Home আঞ্চলিক বঙ্গমাতার জন্মবার্ষিকীতে রামপালে দরিদ্র পরিবার পেলো সেলাই মেশিন

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে রামপালে দরিদ্র পরিবার পেলো সেলাই মেশিন

8


মোংলা ও রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।

 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ৭টি দরিদ্র পরিবারের হাতে এ সেলাই মেশিন তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্ল্যা আঃ রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরত জাহান। 
জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে বঙ্গমাতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।