Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

25

রিকশা, ব্যাটারি রিকশা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ১৮, ২৫ ২৬ ওয়ার্ড শাখা কমিটি গঠিত

খবর বিজ্ঞপ্তি

রিকশা, ব্যাটারি রিকশা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, খুলনা মহানগরের ১৮, ২৫ ২৬নং ওয়ার্ড শাখা কমিটি গঠনের লক্ষ্যে শনিবার (আগস্ট) বিকেল ৫টায় এক সভা অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রমিকনেতা ইলিয়াস আকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শ্রমিক নেতা জনার্দন দত্ত নাণ্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেনÑসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কণা, চালক সংগ্রাম পরিষদের সংগঠক মোঃ সেলিম, মোঃ রফিকুল ইসলাম, হারুনুর রশীদ, শহিদুল সিকদার মুনীর, মোঃ ইব্রাহিম, মোঃ কবীর শেখ প্রমুখ। সভায় বক্তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধের স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা প্রত্যাহার করার দাবী জানান এবং অবিলম্বে সঠিক নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি/বিদ্যুৎ চালিত সকল বাহণের লাইসেন্স প্রদান করা, চালকদের উপর হয়রাণি বন্ধ করা, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যাটারি রিকশার সঠিক নকশা প্রণয়ন করা করোনা মহামারীকালে সকল শ্রমিক পরিবারকে ফ্রি রেশন দেয়ার দাবী জানান। এছাড়া রিকশা ইজিবাইক চালকদের অধিকার আদায়ে সংগ্রাম বেগবান করা বিষয়ে পরিকল্পনা গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সেলিম মোঃ রফিকুল ইসলামকে উপদেষ্টা, ইলিয়াস আকনকে আহ্বায়ক, শহিদুল সিকদার মুনীর, মনিরুল ইসলাম গাজী, নাজমুল ইসলাম, আজহারুল ইসলাম, মিজানুর রহমান, গৌর ম-শহিদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং হারুনুর রশীদকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ১৮, ২৫ ২৬নং ওয়ার্ড শাখা গঠন করা হয়।

রেড ভলান্টিয়ার্স-করোনেশন স্কুলের ছাত্রীদের আর্থিক সহযোগিতা প্রদান

খবর বিজ্ঞপ্তি

শনিবার (আগস্ট) সিপিবি রেড ভলান্টিয়ার্স-সরকারি খুলনা করোনেশন উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০১২ সালের ব্যাচের ছাত্রীদের সংগৃহীত অর্থ রেড ভলান্টিয়ার্সের সমন্বয়ক অ্যাড. এম এম রুহুল আমিনের নিকট ছাত্রীদের পক্ষে অন্তি ইসলাম প্রদান করেন। সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মনোজ দাশ, এস রশীদ, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু প্রমুখ।

ডুমুরিয়ায় নজরুল হত্যা মামলার আসামী ইমন গ্রেফতার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নজরুল হত্যা মামলার আসামিক ইমন শেখ কে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে সে। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে টার দিকে থানার এস আই শাহিনুর রহমান এস আই হাবিবুল্লাহর  নেতৃত্বে অভিযান চালিয়ে যশোরের মনিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন শেখের ছেলে। উল্লেখ্য গত আগস্ট মঙ্গলবার বিকালে শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিতর্কের একপর্যায়ে ইমনদের  হামলায় নজরুল ইসলাম (৫০) নিহত হয়। এঘটনায় গুরুতর আহত হন তার মেয়ে মুক্তা খাতুন (১৯)ঘটনায় পরের দিন ডুমুরিয়া থানায় ৪জনের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।সুত্রে জানা গেছে,  উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) ইমন শেখ (২২) মামুন শেখ (১৮), স্ত্রী হালিমা বেগম (৪৭) তারা একটি শিরিশ গাছের ডাল কাটা কে কেন্দ্র করে নজরুল গংদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নজরুল তার পরিবারের সদস্যদের হত্যার  উদ্দেশ্য  তাদের হাতে থাকা লোহার রড বাশের লাঠি দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নজরুলের উপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে  চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, তথ্য অনুসন্ধানের মাধ্যমে আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হলে আসামী ১৬৪ ধারায়  স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। পরে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতি কালে যুবক গ্রেফতার

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।  শনিবার ভোররাত টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বিশ্বাসের  মোড় নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ছুরি, দাঁ, হাসুয়া, লাঠি এবং তাদের ব্যবহৃত নম্বর বিহীন একটি মটোর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া জন হলো- সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের বাবু সরদারের ছেলে আতাউর সরাদার(২৫), পাটকেলঘাটা গ্রামের মৃত সাইদুল গাজীর ছেলে কবীর গাজী ওরফে কালু(৫০), জয়নাল মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৬), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত আখের আলী সরদারের ছেলে আব্দুর রহমান সরাদার(৪০)অন্যদিকে তালা থানার এসআই প্রীতিশ রায়ের পৃথক অভিযানে উপজেলার দোহার গ্রামস্থ হাতেম মোড়লের বাড়ী গাঁজা ক্রয় বিক্রয়ের সময় এক যুবক কে আটক করা হয়। এর সময় তার দেওয়া তথ্য মতে হাতেম মোড়লের বাড়ী হতে ১কেজি ৩শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন উত্তর শাহজাদপুর গ্রামের লিয়াকত সরদারের ছেলে আমিন সরদার(২৫)

তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন এব্যাপারে তালা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। যার মামলা নাং তারিখ আগস্ট ২০২১।

ফকিরহাটে করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রম শুরু

ফকিরহাট প্রতিনিধি

দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে শনিবার স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধে করোনার ১ম ডোজের গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলায় টি ইউনিয়নের ৮টি কেন্দে সকাল টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য বিভাগের কর্মীরা এসব কেন্দ্রে টিকা প্রদান করেন। ফকিরহাট উপজেলায় দিনদিন করোনার টীকা নেওয়ার আগ্রহ বেড়েছে। বৃষ্টির মধ্যে সকাল থেকে স্বেচ্ছায় নারী-পুরুষ একযোগে এসব কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করেন। টিকা গ্রহনে স্বতস্ফুর্ততার পাশাপাশি টিকা নিতে পেরে খুব খুশি টিকা গ্রহীতরা। ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশের সাথে ফকিরহাটেও গ্রাম পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পযর্šÍ টিকা কার্যক্রম চলবে। এদিন ৮টি ইউনিয়নে মোট ৪হাজার ৭৯২জনকে টিকা প্রদান করা হয়েছে।

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও টিকা গ্রহণে ব্যপক সাড়া

স্টাফ রিপোর্টার

রামপালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সফলভাবে কোভিড টিকা দান কার্যক্রম সম্পন্ন হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নে মোট হাজার টিকা প্রদানের টার্গেট প্রায় পূরণ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। তিনি  জানান, উপজেলার ১০ টি ইউনিয়নের টি তে ৬০০ টি করে মোট  হাজার ২০০ জনকে, সদর ইউনিয়নে ৫৯০ জনকে, হুড়কা ইউনিয়নে ৪৯০ জনকে এবং  বাইনতলা ইউনিয়নে ৫৬৬ জনসহ মোট হাজার ৮৩২ জনকে কোভিড টিকার ১ম ডোজ প্রদান সম্পন্ন হয়েছে। বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মানুষ সতঃস্ফূর্তভাবে টিকা গ্রহন করতে আসেন। সকলের সহযোগিতায় আমরা টিকার ১ম ডোজ সম্পন্ন করতে পেরেছি। বিশেষ করে স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য /সদস্যাসহ সকলের সহযোগিতার কথা স্মরণ করে তিনি সকলকে ধন্যবাদ জানান।

মহেশ্বরপাশায় আদালতের আদেশ উপেক্ষা করে প্রচীর নির্মাণ

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

 মহশে^রপাশা উত্তর বনিকপাড়ায়(খানাবাড়ী) আদালতের আদেশ উপেক্ষা করে সরকারি ড্রেনের উপর এবং প্রতিবেশীর ফলজ গাছ কেটে সীমানার প্রচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ক্রয়কৃত জমির মালিককে কৌশলে অত্যাচার করে উচ্ছেদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও দীর্ঘ প্রায় দুই বছরেও হয়নি কোন সমাধান। আদালত, থানা পুলিশ এবং স্থাণীয় জনপ্রতিনিধিদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে রহিমা বেগম। জমিতে আসলে নারী নির্যাতনসহ বিভিন্ন হয়রানীমূলক মামলার হুমকি দেওয়ায় থানায় একাধিক জিডি।

জিডি এবং বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ সুত্রে জানাগেছে, দৌলতপুর থানাধীন ১নং ওয়ার্ড মহেশ^রপাশা উত্তর বনিকপাড়ার(খানাবাড়ী) মৃত আব্দুল মান্নান হাওলাদারের বড় দুই পুত্র মো. মিজানুর রহমান হাওলাদার মো. হুমায়ন কবির হাওলাদার(ছগির)এর ওয়ারেশসুত্রে পাওয়া জমির মধ্যে থেকে ৪.৮২ শতাংশ জমি গত ২০১৯ সালের নভেম্বর মাসে ক্রয় করে পাশ^বর্তি মো. হেলাল শরীফ মো. গোলাম কিবরিয়া জমি ক্রয়ের পর দাতাদ্বয় স্বরেজমিনে দলিল অনুযায়ী জমির দখল বুঝিয়ে দেওয়ার পর জমিতে সীমানার প্রাচীর দিতে গেলে জমি দ্বাতার সৎ মা রহিমা বেগম আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। একই সাথে ফৌজাদরী একটি মামলা করেন(মামলা নং এম.পি ৬৫০/২০২০)বিজ্ঞ আদালত নালিশী জমিতে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দৌলতপুর থানাকে নির্দেশ প্রদান করে। কৌশলে অত্যান্ত গোপনে ক্রয়কৃত জমিতে রহিমা বেগম নির্মাণ কাজের চেষ্টা করলে ২০২০ সালের ১২ মার্চ স্থানীয় ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের নিকট একটি লিখিত অভিযোগ করলে কাজ বন্ধ করে দিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করে রহিমা বেগম। জমিতে গেল অশ্ল্যিল ভাষায় গালীগালাজসহ গায়ে পড়ে বিবাদে জড়ানোর চেষ্টা করে। পুনরায় স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যেমে সমাধোনের চেষ্টা করলে রহিমা বেগম আরো ক্ষিপ্ত হয়। তিনি প্রকাশ্যে জনসম্মুখে জমিতে আসলে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা দিয়ে জেলের ভাত খাওনোর হুমকি প্রদান করে। ব্যাপারে দৌলতপুর থানায় একটি জিডি করা হয়(জিডি নং ১১০২ তাং ২৫/৭/২১)জিডি করার পর সংশ্লিষ্ট থানা পুলিশের সামনে রহিমার অশ্লিলভাষায় গালিগালাজসহ মারমুখি আচারণে আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও বৃব্রতবোধ করে স্থান ত্যাগ করে। সমাধানে গত ২৪ জুলাই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাকের কাছে পুনরায় লিখিত অভিযোগ করে ক্রয়সুত্রে মালিক গোলাম কিবরিয়া। সমস্যা সমাধানে কাউন্সিলর রহিমাকে নোটিশ পাঠালে বিভিন্ন কৌশল অবলম্বন করে কালক্ষেপন করছে রহিমা বেগম। আদালতের নির্দেশ উপেক্ষা করে সম্প্রতি রহিমা বেগম খুলনা সিটি কর্পোরেশনের ড্রেনের গাইড ওয়ালের উপর সীমানার প্রচীরের নির্মাণ কাজ শুরু করে। সময় তিনি প্রতিবেশী শুকুরের ফলজ পেপে গাছ কেটে দেয়। বিষয়টি অবহিত করে দৌলতপুর থানা জিডি হয়েছে জিডি নং ২৯০ তাং ৬/৮/২১)ব্যাপারে গোলাম কিবরিয়া জানায় প্রতিবেশীরা রহিমা বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়েগেছে। স্বার্থের জন্য সে সব কিছুই করতে পারে বর্তমানে রহিমা বেগম আমাকে ফাসাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত  রয়েছে। জমি উদ্ধারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগের সত্যতা স্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক বলেন আদালতে মামলা চলমান থাকায় এবং আদালত কর্তৃক একটি নির্দেশনা থাকায় জমিতে প্রচীর নির্মাণ করায় রহিমা বেগম দন্ডনীয় অপরাধ করেছে। সৃষ্ট সমস্যা সমাধানে তাকে নোটিশ করা হয়েছে কিন্তু অসুস্থতার কারণে বৈঠক হয়নি। ব্যাপারে অভিযুক্ত রহিমা বেগম বলেন আমার জমির উপর আমি প্রচীর দিবো তাতে কার কাছ থেকে অনুমোতি নেওয়ার দরকার নেই।

মহেশ্বরপাশা বনিকপাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা আহসানউল্লার ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

যোগিপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, তরুণ আওয়ামী লীগ নেতা মো. ফয়সালের এবং কেসিসি ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেনের পিতা মহেশ^রপাশ্ াউত্তর বনিকপাড়ার(খানাবাড়ী) প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আহসান উল্লাহ(৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় মহেশ^রপাশা উত্তর বনিকপাড়া(খানাবাড়ী) নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি রাজিউন)তিনি স্ত্রী,  পুত্র, কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদ শুনে মরহুমের বাস ভবনে ছুটে যান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহম্মেদ, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন,৩নং ওয়ার্ড মেম্বর মো. আরিফ হোসেন, সাবেক মেম্বর মো. শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম ইসহাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আছরবাদ খানাবাড়ী ঈদাগহে জানাযা শেষে তাকে যোগিপোল ৭নংওয়ার্ডের কবরস্থানে দাফন করা হয়। জানাযায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, মহানগর আওয়ামীলীগ নেতা ফারুক হাসান হিটলু, সাবেক প্যানেল মেয়র মো. মনিরুজ্জামান খান খোকন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, থানা আওয়ামী লীগ নেতা কাজী জাকারিয়া রিপন, শেখ কামাল আহম্মেদ, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর শাহাদাৎ মিনা, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এম দাউদ, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ৩নং ওয়ার্ড মেম্বর মো. আরিফ হোসেন, মেম্বর জিএম এনামুল কবির, খানাবাড়ী যুব সংঘ ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, সাবেক মেম্বর মো. শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি, এস এম ইসহাক,নাসির উদ্দিন, আ. আওয়াল, গোলাম রসুলসহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মরহুমের বিয়াই আবুল কালাম আজাদ। আগামী শুক্রবার জুম্মাবাদ এলাকার সকল মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

ফুলবাড়ীগেটে দিন দুপুরে চুরির ঘটনায় সপ্তাহ অতিবাহিত হলেও উদ্ধার হয়নি চোরাইকৃত  মালামাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরির খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়নের নং ওয়ার্ডের সুলতান মুন্সির বাড়ির ভাড়াটিয়া ডাঃ দিপংকর তালুকদার ফুলবাড়ীগেটে তার ফার্মেসীতে যায় এবং তার স্ত্রী ফুলবাড়ীগেট বাজারে গেলে , গেটের তালা ভেঙ্গে গত আগষ্ট সকাল ১১ টার সময় অভিনব কায়দায় চোরেরা টা স্বর্নের চেন, টি স্বর্নের লকেট , টা স্বর্নের আংটি , টি নাকফুল , ভরি রুপা, টি এনড্রুয়েট মোবাইল সেট সহ প্রায়  দেড়লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় চোরেরা ঘটনায়  ভুগÍভোগি ডাঃ দিপংকর তালুকদার ঐদিনেই খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ অদ্যবধি ঘটনায় জড়িত কাউকে আটক বা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ি ইনচার্জ  এস আই হাসান বলেন অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায়    চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে

ইসলামী আন্দোলন খুলনা জেলার মাসিক সভা

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার মাসিক বৈঠক আগষ্ট  শনিবার বিকাল টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মোহাম্মদ নাজমুল হাসান, মাওলানা মুজিবুর রহমান, শেখ মোঃ জামিল আহমদ,  মাওঃ আসাদুল্লাহ হামিদী মাওলানা মাহবুবুল আলম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোঃ নাজিম ফকির, মাওলানা আঃ সত্তার, মোঃ হুমায়ুন কবির,  মাওলানা আবু সাঈদ, মুফতি হেলাল উদ্দিন শিকারি, মাওলানা তাওহীদুল ইসলাম মামুন,   মাওলানা হারুনুর রশিদ, মোঃ নুরুল হুদা সাজু , হাফেজ মোঃ মঈনউদ্দিন, মাওলানা আশরাফ আলী,  মোঃ রফিকুল ইসলাম ,

শেখ রওশন আলী , মোঃ  শফিকুল ইসলাম ,  জি এমন নওশের আলী ,মাওলানা ওমর ফারুক,  মোঃ ইসমাইল হোসেন, প্রমুখ ।সভায় করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন –দাফন, আক্রান্তদের অক্সিজেন সেবা কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য প্রত্যেক শাখাকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোটার,বাগেরহাট:

বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান হাওলাদার মনি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৬ আগস্ট) রাতে বাগেরহাট মেডল থানা পুলিশ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে মনিরুজ্জামান কে গ্রেফতার করে পুলিশ। এর আগে নির্যাতিতা ওই কিশোরীর বাবা বাদী হয়ে মনিরুজ্জামানের নামে ধর্ষণ মামলা করেন। শনিবার (০৭ আগস্ট) দুপুরে মনিরুজ্জামানকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতার মনিরুজ্জামান হাওলাদার মনি বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামের আকরাম হোসেন হাওলাদারের ছেলে। পার্শ্ববর্তী নওয়াপাড়া বাজারে তার কসমেটিকসের দোকান রয়েছে। মামলার বাদী কিশোরীর বাবা জানান, শুক্রবার সকালে ওই কিশোরীকে বাড়িতে রেখে অন্য সবাই জরুরী কাজে বাইরে গেছিলেন। বাড়িতে একা পেয়ে রান্নাঘরের মধ্যে কিশোরীর মুখ চেপে ধর্ষণ করেন ব্যবসায়ী মনিরুজ্জামান। বাড়িতে ফিরে আসলে ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানায় ওই কিশোরী। দৃষ্টি প্রতিবন্ধি মেয়ের ধর্ষণকারীর কঠিন বিচার চেয়েছেন তিনি।

বাগেরহাট মডেল থানার এস আই মোঃ কামরুজ্জামান বলেন, ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে  মনিরুজ্জামান কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকের্ড করা হয়েছে।

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে টিকাদান

স্টাফ রিপোটার,বাগেরহাট

শনিবার (আগস্ট) সকাল ৯টা থেকে জেলার উপজেলার প্রতিটি ইউনিয়নে মোংলা পৌরসভায় ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম। এদিকে, ২৫ বছর বয়সী যে কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে টিকা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির। এই কার্যক্রমে খুশি টিকা গ্রহীতারা।

স্থানীয় বাসিন্দা আফসারা বেগম। টিকা দিতে এসে তিনি বলেন, সরকার বাড়ির কাছে করোনা টিকা কার্যক্রম শুরু করায় আমাদের উপকার হয়েছে। সকালে ঘুম থেকে ওঠে এসে নিরিবিলি পরিবেশে টিকা নিয়েছি। আগে হাসপাতালে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা দিতে হচ্ছিল। সরকার ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়ার ব্যবস্থা করায় সাধারণ মানুষের দারুণ সুবিধা হয়েছে। সুষ্ঠু পরিবেশে টিকা নিতে পেরে খুশি হয়েছি।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, প্রতিটি ইউনিয়নের সুবিধাজনক স্থানে আমরা টিকা প্রদানের ব্যবস্থা করেছি। সুষ্ঠ স্বাভাবিকভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট সদস্যরাও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে। পুলিশ সদস্য, সেনাবাহিনী বিজিবি সদস্যরাও ইউনিয়ন পর্যায়ে টহল দিচ্ছে। জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও টিকাদান কেন্দ্র পরিদর্শন করবেন বলেও জানান এই কর্মকর্তা।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৭৮টি কেন্দ্রে আমরা ৪৫ হাজার মানুষকে ভ্যাকসিন প্রদান করবো। তবে যদি কোনো কেন্দ্রে নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে বেশি টিকা গ্রহীতা আসেন, তাদেরও দেওয়ার জন্য আমাদের টিকার মজুদ রয়েছে। এজন্য ৪৫ হাজার টিকার লক্ষ্যমাত্রার বিপরীতে আমরা ৬০ হাজার ৮০০ সিনোফার্মের টিকার মজুদ রেখেছি। তিনি আরও বলেন, ইউনিয়ন পর্যায়ে একদিনের এই টিকাদান কার্যক্রম পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হচ্ছে। এটি বাস্তবায়নের মাধ্যমে রুট লেভেলে টিকা দানের সম্ভাব্য প্রতিবন্ধকতা আমরা চিহ্নিত করতে পারব। ফলে পরবর্তী সময়ে সফলভাবে এই টিকাদান কার্যক্রম সম্পন্ন করা স্বাস্থ্য বিভাগের জন্য সহজ হবে।

বাগেরহাট জেলায় বর্তমানে টিকাদান কার্যক্রমের অবস্থা: শুক্রবার ছাড়া সপ্তাহে ৬দিন বাগেরহাট সদর হাসপাতাল জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে টিকা প্রদান চলছে। পর্যন্ত বাগেরহাটে ৪০ হাজার ৫০০ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। এক লাখ ৭০০ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রমের জন্য ১৮ হাজার টিকার মজুদ রয়েছে।

বাগেরহাটে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের চিতলমারী সহকারি কমিশনার, ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা প্রত্যন্ত গ্রামে হানা দিয়ে বাল্যবিবাহ প- করেছেন। শুক্রবার (আগস্ট) বিকেলে উপজেলার বড়বাড়িয়া-পরানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই কিশোরী স্কুল ছাত্রীকে বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করা হয়। সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর পক্ষের কাছ থেকে হাজার টাকা জরিমানা আদায়সহ উভয় পক্ষের মুচলেকা নেয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার, ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সংবাদের ভিত্তিতে জানতে পেরে আমরা ওই কিশোরীর বিয়ে বন্ধ করেছি। বরপক্ষকে হাজার টাকা জরিমানাসহ উভয় পক্ষের মুচলেকা নেয়া হয়েছে। ওই কিশোরী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না।

উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাপুর গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীর সংগে একই গ্রামের মৃত আসাদ শেখের ছেলে সিজান শেখের (৩০) বিয়ের আয়োজন চলছিল।

মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার তুলা সরবরাহ না করে কচুয়ায় করোনার গণ টিকাদান কার্যক্রম শুরু

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজিষ্ট্রেশনসহ গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে উপজেলার ৭টি ইউনিয়নে টি করে কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকালে মুষলধারে বৃস্টির মধ্যেও দুর্যোগপুর্ণ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে প্রতিটি কেন্দ্র থেকে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ আলাদা ভাবে লাইনে দাড়িয়ে টি করে বুথের মাধ্যমে হাজার ২শ জনকে টিকা প্রদান করা হচ্ছে। তবে সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন টিকাদানকর্মী জানান, এই টিকা দেওয়ার জন্য তাদের কোন আলাদা প্রশিক্ষন দেয়া হয়নি। স্বাস্থ্য বিভাগ থেকে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার তুলা সরবরাহের কথা থাকলেও তারা তা পান নি। কেউ কেউ ব্যাক্তিগত ভাবে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার তুলা সংগ্রহ করেছেন বলে টিকাদানকর্মীরা জানান।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মনি শংকর পাইক টিকাদানকর্মীদের অভিযোগ বলেন, প্রতিটি কেন্দ্রে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার তুলা সরবরাহ করা হয়েছে। যদি কেউ না পেয়ে থাকেন সে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পরবর্তি টিকা কবে দেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, নির্দেশনা পেলে তা জানিয়ে দেয়া হবে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল বলেন, আমি প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছি, সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, আনসার, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবকরা সহযোগীতা করেছেন। প্রথমে বৃষ্টির কারনে কয়েক জায়গায় জড়ো হলেও তা পরবর্তিতে সরিয়ে নেয়া হয়েছে। সব মিলিয়ে টিকাদান কর্মসুচিটি উৎসবে পরিনত হয়েছে। টিকাদান কর্মসুচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা সহযোগীতা করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

শরণখোলায় গণটিকা কার্যক্রম কিছুটা ব্যাহত!

স্টাফ রিপোটার,বাগেরহাট

সকাল থেকে প্রবল বৃষ্টিপাত, বিদ্যুৎ বিভ্রাট এবং সার্ভার সমস্যার কারণে বাগেরহাটের শরণখোলায় করোনার গণটিকা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। টিকা প্রদানের সময়সীমা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হলেও এসব ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হয়নি। কোনো কোনো কেন্দ্রে আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত অতিরিক্ত সময় লেগেছে বলে টিকা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলার চারটি ইউনিয়নে চারটি টিকা কেন্দ্র স্থাপন করা হয়। প্রত্যেক কেন্দ্রে ৬০০ করে চার ইউনিয়নের উদ্বোধনী দিনে দুই হাজার ৪০০জনকে করোনার টিকা আওতায় আনা হয়। এর মধ্যে ৩নম্বর রায়েন্দা ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে লক্ষ্যমাত্রা পূরণে প্রায় পাঁচটা বেজে যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৫২০জনকে টিকা প্রদানের তথ্য জানিয়েছেন এই কেন্দ্রের টিকাকর্মী স্বাস্থ্য সহকারী মো. আসলাম হোসেন ফরাজী।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. ফরিদ আহম্মেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে বেশিটা সমস্যা হয়েছে। সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে একটানা ৩-ঘন্টা চলে। দূরদূরান্ত থেকে লোকজন টিকা কেন্দ্রের উদ্দেশে রওনা হয়ে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে আটকা পড়ে। একই সাথে বিদ্যুৎ সার্ভারে প্রচন্ড সমস্যা হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে।

শরণখোলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, উপজেলার চারটি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র রায়েন্দা ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেই একটু সমস্যা হয়েছে। বৃষ্টিপাত এবং বিদ্যুৎ না থাকায় এই সংকট তৈরী হয়। বাকি তিনটি কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে শনিবার ১২টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, এছাড়া নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ৫৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা শেষে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২১ দশমিক ২৭ শতাংশ। এনিয়ে, জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন হাজার ৯৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন হাজার ৮২৩ জন। মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৮০), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৫০), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮০) শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৫)

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা পজেটিভ, ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন থাকা পাঁচজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন, নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

সাতক্ষীরায় শুরু হয়েছে গণ টিকাদান

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শুরু হয়েছে গণ টিকাদান। শনিবার সকাল ৯টা থেকে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে এই টিকাদান। চলবে বিকাল টা পর্যন্ত। সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন সাতক্ষীরা পৌরসভার টি ওয়ার্ডের ৮৭ টি নির্ধারিত কেন্দ্রে এই গণ টিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে প্রচুর ভিড়। দীর্ঘ লাইনে দাড়িয়ে মানুষ টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড়ও চোখে পড়ার মতো।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, প্রত্যেকটি ইউনিয়নে ৬০০ করে করোনা টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা টিকাপ্রাপ্তি  সাপেক্ষে আগামী ১৪-১৯ আগস্ট পর্যন্ত আবার এই গণটিকা কর্মসূচী শুরু হবে।

নজরুল ইসলাম মঞ্জুর সহধমির্নীর সুস্থ্যতা কামনায় দৌলতপুর থানা বিএনপি’দোয়া

 খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপি’সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সহধমির্নীর সুস্থ্যতা কামনায় গতকাল বাদ জোহর বেবী ষ্ট্যান্ড জামে মসজিদে দৌলতপুর থানা বিএনপি’উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’প্রথম যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মুর্শাররফ হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাত হোসেন তোতন, শেখ আব্দুল হালিম, শরিফুল আনাম, আবুল কালাম শিকদার,  সরদার আরব আলী, জাহিদ হাসান খসরু, আরমান হোসেন, আশরাফ হোসেন, আব্দুল জলিল হাওলাদার, মাজেদুল ইসলাম, মিলু খান, কামাল মনির, সৈয়দ গাজী, এরশাদ হোসেন, শফিকুল আমিন লাভলু,শহিদুল ইসলাম, তনিরুল হুদা লিটন, জামাল হোসেন, সাইজুদ্দিন সাজু, নাজমুল হোসেন, আসাদুর রহমান,  মোঃ মনি, আব্দুর রহমান, মোঃ নাসির, নবী খান, শামীম হোসেন, মোঃ ডলার প্রমুখ। দোয়া পরিচালনা করেন দৌলতপুর বেবী ষ্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম। এর আগে গত শুক্রবার দৌলতপুর থানাধীন পাঁচটি ওয়ার্ড এবং একটি ইউনিয়নের মসজিদ গুলিতে দোয়া অনুষ্ঠিত হয়।

করোনা থেকে জনগনকে রক্ষা করতে সরকারকে একলা চলোনীতি পরিহার করতে হবে: সাবেক মেয়র মনি

খবর বিজ্ঞপ্তি

দেশে করোনা ভাইরাসে সংক্রামন মৃত্যুর হার না কমায় উদ্বেগ প্রকাশ করে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর বিএনপির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, সরকার আসলে সত্যিকারে লকডাউন চায় কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশ উপেক্ষিত হওয়ায় জনগন এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। দিনে আনে দিনে খায় মানুষের জন্য সরকারের বরাদ্দ ৩২ হাজার কোটি টাকা কেন বন্টন হলো না? লকডাউন সফল করতে নি¤œ আয়ের মানুষদের ঘরে রাখার কোন চেষ্টাই সরকার করেনি। আসলে সরকার জনগনের দায়িত্ব নিতে চায়নি।

শনিবার (আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিএনপির করোনা কল সেন্টারে ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জামিরুল ইসলাম জামিলের মাধ্যমে মোখলেছুজ্জামান লিপন প্রদত্ত ১টি অক্সিজেন সিলিন্ডার ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা এজাজ মোল্লা প্রদত্ত করোনায় মৃত্যু ব্যক্তিদের দাফন কাফনে নিয়োজিতদের ১২পিস পিপিই গ্রহন কালে কথা বলেন। সাবেক মেয়র আরও বলেন, প্রথম বছর থেকে টিকা প্রদান শুরু করলে দ্বিতীয় ঢেউয়ে এতো মানুষের জীবন দিতে হতো না। জনগন স্বাস্থ্যবিধি মানে না- লকডাউন মানে না এই কথা বলে সরকার জনগনের ওপর দোষ চাপিয়ে তাদের ব্যর্থতা ঢাকতে চায়। শুরু থেকেই টিকা আমদানি নিয়ে অসচ্ছতা, এক ব্যক্তি এক দেশকে প্রধান্য দিতে গিয়ে সরকারের বিলম্বে দেশের জনগনকে অনিরাপদ করেছে। তার জন্য সরকারকে বার বার গরীব মানুষকে না খেয়ে মারার লকডাউন চাঁপিয়ে দিতে হয়েছে। দেশের জনগন অর্থনীতিকে বাঁচাবার একমাত্র পথ দ্রুত পর্যাপ্ত টিকা আমদানী গণটিকা কার্যক্রম গ্রহন সফল করা। সংক্রমনরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সেক্ষেত্রে দলমতের উর্ব্ধে থেকে সবাইকে নিয়ে কাজ করা এবং একলা চলোনীতি পরিহার করতে হবে। এসময় মনি বলেন, আগামী ৯আগস্ট থেকে খুলনা মহানগর বিএনপি করোনাভাইরাস সংক্রামনরোধে জনসচেতনা বৃদ্ধিতে থানা ওয়ার্ড পর্যায়ে ২০হাজার মাস্ক, হ্যান্ডসেনিটাইজার হাত ধোয়ার সাবান জনগনের মাঝে বিতরণ করবে। তিনি নগরবাসিকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।

সময় উপস্থিত ছিলেন, কমান্ডার আবু জাফর, রেহানা আকতার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শেখ জামিরুল ইসলাম, মোল্লা কামাল, আসলাম হোসেন, সিরাজুল ইসলাম লিটন, জামাল মোড়ল, সেলিম বড়মিয়া, এবাদুল ইসলাম, মোস্তফা জামাল মিন্টু, সাজ্জাত হোসেন জিতু, আবু তালেব, কাওসারী জাহান মঞ্জু, মাসুদ রুমী, আলমগীর হোসেন, তুহিন ইসলাম, হোসাইন ইসলাম হোসেন প্রমূখ।

মোংলা বন্দরে বিদেশী জাহাজে দস্যুতা, আংশিক মালামাল উদ্ধার, আটক হয়নি কেউ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের পতাকীবাহী এম,ভি ফাজা-জাহাজে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে দস্যুতা সংগঠিত হয়েছে। এতে চুরি হওয়া আংশিক মালামাল পুলিশ উদ্ধারও করেছে। তবে কেউকে আটক করতে পারেনি পুলিশ। জব্দকৃত মালামাল পুলিশ হেফাজতে রয়েছে। গত ১৮ জুলাই এম,ভি ফাজা-মেশিনারী মালামাল নিয়ে বন্দরের ৮নং হাড়বাড়ীয়ায় লঙ্গর করে অবস্থান নেয়। সময় জাহাজে থাকা ফিলিপাইন ভারতীয় জন নাবিকের করোনা পজেটিভ সনাক্ত হয়। এরপর তাৎক্ষনিকভাবে জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট শুন শাইন শিপিং বাংলাদেশ পোর্ট হেলথ বিভাগ জাহাজে থাকা সকল এদেশের শ্রমিক-কর্মচারীদের জাহাজ থেকে নামিয়ে আনে এবং জাহাজের ডেক সাইটের জন বিদেশী নাবিককে চিকিৎসার জন্য খুলনায় পাটায়। জাহাজটিতে রাশিয়ান, ইউক্রেন, ফিলিপাইন ভারতীয় নাবিকদের আংশিক করোনা পরিলক্ষিত হওয়ায় ১৫ দিনের জন্য জাহাজ নাবিকদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়। অন্য আটজন নাবিক উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জহাজের ডেকে নাবিক সল্পতা ওয়াচম্যান না থাকায় মোংলার চাঁদপাই ইউনিয়নের বাইদ্যাপাড়া কেন্দ্রিক ১টি দস্যু দল জাহাজে লুটপাট শুরু করে। কয়েক দফায় করা লুটপাটে দস্যুরা জাহাজের ডেক সাইডের স্টোরের তালা ভেঙ্গে মুল্যবান যন্ত্রাংশ, লৌহজাত দ্রব্য, রং মবিল ভর্তি ড্রাম নামিয়ে নিয়ে আসে। সে সকল মালামাল দস্যুরা মোংলা বন্দরের পশুর নদীর পাড়ে বিভিন্ন বাড়ীতে লুকিয়ে রাখে। পরে সেই সকল এলাকার বাসিন্দাদের দেয়া খবরের পুলিশ শুক্রবার সন্ধ্যায় মোংলার চিলা ইউনিয়নের তেলীখালী গ্রামের চায়না হারবারের জেটি সংলগ্ন একটি বাড়ী হতে কিছু রংয়ের ড্রাম উদ্ধার করে।

এর কিছুদিন আগেও একটি চায়না টাকবোট থেকে মালামাল খোয়া যাওয়ার ঘটনা ঘটে। সে সময়ও পুলিশ চুরি হওয়া সেই মালামাল উদ্ধার করে চায়না নাবিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, মোংলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাইদ্যাপাড়া এলাকার সজীব (২৮), কবির (৩৫), সবুর (৩৩), নাজমুল (৩০), আজিজুল (২৮), আসিক (৩৪), রানা (৩৫) বিদেশী ওই জাহজাটিতে দস্যুতা সংগঠিত করেছে। বাইদ্যাপাড়া কেন্দ্রিক কয়েকটি চোরাকারবারী দস্যুদলের এমন কর্মকান্ডে মোংলা বন্দরের সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। ঘটনায় মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, উদ্ধারকৃত মালামাল পুলিশের জব্দ তালিকায় নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কেউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, মোংলা বন্দরের সুনাম রক্ষায় পুলিশ সর্বদা তৎপর সজাগ রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে খুবি উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার অনুষ্ঠিত টি-২০ ক্রিকেট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন অভিনন্দন জানিয়ছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট টিমের বিপক্ষে বাংলাদেশ দলের জয় অত্যন্ত আনন্দ প্রেরণার। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়বৃন্দ মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করেছে যা ভবিষ্যতে যে কোনো দেশের সাথে খেলায় তাদের আত্মবিশ্বাস যেগাবে। তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, টিম ম্যানেজার, কোচসহ সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানান।

ডুমুরিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকার উদ্বোধন

ডুমুরিয়া প্রতিনিধি

দেশব্যাপি করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকা প্রদানের অংশ হিসেবে ডুমুরিয়া সদরসহ ১৪টি ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলা খর্ণিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদারের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ সময় প্রথম দিনে প্রত্যেক ইউনিয়নে ৩টি ওয়ার্ডে ৬শ মোট ৮হাজার ৪শ ব্যক্তিকে টিকার আওতায় আনা হয়েছে। ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন বলেন, শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন এবং স্বাস্থ্য বিধি মেনেই ৩টি বুথে আমাদের ইউনিয়নে ৬শ জনকে টিকা কার্যক্রম শেষ করেছি।এ কার্যক্রম পরিদর্শন করেন এডিসি জেনারেল মোঃ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রুস্তম।এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ইউপি সচিব মোঃ কামরুল হাসান, ইউপি সদস্য এমএ হান্নান, মোল্লা আবুল কাশেম, শেখ হযরত আলী,আওয়ামী লীগ নেতা শেখ আসাদুজ্জামান,শেখ হায়দার আলী, মোঃ কামরুল ইসলাম।

দাকোপে অবৈধ ভাবে বালু উত্তোলন থেমে নেই

মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ

আত্মঘাতি স্যালো বা ড্রেজার মেশিন দিয়ে খুলনার দাকোপে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন। স্থানীয় কতিপয় ব্যক্তি বহাল তবিয়তে বিভিন্ন নদী খাল থেকে মাটি বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। পাশাপাশি আবার চলছে কৃষি জমি ভরাট করে জমজমাট পোলাটিং ব্যবসা। নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবৎ দেদারচ্ছে ব্যবসা চালিয়ে আসলেও যেন দেখার কেউ নেই।

সরেজমিনে ঘুরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই উপজেলায় সরকারী ভাবে কোন বালু মহল নেই। তারপরও স্থানীয় কাজীবাছা, পশুর, চুনকুড়ি, ভদ্রা, সুতারখালী, ঢাকী, শিবসা নদী পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের ভিতরে বিভিন্ন খাল থেকে নিজেদের ইচ্ছামত মাটি বালু উত্তোলন করছে। পোলাটিং ব্যবসার ফলে কৃষি জমির পরিমানও দিনদিন কমে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। অধিক লাভের আশায় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা স্থানীয় জনপ্রতিনিধিও জড়িয়ে পড়েছে এই ব্যবসায়। প্রতিদিন লক্ষ ঘনফুট বালু উত্তোলন করে সড়কসহ বিভিন্ন স্থাপনা কাজে প্রতি ফুট দুই থেকে আট টাকা দরে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই ব্যবসায়ীরা। কোন কোন স্থানে আবার রাস্তার উপর ইট, বালু খোয়া দিয়ে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বালু উত্তোলনের ফলে যানবাহন চলাচলে বিঘœসহ দূর্ঘটনাও ঘটছে। এদিকে কথিত ঠিকাদার ব্যবসায়ী জনপ্রতিনিধিরা ওই নি¤œ মানের মাটি বালু দিয়ে চালিয়ে যাচ্ছে বিভিন্ন স্থাপনার কাজ। খোঁজ খবর নিয়ে জানা গেছে, বর্তমানে উপজেলা সদর চালনা, বাজুয়া, লাউডোব, খুটাখালীসহ থেকে ১০টি পয়েন্টে দেদাচ্ছে বালু উত্তোলন চলছে।

এবিষয়ে সাবেক ছাত্র নেতা, জেলা মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলার লাউডোব এলাকার তপোক মন্ডল তপু জানান, এই বালু উত্তোলন ড্রেজার জনপদ বিধ্বংসি আত্মঘাতি। সুন্দরবনের কোল ঘেঁষা ছোট এই উপজেলা ৩টি দ্বীপের সমন্বয় গঠিত এবং এক প্রকার বালুর উপর ভেসে আছে। কিছুদিন আগেও লাউডোব ব্রীজের দুইপাশে দুইটি আত্মঘাতি স্যালো ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করেছে। এতে যে কোন মুহুর্তে ক্ষতি হতে পারে ব্রীজ, গ্রামিন কার্পেটিং রাস্তাসহ বিভিন্ন স্থাপনার। এমনিতেই প্রতিনিয়ত নদী ভাঙ্গনে বাড়িঘর, ফসলী জমিসহ বেড়িবাঁধ বিলিন হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্যও মারাত্মক হুমকির সম্মুখিন হয়ে পড়ছে। এভাবে যত্রতত্র বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসলে অচিরেই এই উপজেলা দেশের মানচিত্র থেকে মুছে যেতে পারে। এমনকি মাটির নিচের স্তর ফাঁকা হয়ে সামান্য ভূমিকম্পেও প্রাণের এই জনপদ ধ্বংস হতে পারে বলে আশংঙ্কা করছেন তিনি। প্রশাসন মাঝে মধ্যে দুই একজন ব্যবসায়ীকে জরিমানা করলেও এবং সভা সমাবেশে আলোচনা সমালোচনা হলেও কখনো থেমে নেই বালু উত্তোলন। অতি দ্রুত এসব কতিপয় ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে স্থায়ী ভাবে বালু উত্তোলন বন্দ করা উচিত বলে তিনি মনে করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ^াস বলেন কোথায় কোথায় বালি উত্তোলন হচ্ছে এবং কারা করছে সঠিক ভাবে খোঁজ খবর পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।

করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন খুলনার জেলা প্রশাসক

তথ্য বিবরণী

করোনাভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে খুলনায় কর্মহীন হয়ে পড়া খালিশপুরের একশত ৫০ জন হকার, দলিত শ্রেণির দুইশত ব্যক্তি, ৫০ প্রতিবন্ধী, ৪৩ রেলওয়ে শ্রমিক, ৫৭ জন দিন মজুর গৃহকর্মীসহ মোট পাঁচশত ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্যসহায়তা বিতরণ করা হয়। খাদ্যসহায়তার মধ্যে ছিলো সাত কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, তৈল ৫০০ গ্রাম একটি সাবান। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার শনিবার (আগস্ট) দুপুরে রেলস্টেশন চত্বরে এই খাদ্যসহায়তা বিতরণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, করোনায় দেশের মানুষ না খেয়ে থাকবে না। পর্যায়ক্রমে সকল অসহায় জনগোষ্ঠী খাদ্যসহায়তা পাবে। ৩৩৩ ফোন কলের মাধ্যমে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, অযথা বাইরে বের হওয়া যাবে না। সবসময় মাস্ক পরিধান করতে হবে। নিজে নিরাপদে থাকতে হবে, পরিবারকেও নিরাপদে রাখতে হবে।

খাদ্যসহায়তা বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসন এই খাদ্যসহায়তা বিতরণের আয়োজন করে।

ভারত সরকারের দেয়া উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

বেনাপোল প্রতিনিধি                

ভারত সরকারের দেয়া উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আজ শনিবার সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারই অংশ হিসেবে উপহারের প্রথম চালান ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে।

ভারতীয় হাইকমিশন সুত্র থেকে জানা যায়, বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স’প্রথম চালান বেনাপোল বন্দরে এসে পৌছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে। বেনাপোল কাস্টম হাউসের ছাড়পত্র পাওয়ার পর আজই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। উপহারের অ্যাম্বুলেন্সগুলো করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের পাশে থেকে ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে করোনা মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

 বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে শনিবার (আগস্ট) সকালে বেনাপোল বন্দরে ৩০টি অ্যাম্বুলেন্স এসে পৌছেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স আসার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো শাখায় গেটপাশ (আইজিএম) প্র¯তুত করেছেন। অ্যাম্বুলেন্স গুলো দ্রুত খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

কেশবপুরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম গুন বৃদ্ধি

আলমগীর হোসেন, কেশবপুর

যশোরের কেশবপুরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম গুন বৃদ্ধি পেয়ে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা। হঠাৎ করে দাম বৃদ্ধি পাওয়ায় লকডাউনে কর্মহীন গরীব মধ্যবিত্তরা কাঁচা মরিচ কিনতে হিমশিম খাচ্ছেন। তরকারি বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে খেত ডুবে পানি জমে কাঁচা মরিচ গাছ ক্ষতিগ্রস্থ হয়ে আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

শনিবার (আগস্ট) কেশবপুর শহরের কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা উপজেলার বাগদহা গ্রামের জমির উদ্দিন মোড়ল বলেন, বাজারে আসছিলাম কিছু তরকারি কিনতে। তরকারির দাম কম থাকলেও কাঁচা ঝালের (মরিচ) দাম গুন বেড়েছে। এতো দাম দিয়ে কেনা সম্ভব না। বাড়িতে থাকা গুড়ো মরিচ দিয়ে রান্না করবো। সময় কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের আবদুল মোমিন বাগদহা গ্রামের হুমায়ুন কবীর সহ আরও কয়েকজনকে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকা দিয়ে কিনতে দেখা গেছে তাঁরা বলেন, কাঁচা মরিচের দাম বাড়ায় এক পোয়া (২৫০ গ্রাম) কেনা হয়েছে

ব্যাপারে কেশবপুর শহরের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস বলেন, ফরিদপুর জেলার মধুখালি থেকে গাড়িতে কেশবপুরে কাঁচা মরিচ আড়তে আনা হয়। তিনি আরও বলেন, শনিবার সকালে কাঁচা বাজারে আড়ৎ থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ১৫০ টাকা দরে পাইকারি কিনে এনে খুচরা ব্যবসায়ীরা বাজারে প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি করছেন। দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন বলে জানান।

কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে কাঁচা মরিচ গাছ ক্ষতিগ্রস্থ হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ৪০ টাকা দামে বিক্রি হতো।

নবজাগরনে আমেরিকান প্রবাসীর অক্সিজেন সিলিন্ডার প্রদান

খবর বিজ্ঞপ্তি

নবজাগরণ অক্সিজেন  টেলিমেডিসিন সেবায় আমেরিকান প্রবাসীদের পক্ষে অক্সিজেন সেবা প্রদান করা হয়। রোটারি ক্লাব রূপসীর কর্মকর্তারা শনিবার (আগস্ট) সন্ধ্যায় আনুষ্ঠিনিকভাবে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। অংকুর ডাইগোনিষ্টিক এন্ড হেলথ কেয়ার সেন্টারে এলক্ষে এক সংক্ষিপ্ত সভায় প্রজেক্ট চেয়ার রোটাঃ আইপিপি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রজেক্ট সেক্রেটারী আশীষ দে,কোার্ডিনেটর রোটাঃ মাহামুদুর রহমান কার্নি, শেখ মোঃ সেলিম, এসময় আরসি রূপসী খুলনার পিপি এজাজ সুমন,ক্লাব সভাপতি আল আমিন রাকিব,আধুনিক খুলনার সভাপতি হাসান আহম্মেদ মোল্লা,এজি রোটাঃ মনিরুজ্জামান,পলাশ,জোন সেক্রেটারি,মাহাবুবুর রহমান শামিম,রোটাঃ লিয়াকত হোসেন,রোটাঃ আসাদুজ্জামান রিয়াজ,রোটাঃ দিলিপ বর্মন রীতা রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রজেক্ট চেয়ার রোটাঃ আইপিপি এসএম নজরুল ইসলাম সিলিন্ডার গ্রহণ করেন।

খুলনা আ’লীগ কর্তৃক কেন্দ্রীয় উপ-কমিটি প্রেরিত হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় ত্রাণ সমাজকল্যাণ উপ-কমিটি প্রেরিত মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে ১টি হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা হস্তান্তর করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

গতকাল শনিবার দুপুর ১২টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুস সাকুর, উপ-পরিচালক ডা. এস এম মোর্শেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদীন রশীদী সুকর্ণ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় ত্রাণ সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. আমিনুর রহমান লিটন, জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ডাবলু, প্রচার সম্পাদক আজিজুল হক, খুলনা-আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমান, মো. শহীদুল হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

৩৩নং ওয়ার্ড আ‘লীগ নেতা‘মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ আহসান উল্লাহ (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)শনিবার সকাল টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আসর বাদ খানাবাড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে যোগীপোল কবরস্থানে দাফন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, শেখ আবিদ হোসেন, এস এম আনিসুর রহমান, শেখ শাহাবুদ্দিন, ইউসুফ আলী খলিফা, হাবিবুর রহমান মোড়ল, মনিরুজ্জামান মুকুল, এসএম কামাল হোসেন, ফয়সাল হোসেন, জাকারিয়া হোসেন রিপন সহ দলের এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আহসান উল্লাহ’মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম সম্পাদক মোহাম্মদ শেখ ইউনুস আলী, থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম আনিসুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মোড়ল।

এক রশিতে মেয়েকে ঝুলিয়ে আরেক রশিতে মায়ের আত্মহত্যা!

 মনিরামপুর (যশোর) প্রতিনিধি

এক রশিতে তিন বছরের মেয়ে কথাকে ঝুলিয়ে মারার পর মা পিয়া মন্ডল (২২) আরেক রশিতে ঝুলে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে যশোরের মনিরামপুরের কুলটিয়া গ্রামে। ভাড়ায় থাকা বাড়ির রান্নাঘর থেকে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনায় নিহতের স্বামী কলেজ শিক্ষক কণার মন্ডলকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন, থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। জানা যায়, বছর চারেক আগে পার্শ্ববর্তী উপজেলা অভয়নগর থানার দত্তগাতী গ্রামের ভগিরথ মন্ডলের মেয়ে পিয়ার সঙ্গে কণার মন্ডলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পরই কথার জন্ম হয়। বিয়ের পর থেকে কণার মন্ডলের পরকীয়া প্রেম নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। এরই জেরে মাস খানেক আগে শিশু সন্তান কথাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় পিয়া মন্ডল। ভাল হওয়ার আশ্বাস দিয়ে স্ত্রী পিয়াকে বাড়িতে ফিরিয়ে আনেন স্বামী কণার মন্ডল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় জানান, পিয়া মন্ডলের স্বামী কণার মন্ডল স্থানীয় মশিয়াহাটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক। তারা কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়িতে ভাড়া থাকত। এদিন বিকালে ভাড়া বাড়ির রান্নাঘর থেকে দুই দড়িতে ঝুলন্ত অবস্থার তাদের লাশ উদ্ধার করা হয়।

ডপয়া মন্ডলের মা শিপ্রা মন্ডল বিলাপ করে বলছিলেন, জামাই কণারকে বহুবার ভাল হতে বলেছি, কথা শুনেনি। মেয়েটাও তাকে ( কণার) বিপথ থেকে ফিরে আসতে বললেই মারপিট করত।

ডপয়া মন্ডলের ভাই চন্দন মন্ডল জানান, তাদের প্রতিবেশির একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে কণার মন্ডল। নিয়ে বোন পিয়ার সঙ্গে কণার মন্ডলের কলহ হয়েছে। শুধু এখানে নয়, কণার মন্ডলের একাধিক পরকীয়া সম্পর্ক রয়েছে।

থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েকে রশি দিয়ে ঝুলিয়ে মারার পর পিয়া আরেক রশিতে আত্মহত্যা করেছেন। স্বামী কণার পরকীয়া প্রেমজ সম্পর্কের কারণে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। নিয়ে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে এবং সার্বিক তদন্ত করে আত্মহত্যার পুরো রহস্য উন্মোচন হবে বলে তিনি জানান।

পেঁপে গাছের সঙ্গে কেমন শত্রুতা?

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে বর্গাচাষী মিজানুর রহমানের পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সময় দুটি পেঁপে বাগানের প্রায় ১৫টি ধরন্ত গাছ কেটে ফেলে রেখে যায় তারা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সিংদহ গ্রামে ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বর্গাচাষী মিজানুর রহমান সিংদহ গ্রামের মৃত মতিয়ার বিশ্বাসের ছেলে। ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। খবর পেয়ে শনিবার পেঁপে ক্ষেত পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী খান লিটন, উপসহকারী কৃষি কর্মকর্তা এমদাদ হোসেন প্রমুখ।

ক্ষতিগ্রস্ত বর্গাচাষী মিজানুর রহমান জানান, তিনি জমি বর্গা নিয়ে দুটি জমিতে পেঁপের ক্ষেত করেছেন। শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান ধরন্ত পেঁপে পড়ে আছে। দুটি বাগানের প্রায় ১৫টি ধরন্ত পেঁপে গাছ কাটা হয়েছে। এতে তার প্রায় হাজার টাকার ক্ষতি হয়েছে। 

সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, মহামারি করোনাকালে এমন জঘন্য কাজ মেনে নেওয়া যায় না। দ্রুতই এসব দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আবরারের নামে মসজিদ-মাদ্রাসা নির্মাণ হচ্ছে

খুলনাঞ্চল রিপোর্ট

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের নামে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। শনিবার বিকালে আবরারের ছোট ভাই ফাইয়াজ আবরার বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এই মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হবে। 

নিজের ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে ফাইয়াজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আবরার ফাহাদ মসজিদ নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে আজ। নকশার কাজও প্রায় শেষের দিকে। ইনশাআল্লাহ দ্রুতই কাজ শুরু করা যাবে। সবাই দোয়া করবেন।’

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে ২০১৯ সালের অক্টোবর বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুয়েটের তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ।

এর জেরে পর দিন রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।

নৃশংস হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এর পর চার্জশিটভুক্ত ২৫ আসামিসহ মোট ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ।

কাঠ-টাইলসের গুড়া বালি দিয়ে তৈরি হয় সার-কীটনাশক

যশোর অফিস

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০০ টন ভেজাল সার কীটনাশক জব্দ করা হয়েছে। সেখানে কাঠ টাইলসের গুড়া, বালি, এসিডসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হতো সার এবং কীটনাশক। ঘটনায় সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে সান ওভার এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রির (সাবেক নাম সুমি এগ্রো কেমিক্যাল)  মালিক সোহানুর রহমান শিহাবকে মাসের সশ্রম কারাদ- ২০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সান ওভার এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দস্তা সার, এসপি সার এবং ফুরাডান কীটনাশক ইত্যাদি কাঠের গুঁড়ো, টাইলসের গুঁড়ো, সিলেকশন বালি, ক্যালসিয়াম কার্বোনেট পাউডার স্যান্ড, রঙ অ্যাসিড দিয়ে ভেজাল সার তৈরির প্রমাণ পাওয়া যায়।

তিনি জানান, আদালতের উপস্থিতি টের পেয়ে ভেজাল সার তৈরির কারখানার অন্যতম মালিক আনোয়ার হোসেন লাল্টু পালিয়ে যান। আর ধরা পড়ে তার ছেলে সোহানুর রহমান শিহাব। ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (১) ধারায় কারখানায় থাকা বর্তমান মালিক শিহাবকে ছয় মাসের সশ্রম কারাদ- ২০ হাজার টাকা জরিমানা করেন। ওই কারখানা থেকে প্রায় ১০০ টন নকল সার কীটনাশকসহ অন্যান্য ভেজাল মালামাল জব্দ করা হয়েছে। পরে মালামাল সরিয়ে কারখানা সিলগালা করা হয়।

 ‘বঙ্গমাতার’ জন্মদিনে পোস্টার

তথ্য বিবরণী

বঙ্গমাতা’ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুটি ই-পোস্টার প্রকাশ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

শনিবার (০৭ আগস্ট) জাতীয় বাস্তবায়ন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অগাস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। উপলক্ষে দুটি ই-পোস্টার প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য প্রকাশ করা হয়েছে। পোস্টার দুটি জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি থেকে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

খুলনার পাইকগাছায় ভুয়া ফেসবুক আইডি খুলে সাবেক স্ত্রীর এডিট করা আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবু সাঈদ ওরফে বাপ্পি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাপ্পির সাবেক স্ত্রীর বাবা বাদী হয়ে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, আসামি বাপ্পির সঙ্গে ২০২০ সালে পাইকগাছা থানার গদাইপুর ইউনিয়নের সোহরাব শেখের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বাপ্পি যৌতুকের দাবিতে ওই মেয়েকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছিলেন। তার নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েপক্ষ থেকেই তালাক দেওয়া হয় বাপ্পিকে।

তালাক দেওয়ায় বাপ্পি ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার কাছে থাকা কিছু ছবি এডিট করে পর্ন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই মামলা করেন মেয়ের বাবা।

বসবাসের অযোগ্য তবুও বসবাস

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা পরিষদের কর্মকর্তাদের থাকার জন্য ৬টি আবাসিক ভবনের সব ক’টি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে পরিবার নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন কর্মরত কর্মকর্তারা। আবাসন সংকটের কারণে অনেক কর্মকর্তা বদলি হওয়ার চেষ্টা করছেন। আবার নতুন যারা আসছেন তাদের অনেকেই একই সমস্যার কথা চিন্তা করে যোগদান না করে বদলির তদবিরে ব্যস্ত রয়েছেন।

ভবনগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি ভবনের দেয়ালে ফাটল ধরেছে। সেই সঙ্গে ছাদ দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। মেঝে সিঁড়ির একই অবস্থা। জানালা-দরজাগুলো অধিকাংশ ভাঙাচোরা। বৃষ্টি হলে সব ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন। অনেকেই ছাদ দিয়ে পানি পড়া ঠেকাতে পলিথিন টানিয়েছেন। অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় দুটি ভবন সম্পূর্ণ খালি রয়েছে। অন্য চারটিতে দু-একজন করে থাকছেন।

সূত্র অনুযায়ী, ১৯৮৪ সালে উপজেলা পরিষদের কর্মকর্তাদের থাকার জন্য ৬টি এবং উপজেলা চেয়ারম্যান ইউএনওর পৃথক দুটি বাংলো নির্মাণ করা হয়। এছাড়া কর্মচারীদের থাকার জন্য আলাদা ডরমিটরি ভবন রয়েছে। সুন্দরবন-সংলগ্ন এলাকা হওয়ায় এর ভবনগুলো  নাম দেওয়া হয় সুন্দরী, গেওয়া, বাইন, কাঁকড়া, গরান, ধুন্দল ইত্যাদি। বর্তমানে এসব ভবনের কোনোটিই বাসযোগ্য নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। থাকার জায়গার অভাবে অনেকেই এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছেন। আবার অনেক কর্মকর্তাকে পরিবার নিয়ে বাইরে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, আবাসন সংকটের কারণে এখানে যোগদানের পরপরই বদলির চেষ্টায় ব্যস্ত থাকতে হয়। বর্তমানে গুরুত্বপূর্ণ পাঁচটি দপ্তরে কর্মকর্তা নেই কেবল ভালো আবাসন ব্যবস্থা না থাকার কারণে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত বলেন, সরকারি কোয়ার্টারে থাকার মতো অবস্থা না থাকায় প্রথমে পরিবার নিয়ে কয়েক মাস অফিসার্স ক্লাবে থাকতে হয়েছে। এখন অফিস থেকে দুই কিলোমিটার দূরে বাসা ভাড়া নিয়ে আছি। এতে অনেক সমস্যা পোহাতে হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বাইরে বাসাভাড়া তুলনামূলক বেশি এবং অফিস থেকে অনেক দূরে হওয়ায় ঝুঁকি নিয়ে কোয়ার্টারে থাকতে হচ্ছে। সেখানে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। যে কারণে পরিবার আনতে সাহস পাচ্ছি না।

কয়রা উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার বলেন, কর্মকর্তাদের থাকার জন্য প্রতিটি ভবনই বর্তমানে পরিত্যক্ত বলা চলে। তারপরও কর্মকর্তাদের অনেকটা বাধ্য হয়েই সেখানে থাকতে হচ্ছে। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ভবনগুলোর অবস্থা এতটা খারাপ যে সেখানে থাকার মতো পরিবেশ নেই। আমরা ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাপারে উপজেলা পরিষদের আগামী সভায় রেজুলেশনের মাধ্যমে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে এককেজি গাঁজা ১০ ক্যান বেলজিয়ান বিয়ারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা হরিণটানা থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বানরগাতী পুরাতন মেছোগলির আব্দুর রব মুন্সির ছেলে মো. সেকেন্দার আলী (৪২), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার কাজী আব্দুল হাকিমের ছেলে  মো. দুলাল হোসেন মিঠু  (৪৭) সাতক্ষীরা জেলা সদরের মৃত. রজব আলী সরদার এর ছেলে  মো. গোলাম রসুল সরদার (৪৬)

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এককেজি গাঁজা ১০ ক্যান বেলজিয়ান বিয়ারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ৫৪ হাজার সাতশত ১৩ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার ৫৪ হাজার সাতশত ১৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৯ হাজার ছয়শত ৩৫ এবং মহিলা ২৫ হাজার ৭৮ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২৩ হাজার আটশত ৭৮ জন এবং নয় উপজেলায় মোট ৩০ হাজার আটশত ৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিন হাজার দুইশত ৫৫ জন, বটিয়াঘাটায় দুই হাজার পাঁচশত ৭৯, দিঘলিয়ায় তিন হাজার আটশত ১৫ জন, ডুমুরিয়ায় আট হাজার ছয়শত ৮২ জন, ফুলতলায় দুই হাজার ছয়শত ৭৬ জন, কয়রায় তিন হাজার আটশত ৯৭ জন, পাইকগাছায় এক হাজার পাঁচশত ১৯ জন, রূপসায় দুই হাজার নয়শত ১২ জন এবং তেরখাদায় এক হাজার পাঁচশত জন টিকা গ্রহণ করেছেন। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারশত সাত জন, সদর হাসপাতালে দুইশত ৩৩ জন এবং কয়রায় সাতশত ৪৯ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এড. সৈয়দা সাবিহার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী, বিশিষ্ট মানবাধিকার নেতা এড. সৈয়দা সাবিহা খাতুন দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এড. সৈয়দা সাবিহা খাতুন বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। এর আগে গত বছর তিনি প্রথম দফা করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী এড. সৈয়দা সাবিহা খাতুনের সুস্থতা কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর প¬াটিনাম জামে মসজিদে রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মহিউদ্দিন বাবু, আবুল কালাম আজাদ, ওমর ফারুক, মোঃ সেলিমসহ অনেকে।

৩০নং ওয়ার্ড কৃষক লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. কে এম শাহজাহান কচি’পিতা শেখ মোহাম্মদ আজিজুল হক মিঞা’আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর ৩০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ৩০নং ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. কে এম শাহজাহান কচি। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মহানগর আওয়ামী লীগের উপ- প্রচার প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, কৃষকলীগের আহবায়ক এবিএম আদেল মুকুল, যুব নেতা মো. আবু হানিফ, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এ্যাড. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, মহানগর কৃষক লীগের সদস্য মো. আলমগীর মল্লিক, মো. শহিদুল হাসান, কানাই রায়, মনিরুল ইসলাম গাজী, মোক্তার হোসেন, ৩০নং ওয়ার্ড কৃষক লীগ নেতা বাবুল হোসেন, আবু হাসান, মোয়াজ্জেম হোসেন, হাসান্জ্জুামান হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপারে সকল নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, চলমান করোনা মহামারীর মধ্যে যখন সকলের প্রধানত নজর করোনা প্রতিরোধের দিকে। এমতাবস্থায় এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বাড়ছে। প্রয়োজন মশার প্রজনন স্থল চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ওষুধ ব্যবহার, সর্বত্র মশা নিধন কার্যক্রম জোরদার করা, ড্রেন-বদ্ধ জলাশয়-বাড়ির আশপাশের ঝোঁপঝাড় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। ব্যাপারে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সাথে সাথে এডিস মশার বংশ বৃদ্ধি রোধে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ভূমিকা পালন যেমনÑড্রেনে যথেচ্ছা ময়লা আবর্জনা না ফেলা, পানি জমে এমন পাত্র এবং স্থানসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, নিজ বাড়ি বা আশপাশের অপ্রয়োজনীয় ঝোঁপঝাড় নিজ উদ্যোগে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পৃক্ত করে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

 ‘অসুখ সারাতি আইসে না অসুখ বাধাই নিয়া লাগে’

স্টাফ রিপোর্টার

ভবনের মূল ফটক আটকানো। গেটের বাইরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে দীর্ঘ সারিতে দাঁড়ানো নানা বয়সী মানুষ। গেট কিছুক্ষণ পরপর খুলছে, তখনই হুড়মুড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা। বৃষ্টি, দীর্ঘ সারি আর হুড়োহুড়ির চিত্র খুলনা সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাসের টিকাদানের একটি কেন্দ্রে।

নগরের দোলখোলা এলাকার ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের ওই কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হচ্ছে। ভিড়ের দৃশ্য দেখা যায় বেলা ১১টার দিকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ৫২ বছর বয়সী লাকি খাতুনের কথাতেও এই টিকাদানকেন্দ্রের দৃশ্যের বর্ণনা পাওয়া যায়।  লাকি খাতুন বলছিলেন, ‘সকাল থাইকে লাইনে দাঁড়ায়ে আছি। গরিব মানষির ত্রাণ নেওয়ার চাইয়ে বেশি ভিড়। আবার বৃষ্টির মধ্যি ভিজে ঠান্ডাও লাগতিছে। অসুখ সারাতি আইসে না অসুখ বাধাই নিয়া যাওয়া লাগে।’

লাকি খাতুনের সঙ্গে লাইনে দাঁড়ানো অন্য নারীদের কণ্ঠেও ছিল বিরক্তি। অনেকে স্বজনদের কাছে ফোন দিয়ে অন্য কেন্দ্রের পরিস্থিতি জেনে সেখানে চলে যাচ্ছেন। সবুরা খাতুন নামের একজন বললেন, পেছনে দাঁড়ানো অনেকে লাইনে ঢুকে যাচ্ছে। কিছু লোক তাঁদের পরিচিতদের লাইনে ঢুকতে দিচ্ছেন।

কেন্দ্রটিতে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শারীরিক দূরত্বের কোনো বালাই ছিল না। কেউ মাস্ক পরেছেন, কেউ পরেননি। বেশির ভাগেরই মাস্ক ছিল না জায়গামতো। কেন্দ্রের ভেতরের দু-একজন কর্মীর মাস্কও ছিল থুতনিতে।

সংবাদকর্মী পরিচয় দিয়ে ভেতরে ঢুকে দেখা গেল, একটি কক্ষের এক কোনায় কাপড় দিয়ে ঘিরে তাঁর ভেতর টিকা দেওয়া হচ্ছে। ভেতরে টিকা নেওয়ার আগে অপেক্ষা করা এবং নেওয়ার পরে বিশ্রামের জন্য বেশ কিছু চেয়ার আছে। টিকাদান কক্ষের সামনে একটি টেবিলে প্রশিক্ষিত কর্মীরা জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি জমা নিয়ে নিবন্ধন করে দিচ্ছেন। খাতায় লিখে নিবন্ধনের পর দেওয়া হচ্ছে একটি টিকা কার্ড।

দুপুর ১২টার দিকে কেন্দ্রের ভেতরে টিকার জন্য অপেক্ষা করছিলেন শরিফা বেগম। সকাল সাড়ে ছয়টার দিকে তিনি এসেছিলেন। শরিফা বলেন, নিজের চায়ের দোকান আছে। ভেবেছিলেন সকাল সকাল টিকা দিয়ে দোকানে গিয়ে বসবেন। কিন্তু কেন্দ্রের ভেতরে ঢুকতেই ১২টা বেজে যায়। অনেকে ঠেলাঠেলি করে ঢুকেছেন, তিনি পারেননি। কেন্দ্রের কর্মীরা জানান, শৃঙ্খলা মেনেই লাইনে দাঁড়ানো ব্যক্তিদের ভেতরে ঢোকানো হচ্ছে। বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গাজী আবদুল আল নোমান নামের একজন স্বেচ্ছাসেবী বলেন, ১০ জন করে কেন্দ্রের ভেতরে ঢোকানো হচ্ছে। তাঁদের নিবন্ধন করিয়ে টিকা কার্ড দেওয়ার পর টিকা দেওয়া হচ্ছে। পরে আবার ১০ জনকে ঢোকানো হচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে ১৫ মিনিটের মতো লাগছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৮০ জনকে টিকা দেওয়া হয়।

দুপুর সোয়া ১২টার দিকে ২৪ নম্বর ওয়ার্ডের রায়পাড়া নবারুণ সংসদ ক্লাব কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোনো ধরনের লাইন নেই। টিকা নিতে আসা ব্যক্তিরা ভিড় করে আছেন যত্রতত্র। স্থানীয় কাউন্সিলর কেন্দ্রের কর্মীরা মানুষকে আশ্বস্ত করছিলেন, দেরি হলেও বা এক দিন পরে হলেও সবাই টিকা পাবেন।

কেন্দ্রে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ১৫০ জনকে টিকা দেওয়া হয়। ওই সময় আরও ৫০ জনের নিবন্ধনপ্রক্রিয়া চলছিল। একটি কেন্দ্রে মোট ২০০ জনকে এক দিনে টিকা দেওয়ার কথা। যাঁরা টিকা পাননি, তাঁদের ১৪ আগস্ট আসতে বলছিলেন কেন্দ্রের কর্মীরা।

এবার খুলনায় বৃদ্ধাকে দু’বার টিকা দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দু’বার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠেছে। শনিবার (আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়ির পার্শ্ববর্তী হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে তাকে দু’বার টিকা দেওয়া হয়। জহুরা মহানগরের সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মরহুম মুনসুর খাঁর স্ত্রী। তার ছেলে রফিক খাঁ খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি শাখার গার্বেজ ট্রাকচালক।

জহুরা বলেন, আমি টিকা নিতে গেলে প্রথমে সোবহানের বউ (টিকাদানকারী) আমার বাম হাতে টিকা দেয়। চলে আসার সময় আমার পরিচিত রুবেল নামে এক যুবক ডাক দিয়ে চেয়ারে বসায়। এরপর আরেকজন টিকাদানকারী আমাকে আবার টিকা পুশ করে। আমি জানতাম না একদিনে টিকা দু’টি দেয় নাকি একটি।

তিনি বলেন, টিকাদান কক্ষ থেকে বেরিয়ে দু’বার টিকা দেওয়ার বিষয়টি সোবহান, কালাম মোল্লা মসজিদের হুজুরকে জানাই। হুজুর শামীম নামে একজনকে ফোন করে জানায়। হুজুর আমাকে বলে কাউকে বলবেন না, আমরা সব ঠিক করে দিবানি। জহুরা বলেন, এখন আমার মাথা ঘোরাচ্ছে, বুক কাপছে। রফিক খাঁ জানান, তার মাকে দু’বার টিকা দেওয়া হয়েছে। এখন তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কে এম আবদুল্লাহ বলেন, ভুল তথ্য। বিষয়টি আমরা ইনকোয়ারি করে দেখেছি। সবকিছু তদন্ত করে যাচাই-বাছাই করে দেখেছি ভুল তথ্য।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার জানান, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ-খবর নিয়ে দেখছেন সত্যতা আছে কিনা। টিকা গ্রহীতা, ওয়ার্ড কাউন্সিলর, টিকাদানকারী সুপারভাইজারের সঙ্গে তিনি কথা বলবেন।

ওই ওয়ার্ডের কাউন্সিলর মো. হাফিজুর রহমান বলেন, বৃদ্ধা দু’বার টিকা দেওয়ার কথা বলেছেন। কিন্তু তিনি টিকাদানকারী সুপারভাইজারের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছে যে, কাউকেই দু’বার টিকা দেননি। এছাড়া ওই কেন্দ্রে ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকা ঘাটতি পড়েনি। কাউকে দু’বার টিকা দেওয়া হলে তো একটি টিকা ঘাটতি থাকতো।

খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টার পরোলোক গমন

ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি

খানজাহান আলী থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের  উপদেষ্টা সন্তোশ কুমার  পালের ভাই,   চিরকুমার বলাই সাধু (৮০) আগস্ট শুক্রবার  সকাল  সাড়ে টায় আফিলগেট নিজ বাড়িতে  বার্ধক্য জনিত কারনে  পরলোক গমন করেন তিনি এক ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান ।   শুক্রবার বেলা টায় আটরা পাল পাড়া শীতলা তলা মন্দির প্রাঙ্গনে মরদেহ সমাধি দেওয়া হয় ।,   চিরকুমার বলাই সাধুর  মৃত্যুতে  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , ইউপি সদস্য হুমাউন কবির ,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য খানজাহান আলী থানা শাখার  সভাপতি কমল কৃষ্ণ পাল, সহ সভাপতি যোশেফ সিকদার , সংকর পাল,সাধারন সম্পদক মিলন মজুমদার , সুভাষ পাল জোছনা দাশ, সুনিল মন্ডল,সাংগঠনিক  সম্পাদক  সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস , নিরঞ্জন পাল ,পল্টু কুন্ডা, চঞ্চল পাল, দুলাল বিশ^াস, শংকর পাল, বাবু রাম পাল, যোহান বিশ^াস , প্রদ্বীপ বিশ^াস , সুজাত বাইন প্রমুখ

গিলাতলা সাখাওয়াৎ মেমোরিয়াল সরঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা সুলতানার ইন্তেকাল

ফুলবাড়ীগেট (খুলনা ) প্রতিনিধি

গিলাতলা দক্ষিনপাড়া সাখাওয়াৎ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মহসেন জুট মিলের কারিগরি বিভাগের প্রকৌশলী রেজাউল করিমের স্ত্রী নাহিদা সুলতানা আবু নাসের হাসপাতালে বিশেষায়িত হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২ টার সময় ইন্তেকাল করেছেন ( ইন্না- লিল্লাহি – রাজিউন )  দির্ঘদিন ধরে ডায়বেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলিন তিনি ।  মুত্যকালে তার বয়স হয়েছিলো ৪২ বছর বাদ আছর মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিল ঈদগাহে জানাযা নামাজ শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন সম্পন্ন হয় তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিবাভকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে

ঝিনাইদহে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী শুরু

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –

সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচী। শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে ফিতা কেটে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, সারাদেশের ন্যায় ঝিনাইদহের ৬৭ টি ইউনিয়ন টি পৌরসভায় পরীক্ষামুলক ভাবে টিকাদান চলে। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটি ইউনিয়নের টি কেন্দ্রে টি বুথে টিকা প্রদাণ করা হয়।

আশাশুনির প্রতাপনগরে জলবায়ু শরনার্থীদের ১৮ মাসের মানবেতর জীবনযাপন ক্ষতিপূরণ পূর্ণবাসনের দাবি

আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি :

ঘূর্ণিঝড় আম্ফান ইয়াসের জলোচ্ছ্বাসে খোলপেটুয়া-কপোতাক্ষের বেড়িবাঁধ ছাপিয়ে প্লাবিত অঞ্চল গুলোর একটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। ইতোমধ্যে পার হয়েছে ১৮ টি মাস। কেমন আছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্র পানি উন্নয়ন বোর্ডের রাস্তায় আশ্রয় নেয়া প্রায় ১৫০টি পরিবারের সদস্যরা ? বসতভিটা পেশাগত কাজ হারিয়ে কিভাবে তাদের দিনকাল চলছে, কতবার খোঁজ নেওয়া হয়েছে। প্রশ্ন করলে তাদের মুখে এক ধরনের হতাশা ক্ষোভ বিরাজ করে। বাঁধ বাঁধার পর এদের মধ্যে যাদের নিজের বসত ভিটা বৃষ্টির পানিতে ডুবে আছে শুকনো মৌসমের অপেক্ষা করছে। আর যাদের ভিটা ¯্রােতে ভেঙে খালে পরিনত হয়েছে তারা পড়েছেন অনিশ্চিত ভবিষ্যতে। স্কুল খুললে তারা কোথায় যাবেন তারা নিজেরাই জানেন না।

উপকূলীয় এই ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ৫টি পয়েন্ট দিয়ে বাঁধ ওভার ফ্লো হয়ে প্লাবিত হয় ১৫ টি গ্রাম। ওভার ফ্লো হওয়া স্থানগুলোতে ছোট-বড় খালের সৃষ্টি  হয়। ৫০ হাজার মানুষ জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে মাস।

দীর্ঘ সময়ে জোয়ার ভাটা চলায় যেমন বেড়েছে জলবায়ু ক্ষতিগ্রস্তদের সংখ্যা তেমনি ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টার, বিভিন্ন স্কুলের ভবন, বিত্তবান মানুষের বাড়ির ছাদে, উঁচু বেড়িবাঁধের উপর আশ্রয় নিতে দেখা গিয়েছে শতশত মানুষের।

পানি উন্নয়ন বোর্ড স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে ভাঙন পয়েন্ট গুলো আটকে দেওয়া হলে ঘরে ফিরতে শুরু করে জলবায়ু শরনার্থীরা এবং ভিটেমাটি হারানো জলবায়ু উদ্বাস্তুদের অনেকে আশ্রয় নেয় উঁচু বেড়িবাঁধে। আবার অনেকে পাড়ি জমায় শহরে।

এমতাবস্থায় বছর ফিরতে না ফিরতেই ২০২১ সালের ২৬ মে আবার আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ করা বাঁধ ওভার ফ্লো হয়ে আবারও প্লাবিত হয় গ্রাম গুলো। বাড়তে থাকে উপকূলের মানুষের দূর্ভোগ।

বর্তমানে পানি উন্নয়ন বোর্ড এবং স্বেচ্ছাশ্রমে হরিষখালি, দৃষ্টিনন্দন, সুভদ্রাকাটি, গোকুলনগর, কল্যাণপুর বাঁধ মেরামত সম্ভব হলেও শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা বেড়িবাঁধের ভাঙনপয়েন্ট আটকানো সম্ভব হয়নি। এই স্থান দিয়ে পানি ঢোকার ফলে প্রতাপনগর ইউনিয়নের ১০ টি গ্রামের ১০ হাজার মানুষ নতুন করে ভোগান্তিতে পড়ে। দীর্ঘ মেয়াদি ভোগান্তির কথা চিন্তা করে স্থানীয়দের উদ্যোগে সুরক্ষা বাঁধ নির্মাণের মাধ্যমে ৮টি গ্রাম জোয়ার ভাটা মুক্ত ২টি গ্রামের একাংশ জোয়ার ভাটা মুক্ত হয়েছে। সুরক্ষা বাঁধের ভিতরে থাকা ৫০০ পরিবারের হাজার মানুষ আজও জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে বসবাস করছে।

বিগত দুটি ঘূর্ণিঝড়ের ফলে ভিটেমাটি হারানো জলবায়ু উদ্বাস্তু অস্থায়ী ভাবে সাইক্লোন শেল্টার, বাঁধের উপর আশ্রয় নেওয়া জলবায়ু শরনার্থীদের সংখ্যা নির্ণয়ে কোন সরকারি বা বেসরকারি উদ্যোগের কথা জানা যায়নি। উল্লেখযোগ্য কোন সরকারি খাদ্য সহায়তা ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিগত দুই বছর জলবায়ু শরনার্থীদের দাবি দাওয়া তুলে ধরা, খাদ্য সহায়তা দেওয়া, শিশুদের খেলনা সামগ্রী বিতরণ করাসহ ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে আসছে কয়েকজন সেচ্ছাসেবক তাদের একজন হুজাইফা আল- আমিন বলেন, বিগত দুই দশকে প্রতাপনগর ইউনিয়নের নং ওয়ার্ডের কুড়িকাহুনিয়া, শ্রীপুর গ্রাম নং ওয়ার্ডের চাকলা গ্রাম থেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্যত্র চলে গিয়েছে আনুমানিক হাজার পরিবার। যাদের ভিটেমাটির উপর এখন বিশাল নদী। যেখানে নিয়ম করে ২৪ ঘন্টায় দুইবার জোয়ার ভাটা চলে। যার মধ্যে ঘূর্ণিঝড়  আম্ফান ইয়াসের ফলে উদ্বাস্তু হয়েছে প্রায় ১০০ পরিবার। জলবায়ু শরনার্থী হয়ে সাইক্লোন শেল্টার বাঁধের উপর আশ্রয় নিতে দেখা গিয়েছে প্রায় হাজার পরিবারকে।

ভাঙন পয়েন্ট গুলো আটকানোর ফলে দীর্ঘ দিনের শরনার্থী জীবন ছেড়ে কোন সরকারি সহায়তা ছাড়া  ভাঙা ঘরে ফিরে গিয়ে বসবাস করতে শুরু করেছেন অনেক পরিবার। ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন করতে দেখা গিয়েছে এসকল পরিবার গুলোকে।

জলবায়ু শরনার্থীদের পূর্নবাসনসহ কয়েকটি দাবিতে আন্দোলন করে আসা উপকূলীয় নাগরিক সংগঠন ‘বাঁচাও উপকূল’ এর তথ্য মতে, ইউনিয়নের টি সাইক্লোন শেল্টার বাঁধের উপর জলবায়ু উদ্বাস্তু-শরনার্থী প্রায় শত পরিবার এখনো বসবাস করছে যারা এখনো সরকারি সহায়তা নিয়ে ঘরে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে।

প্রতাপনগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ১৮ মাস ধরে আশ্রয় নেওয়া ১০টি পরিবারের মধ্যে ওয়াহেদ আলী, মনিরুল ইসলাম জানান- আমরা পেশায় ভ্যানচালক। নদী ভাঙনের পর ঘরবাড়ি হারিয়ে দীর্ঘদিন ধরে এখানে এসে কাজকর্ম হারিয়ে অত্যন্ত কষ্টে আছি। নদী ভেঙে রাস্তাঘাট নষ্ট হয়ে যাওয়ায় ভ্যান চালাতে পারিনা। এখন খালে বিলে মাছ মেরে সংসার চালাতে হচ্ছে। ওয়াহেদ আলী বলেন বিধবা মেয়ে নিয়ে সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মনিরুলের একটি ছেলে আবার প্রতিবন্ধী। নদী ভাঙন করোনাকালীন সময়ে সকলেরই একই দুর্দশা। বাইরে কাজে যেতে পারছিনা আবার কোন সাহায্য সহযোগিতাও পাচ্ছিনা। ভিটাবাড়ি যাব তারও উপায় নেই। আগে লোনাপানিতে ডুবেছি এখন বৃষ্টির পানিতে ভিটা তলিয়ে আছে। শুকনো মৌসম না এলে আমাদের বাড়ি ফেরা হবেনা। সর্বস্ব হারিয়ে নতুন ঘরবাড়ি তৈরি করার সামর্থও নেই। সরকারি সহযোগিতা ছাড়া আমরা ভিটায় উঠতে পারব না। ঘুর্ণিঝড় ইয়াশের পর আমরা দুই ঈদে চাউল ছাড়া তেমন কোন সহযোগিতা পাইনি।

জলবায়ুর সৃষ্ট দূর্যোগে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে অনেক উদ্বাস্তু। তাদের মধ্যে একজন চাকলা গ্রামের আনিচ ঢালী। কথা হয় তার সাথে পূর্বে তিনি মোটর বাইক ভাড়ায় চালাতেন। বর্তমানে ভালো রাস্তা নেই তাই নৌকা চালিয়ে জীবন যাপন করছেন। তার মত জলবায়ু উদ্বাস্তু কুড়িকাহুনিয়া গ্রামের মাফোয়ার গাজী। একটি ইঞ্জিন চালিত ভ্যান থেকে আয়ের উপর তার সংসার চলতো। বর্তমানে রাস্তা ভালো নেই তাই মাছ ধরার পেশা বেঁছে নিয়েছেন। পরিবার নিয়ে বসবাস করছেন ফুলতলা বাজারে কাঠের মাঁচা করে। মাফোয়ারের সাথে একই স্থানে বসবাস করে আসছে আরও টি পরিবার। যাদের বসতভিটায় এখন শুধুই লোনাজল।

নাকনা সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া পরিবার গুলোর মধ্যে ষাটোর্ধ এক বৃদ্ধা কান্না জড়িত কন্ঠে বলছিলেন কেউ খোঁজ নেয় না বাপু, সরকার সহযোগিতা করলে আমরা ঘরে ফিরে যেতে চাই।

স্থানীয় চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন- আমার জানামতে প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল কল্যাণপুর হাইস্কুলে কয়েকটি পরিবার আছে। তারা কেন বাড়ী ফিরছে না আমি বুঝতে পারিনা। আমি তাদের সরকারি সবরকমের সহযোগিতা করেছি। বরাদ্দ পেলে আরও সাহায্য করব।

প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেন- উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেছেন ঘূর্ণিঝড় আম্ফান ইয়াসের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। যাচাই-বাছাই করে তাদেরকে কি কি সহযোগিতা করা যায় সে ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানাবো।

বিভিন্ন সাইক্লোন শেল্টার বাঁধের উপর জলবায়ু উদ্বাস্তুদের শিবিরে বাস করা পরিবার গুলোর সাথে কথা বললে মানুষ গুলো আকুতি নিয়ে বলেন ‘আমরা যে কি অবস্থার মধ্যে আছি এটা একটু ভালো করে লেখো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের কেউ দেখবে না। তাকে আমাদের কষ্টের কথা একটু জানান। আমাদের নদীর রাস্তা ভালো করে দেন। ঘর বাঁধতে সহযোগিতা করে আমাদের আশ্রয়কে নিরাপদ করেন।

সাতক্ষীরার দেবহাটায় গনটিকার উদ্বোধন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গনটিকার উদ্বোধন করা হয়েছে। শনিবার সারাদেশের ন্যায় একযোগে টিকা কর্মসূটির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে করোনা ভ্যাকসিন ক্যাম্পেইন জন্য রেজিস্ট্রেশন কাজের শুভ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এসময় উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধনে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার (আইসিটি) ইমরান হোসেন, ইউপি সচিব গোলাম রাব্বানী সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ।

এসময় টিকা গ্রহন করতে আসা ব্যক্তিদেরকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক প্রদান করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ জানান, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে টিকা দান কর্মসূচি চলমান আছে। সকাল থেকে সবগুলো কেন্দ্রে মানুষের আগ্রহের সাথে টিকা নিতে দেখা গেছে। কোথাও কোন অভিযোগ বা সমস্যা পাওয়া যায়নি।

সাতক্ষীরার দেবহাটার টিকা কেন্দ্র পরিদর্শনে ওসি বিপ্লব কুমার সাহা

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন ওসি বিপ্লব কুমার সাহা। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা।

টিকা কেন্দ্রে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রতিটি টিকা কেন্দ্র পরিদর্শন করে দায়িত্বরদের সাথে কথা বলেন। এছাড়া টিকা নিয়ে কেউ যাতে কোন প্রকার বিভ্রান্ত সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা নেওয়ার পরেও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই নুর মোহাম্মাদ, এসআই আশিক সহ সঙ্গীয় ফোর্স।

নওয়াপাড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের পথ চলা শুরু সভাপতি মোজাফ্ফার- সম্পাদক হালিম

অভয়নগর (যশোর) প্রতিনিধি

শিল্প শহর নওয়াপাড়ায় মানবসেবার ব্রত নিয়ে পথ চলা শুরু করেছে নওয়াপাড়া মানবকল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাঁচজন উপদেষ্টাসহ স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনায় ২০ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উদ্বেধন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (আগস্ট) রাতে নওয়াপাড়া মহাশ্মশান সংলগ্ন ধোপাদী মোড় নামকস্থানে আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। সমাজসেবক হাজী আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, স্থানীয় সমাজসেবক শাহ সপিউর রহমান, সাংবাদিক ডিআর আনিস প্রমুখ। পরে নওয়াপাড়া মানবকল্যাণ ফাউন্ডেশনের নবগঠিত কমিটির উপদেষ্টাসহ পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক। উপদেষ্টারা হলেন- শেখ আব্দুল ওয়াদুদ, হাজী আব্দুল কুদ্দুস বিশ্বাস, শের আলী মোল্যা, শাহ্ সফিউর হাজী আব্দুল মালেক হাওলাদার। নবগঠিত কমিটির সভাপতি মোজাফ্ফার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অপু সরদার, সহ-সভাপতি নাহিদ মাহাবুব মঈনুল হক শাওন। সাধারণ সম্পাদক হালিম মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নিপু সরদার। সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, কোষাধ্যক্ষ রেজাউল সরদার, ক্রীড়া সম্পাদক নাঈমুল হক সাকিব, চিকিৎসা সম্পাদক মাহিন, সাব্বির মোল্যা শাওন, অমি বিশ্বাস, পার্বণ সরদার, অপু, জকি, হৃদয়, মোনায়েম, তরিকুল ইসলাম সাকিব (বড়)অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, আল-ফালাহ্ জামে মসজিদের ইমাম মাওলানা রহমতুল্লাহ।

নড়াইলে ইউপি মেম্বরের বিরুদ্ধে মিথ্যাচার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আবু তাহের, নড়াইল

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বর প্রকাশ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১টায় গোয়াইলবাড়ী সরকারি

প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে মেম্বর প্রকাশ কুমার বিশ্বাস বক্তব্যে বলেন, আমার মানসন্মান ক্ষুন্ন করার জন্য প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার ষড়যন্ত্র করে যাচ্ছে যার কনো সত্যতা নেই। জনপ্রতিনিধি হিসেবে বিগত বছরে আমার ভালো কাজের  সুনাম নষ্ট করে দিতে আমাকে নারী কেলেংকারী মাদকের সঙ্গে জড়ানো হয়েছে যা সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক। আমি নির্বাচিত হওয়ার পর ৫০জন বিধবা নারীকে বিধবা ভাতা কার্ড, ৪০ জনকে বয়স্ক ভাতা কার্ড দেয়ার ব্যবস্তা করেছি। এছাড়া গোয়াইলবাড়ী সরকারি প্রাইমারী স্কুল ঘাট নির্মাণ, গোয়াইলবাড়ী মন্দিরের সংস্কার, কলোড়া ইদগাহের উন্নয়ন কাজ, কলোড়া নাজমুল মেম্বরের বাড়ি পর্যন্ত সড়কে ইটের সলিং, গোয়াইলবাড়ির কালিপদ’বাড়ি থেকে সন্তোষের বাড়ি পর্যন্ত সড়কে ইটের সলিং, গোয়াইলবাড়ি হাড়িভাঙ্গা খালের পাড়ের ১কিলোমিটার সড়কে মাটির কাজ, কলোড়ার আওয়ালের বাড়ির পার্শ্ব থেকে বিলমূখী সড়কে ইটের সলিং, গোয়ালবাড়ি দুর্গামন্দিরের পাশের গর্ত মাটি দিয়ে ভরাটের কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্তান নেয়ায় উল্টো তারা আমাকে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট বলে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর উদ্যোগে মেম্বর প্রকাশ কুমার বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ষড়যন্ত্রের প্রতিবাদে গোয়াইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে গোবিন্দ বিশ্বাস, আরতি বিশ্বাস, রেখা বিশ্বাস, নমিতা বিশ্বাস, গোপীনাথ বিশ্বাস, গোলক বিশ্বাস প্রমূখ বক্তৃতা করেন।

ইন্দুরকানী গনজমায়তে করোনার গণটিকাদান কার্যক্রম

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

ইন্দুরকানীতে সামাজিক দুরত্ব তোয়াক্কা না করে গনজমায়তে করোনার গণটিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারী নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় ইন্দুরকানীতেও চলছে গণটিকাদান কার্যক্রম। উপজেলার অস্থায়ী টিকাদান কেন্দ্রেগুলোতে গেলে দেখা যায়, বালিপাড়া ইউনিয়ন টিকাদান কেন্দ্রে সামাজিক দুরত্ব উপেক্ষা করে করোনা টিকা প্রদান করা হয়। ভ্যাকসিন সল্পতার কারণে অনেকেই ফিরে গেছেন। টিকা গ্রহণকারী আঃ রহমান জানায়,  টিকা নেওয়ার পরে অনেকেই অসুস্থতাবোধ করলে টিকা কেন্দ্রে নেই কোন বিশ্রামাগার।

শনিবার সকালে উপজেলার সাবেক ৩টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা কার্যক্রম উদ্ভোধন করেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৈয়বুর রহমান প্রমুখ।