোরী, যুব ও সকল পর্যায়ের অভিভাবকরা সচেতনতা মূলক প্রতিটি প্রদর্শনী ঘুরে দেখেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য তুলে ধরেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. আতাউল হক দোলন, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ শিরিন শীলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ওসিসি প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই মোঃ খবির হোসেন, আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন, লিডার্স এর প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন ও শ্যামনগরের বিভিন্ন সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি বলেন যে, “এই প্রদর্শনীটা একটি ব্যতিক্রমী প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক বিভিন্ন বিষয় জানতে পেরেছি। গ্রাম ও স্কুলে যদি এই প্রদর্শনীর আয়োজন করা যায় তাহলে কিশোর কিশোরীরা অনেক উপকৃত হবে।”
স্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় বছরে খুলনা বিভাগের শ্রেষ্ঠ হযেছে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ
আলমগীর হোসেন, কেশবপুর
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় ২০২০-২১ বছরে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ। খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি ও পরিবার পরিকল্পনা পরিচালক হাবিবুল হক খান শ্রেষ্ঠ ঘোষণা করে তাঁদের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের কাছ থেকে সোমবার বিকালে প্রশংসাপত্র গ্রহণ করেন, কেশবপুর ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা। এ সময় উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস। এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় আমাদের ইউনিয়নকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হয়েছে। এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য সম্প্রতি আমাকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা এ্যাওয়ার্ড প্রদান করেছে।
দুর্ঘটনায় নিহত টেকনিশিয়ন : শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
নগরীর সোনাডাঙ্গা ২য় ফেজে এসি লাগানোর সময় ৫তলা ভবন থেকে পড়ে মো. আমান উল্লাহ আমান (২৫) নামের এক টেকনিশিয়ান নিহত হয়। রোববার দুপুরে অসাবধনতাবসত পড়ে গিয়ে আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সন্ধ্যা ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মানা যান। নিহত আমান হরিণটানা থানার রিয়া বাজার এলাকার মো. রফিকের পুত্র। সে দীর্ঘ দিন বিভিন্ন ভবনে এসি লাগানো টেকনিশিয়ন হিসেবে কাজ করতেন। আমানের মুত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খূলনা রিফ্রেজারেশন এয়ারকন্ডিশন মালিক সমিতির সভাপতি হাজী জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক সচীন সাহা, মাহবুবুর রহমান মামুন, ফজলুল কাদের মল্লিক, আলকাস খান, হাসান, সুবির মজুমদার ও ফিরোজসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল টেকনিশিয়াল ও শ্রমিকদের সতর্কতার সাথে কাজ করার দাবি জানান।
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের বাংলাদেশী যাত্রীদের জন্য শর্ত শিথিল করলেন সরকার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের বাংলাদেশী যাত্রীদের জন্য শর্ত শিথিল করলেন সরকার। চার ক্যাটাগরি বাংলাদেশ যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিলের এতদাসংক্রাšত একটি নির্দেশনা রোববার বেনাপোল ইমিগ্রেশনে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রক) অধ্যাপক নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। গতকাল রবিবার থেকে বেনাপোল ইমিগ্রেশন মন্ত্রনালয়ের আদেশ প্রতিপালন করছেন বলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান।
পরিপত্রে বলা হয়, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত কোন রোগি কিংবা গর্ভবতি মহিলা এবং দুই ডোজ টিকা গ্রহনকারি পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে। তবে একডোজ টিকা গ্রহনকারি ব্যাক্তিদের ক্ষেত্রে পুর্বের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে কোলকাতাস্থ বাংলাদেশ দুতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। আগের নিয়মানুযায়ী ভারত ফেরত পপ্রত্যেক যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হতো।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান,দুই ডোজ টিকা গ্রহনকারি যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার এবং ভারতগামী সাধারন যাত্রীদের স্বরাস্ট্র মন্ত্রনালয় থেকে পুর্বানুমতি গ্রহনের নিদর্শনা প্রত্যাহার করে গত সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশনে পত্র প্রেরণ করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সোমবার ভারত ফেরত ক্যান্সার আক্রান্ত যাত্রী নরসিংদির কান্দিপাড়ার সৌমেন সাহা সরকারের নেয়া এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।
দাকোপে পানি ব্যবস্থাপনা, ওয়াটসান কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের মধ্যে সমন্বয় বিষয়ক কর্মশালা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
দাকোপে পানি ব্যবস্থাপনা কমিটি, ওয়াটসান কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে সমন্বয় এবং কার্যকর যোগযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (ইউএসএআইডি)’র খাদ্য নিরাপত্তা কার্যক্রমের অর্থায়নের নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে সোমবার সকাল ১০ টায় প্রকল্পের ফিল্ড অফিস কার্যালয়ে নবযাত্রা প্রকল্প ফিল্ড অফিস ম্যানেজার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মাহামুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত মন্ডল, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়। সভায় ভার্চুয়াল যোগদান করেন নবযাত্রা প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার মোঃ ইকবাল আজাদ,ওয়াস টেকনিক্যাল এ্যাডভাইজার মোঃ আয়াতুল্লাহ আল মামুন, নবযাত্রা প্রকল্পের এসআইএস স্টিফেন হেমবরম। কর্মশালা পরিচালনা করেন ওযাশ হেলথ (নিউটেশন স্পেশালিষ্ট) নাজমিন আরা। এ ছাড়া সভায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহের উপর সচেতনতা মুলক স্বচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়।
খালিশপুরের প্রবীন আলেমে দ্বীন হাফেজ ফজলুল হক এর ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর খালিশপুরের ঐতিহ্যবাহী শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা ও দারুল ক্বারার জামে মসজিদে প্রতিষ্ঠাতা প্রবীন আলেমে দ্বীন আলহাজ্ব হাফেজ মোঃ ফজলুল হক (রহ:) রবিবার দিনগত রাতে খালিশপুরস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজউন) মৃতকালে তিনি স্ত্রী.২ পুত্র ও ২ কন্যা এবং সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শিক্ষার্থী রেখে গোছেন। মরহুমের নামাজের জানাযা সোমবার বার জোহর খাদেমুল ইসলাম মাদ্রাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার,খুলনার দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহম্মেদ,মাদানীনগর মাদ্রাসার মাওলানা এমদাদুল্লা কাশেমী, টুঙ্গীপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মোরতাজা হাসান, মুহতামিম সাহেবের প্রতিনিধি মুফতী মোঃ তাসনীম, গোপালগঞ্জ হরিদাসপুর মাদ্রাসার মুফতী ইব্রাহীম, ঢাকা ইমাম বুখারীর মুফতি ওয়াহিদুল আলম, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাসউদুল হক, খুলনা সিটি করপোরেশনের শিক্ষক সমিতির সভাপতি মুফতি নাসির উদ্দিন কাসেমী, বিদ্যুৎ ষ্টাফ কোয়াটার ইমাম জি.এম. এমদাদুল হক, ইসলামী আন্দোলন হরিনটানার সভাপতি মাওলানা দ্বীন ইসলামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মরহুমের ছাত্র, ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা মোঃ নাজমুল হক। জানাযা শেষে মরহুমকে মাদ্রাসা প্রাঙ্গনে দাফন করা হয়।
নগরীতে শিশু শ্রমে বাধ্য করায় থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার
নগরীর সামসুর রহমান রোডের মৃত. করম আলী সরদারের ১২ বছরের শিশু মো. ইসলাম সরদারকে চায়ের দোকানে শিশু শ্রমে বাধ্য করায় একই রোডের বাবু খন্দকারের বিরুদ্ধে খুলনা থানায় অভিযোগ দায়ের করেছেন শিশু ইসলাম সরদারের ভাই এস এম কাশেম। ১০ আগস্ট তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নগরীর সামসুর রহমান রোডের মৃত. করম আলী সরদারের ১২ বছরের শিশু মো. ইসলাম সরদারকে একই রোডের মৃত. গোলাম নবী খন্দকারের ছেলে বাবু খন্দকার কেসিসি মার্কেটের সামনে তার চায়ের দোকানে প্রতিদিন ১০০ টাকার লোভ দেখিয়ে শিশু শ্রমে বাধ্য করে। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত একটি শিশুকে কাজ করানো অমানবিক। এছাড়া ১০০ টাকা দেয়ার কথা থাকলেও সে টাকাটাও ঠিক মত দেয় না। এঘটনা জানতে পেরে শিশু ইসলামের ভাই কাশেম চায়ের দোকানে না নিতে বাবু খন্দকারকে মানা করেন। গত ৯ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শিশু ইসলামকে বাসায় না পেয়ে কাশেম চায়ের দোকানে এসে দেখে ইসলাম কেতলী ধোলায় করছে। এ ব্যাপারে জানতে চাইলে বাবু খন্দকার মারমুখি আচারণ করে এবং প্রাণনাশের হুমকি দেয় কাশেমকে। এঘটনায় এস এম কাশেম খুলনা থানায় বাবু খন্দকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগের খবর পেয়ে বাবু খন্দকার ২০ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে কাশেমকে চায়ের দোকানের সামনে পেয়ে আবারও মারমুখি আচারণসহ প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায়ও কাশেম খুলনা থানায় বাবু খন্দকারের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন যার নং- ১১৬৪।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর মেগার মোড়ের আবু বক্কর মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩৩), আলমনগর পোড়া মসজিদ এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. বাবুল হোসেন (৩২), দৌলতপুর রেলীগেট সাহেবপাড়ার মৃত. মজনু ড্রাইভারের ছেলে মো. শাহাজাদা (৩২), ইসলাম বাগ পালপাড়ার কাজী মোখলেচুর রহমান এর ছেলে সিরাজুল ইসলাম ওরফে ইবাদত (৩০), রেলওয়ে গার্ড কলোনীর মো. শাহ্ আলম এর ছেলে মো. শুকুর আলী (২৫), বিকে ইষ্ট লেনের মো. রেজাউল মোল্যার ছেলে সজল আহম্মেদ (২২) ও মৌলভীপাড়া টিভি বাউন্ডারী রোডের মো. নজরুল তালুকদার এর ছেলে কিশোর অপরাধী মিরাজ তালুকদার (১৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২০০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাঁকাল এলাকার মেডিকেল কলেজ মোড়ে অভিযান চালিয়ে
৬৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২২ আগস্ট বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার সদরের পদ্ম সাখরা এলাকার মো. নুর ইসলাম এর ছেলে মো. দীন ইসলাম বাচ্চু (২৮)।
র্যাব-৬ জানায়, ২২ আগস্ট বিকেল সোয়া ৫টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাঁকাল এলাকার মেডিকেল কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বাইপাস রোডে প্রথম এবং দ্বিতীয় কালভার্টের মাঝখানে সোহেল রানা এর চায়ের দোকানের সামনে থেকে ৬৫০ পিস ইয়াবাসহ বাচ্চুকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তেরখাদা আইন শৃংখলা কমিটির সভায় চোর সিন্ডিকেটকে শুন্য টলারে আনতে হবে
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা আইন শৃংখলা কমিটির সভা গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বলেন বলর্দ্ধনা গ্রামের চুরি ঠেকাতে ১৪ বছর পূর্বের আমার ইউনিয়ন পরিষদ শাসন আমলে ফিরে যেতে হবে, তিনি শক্ত ভাষায় উপজেলা প্রশাসন ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন। এলাকার জনগণের ভাষ্যমতে বলর্দ্ধনায় লিটন মোল্যার দোকান চুরি, বিল্লাল এর দোকান চুরি, জামালের দোকান চুরি, বিভুতি বিশ^াস এর দোকান চুরি, দেলোয়ার মোল্যার বাড়ী চুরি, অলি ফকিরের ভ্যান চুরি, কাসেম ফকিরের নৌকা চুরি, ওলি মোল্যার নৌকা চুরি, সামাদ ফকিরের ঘরে চুরি সহ সর্বশেষ সাংবাদিক মোল্যা সেলিমের বাড়ীর জানালা ভেঙ্গে চুরি ঘটনায় এখন পর্যন্ত চোর সিন্ডিকেট এর কোন সদস্যকে সনাত্মক করা সম্ভব হয়নি। অত্র বলর্দ্ধনা, আদমপুর এবং পাশর্^বতী খামার গ্রামের কয়েকজন নেশা খোর, মাদক ব্যবসায়ী রাতের আধারে চুরি, ছিনতায় ও ডাকাতীর মত ঘটনা অহরহ ঘটাচ্ছে। এলাকার কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় পায়না। সাবেক তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম এর আমলে এলাকায় শান্তি বিরাজ করলেও বর্তমানে চোর সিন্ডিকেট এর অত্যাচারে এলাকার মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবিষয় জনগণের শান্তি রক্ষার্থে চোর সিন্ডিকেটদের আগামী আইন শৃংখলা মিটিং এর আগে আইনের আওতায় এনে জিরো টলারেন্সে কমিনে আনার আশ^াস দেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নর্থ খুলনা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুল হক মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, থানা তদন্ত কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বদরুল আলম বাদশা, বর্তমান সাধারন সম্পাদক কে, এম আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ সিফাত, সাধারন সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্স, সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ, উপজেলা দূর্নীতি দমন কমিশন সভাপতি মোল্যা শাহিদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের প্রধানগণ।
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী বুথ করে বিনামূল্যে মহামারী কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও টিকা কার্ড করে দেয়া হয়। তাছাড়াও ২নং শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইছাহাক সরদারের সাথে সমন্বয় করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিদিন চলছে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম। এ পর্যন্ত মোট ৩২৪০ জনকে বিনামূল্যে টিকা রেজিস্ট্রেশন ও টিকা কার্ড প্রদান করা হয়েছে এবং প্রত্যেকে ১টি মাস্ক প্রদান করা হয়। একই সাথে ভ্যাকসিন গ্রহণের জন্য সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এ সকল কর্মকা-ে সরাসরি জড়িত থেকে অংশগ্রহণ করেনÑরূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব, সহ-সভাপতি প্রসেনজিৎ বোস, অর্থ সম্পাদক গৌরব বসু, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সাবিহা খাতুন, শিশু বিষয়ক সম্পাদক সুমাইয়া কবির, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান (লুসান)। ভলান্টিয়ার্সদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, প্রিতম, রিজভী, রিয়াল, মিশুক, মিকাইল, এস এম সোহাগ, ফারজানা লুপা, ফারজানা খাতুন, সজল প্রমুখ।











































