বেনাপোল প্রতিনিধি ।।
বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ১০ চালানে আরও ১৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি হয়েছে ভারত থেকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রেলে ১০টি কনটেইনারে ১৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে বেনাপোল বন্দরে এসে পৌছেছে অক্সিজেন এক্সপ্রেস। ভারতের দক্ষিণ পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের রাউরকেলা থেকে ১০ম অক্সিজেন এক্সপ্রেস আমদানি হয়েছে বাংলাদেশে।
গত ২৭ দিনে মোট ২ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন রেলে আমদানি হয়েছে ভরত থেকে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অক্সিজেন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রাšেত পৌঁছাবে গভীর রাতে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার একই পথে ফিরে যাবে ভারতে। পরে সেখান থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এসব অক্সিজেন সরবরাহ করা হবে।
অক্সিজেন আমদানিকারক লিনডে বাংলাদেশ লি: ও রফতানিকারক ভারতের লিনডে ইন্ডিয়া লি:। রেলের পাশাপাশি সড়ক পথেও অক্সিজেন আমদানি করছে একই আমদানিকারক। গত ২১ জুন থেকে ১৯ আগস্ট পর্যšত ৫ হাজার ৭০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে সড়ক পথে।
আমদানিকারক লিনডে বাংলাদেশ, এক্সপেট্রা অক্সিজেন, পিউর অক্সিজেন, বেঙ্গল অক্সিজেন ও ইসলাম অক্সিজেন সড়ক ও রেল পথে অক্সিজেন আমদানি করছে প্রতিনিয়ত।
বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের ট্রাফিক পরিদর্শক পলাশ জানান, মাঝে ভারতে করোনা পরিস্থিতি মহামারি আকার ধারণ করায় চিকিৎসা খাতে বাড়ে অক্সিজেন সংকট। এতে গত ২১ এপ্রিল ভারত সরকার বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে তাদের দেশে সংক্রমণ ও মৃত্যু কমে আসায় গত ২১ জুন থেকে তারা আবারও অক্সিজেন রফতানি শুরু করে বাংলাদেশে। গত দুই মাসে সড়ক পথে ৫ হাজার ৭০০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, গত ২৪ জুলাই থেকে রেলে শুরু হয় অক্সিজেন আমদানি। সর্বশেষ ১৯ আগস্ট ১৯৮ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। অক্সিজেন দ্রুত খালাশের জন্য কাস্টমস বন্দর ও রেল বিভাগের স্পেশাল টিম কাজ করছে সার্বক্ষনিক।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো: আজিজুর রহমান জানান,অক্সিজেন এক্সপ্রেসের ভারতীয় ট্রেনটি অক্সিজেন নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশে করেছে। অক্সিজেন দ্রুত খালাসের জন্য কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে। রাতেই আক্সিজেন ট্রেনটি খালাস করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রাšেত পৌছাবে।











































