Home আঞ্চলিক পাইকগাছায় সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য বাবু

পাইকগাছায় সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য বাবু

8
জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি।

খবর বিজ্ঞপ্তি।।

জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৎ

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

ৎপাইকগাছার সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, জেলা আ’লীগের সদস্য আনিসুর রহমান মুক্ত, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র দাশ, এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, জেলা যুবলীগ নেতা জসীম উদ্দীন বাবু, শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, নয়ন প্রমুখ