Home আঞ্চলিক সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতি কালে ৪ যুবক গ্রেফতার

সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতি কালে ৪ যুবক গ্রেফতার

167

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা) ।।


সাতক্ষীরার তালা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ভোররাত ৪ টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বিশ্বাসের মোড় নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ছুরি, দাঁ, হাসুয়া, লাঠি এবং তাদের ব্যবহৃত নম্বর বিহীন একটি মটোর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ৪ জন হলো- সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের বাবু সরদারের ছেলে আতাউর সরাদার(২৫), পাটকেলঘাটা গ্রামের মৃত সাইদুল গাজীর ছেলে কবীর গাজী ওরফে কালু(৫০), জয়নাল মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৬), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত আখের আলী সরদারের ছেলে আব্দুর রহমান সরাদার(৪০)।

অন্যদিকে তালা থানার এসআই প্রীতিশ রায়ের পৃথক অভিযানে উপজেলার দোহার গ্রামস্থ হাতেম মোড়লের বাড়ী গাঁজা ক্রয় ও বিক্রয়ের সময় এক যুবক কে আটক করা হয়। এর সময় তার দেওয়া তথ্য মতে হাতেম মোড়লের বাড়ী হতে ১কেজি ৩শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক হলেন উত্তর শাহজাদপুর গ্রামের লিয়াকত সরদারের ছেলে আমিন সরদার(২৫)।

তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন এব্যাপারে তালা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। যার মামলা নাং ৫ ও ৬ তারিখ ৭ আগস্ট ২০২১।