Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

36

খুলনায় শোক দিবসে সাড়ে চারশত অসহায় শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন

তথ্য বিবরণী

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা অঞ্চলের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরের সাড়ে চারশত অসহায়, দুঃস্থ কর্মহীন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।  মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু তৈল। রবিবার ( ১৫ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে শ্রম অফিস চত্বরে এই মানবিক সহায়তা বিতরণ করেন শ্রম দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা বিতরণকালে পরিচালক বলেন, সরকার অসহায় শ্রমিকদের বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। এপর্যন্ত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে খুলনা অঞ্চলের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের প্রায় সাড়ে তিন কোটির টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া শ্রম দপ্তর শ্রমিক, কর্মচারী তাঁদের পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে মাস্ক, চিকিৎসাসেবা, স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ কোভিড-১৯ প্রতিরোধে করোনার টিকা গ্রহণের সহায়তার জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম চালু রেখেছে। পরে শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফকিরহাটের অর্গানিক বেতাগায় দুইশতাধিক ফলজ বৃক্ষরোপন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে রবিবার ( ১৫ আগস্ট)  বিকাল ৫টায় অর্গানিক বেতাগায় বৃক্ষরোপন করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন। এসময় দুই শতাধিক ফলজ বৃক্ষরোপন করা হয়।

লখপুর ইউনিয়ন আ,লীগের জাতীয় শোক দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের লক্ষে জাতীয় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন আলোচনা সভা জলছত্র বটতলাস্থ দলীয় কার্যালয়ে রবিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ,লীগের সভাপতি এসএম আবুল হোসেন এর সভাপতি সাধারন সম্পাদক এমডি সেলিম রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগ নেতা পুলিন বিহারী ঘোষ, উপজেলা শ্রমিকলীগ নেতা অনিমেষ কুমার দাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, যুবলীগ নেতা সেলিম শেখ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রেজা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

পিলজংগ ইউপির উদ্যোগে ছিন্নমুল পরিবারের মাঝে চাউল বিতরন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের লক্ষে জাতীয় কালো পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন ছিন্নমুল পরিবারের মাঝে চাউল বিতরন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে ইউপি সচিব রাজিব মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ফাঁড়ি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এমআই) মোঃ রবিউল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান, ইউপি সদস্য সাধন কুমার দে, শংকর কুমার দত্ত, খালেক খান, আরিফুল হক, দেলোয়ার হোসেন, মোশারেফ হোসেন, শাহানাজ পারভীন পাখি সাজেদা বেগম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে ১২জন ছিন্নমুল পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ হতে পাঠানো জনপ্রতি ১০কেজি করে চাউল বিতরন করা হয়।

ফকিরহাটে তুচ্ছ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে ১৫জন আহত: খুমেকে ভর্তি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ফ্রি-করোনা টিকার রেজিষ্টেশন র্কাড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫জন গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাত ১০টায় দিকে উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওয়ার্ডের খাজুরা এলাকায় এঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টায় সময় খাজুরা ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বর শেখ আলী আহম্মদ এর সম্পর্কে সাবেক মেম্বর শেখ আলীবুদ্দিন এর লোকজন বিশ্রী ভাষায় ফ্রি-করোনা টিকার রেজিষ্টেশন র্কাড দেওয়া নিয়ে নানা ধরনের কথার্বাতা বলাতে শুরু করেন। এসময় বর্তমান মেম্বর শেখ আলী আহম্মদ এর লোকজন তার প্রতিবাদ করলে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতরা হলেন বর্তমান মেম্বর শেখ আলী আহম্মদ গ্রুপের জিয়ার শেখ (৪০), ইউসুফ শেখ (৫০), আবুল শেখ (৪০), বাপ্পি শেখ (২২), রহমান শেখ (৪৫), মাফুজ শেখ (১৫)সাবেক মেম্বর শেখ আলীবুদ্দিন গ্রুপের শাহাবুদ্দিন খোকন (৫০), ডালিম হাওলাদার (৩৫), বাদল ফারাজী (৪০), নিয়ামুল হোসেন (২৫) রিয়াজে শেখ (৩৫)এদেরকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। ঘটনায় উক্ত এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। রবিবার ( ১৫ আগস্ট) সকাল টায় খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামাল জেলা আওয়ামী লীগ নেতা জামিল খান,সদস্য যুবলীগ নেতা সরদার জাকির হোসেন,এবিএম কামরুজ্জামান,আসাদুজ্জামান রিয়াজ,জলিল তালুকদার,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন,যুবলীগ নেতা প্রদীপ বিশ্বাস,জামাল হোসেন,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান রায়,তালিউর রহমান সানি,বিবেক আনন্দ রায়,কবির আহম্মেদ মনা,এসএম আশফাকুর রহমান রাজিব, রাফেল বাবু,শামিম হাসান তুহিন,শাহানেওয়াজ কবির টিংকু,তাপস জোয়াদ্দার,রফিকুর ইসলাম সুমন,চঞ্চয় রায় প্রমুখ। এর আগে ভোরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে নৌবাহিনীর মানবিক সহায়তা

খবর বিজ্ঞপ্তি

রবিবার ( ১৫ আগস্ট) জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায়, গরীব দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ৪০০ গরীব, দুঃস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা এর তত্ত্বাবধানে খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অন্যদিকে মোংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর পক্ষ থেকে স্থানীয় গরীব, দুঃস্থ, অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া মোংলা খুলনার স্থানীয় এতিমখানা গুলোতে ৬০০ প্যাকেট তৈরী খাবার পরিবেশন করা হয়। এর আগে বাগেরহাটের ডাংমারি খাল এবং খুলনার দাকোপ সংলগ্ন চালনা এলাকার স্থানীয় ২০০০ অসহায় জেলে, শ্রমিক, দিনমজুর ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, তেল, লবণসহ শুকনো খাবার প্রদান করা হয়।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন

খবর বিজ্ঞপ্তি

রবিবার ( ১৫ আগস্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম মৃত্যু বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। দিবস টি পালন উপলক্ষ্যে খুলনা বিএমএ’পক্ষ থেকে সকাল নাড়ে ৯টায় বিএমএ ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল ১০ টায় কাজী আজহারুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিএমএ’সভাপতি সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোঃ  মেহেদী নেওয়াজ এর সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ  মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান,  ডা. মোল্যা হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, কেন্দ্রীয় কাউন্সিল মেম্বার ডা. এস এম তুষার আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. শামসুল আহসান মাসুম, খুলনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. এম আহাদ, খুলনায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ডা. মাহাফুজুল হক, খুলনা বিএমএ’সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজাদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. উৎপল কুমার চন্দ প্রমূখ।

খুলনা মহানগর পূজা পরিষদের প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার ( ১৫ আগস্ট)  বিকেল ৫টায় খুলনা আর্য্য সভা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। সংগঠনের কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। উক্ত প্রার্থনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী, সন্তান, আত্মীয়-স্বজনসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রে যাঁরা শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার সদগতি এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহেনাসহ পরিবারের সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করা হয়। উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, উজ্জল গাঙ্গুলী, সঞ্জীব দাস, তরুণ রায় শিবু, গৌরাঙ্গ সাহা, তাপস কুমার সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমার ম-ল, উপাধ্যক্ষ দেবদাস ম-দেবু, সত্যপ্রিয় সোম বলাই, পঙ্কজ দত্ত, সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, রূপন দে, উজ্জ্বল রায়, সুশীল দাস, মাণিক শীল, গৌতম মজুমদার, অলোক দে, বাবু শীল, বিশ্বজিৎ দে অপু, রবিন দাস, রাজকুমার শীল, সজল দাস, অনিন্দ্য সাহা, বিদ্যুৎ নন্দী, চন্দন দে, মুকেশ রাম, নিলয় সাহা, মনতোষ তালুকদার, নীলকান্ত ঘোষ, ধনঞ্জয় সাহা বাপী প্রমুখ।

সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে: সাংসদ বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। বাঙালি জাতির স্বাধীনতা মুক্তির জন্য ক্ষণজন্মা মহাপুরুষ খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে জাতির জনক হয়ে ওঠেন। মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন ভূ-খন্ড লাল সবুজ পতাকা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করেই ক্ষ্যান্ত হননি। দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে জন্য তিনি একটি সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন এবং সেই লক্ষ্যে যখন কাজ শুরু করেন তখন জিয়াউর রহমানের মদদে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু নাম মুছে দিতে এবং অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত করতে ৭৫’১৫ আগস্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। স্বাধীনতা বিরোধী উত্তরসূরী জামায়াত-বিএনপি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে রেখে ছিল। সেদিন তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশ এবং দেশের বাইরে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে পুরস্কৃত করেছিল। বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডে যারা জড়িত ছিল, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ ছিল, যারা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে তাদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। এটাই সৃষ্টিকর্তার বিচার। এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আর অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে অনিয়ম, দুর্নীতি মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার করতে হবে। তিনি রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম শেখ আনিছুর রহমান মুক্ত। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী সরকার, জি এম ইকরামুল ইসলাম, এসএম রেজাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুমা আক্তার, উপজেলা কৃষকলীগের আহবায়ক এড. শেখ আব্দুর রশিদ, সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, আরশাদ আলী বিশ্বাস, বিজন বিহারী সরকার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা গৌরাঙ্গ মন্ডল, এম এম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম, এড. শেখ আবুল কালাম আজাদ, জগদীশ রায়, গাজী মিজানুর রহমান মিজান, নাজমা কামাল, শেখ জুলি, রুপা আক্তার, প্রভাষক বজলুর রহমান, বাশারুল ইসলাম বাচ্চু, উজ্জ্বল মন্ডল, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রাইসুল ইসলাম। এর আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল এর উদ্বোধন করা হয়।

কয়রায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

কয়রা প্রতিনিধি

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উৎযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কযরা উপজেলা শাখা সকল সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, শোক পতাকাও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। শনিবার রাতে কোরআন খানি তেলোয়াত সকাল টায় দলীয় কার্যালয়ে শোক জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন। ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল মিষ্টি বিতরন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুল হক. খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম মোশারফ হোসেন, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, কোষাধাক্য ইয়াকুব আলী, সমাজ কল্যান সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পদক, জিয়াদ আলী, চেয়ারম্যান নুরইসলাম কোম্পানী, দেবদাস মন্ডল, মাষ্টার খায়রুল আলম, সমরেস মন্ডল, অবনিস সরকার, ইব্রাহীম। মহারাজপুর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ কৃষকলীগ, শ্রমিকলীগ, প্রজন্মলীগসহ আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে কয়রা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারণ, শোক পতাকা জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, কবিতা, গান, বঙ্গবন্ধুর মার্চের ভাষন রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা থানা াফিসার ইনচার্জ রবিউল হোসেন, ভাইস চেয়রম্যান কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলমসহ সকল সরকারি কর্মকর্তবৃন্দ।

মোড়েলগঞ্জে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে  রোববার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা অফিস, ফায়ার সার্ভিস, শিক্ষা অফিস, মোড়েলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.আলী হাসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।  পরবর্তীতে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে মোরেলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শোক দিবসে দুস্থ অসহায় ২১০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম এবিএম মিজানুর রহমান।

 অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যলয়ে দলীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অপর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-আলম বাচ্চু, সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদারসহ আওয়ামীলীগ তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 

বারইখালী

মোড়েলগঞ্জে ইউপি সদস্য মিজানুর রহমান বিপুর উদ্যোগে ভরাঘাটা এলাকায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়েছে। আওয়ামালীগ নেতা আব্দুল জলিল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন বারইখালী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, সাবেক পুলিশ পরিদর্শক আওয়ামী লীগ নেতা সুলতান আহম্মেদ ফকির। বক্তব্য রাখেন সাবেক বিডিয়ার সদস্য সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান বিপু, মাষ্টার বদরুল ইসলাম, বদিউজ্জামান হিরুসহ ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরন করা হয়।

জিউধরায়

জিউধরা ইউনিয়নে রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ কাকরাতলী অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আলোচনা সভা দোয়া মাহফিল কাঙ্গালী ভোজের আয়োজন করে। সভায় সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃধা। সভায় বক্তাব্য রাখেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন, তাতীলীগের সভাপতি হাসানুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম খান, যুবলীগ নেতা মো. জহিরুল ইসলাম মধু, সাবেক ছাত্রলীগ নেতা মেজবা ফাহাদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আ. হাকিম মৃধা, রুহুল আমীন শেখ, আবজাল হোসেন মোল্লা, যুবলীগ নেতা শিমুল কান্তি মিস্ত্রী, মৎস্যজীবী লীগ নেতা মোশারেফ হোসেন, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আলী আজিম সুজনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

মনসা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

আগামী মঙ্গলবার মনসা পূজা। উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় বাজার কালিমাতা মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত হালদার তপা সুশান্ত ব্যানার্জী। উপস্থিত ছিলেন শ্যামল হালদার, অরবিন্দু সাহা, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, রতন দেবনাথ, আকাশ ব্যানার্জী, বিশ^জিৎ দে মিঠু,শংকর ঘোষ, তোতন হালদার, মধু সাহা, স্বপন সরকার, দিলীপ সাহা, তরুন রায় শিবু, মিঠুন সাহা, কেয়া রানী ব্যানার্জী, শিউলী রানী ব্যানার্জী, মুক্তি রানী ব্যানার্জী, কবিতা মৃধা, কালপিদ দে, রবীন দাস, শ্যাম সুন্দর হালদার, বাবলু রায়, অশোক দে, দিপ্র দাস, রাজু শীল সত্যপ্রিয় সোম বলাইসহ ভক্তবৃন্দ।

যথাযোগ্য মর্যাদায় তিনদিনব্যাপী খুলনা প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হচ্ছে

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্লাবের আয়োজনে তিনদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনেও বঙ্গবন্ধু’জীবন, কর্ম শোকাবহ পনেরই আগস্টের ওপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি’র ‘একক চিত্র প্রদর্শনী’ চলছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএফইউজে’সাবেক সভাপতি জনাব মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’সাবেক মহাসচিব জনাব ওমর ফারুক, নাগরিক টিভির হেড অব নিউজ জনাব দীপ আজাদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মারুফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, এস এম নজরুল ইসলাম ফারুক আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ।

অনুষ্ঠানে কবি মারুফুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু’উপর রচিত তার নিজের একটি কবিতা আবৃত্তি করেন। এছাড়া শিল্পী হিসেবে অনুভূতি ব্যক্ত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় খুলনা প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য সাংবাদিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসের কর্মসূচির শুরুতে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে জাতির পিতার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে মিনিট নিরবতা পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’সভা

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এক সভা দোয়া মাহফিলের আয়োজন করে। রোববার বেলা ১১টায় নগরীর বয়রা আঞ্চলিক কার্যালয় এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এসআরডিআই প্রকল্প পরিচালক মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ^াস। বক্তৃতা করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্র নাথ বিশ^াস বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সময় কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে কেসিসি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এক আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে। স্টেশন রোডস্থ সংগঠনের কার্যালয় সকাল ১০টায় অলোচনা সভা জোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আ. রহমান বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আ. বারেক খান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলর নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সামসুজ্জামান মিয়া স্বপন। উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জামিরুল হুদা জহর, সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাবেক সভাপতি মো. আ. রহমান, মো. শামীম সরতার, মো. তৈয়ব আলী হাওলাদার ,মো. কালুগাজী, বাবুল মোল্লা মো. ফারুক।

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজাপুর ওয়ার্ড আ’লীগের আলোচনা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রূপসার ২নং রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগ এক আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে। বেলা ১১টায় ভ্রাতৃমঞ্চ যুব সংঙ্গ চত্বরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. গৌরপদ মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইউপি সদস্য শেখ ওহিদুজ্জামান মিন্টু। উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, এমদাদুল ইসলাম, আলহাজ¦ শেখ শামিম হাসান তুহিন, লিটন বিশ^াস খোকন, হারুনুর রশিদ খোকন, সুভাষ হালদার, মনিরুজ্জামন মনি, আরিফুজ্জামান লিটন, মনিরুল ইসলাম তালুকদার, উৎপল দাস, মইনুল ইসলাম, মাহবুবুর রহমান তালুকদার মিন্টুসহ নেতৃবৃন্দ। বাদ আসর রাজাপুর শাহী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন লক্ষে রবিবার সকালে স্থানীয় এমপি নারায়ন চন্দ্র চন্দ,উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ,ওসি মোঃ ওবাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের উদ্দোগে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,দোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ্উপজেলা আওয়ামীলীগ সহযোগি সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,ইউনিয়ন পরিষদ,ট্রাকশ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় পালন করেছে।উপজেলা আ’লীগের আয়োজনে পুষ্প অর্পণ শেষে দলীয় কার্যালয়ে দোয়া ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্¡আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ডুমুরিয়া মহাবিদ্যালয়ের আয়োজনে পুষ্প অর্পণ,দোয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার।বক্তব্যদেন অধ্যাপক অপরাজিত মল্লিক,নুরুল ইসলাম খান,শিশির কুমার সিংহ,ড. কামরুজ্জামান প্রমূখ।্শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পুষ্প অর্পণ, দোয়া খাবার বিতরন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।খুলনা বিভাগীয় ট্রাকশ্রমিক ইউনিয়ন(রেজিঃ-৬২২)ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিজস্ব কার্যালয়ে দোয়া দুঃস্থদের মাঝে খাবার বিতরন শেষে সংগঠনের সভাপতি আব্দুল খবির শেখের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।খর্ণিয়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ,দোয়া আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে বক্তব্যদেন সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।অপরদিকে ভান্ডারপাড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ,প্রার্থনা শেষে দলীয় কার্যালয়ের সামনে যুবলীগের আহবায়ক অমিত বিশ্বাস অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার।বিশেষ অতিথি ছিলেন আ’লীগনেতা গোপাল চন্দ্র দে জেলা পরিষদ সদস্য শোভারানী হালদার।প্রধান বক্তা ছিলেন যুবলীগনেতা প্রভাষক গোবিন্দ ঘোষ।অনুরুপ ভাবে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সংগঠনের উদ্দোগে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।সভা শেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।

মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস খুলনায় যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এদিন সকাল আটটায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে জেলা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্যানেল মেয়র আলী আকবর টিপু, খুলনা-আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, জেলা পরিষদ, মহানগর জেলা আওয়ামী লীগ এবং অংঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। দিবসের তাৎপর্য তুলে ধরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গল্লামারী শেখ রাসেল শিশু প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্রে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে এককালীন অনুদানের চেক স্বেচ্ছাসেবী সংস্থার চেক বিতরণ করা হয়। এছাড়া জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কেসিসি’উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, টাউন জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মন্দির, গীর্জা, প্যাগোডা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রোথসেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোক দিবসের পোস্টার স্থাপন এবং এলইডি বোর্ডের মাধ্যমে জাতীয় শোক বিষয়ক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর সমাজসেবা অধিদপ্তর তাদের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাত দোয়া মাহফিলের আয়োজন করে। জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র প্রকাশ করে এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচি পালন করে। খুলনার উপজেলাগুলোতেও অনুরূপ কর্মসুচি পালিত হয়।

খুলনায় আলোচনা সভা : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রবিবার (১৫ আগস্ট) সকালে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি (অনলাইনে) ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শোষণমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ অনলাইনে যুক্ত হয়ে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএম বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ করা হয়।

বেনাপোল স্থলবন্দরে বন্ধ ছিলো আমদানি-রফতানি

বেনাপোল প্রতিনিধি                   

বেনাপোল স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে দু’দেশের  মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারনে বন্ধ রয়েছে আমদানি রফতানি বানিজ্য। ফলে ওপারে আটকা পড়েছে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক। দেশের সিংহভাগ শিল্প কলকারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ৮০ ভাগ কাচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। আটকে থাকা পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য শিল্প-কারখানা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল, তরল অক্সিজেন, কেমিক্যাল, মেশিনারি, খাদ্য দ্রব্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট পাটজাত পণ্য,মাছ, রেডিমেড গার্মেন্টস,মশারী সহ অন্যাণ্য পন্য।  তবে সোমবার ১৬ আগস্ট সকাল থেকে পুনরায় শুরু হবে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি। আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় সচল রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। বেনাপোল চেকপোস্্ট পুলিশ ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে শর্তসাপেক্ষে স্বল্প পরিসরে যাতায়াত করছেন দুদেশের পাসপোর্ট যাত্রীরা। বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, জাতির জনক বংগবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে সোমবার সকাল থেকে আবারও শুরু হবে দু দেশের আমদানি রফতানি বাণিজ্য।

মোংলায় আরিফ মেম্বর গ্রেফতার

মোংলা প্রতিনিধি

মারধরের মামলায় মোংলায় এক ইউপি মেম্বরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১০ টায় পৌর শহরের চৌধুরী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোংলা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, উপজেলার মিঠাখালী ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বর) প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফ ফকির তার এলাকায় মারধরের একটি মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। রবিবার সে পৌর শহরে আসলেই তাকে পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়। দুপুরে মেম্বর আরিফ ফকিরকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, মারধরের মামলায় ওই মেম্বর যদি চার্জশিটভুক্ত আসামি হন, তাহলে তাকে তার সদস্য পদ (মেম্বর) থেকে সাময়িক বরখাস্ত করা হবে।

এদিকে স্থগিত প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঠাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আরিফ ফকির আবারও প্রার্থী হন। ওই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি মারধরের ঘটনার মামলা একাধিক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বটিয়াঘাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী পালিত

বটিয়াঘাটা প্রতিনিধি

জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী গতকাল রবিবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনের প্রথম প্রহরে সকাল ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পর্যায় ক্রমে বীরমুক্তিযোদ্ধা, উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, থানা পুলিশ, অফিসার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাব, দলিল লেখক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ পূর্বক শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তীতে বেলা ১১ স্থানীয় উপজেলা অডিটরিয়মে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন চঞ্চলা মন্ডল, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, অধ্যক্ষ অমিতেষ দাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, সাব রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা জিএম আলমগীর কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক এস এম ভূট্টো, মোঃ ইমরান হোসেন, নিখিলেশ গাইন, নিতিশ বাছাড়, পরাগ রায়, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, শেখ হাদি উজ-জ্জামান হাদী, জিএম মিলন গোলদার, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল প্রমূখ। অপর দিকে উপজেলা আ’লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিলীপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন আ’লীগ নেতা অধ্যাপক ফিরোজুর রহমান, মীর মোহাম্মদ আলী, মৃন্ময় পাল, পলাশ রায়, বিবেক বিশ্বাস, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা প্রমূখ এছাড়া জাতীয় হিন্দু মহাজোটের উদ্দ্যোগে চক্রাখালী সার্বজনীন শিবমন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয় এবং সুরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেন জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্ল্যা মিজানুর রহমানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে দিনটি উদযাপিত হয় অন্যদিকে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বাজার চত্বরে বিকাল চারটায় শ্রমিকলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয় এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে হাসপাতাল, এতিমখানা পূনঃবাসন কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়

খুবিতে যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়। জাতীয় শোক দিবসের কর্মসূচির শুরুতে সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯-২০ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণের প্রাক্কালে উপাচার্যের নেতৃত্বে শোকর‌্যালি শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে মুজিববর্ষ উপলক্ষে স্থাপিত কালজয়ী মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। এরপরপরই খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন স্কুল (অনুষদ), বিভিন্ন ডিসিপ্লিন (বিভাগ), বিভিন্ন হল, শিক্ষক সমিতি, অফিসার্স কল্যাণ পরিষদ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপাচার্য আইন ডিসিপ্লিন কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘অগ্নিগিরির অস্তাচল’ এর মোড়ক উন্মোচন করেন। এসময় উপ-উপাচার্য, আইন স্কুলের ডিন ডিসিপ্লিন প্রধান, স্মরণিকার সম্পাদক উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান।

ওয়েবিনারে মুখ্য আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক বলেন, পনেরই আগস্টের হত্যাকা- ছিলো একটি পরিকল্পিত নীল নকশা, গভীর ষড়যন্ত্র। এটি ছিল দেশকে পাকিস্তানি কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র। তিনি যাতে দেশকে আত্মনির্ভরশীল করতে না পারেন এবং তাঁর স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয় সেই দুরভিসন্ধি ছিল এই হত্যাকা-ে। এর সাথে সা¤্রাজ্যবাদী শক্তিও জড়িত ছিলো। সেদিন খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু এদেশের জনমানুষের হৃদয়ে, রক্তের সাথে, প্রকৃতির সাথে মিশে আছেন। তিনি বলেন, ইতিহাসে রাজনৈতিক হত্যাকা-ের অনেক ঘটনা রয়েছে। কিন্তু ১৫ আগস্টের মতো জঘন্য হত্যাকা- আর দেখা যায় না। যেখানে বঙ্গবন্ধু শিশু-অন্তঃসত্ত্বা নারীসহ সপরিবারে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, শিক্ষক বুদ্ধিজীবী সমাজের দায়িত্ব সত্যের অনুসন্ধানে গবেষণা করা। কারণ গবেষণার মুখ্য উদ্দেশ্য সত্যের উদঘাটন। বঙ্গবন্ধুর হত্যাকা-ের সত্য, নেপথ্য ক্রমান্বয়ে উদঘাটিত হচ্ছে। নতুন নতুন অনেক অজানা তথ্য বের হয়ে আসছে। নিশ্চয়ই এই হত্যাকা-ের সাথে জড়িত খুনিরাই কেবল নয়, কুশীলবরাও একদিন চিহ্নিত হবে। তিনি বঙ্গবন্ধু হত্যাকা-ের খুনি নেপথ্য কুশীলব যারা ইতোমধ্যে মারা গেছে তাদের মরণোত্তর বিচার দাবি করেন। তিনি বলেন, ভালো কাজের জন্য মরণোত্তর পুরস্কার থাকলে এই নৃশংস হত্যাকা-ের নেপথ্য কুশীলবদের কেন বিচারের মাধ্যমে তিরস্কার করা যাবে না। মুখ্য আলোচক বলেন, বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি খুনিরা। পদ্মা, যমুনা, গৌরী, মেঘনা একদিন বহমান না থাকলেও বঙ্গবন্ধুর অবদান আদর্শ চির অম্লান হয়ে থাকবে। তিনি আশা করেন, নতুন প্রজন্ম একদিন ঢাকায় ঘৃণাস্তম্ভ তৈরি করে বঙ্গবন্ধুর খুনি কুশীলবদের প্রতি ঘৃণা জানাতে থু থু কিংবা জুতা নিক্ষেপ করবে।

সভাপতির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, একটি সদ্য স্বাধীন দেশকে স্তব্ধ করে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু একটি আদর্শের নাম, তাঁর আদর্শ অন্তরে ধারণ করে এবং তা কাজে লাগিয়ে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সংবিধানের এই চারটি স্তম্ভকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের শিখরে। এমন উন্নয়ন আগে কোনদিন ঘটেনি। তাঁর হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অচিরেই প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ক্ষুদ্র ভেদাভেদ ভুলে, দুর্নীতিকে না বলে, প্রতিষ্ঠান, দেশ জাতির উন্নয়নে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষিত সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, মন্দির নির্মাণ কমিটির সভাপতি প্রফেসর ড. সমীর কুমার সাধু, কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন দীপক চন্দ্র মন্ডল, বিমান সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণপদ দাশ। প্রার্থনা শেষে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নড়াইলে শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী পালিত

মোঃ আবু তাহের, নড়াইলঃ

নড়াইলে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (১৫আগষ্ট) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি,আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় পুরাতন বাস টার্মিনাল গোল চত্তরে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক

মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুন্সী আসাদুজ্জামান টনি, নড়াইলের সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নার্সিং ইন্সিটিটিউটের অধ্যক্ষ মোসাম্মাৎ সালমা খানম প্রমূখ। নার্সিং ইন্সিটিটিউটের অধ্যক্ষ মোসাম্মাৎ সালমা খানম পরে ক্যাম্পাসে ৫টি ফলজ বনজ গাছ লাগান

এবং মাস্ক বিতরণ করেন। এরপর জেলশিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা পাঠ, রচনা, চিত্রাংকন, হামদ-নাত প্রতিযোগিতা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কোরআন খতম, হামদ-নাত, আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে একশ খতমে কোরআন, বিভিন্ন মসজিদে জাতির পিতা এবং তার পরিবারের সদস্য অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কোরআনখানি, আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।

জীবন বিসর্জন দিয়ে বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন বঙ্গবন্ধু : সালাম মূশের্দী এমপি

রূপসা প্রতিনিধি

বাঙালি জাতির জীবনে একটি শোকবাহ বেদনার দিন ১৫ আগস্ট। বঙ্গবন্ধু তার জীবন বিসর্জন দিয়ে বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। তিনি তার কৈশোর থেকে আমৃত্যু পর্যন্ত আন্দোলন সংগ্রাম বারবার কারাবরণ করে শোষিত নিপীড়িত পরাধীন একটি জাতিকে স্বাধীন ভুখন্ড উপহার দিয়েছিলেন।

তিনি আরও বলেন, সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশকে যখন নেতৃত্ব দিয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই স্বাধীন বাংলাদেশের সূর্যকে অন্তমিত করার জন্য ৭১ এর পরাজিত শক্তি এদেশী ঘাতক দালালদের ষড়যন্ত্রে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকান্ডটি ঘটায়। সে হত্যাকান্ডা থকে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বহু চড়াই উৎরাই ঘাতপ্রতিঘাত মোকাবেলা করে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্বয়ংসম্পূর্ন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন।

রূপসা উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক দপ্তরের  আয়োজনে রবিবার বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় র‌্যালী আলোচনা সভায়  জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন ।উপজেলা নিবার্হী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার ভূমি খান মাসুম বিল্লাহ, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা ভাইচ চেয়ারম্যান  আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা।  উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, বিশিষ্ট ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ আজাদ আবুল কালাম।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য আ:মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা আ:মালেক,হরশিত বিশ্বাস, শিক্ষক রতন দেবনাথ, শারমিন সুলতানা রুনা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে যুব ঋণবিতরণ,গাছের চারা,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  দোয়া অনুষ্ঠিত হয়।এর পৃর্বে বঙ্গবন্ধুর পতিকৃতিত্বে মাল্যদান করা হয়।

পাইকগাছা উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবসে র‌্যালী, আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, অধ্যাপক মোহাঃ শেখ শহীদ উল্লাহ, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) স্বপন রায়, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। পাইকগাছা উপজেলা পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এমপি আক্তারুজ্জামান বাবু। বক্তব্য রাখেন, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, বিজন বিহারী সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, এস,এম, রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, শেখ আবুল কালাম আজাদ, আকরামুল ইসলাম। অপরদিকে, রাড়–লী পিসি ক্লাব, বনানী সংঘ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (লোনাপানি কেন্দ্র), ইউনিয়ন পরিষদ সহ সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগস্ট রবিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ০৯.১৫ টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এরপর শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি (৩য় শ্রেণী), কর্মচারী সমিতি (৪র্থ শ্রেণী), গৌরব’ ৭১, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনলাইনে কবিতা আবৃতি, প্রবন্ধ পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “পনেরই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। জাতির পিতা হত্যার বিচার হয়েছে, এখন প্রয়োজন এই জঘন্য হত্যাযজ্ঞের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা”ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মোঃ গোলাম কাদের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। জনসংযোগ তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সোবহান মিয়া, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল হাসিব, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, “খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি জি, এম, মনিরুজ্জামান, কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম। আলোচনা সভার পূর্বে প্রবন্ধ পাঠ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে বঙ্গবন্ধুর রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই থেকে পাঠ করেন তারিক আনাম তন্ময়, শাপলা সাহা হিশাম-উজ-জামান এবং কবিতা আবৃতি করেন জয়িতা বিশ^াস জুই, লামিয়া এনাম, সুপ্রভা হক অনুপমা দেবনাথ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সংযুক্ত ছিলেন। বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মসূচি সরকারের করোনাকালীন স্বাস্থ্যবিধি অত্র বিশ্ববিদ্যালয়ের জারীকৃত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়।

১৫ আগস্ট বাঙালী জাতির জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় রবিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে নগর ভবনে পবিত্র কোরআনখানি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন (জুম এ্যাপের মাধ্যমে) সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ১৫ আগস্ট বাঙালী জাতির জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, বাঙালি জাতির পিতা, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’কে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তির ষঢ়যন্ত্রে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করা হয়। সিটি মেয়র পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বঙ্গবন্ধুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, যে আশা-আকাঙ্খা নিয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, পূর্ব পাকিস্তানের বাঙালীদের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণে সে আশা ভঙ্গ হয় এবং সকল বৈষম্যমূলক কাজে বঙ্গবন্ধু প্রতিবাদমুখর হয়ে ওঠেন। বাংলার জনগণের প্রতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ বন্ধে ১৯৬৬ সালে বঙ্গবদ্ধু ঐতিহাসিক দফা পেশ করেন। দফা কেন্দ্রিক আন্দোলন ১৯৭১ এসে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। ৭১’৭ই মার্চ রেসকোর্স ময়দানের বিশাল জনসভায় তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব পরিমন্ডলে আত্মপ্রকাশ করি। তিনি বলেন, যুদ্ধবিদ্ধস্ত স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের পর বঙ্গবন্ধু দেশের যোগাযোগ ব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা, ভারত ফেরত এক কোটি নাগরিকদের পুনর্বাসন করাসহ বহু কাঙ্খিত সংবিধান প্রণয়ন করেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে তিনি দেশে মদ জুয়া নিষিদ্ধ করার পাশাপাশি ইসলামের প্রচার প্রসারে প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন বর্তমান আওয়ামী লীগ সরকার বলে তিনি উল্লেখ করেন। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ করতে শিশুদের অংশগ্রহণে প্রতিবছর এই দিনে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় করোনা সংক্রমণের কারণে সে আয়োজন সম্ভব না হওয়ায় সিটি মেয়র দু:প্রকাশ করেন।

কেসিসি’ক্রীড়া সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক। অন্যান্যের মধ্যে কাউন্সিলর মো: আব্দুর রাজ্জাক, মো: সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মো: ডালিম হাওলাদার, মো: মাহফুজুর রহমান লিটন, মো: মনিরুজ্জামান, মো: আনিছুর রহমান বিশ্বাষ, শেখ হাফিজুর রহমান হাফিজ, ইমাম হাসান চৌধুরী ময়না, জেড মাহমুদ ডন, মো: আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা খাতুন, সাহিদা বেগম, আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, রেক্সনা কালাম লিলি, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, বাজেট কাম একাউন্টস অফিসার মো: হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ভেটেরিনারী অফিসার মো: রেজাউল করিম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম, শিক্ষা সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী কেসিসি পরিচালত মক্তবসমূহের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী।

গল্লামারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

জাতীয় শোক দিবস উপলক্ষে গল্লামারী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) দুপুরে সমিতির কার্যালয়ে এর আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৫ আগষ্টের সকল শহীদদের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গল্লামারী বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম মাহবুব এর নেতৃত্বে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের প্রভাবশালী সদস্য হাফিজুর রহমান হাফিজ।

খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদাত বার্ষির্কী জাতীয় শোক  দিবস-২০২১ যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

বিশ^ব্যাপী করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ১৪ আগস্ট খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর শোকবার্তা প্রচারের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। ১৫ আগস্ট রোববার সূর্যোদয়ের সাথে সাথে খুকৃবি ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলন করা হয়। ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় সকাল ৮টায় দৌলতপুর দেয়ানাস্থ দেয়ানা মোহাম্মাদীয়া মাদ্রাসা, এতিমখানা লিল্লাহ বোর্ডিয়ে কোরআন খতম সম্পন্ন করা হয় এবং সকাল ৯টায় দৌলতপুরস্থ বনিক পাড়া সার্বজনীন পূজা মন্দিরে প্রার্থনা করা হয়। খুকৃবি অস্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ মাস্ক বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খানের নেতৃত্বে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শোক র‌্যালির পর বেলা ১১টায় মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের  মাননীয় ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, শিক্ষক সমিতি, নীল দল, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরাও পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ আবু নাসেরসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ অন্যান্য শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ভাষা শহীদসহ বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা ১২টায় খুকৃবি অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধুর স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। প্রধান অতিথি তার জ্ঞানগর্ভ বক্তৃতায় বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাঙ্গালী জাতিকে জ্ঞান-বিজ্ঞান, প্রজ্ঞায়, শক্তি-সাহসে পূর্ণাঙ্গ জাতি হিসেবে বিশে^দরবারে প্রতিষ্ঠিত করার। এরই প্রয়াসে নিজের আরাম-আয়েশ, সুযোগ-সুবিধার কথা না ভেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশ জাতির কল্যাণে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রজ এবং নিপীড়িত মানুষের মুক্তির প্রথপ্রদর্শক। সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল কৃষি শিল্পের বিপ্লব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন। এরই ধারাবহিকতায় কৃষি ব্যবস্থায় গতিময়তা আনয়নের লক্ষ্যে ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারী তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন। তাঁর এই ঐতিহাসিক ঘোষনার ফলে দেশের সার্বিক কৃষি উৎপাদন সহ কৃষিশিক্ষা গবেষণায় ব্যাপক গতিশীলতা সঞ্চারিত হয়।

জাতীয় শোক দিবসে নগর যুবলীগের ত্রাণ বিতরণ

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবসে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। সময় নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, শহিদুল হক মিন্টু, মুন্সি, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, মাহাবুব আলম সোহাগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, কামরুল ইসলাম, আবুল হোসেন আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, শিকদার মসিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক, অভিজিৎ পাল, থানা ওয়ার্কাড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, কাঞ্চন শিকদার, মাসুম উর রশিদ, মাসুম আহমেদ ডলার, মোস্তাঈন বিন ইদ্রিস চঞ্চল, জিহাদুল ইসলাম জিহাদ, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাষ, আসাদুজ্জামান বাবু, মাহমুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমতিয়াজ রিপন, সোহান হোসেন শাওন, হিরন হাওলাদার, যুবলীগ কর্মী পলাশ সাহা দেবু, মুরাদ আহমেদ, সাগর মজুমদার, মোঃ একরামুল আলম প্রমুখ।

সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এর আগে সকালে সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত করা হয়, কালো পতাকা উত্তোলন করা হয় এবং কালো ব্যাচ ধারন করা হয়। সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এছাড়াও খুলনা সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলামের নেতৃত্বে নগরীর নতুন বাজার এলাকায় এতিমদের মাঝে খাদ্য বিতরন করা হয়। ২৪ নং ওয়ার্ডে খুলনা মহানগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেনের উদ্দোগে ইকবাল নগর জামে মসজিদে দোয়া খাদ্য বিতরন করা হয়। ২৬ নং ওয়ার্ডে মহানগর যুবলীগের সদস্য শওকাত হোসেনের নেতৃত্বে খাদ্য বিতরন করা হয়।

জাতীয় শোক দিবসে নগর ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শোক দিবসে নগরীর ময়লাপোতা মোড়ে খাদ্য বিতরন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলেন নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, এম নাসিম, মহানগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, মহানগর ছাত্রলীগ নেতা তাজমুল হক তাজু, রনবীর বাড়ৈ সজল, এস এম মাসুদ হোসেন সোহান, ইখতিয়ার হোসেন মোল্লা, ইয়াসিন আলী, মেহেদী হাসান সুজন, দিদারুল আলম, মাহামুদুল ইসলাম সুজন, সৌরভ আশঁ, মোঃ শাহীন, পাপ্পু সরকার, মোঃ সুমন শেখ, রাসেল শিকদার, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, আরাফাত মিয়া, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, তরিকুল ইসলাম তুফান, এম হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, জোয়েব সিদ্দিকী, আহনাফ অর্পন, চিন্ময় মিত্র, জুয়েল শেখ, সরদার ফরহাদ হোসেন সুজন, সাইমুন নিয়াত, মেহেদী হাসান সজীব, রবিউল ইসলাম প্রিন্স, মোঃ সাইফুল ইসলাম, শাহ্ আরাফাত রাহীব, মোঃ গালিব হোসেন, সাজু দাস, শংকর কুন্ডু, অভিজিৎ সরকার রাহুল, মোক্তাজুল ইসলাম সোহাগ, শফিকুল ইসলাম মুন্না, ওমর কামাল, নিশাত ফেরদৌস অনি, আতিকুর রহমান সোহাগ, রিজু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মহানগর ছাত্রলীগ। এছাড়া নগরীর ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্দোগে শেখ বাড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ইমরান, ছাত্রলীগ নেতা শেখ রাকিব আহমেদ রাব্বি, মোঃ বাবু, মোহাম্মদ মুসা, সাব্বির গাজী সহ নেতৃবৃন্দ।

বাজুয়ায় শোকদিবস পালিত

বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি

দাকোপ উপজেলার বাজুয়ায় গতকাল রবিবার  সকল টায় বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজুয়া সুরেন্দ্রনাথ অনার্স ডিগ্রি কলেজ, সরকারি এল বি কে মহিলা ডিগ্রি কলেজ,  বেড়েরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুটাখালি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়, লাউডোব উত্তর বানিশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বানিশান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ ভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহদাত বার্ষিকী পালন করা হয়। প্রতিটি প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ মাল্য দান তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ আলোচনা সভা ভোজ সভার মধ্য দিয়ে তাদের কর্মসভা শেষ করেন।             

বঙ্গবন্ধু সকলকে একত্রিত করে বাঙালি জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছিলেন

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু’জন্ম না হলে বাঙালী জাতি পরাধীনতার শৃংখল থেকে মুক্ত হতো না। তিনি ছাত্রাবস্থা থেকেই অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন। সেকারনেই তিনি সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাঙালির অধিকার আদায়ের জন্য ধীরে ধীরে মুক্তির আন্দোলন সৃষ্টি করেছিলেন। তাঁর দীর্ঘ রাজনীতির ফসল হিসেবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালিকে স্বাধীনতা ফিরিয়ে দেয়া। সেকারনেই বঙ্গবন্ধু সকল ধর্মের মানুষকে একত্রিত করে বাঙালি জাতিকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছিলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, বঙ্গবন্ধু দেশ দেশের মানুষকে ভালোবেসে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি সন্তানদের থেকে বাবা ডাকটি শুনতে পারেননি। সন্তানরাও বাবাকে বাবা বলে ডাকতে পারে নি। বঙ্গবন্ধুর এই যে ত্যাগের আদর্শ এটি আমাদেরকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে এই প্রজন্ম দেশ প্রেমে নিজেকে উদ্বুদ্ধ করবে। আর তখনই সফল স্বার্থক হবে বঙ্গবন্ধুর সারা জীবনের আত্মত্যাগ।

খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীরের সভাপতিত্বে এবং খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল, মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।

এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, নুর ইসলাম বন্দ, এ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, এ্যাড. আব্দুল লতিফ, অধ্যা. আদেল মুকুল, মোস্তফা কামাল, মো. আমির হোসেন, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, আব্দুল হাই পলাশ, জাহিদুল হক, এমরানুল হক বাবু, মো. মোতালেব মিয়া, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মীর মো. লিটন, নুরজাহান রুমি, হাবিবুর রহমান দুলাল, জেসমিন সুলতানা শম্পা, রেজওয়ানা প্রধান, কবীর পাঠান, তোতা মিয়া ব্যাপারী, আব্দুল কাদের শেখ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শহীদুল হাসান, আইরিন চৌধুরী, নাসরিন সুলতানা, আশরাফ আলী শিপন, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, শংকর কু-ু, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভার শুরুতেই বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৯টায় মহানগর কার্যালয় সহ সকল ইউনিট কার্যালয়ে কোরান খানি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ জোহর প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল মন্দির, গীর্জা এবং প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া সহযোগী সংগঠনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খালিশপুর, দৌলতপুর খানজাহান আলী থানা অনুরুপ কর্মসূচি পালন করেন।

স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো দেশী বিদেশী মদদে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে: জেলা পরিষদ চেয়ারম্যান

মোঃ শামীম হোসেন- বাজুয়া

৭৫এর ষড়যন্ত্র কারীরা এখনো সজাগ আছে কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলছেন,এদেশের স্বাধীনতা বিরোধী শক্তিরা এখনো পর্যন্ত দেশী বিদেশী মদদে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে তারা পাকিস্তানী ভাব ধারায় পরিচালনা করতে চায়। তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যহত উন্নয়ন ত্বরান্বিত করতে এবং আমাদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হতে হওয়ার কোন বিকল্প নেই। তিনি ১৫ আগস্ট রবিবার বিকাল সাড়ে টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবসের আলোচনা সভা,দোয়া মাহফিল দুস্তদের মাঝে খাবারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

 উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় এবং ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সন্মানিত অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ননী গোপাল মন্ডল,বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাস্টের ট্যাস্ট্রি জেলা আওয়ামী লীগের সদস্য নান্টু রায়।বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল,জেলা আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যান সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল,জেলা আ’লীগ সদস্য শিউলি সরোয়ার,নিশাত ফারজানা নিষি,মোঃ জামিল খান,জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির,দীকংকর রায়,রনজিত কুমার মন্ডল, সরোজিত রায়,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসীত বরণ সাহা,অধ্যাপক দুলাল রায়, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল,মানস মুকুল রায়,দেবব্রত বিশ্বাস, এ্যাডঃ জি এম কামরুজ্জামান,সঞ্জিব রায়,গোলাম মোস্তফা খান, শিবেন্দ্র প্রসাদ রায় জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন,এ্যাডঃ অসীম কুমার বৈদ্য,আব্দুল জলিল তালুকদার,মাহফুজুর রহমান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু,ইউপি আ’লীগ সভাপতি সরোজিত রায় কুঞ্জ,মাসুম আলী ফীকর, স্বপন কুমার সরকার,অধ্যাপক সুপদ রায়, জেলা যুবলীগনেতা বিধান চন্দ্র রায়, আফজাল হোসেন খান, তাপস জোয়াদ্দার,আ’লীগনেতা তপন রায়, ক্ষিতিষ চন্দ্র রায়,পরিমল কান্তি রপ্তান,জুফিকার আলী জুলু,উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন,উপজেলা শ্রমিক লীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস, মোঃ শিপন ভূঁইয়া,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজা,বিধান চন্দ্র বিশ্বাস,অমারেশ ঢালী,কুমারেশ বিশ্বাস,উত্তম রায়,উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল,জাহিদুর রহমান মিল্টন,আরাফাত আজাদ,শেখ আল আমীন,আজগর হোসেন বাপ্পি,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ,সাধারণ সম্পাদক লিটন সরদার,পৌর ছাত্রলীগের সভাপতি রাসেল কাজী, সাধারণ সম্পাদক রাহুল রায় প্রমুখ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য মুক্তি কামনায় খুলনা বিএনপির দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের জনগনের অবিসংবাদিত নেত্রী গনতান্ত্রীক আন্দোলনের আপোসহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী কারানির্যাতিত বিএনপি চেয়ারপাস’দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবাষিকী উপলক্ষে আজ সোমবার (১৬ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী মহানগর জেলা সদরে প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য মুক্তি কামনায় দোয় মাহফিলের কর্মসূচী ঘোষনা করেছে। খুলনা মহানগর জেলা বিএনপির যৌথ আয়োজনে বেলা ১২টায় বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি অংগদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা সাধারন সম্পাদক আমীর এজাজ খান।

সাবেক কাউন্সিলর হাসিনা আকরামের মেয়ের ইন্তেকালে মহানগর বিএনপির শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষীত আসনের সাবেক কাউন্সিলর জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী হাসিনা আকরামের বড় মেয়ে নাসরিন আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)রবিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।

শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় কলেজে ভাংচুর

 ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ে (ল’ কলেজ) জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ব্যাপক ভাংচুর করেছে একদল বিক্ষুব্ধ জনতা। রোববার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিতে হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা ছিল। কিন্তু বেলা ১১টা পর্যন্ত পতাকা না দেখে সেখানে উপস্থিত জনতা বিক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে কলেজের অফিস কক্ষে ঢুকে ভাংচুরসহ ক্ষতিসাধন করে তারা। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক জানান, শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধরা ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ে বিকাল ৫টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বলেও জানান ওসি। বিষয়ে কলেজটির অধ্যক্ষ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ। পতাকা উড়ানোর দায়িত্ব ছিল কর্মচারী লিয়াকতের। দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে যথাসময়ে পতাকা পতাকা উত্তোলন করতে পারেনি ওই কর্মচারী। এতে করে সেখানে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ভাংচুরসহ আসবাবপত্র ক্ষতিসাধন করেছে। তিনি আরও বলেন, কলেজটির সভাপতি জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পরে পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানান তিনি। তবে কৌশলগত কারণে ঘটনার সঙ্গে জড়িতদের নাম সরাসরি প্রকাশ করেননি অধ্যক্ষ। ১৯৯৩ সালে জেলা শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পুরাতন মুনসেফ আদালতের পরিত্যক্ত একটি ভবনে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে প্রতিষ্ঠানটি স্থানীয় বিএনপির নেতারা নিয়ন্ত্রণ করে আসছেন। কলেজটি পরিচালনার জন্য সদস্যের একটি পরিচালনা পর্ষদ রয়েছে। পদাধিকার বলে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির সভাপতি।

গত কয়েক বছরে নানা দল-মতের অসংখ্য ছাত্রছাত্রী কলেজটি থেকে ল’ ডিগ্রি লাভ করেছেন। তাদের বড় একটি অংশ আইন পেশায় কর্মরত আছেন এবং আদালতে বিচারিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি আটক

 শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে চার হাজার ফুট ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষী বাহিনী। সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই বোতল কীটনাশক দুটি চাকু উদ্ধার করা হয়। শনিবার রাত ৯টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শুকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটক ব্যক্তিরা হচ্ছেনÍ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের পান্না হাওলাদারের ছেলে জুলহাস (২৩), হাবিব হাওলাদারের ছেলে রিমন (১৯), জব্বার হাওলাদারের ছেলে জুয়েল (২৫) বাদুরতলা গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে সোহাগ (২৪)বিষয়ে শরণখোলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বাহির শুকপাড়া এলাকায় অভিযান চালায়।  সময় শিকারিরা বনরক্ষীদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের নৌকা তল্লাশি চালিয়ে উল্লিখিত মালামাল উদ্ধার করা হয়।  আটক ব্যক্তিদের বিরুদ্ধে রোববার বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এদিকে একই দিনে বিকাল ৩টায় শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকা থেকে কীটনাশক দিয়ে শিকার করা দুই কেজি চিংড়ি মাছসহ এক জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।  আটক জেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আ.  হাকিম বাহালীর ছেলে জাহাঙ্গীর (২৫)।  আটক জেলেকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান আবদুল মান্নান।

খুলনার হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে তিনটিতে আরও আট জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তথ্য পাওয়া গেছে। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় দুই জন করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন। কেউ ছাড়পত্র নেননি। আর চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে ৩১ জন ভর্তি রয়েছেন। গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুই জন ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন দুই জন। আর একজন রোগী মারা গেছেন। ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়েছেন ২৬ জন। মারা গেছেন পাঁচ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৯৯ জন।

ভারতের স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি দিলো বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি

ভারতের ৭৫তম স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)রোববার (১৫ আগস্ট) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য জানান মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান। এতে বলা হয়েছে, সকালে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানের পক্ষে সীমান্তের তিনটি বিএসএফ ব্যাটালিয়ন ২৮ বিএসএফ ক্যাম্পে শুভেচ্ছা উপহার হিসেবে এই মিষ্টি পাঠানো হয়।

সাতক্ষীরায় করোনা উপসর্গে জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিয়ে রোববার (১৫ আগস্ট) পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮৬ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৬০০ জন। মৃতরা হলেন-আবদুল মাসুদ (৬৫), নিমাই দে (৪০), আবুল কামাল (৪৫), মারুফা খবির (৫২), জাহিদুল হোসেন (৬২), নুর ইসলাম (৪৫), সপ্তমী (৬০) রহিমা খাতুন (৮০)জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার তথ্য নিশ্চিত করেন।

শোক দিবসের আলোচনা সভায় হৃদরোগে আক্রান্ত যশোর বোর্ডের চেয়ারম্যান

যশোর অফিস

যশোরে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তৃতা চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন। রোববার (১৫ আগস্ট) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের আলোচনা সভামঞ্চে ঘটনা ঘটে। তাকে তাৎক্ষণিক খুলনা সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ড সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোল্লা আমীর হোসেন। প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়েছে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, অনুষ্ঠানে বক্তৃতার শেষদিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার হার্টবিট অনিয়ন্ত্রিত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার সিটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেরখাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপিত

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল রবিবার সকাল ১০টায় তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম (অতিরিক্ত দায়িত্ব)এর সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃত্তিতে পুষ্পমাল্য অর্পনশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালী যুক্ত বক্তব্য রাখেন খুলনা আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শেদী। তিনি তার বক্তব্যে বলেন, মুজিব মানে বাংলাদেশ, মুজিব মানে বঙ্গবন্ধু, তিনিই শ্রেষ্ঠ বাঙালী। তাকে জনগণের চোখ আড়াল করে স্বপরিবারে হত্যাকারীদের দেশের মাটিতে বিচার হওয়া উচিত। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, মুক্তিেেযাদ্ধা আবুল খায়ের, স্বাস্থ্য কর্মকর্তা আছাদুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, তদন্ত কর্মকর্তা মোশারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, তেরখাদা সদর ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, বোরান উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্স সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

আলোচনা পরবর্তী রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, যুব ঋণের চেক বিতরণ মুক্তিযোদ্ধাদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এছাড়া দিবসটি পালন উপক্ষে উপজেলার বিভিন্ন সংগঠণ আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান কাঙালীভোজের আয়োজন করে।

গিলাতলায় ভিমরুলের কামড়ে বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

 ফুলবাড়ীগেট, (খুলনা ) প্রতিনিধি

নগরীর খানজাহন আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের নং ওয়ার্ডের মিনাপাড়ায় রবিবার সকালে ভিমরুলের কামড়ে বছরের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।  স্থানীয়রা  জানান রবিবার সকাল ১০ টার সময় মিনাপাড়ার মুন্সি বাড়ির নাসির মুন্সির শিশুপুত্র আয়ান মুন্সি (৩) খেলা করছিলো সময়  বাড়ির পাশে মাসুদ মোল্লার পুকুরের সাথে গড়ে ওঠা ভিমরুলের চাক থেকে প্রায় ১০ থেকে ১৫ টি ভিমরুল আয়ানকে কামড় দিলে সে অচেতন হয়ে পড়ে , বিষয়টি আয়ানের খেলার সাথিরা তার বাড়িতে খবর দিলে তার বাবা নাসির মুন্সি এলাকাবাসির সহয়তায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখা দিলে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকর তাকে মৃত ঘোষনা করে খবর পেয়ে  শিরোমনি পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন রবিবার বাদ আছর মিনাপাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় বছরের শিশু বাচ্চার করুন মৃত্যুতে  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

নিসচা’খানজাহান আলী থানা শাখার বিভিন্ন কর্মসূচী পালন

ফুলবাড়ীগেট, (খুলনা ) প্রতিনিধি

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ১৫ আগষ্ট বেলা ১২টায় শিরোমণিস্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা,কুরআন তেলওয়াত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা আহ্বায়ক শেখ আব্দুস সালাম।  সদস্য সচিব মোঃ লুৎফর রহমানের লিটনের পরিচালনায় বক্তৃতা করেন শফিউল আজম খান ফিরোজ, মোঃ জাকির হোসেন, এমদাদ হোসেন, শেখ শরিফুল ইসলাম, আবুল কালাম, শেখ ইউসুফ আলী, শেখ আফজাল হোসেন, মহিত বিল্লাহ, মোঃ সাগর শেখ, মোঃ ওসমান প্রমুখ।

শিরোমণি ইমামবাড়ী সরঃ প্রাথঃ বদ্যালয়ের বিভিন্ন কর্মসূচী পালন

 ফুলবাড়ীগেট, (খুলনা ) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৫ আগষ্ট সকাল ১০টায় স্কুলের প্রাঙ্গণে আলোচনা সভা,কুরআন তেলওয়াত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি সদস্য শেখ আব্দুস সালাম স্কুলের প্রধান শিক্ষক শাকিলা খাতুনের পরিচালনায় বক্তৃতা করেন আমেনা খাতুন, হাসিনা খাতুন, কর্ণধর ঢালী, জাহাঙ্গির হোসেন, রেহেনা বেগম, হেলেনা বেগম, সুমনা বেগম প্রমুখ

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন

 ফুলবাড়ীগেট, (খুলনা ) প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আটরা গিলাতলা ইউনিয়নের উদ্যোগে ১৫ আগষ্ট সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান। খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.রেজয়ান আলী ।  কাজী আজাদুর রহমান হিরোক শেখ আসলাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোড়ল আনিছুর রহমান, ইউপি সচিব তুলশী দাশ মন্ডল, ইউপি সদস্য শেখ আঃ সালাম, মোল্লা সোহরাব হোসেন, হাফেজ গোলাম মোস্তফা, বখতিয়ার হোসেন, মাহমুদ হাসান, হুমায়ুন কবির, আম্বিয়া বেগম, আছিয়া বেগম , শেখ আঃ করিম, ঃরব, আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান পলাশ, শেখ মুজিবর রহমান , মীর রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, গ্রাম আদালত সহকারী আরজু, মোঃ লিটন , মোঃ বাবুল হোসেন , মোঃ মাছুম আলী প্রমুখ আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে  দোয়া অনুষ্ঠিত হয় ।দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে সমজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতাউর রহমান।

চুলকাটি প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে রবিবার দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মিলাদ দোয়া মাহফিল এবং শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন শাওন, তথ্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান, কোষাধক্ষ্য অমিত কর বিলাশ, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, মিজানুর রহমান মিঠু, আরিফ ঢালী। সাধারন সদস্য বাদশা আলম, জিএম মিজানুর রহমান, শক্তি নারায়ন দাশ, সুমন পাল, সেকেন্দার আলী মোড়ল শেখর ব্যানাজী। দোয়া পরিচালনা করেন,হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আহম্মদ।

সাতক্ষীরাট দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান এবং পরে ভার্চুয়াল প্লাটফর্মে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। সভায় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বক্তব্য প্রদান করেন। জুম ক্লাউডের মাধ্যমে এই সভাটি বিভিন্ন স্থান থেকে সকলে পর্যবেক্ষনের ব্যবস্থা করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পুরষ্কার বিতরনী শেষে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করে।

 সাতক্ষীরার দেবহাটায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে থানা পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে টায় উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহমেদ, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিম আহমেদ, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই হাফিজ মাহবুব, এসআই নুর মোহাম্মদ, এসআই আশিকুর রহমান, এএসআই সুজিত বিশ্বাস  এএসআই শামীম হোসেনসহ থানা পুলিশের সকল অফিসার ফোর্সবৃন্দ

জাতীয় শোক দিবস উপলক্ষে আইফুল স্মৃতি সংঘের দোয়া অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনাডাঙ্গা আইফুল স্মৃতি সংঘের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বাদ আছর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। পরে রান্না করা খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ নূর ইসলাম ফরাজী প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন খান, আবুল হোসেন খান, রতন সাহা, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, যুবলীগ নেতা জালাল মৃধা, সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল ফরাজী। দোয়া পরিচালনা করেন সোনাডাঙ্গা নূরানী জামে মসজিদের ইমাম খতিব হাফেজ মাওলানা মোঃ রবিউল ইসলাম।

যারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের এদেশে রাজনীতি বা থাকার অধিকার নেই

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। তিনি বলেন, জাতির কপালের কলঙ্ক মুছে ফেলার জন্যই বঙ্গবন্ধু লড়াই-সংগ্রাম করতেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তাদের এদেশে রাজনীতি বা থাকার কোন অধিকার নেই। প্রধান অতিথি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আদালতে একজন সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি হয়ে তিনি লন্ডনে থেকে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা করছেন। তাই সাজপ্রাপ্ত আসামির সাজাভোগ করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে জোর দাবি জানান তিনি।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রেস ক্লাব চত্বরে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির জনকের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ দীপ আজাদ। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচির যৌথ পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়নের মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, অমিয় কান্তি পাল, এসএম ফরিদ রানা, মোঃ শাহ আলম, মহেন্দ্রনাথ সেন, অভিজিৎ পাল, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের ফারুক আহমেদ, মলি¬সুধাংশু, মামুন রেজা, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, নূর হাসান জনি, আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, সুনীল দাস, মোহাম্মাদ আলী সনি, এসএম কামাল হোসেন, বাবুল আক্তার, তিতাস চক্রবর্তী, আবু নুরাইন খন্দকার, আলমগীর হান্নান, শরিফুল ইসলাম বনি, হাসান আল মামুন, আবু সাঈদ, শেখ লিয়াকাত হোসেন, আমজাদ আলী লিটন, জাহাঙ্গীর আলম, শেখ আব্দুল হামিদ, মিলন হোসেন, দিলীপ বর্মন, উত্তম সরকার, সাইদা আক্তার রিনি, আছাফুর রহমান কাজল, কামরুল আহসান, রিতা রানী মন্ডল, দিলীপ পাল, পলাশ দত্ত, এসএম বাহাউদ্দিন, আব্দুস সাত্তার, এমএম মিন্টু, হাসানুর রহমান তানজির, সাগর সরকার, হেলাল মোল¬া, তুফান গাইন, রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ সেলিম, আমিরুল ইসলাম বাবু মাহফুজুল আলম সুমন, শহিদুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত তবারক বিতরণ করা হয়।