Home আঞ্চলিক তালা এলজিইডি’র সেই হিসাব সহকারী মোস্তাফিজের বদলি

তালা এলজিইডি’র সেই হিসাব সহকারী মোস্তাফিজের বদলি

21

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালা এলজিইডি’র ঘুষখোর ও দূর্ণিতীবাজ হিসাব সহকারী মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী এস, এম, আকবর হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে ঘুষখোর ও দূর্ণিবাজ হিসাব সহকারী, মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ হাতে পেয়ে এক অফিস আদেশ মারফত তাকে ছাড় পত্র প্রদান করেছে তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার।

উল্লেখ্য, দৈনিক খুলনাঞ্চলসহ বিভিন্ন পত্র পত্রিকায় ঘুষখোর ও দূর্ণিবাজ হিসাব সহকারী মোস্তাফিজুর রহমানের ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার জানান, যেহেতু সে এখানে চরম ভাবে বিতর্কিত হয়েছে সে কারণে তার বদলির আদেশ হাতে পাওয়া মাত্রই তাকে আমি পৃথক একটি আফিস আদেশ মারফত ছাড়পত্র প্রদান করেছি।