স্টাফ রিপোর্টার ।।
বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রবিবার আসর বাদ ৩০নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩০নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক ইমরুল ইসলাম রিপন ও পরিচালনা করেন যুগ্ম-আহবায়ক লাবু আহম্মেদ ও রাজু মোল্লা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফারুক হোসেন শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, ফারুক হোসেন তুরান, নূর আলম সিদ্দীক লিটন, আবুল বাসার বাবু, মো. এমাদুল, জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম, গাজী লিটন, মো, হারিচ, ইসমাইল রহমান সুজন, ইলিয়াস শেখ, মাহামুদুল হাসান জনি, ইলিয়াস হোসেন, ইমাজ উদ্দিন রিপন, সন্তু, জুয়েল ফরাজী, মো. মইন, মো. বাবুল, সাব্বির, আঃ রহমান, জাহিদুল প্রমুখ।










































