Home জাতীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ তিন নেতা আটক

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েলসহ তিন নেতা আটক

5

ঢাকা অফিস ।।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত সোয়া ১০ টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে আটক করে নিয়ে যায়।

ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের সাবেক সহ-সভাপতি  মারজুক আহমেদ জানান, সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক প্রার্থী মোস্তাফিজুর রহমান রুমিকেও নিয়ে গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সংগঠনের সংগঠনের সক্রিয় নেতা বলে জানা গেছে।