Home আঞ্চলিক সরকারের উচিৎ ভ্যাকসিন সংগ্রহের সঠিক তথ্য জনগনের সামনে তুলে ধরা: মঞ্জু

সরকারের উচিৎ ভ্যাকসিন সংগ্রহের সঠিক তথ্য জনগনের সামনে তুলে ধরা: মঞ্জু

8


খবর বিজ্ঞপ্তি।।

করোনা ভাইরাস মোকাবেলার মুল অস্ত্র ভ্যাকসিন সংগ্রহের সঠিক তথ্য জনগনের সামনে তুলে ধরার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় অনুদান গ্রহনকালে তিনি এ আহবান জানান। এ সময় মঞ্জু আরো বলেন, করোনায় ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই সকল প্রস্তুতি গ্রহনে সরকারের অস্বচ্ছতা ও বিলম্ব হওয়ায় জনগনকে চরম মুল্য দিতে হয়েছে। দেশের স্বাস্থ্য বিভাগের ভঙ্গুর চিত্র সরকার লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতায় সঙ্কট ঘনিভুত হয়ে খুব অল্প সময়ে হাজার হাজার মানুষকে প্রান দিতে হয়েছে। সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, করোনা মোকাবিলার একমাত্র কার্যকর অস্ত্র টিকা সংগ্রহ ও প্রয়োগ করতে না পারলে সরকার তৃতীয় ঢেউ মোকাবিলায় আবারো ব্যর্থ হবে।

সে কারনে সরকারকে টিকা সংগ্রহের ব্যাপারে সঠিক তথ্য জনগনের সামনে স্পষ্ট করা উচিৎ। একই সাথে বছরব্যাপী টিকা প্রদানের রোডম্যাপ তৈরীর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীদের করোনা যুদ্ধে শেষ দিন পর্যন্ত মাঠে থাকার আহবান জানিয়ে শনিবার থেকে শুরু হওয়া করোনা সংক্রামনরোধে নগরীর মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মার্কেটে ২২ হাজার মাস্ক বিতরণ কর্মসুচি সফল করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান। ২২নং ওয়ার্ড যুবদল নেতা সাহারুজ্জামান মুকুলের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক হৃদয়বান ব্যক্তির ৫টি অক্সিজেন সিলিন্ডার ও আমেরিকা প্রবাসি মিনা মাহমুদা ১টি অক্সিজেন সিলিন্ডার এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী প্রদত্ত ২ হাজার মাস্ক গ্রহনকালে বিএনপি নেতৃবৃন্দ মানবতার সেবায় এগিয়ে আসার জন্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে রাব্বুল আলামিনের কাছে দাতাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, মিসেস রেহানা আক্তার, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, বদরুল আনাম খান, সিরাজুল ইসলাম লিটন, কাউন্সিলর মাজেদা খাতুন, জামাল উদ্দিন মোড়ল, শামীম আশরাফ, হুমাউন আহম্মেদ, সেলিম বড়মিয়া, কাওসারী জাহান মঞ্জু, ফিরোজ আহমেদ, সাজ্জাত হোসেন জিতু, তুহিন ইসলাম প্রমূখ। উল্লেখ্য বিএনপির কল সেন্টারে এখন মোট সিলিন্ডারের সংখ্যা ৫৮টি।