খবর বিজ্ঞাপ্ত ।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের এক সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক। সভায় করোনা মহামারিজনিত সংকটের কারণে স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, শাখা অফিস ও ওয়ার্ড অফিসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বাংলাদেশ বেতার-খুলনা কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন, নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাচ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও প্রার্থনা সভা, নগরভবনসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ড্রপডাউন প্যানা স্থাপন এবং ভার্চুয়াল আলোচনা সভা ইত্যাদি।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার মোঃ সেলিমুর রহমান, নিরাপত্তা সুপার মো: লুৎফর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা
খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির এক সভা আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান। আগামী ৭ই আগস্ট শনিবার থেকে নগরীতে শুরু হওয়া কোভিড-১৯ টিকা ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় জানানো হয়, নগরবাসীর টিকা গ্রহণের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে ৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৮ বছরের উর্ধ্বের সকল নাগরিক নিজ ওয়ার্ডের যে কোন কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। টিকা গ্রহণে ইচ্ছুকদের জাতীয় পরিচয় পত্রের মূল কপিসহ একটি ফটোকপি সঙ্গে আনার জন্য নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না ও মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মো: আনিছুর রহমান বিশ্বাষ, শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ মো: গাউসুল আজম, শেখ মোহাম্মদ আলী, স্থায়ী কমিটির সদস্য কাজী তালাত হোসেন কাউট, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, সাহিদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।









































