Home আঞ্চলিক চুকনগরে ৮টি গাঁজা গাছসহ তিন মাদক চাষী গ্রেফতার

চুকনগরে ৮টি গাঁজা গাছসহ তিন মাদক চাষী গ্রেফতার

9

চুকনগর (খুলনা) প্রতিনিধি ।।

খুলনার ডুমুরিয়ার চুকনগরে মাদক দ্রব্য গাঁজা চাষীসহ তিন মাদক কারবারিকে ৮ টি কাঁচা গাঁজাগাছ ও ৩শ’ গ্রাম শুকনা গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১০ টার সময় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মৃত সুলীন নন্দীর ছেলে প্রভাত নন্দী (৫৩) ওরফে পোরো নন্দী তার বাড়ির আঙ্গিনায় দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাঁজা গাছের চাষ করে আসছিল। বর্তমানে গাঁজা গাছ গুলো সেবন ও বিক্রয় উপযোগী হয়ে পড়ে। যাহা বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। এমন তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৫-১১ ফুট পর্যন্ত উচ্চতার বিভিন্ন সাইজের ৮ টি গাঁজা গাছ ও ৩শ’ গ্রাম শুকনা গাঁজাসহ তিন মাদক চাষী কারবারি কে গ্রেফতার করে। তারা হলো খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের মৃত সুনীল নন্দীর ছেলে প্রভাত নন্দী ও প্রভাতের স্ত্রী লিলি রানী নন্দী (৩৮) এবং যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে বহুল আলোচিত কথিত পুলিশের সোর্স রফিকুল ইসলাম সরদার (৪৫)। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্বাবধানে অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই বিকাশ চন্দ্র দাস, এএসআই মোঃ আলমগীর হোসেন, কনস্টেবল জারিফ, ইব্রাহীম, তারাপদ সহ পুলিশের একটি দল।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, তারা পেশাদার মাদক উৎপাদক ও কারবারি। পুলিশি অভিযানে বিক্রয় উপযোগী ৮ টি গাঁজা গাছ ও ৩’শ গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ তালিকা মূলে জব্দ এবং মাদক চাষী কারবারীদের গ্রেফতার করা হয়েছে। ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক শনিবার আসামি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।