Home আঞ্চলিক এড. ফজলে হালিম লিটন এর সুস্থতা কামনা মহানগর বিএনপির

এড. ফজলে হালিম লিটন এর সুস্থতা কামনা মহানগর বিএনপির

22


খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর বিএনপির সহসভাপতি, খালিশপুর থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি ও খুলনা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ফজলে হালিম লিটন গুরুতর অসুস্থ। ডায়বেটিকস ও উচ্চরক্ত চাপের কারণে চিকিৎসক তাকে এক মাসের নিবিড় পর্যাবেক্ষণে থাকতে পরামর্শ দিয়েছেন।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ মহান রব্বুল আলামিনের কাছে তার রোগ মুক্তি কামনা করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

এড. মোস্তফা ইউনুস’র ইন্তেকালে মহানগর বিএনপির শোক


খুলনার প্রবীন আইনজীবী এ্যাড. মোস্তফা ইউনুস এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপি। শনিবার (১৪ আগস্ট) প্রদত্ত শোকবার্তায় বিএনপি খুলনার নেতৃবৃন্দ বলেন, আইন পেশায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন বড় মাপের আইনজ্ঞ হিসেবে অবিহিত করে তার আইন পেশায় কর্তব্য নিষ্ঠা, সততা, পরমত সহিষ্ণুতা ও সজ্জন মানুষ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য এ্যাড. মোস্তফা ছিলেন দলমতের উর্ধ্বে। বিচারালয় অঙ্গণে সকল বিতর্কের উর্ধ্বে থেকে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার গৌরবজ্জ্বল ভুমিকা খুলনাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে দীর্ঘকাল। খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

১৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এড. সৈয়দা সাবিহার সুস্থতা কামনায় দোয়া



বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী, বিশিষ্ট মানবাধিকার নেতা এড. সৈয়দা সাবিহা খাতুন দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এড. সৈয়দা সাবিহা খাতুন বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। এর আগে গত বছর তিনি প্রথম দফা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী এড. সৈয়দা সাবিহা খাতুনের সুস্থতা কামনায় ১৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) আছরবাদ বৈকালী পালপাড়া রুস্তুমিয়া জামে মসজিদে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির মাধ্যমে রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মো. আবু জাফর। এ সময়ে উপস্থিত ছিলেন মো. আব্দুল খালেক, শেখ আবুল কালাম, আবুল বাসার আবু, আশিকুর রহমান আশিক, পারভেজ আলম, মো. বাবলু, রফিক হোসেন, বাসার হোসেন, আ. রউফ ভা-ারী, আজাহার আলি, মহিউদ্দিন আহাম্মেদ, মোমিন, আউয়াল হোসেন, মো. হাবিব, মো. লিটন, মো. আলামিন, মো. জাকির, মো. হেলাল, আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।