Home আঞ্চলিক বটিয়াঘাটায় বাংলাদেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা কমিটি গঠন

বটিয়াঘাটায় বাংলাদেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা কমিটি গঠন

12

বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি ।।

বাংলাদেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির আগামী ৫ বছরের জন্য অনুমোদন দিয়েছে খুলনা জেলা কমিটি । গত ২৫ জুলাই রবিবার জেলা শাখার সভাপতি এম এম জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক এ্যাড, অসীম কুমার বৈদ্য এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইন্দ্রজিৎ টিকাদারকে সভাপতি ও বিউটি রাণী পালকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হয়। কমিটির অন্যান্য সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে অংশুপতি জোয়াদ্দার,গোপীনাথ গোলদার, মনিষা মন্ডল,রাজু হালদার,জয় চক্রবর্তী,জীবেশ রায়,কালিদাস মন্ডল, সুরেশ বিশ্বাস,স্বপন রায়, সহ-সাধারণ সম্পাদক সাধারণ লিটন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ জোয়াদ্দার, মোঃ রফিকুল ইসলাম, আশুতোষ বালা, সাংগঠনিক সম্পাদক ফাল্গুনী গোলদার, দপ্তর সম্পাদক প্রবীর মন্ডল,সহ দপ্তর সম্পাদক হরপ্রসাদ বিশ্বাস, লিপিকা হালদার, কোষাধ্যক্ষ সুদীপ্ত মল্লিক, প্রচার সম্পাদক টুটুল ভদ্র মধু, মহিলা বিষয়ক সম্পাদক, শেখ ওয়াশিয়া, প্রভাতী মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক উত্তম টিকাদার,আইন বিষয়ক সম্পাদক এল এল বি অনীল মল্লিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সবুজ সরকার,আশীষ কুমার দত্ত,পলি মন্ডল,অনিমা রায়, মধুধ মল্লিক প্রমূখ। উপজেলা কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠনেরও নির্দেশ প্রদান করা হয়।

বটিয়াঘাটা থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুজ্জামান চৌকস অফিসার নির্বাচিত

খুলনা জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ পরিসংখ্যান ক্যাটাগরিতে বটিয়াঘাটা থানার উপ- সহকারী পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুজ্জামান শ্রেষ্ঠ চৌকস পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জুলাই-২১ এর মাসিক অপরাধ ভার্চুয়ালি সভা নিজস্ব জেলা পুলিশ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । সভায় খুলনা জেলা পুলিশের জুলাই মাসের সভায় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমন, মাদক চোরাচালান রোধ,ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় এএসআই (নিঃ) ক্যাটাগরিতে এএসআই মোঃ জাহিদুজ্জামান বটিয়াঘাটা থানার চৌকস/ বেস্ট অফিসার নির্বাচিত হন ।সভা শেষের দিকে প্রয়োজনীয়‌ দিক নির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে পুলিশ সুপার, খুলনার অপরাধ সভার সমাপ্তি ঘোষণা করেন ।