ডুমুরিয়া প্রতিনিধি ।।
ডুমুরিয়ায় সরকারী খাস খালে ক্রসবাঁধ দিয়ে মাছ চাষ করায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে গেছে শতাধিক একর ফসলি জমি ও বাড়িঘর।এতে ক্ষদিগ্রস্থ হচ্ছে মৎস্যচাষি,কৃষক ও ভেড়িবাঁধে থাকা বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত।তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন দু’দিনের মধ্য স্বেচ্ছায় ওই ভেড়িবাঁধ কেটে না দিলে ক্ষতিগ্রস্থ জনগণ সাথে বাঁধটি অপসারণ করা হবে।সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকের সাথে কথা বলে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ শিবপুর বিলের মধ্যদিয়ে হেতালবুনিয়া নামক একটি সরকারী খাসখাল প্রবাহমান রয়েছে।যা দিয়ে ওই বিলের প্রায় ২’শ বিঘা জমির পানি নিস্কাশন হয়ে আসছে।
সম্প্রতি স্থানীয় হযরত গাইনের ছেলে হাফিজুর গাইন প্রবাহমান ওই খালে ক্রসবাঁধ দিয়ে মাছ চাষ করায় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে কৃত্রিম জলাবদ্ধতায় তলিয়ে গেছে ওই এলাকা।স্থানীয় আব্দুল গাজী,মোজাফ্ফার শেখ,আজিজুর হালদার সহ ক্ষতিগ্রস্থ অনেকেই জানান,আমাদের ভেড়িবাঁধে রোপিত শশা,করলা,ঝিঙ্গা,তরমুজসহ বিভিন্ন প্রজাতির সবজি, পানিতে তলিয়ে ফলন্ত গাছগলি মরতে বসেছে,মৎস্যঘের তলিয়ে মাছও ভেসে যাচ্ছে এবং বসতঘর তলিয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।স্থানীয় ভাবে কয়েক দফায় সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে অবশেষে চেয়ারম্যান’র সরনাপন্ন হয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন,অভিযোগ পেয়ে গতকাল রবিবার বিকেলে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং খালে ক্রসবাঁধ দেয়া ঘের মালিক হাফিজুরের কাছে এর কারন জানতে চাইলে তিনি স্বেচ্ছায় দুদিনের মধ্যে ক্রসবাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা করবে বলে অঙ্গিকার করেছে।্ এতে ব্যর্থ হলে জনগণকে সাথে নিয়ে ভেড়িবাঁধ কেটে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে।











































