ডুমুরিয়া প্রতিনিধি ।।
ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নজরুল হত্যা মামলার আসামিক ইমন শেখ কে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছে সে। পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে থানার এস আই শাহিনুর রহমান ও এস আই হাবিবুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে যশোরের মনিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন শেখের ছেলে।
উল্লেখ্য গত ৩ আগস্ট মঙ্গলবার বিকালে শিরিশ গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিতর্কের একপর্যায়ে ইমনদের হামলায় নজরুল ইসলাম (৫০) নিহত হয়। এঘটনায় গুরুতর আহত হন তার মেয়ে মুক্তা খাতুন (১৯)। এ ঘটনায় পরের দিন ডুমুরিয়া থানায় ৪জনের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।সুত্রে জানা গেছে, উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আশরাফ শেখের ছেলে রিপন শেখ (২৫) ইমন শেখ (২২) ও মামুন শেখ (১৮), স্ত্রী হালিমা বেগম (৪৭) তারা একটি শিরিশ গাছের ডাল কাটা কে কেন্দ্র করে নজরুল গংদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নজরুল ও তার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্য তাদের হাতে থাকা লোহার রড বাশের লাঠি দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নজরুলের উপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, তথ্য অনুসন্ধানের মাধ্যমে আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার তাকে আদালতে হাজির করা হলে আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। পরে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মামলায় অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।










































