Home জাতীয় করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু

করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু

7

ঢাকা অফিস ।।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৩৯৮ জন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। মোট সুস্থতার সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। ৭০৮টি ল্যাবে ৪৪ হাজার আটটি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৩০টি। শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮২ লাখ ৫৬ হাজার ৭৪১। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।

মৃত ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৩৪ জন নারী ১০৩ জন। এই পর্যন্ত পুরুষ মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৫১৮ জন নারী সাত হাজার ৮৮০ জন।

শূন্য থেকে দশ বছরের একজন, দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১৪ জন, চল্লিশোর্ধ্ব ২৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৬ জন, ষাটোর্ধ্ব ৮৪ জন, সত্তরোর্ধ্ব ৪৫ জন, আশি-উর্ধ্ব ১৫ জন নব্বই বছরের বেশি বয়সী দুইজন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এছাড়া সরকারি হাসপাতালে ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন বাসায় মারা গেছেন তিনজন।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) মৃত্যু হয় ২৬৪ জনের এবং শনাক্ত হয় ১১ হাজার ১৬৪ জন।

২০২০ সালের মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ এই সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)