Home Uncategorized মানুষের খাবারের নিশ্চয়তা না করে অপরিকল্পিত লকডাউন মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে: মঞ্জু

মানুষের খাবারের নিশ্চয়তা না করে অপরিকল্পিত লকডাউন মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে: মঞ্জু

17

২৩ নং ওয়ার্ডের ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি।।


কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম
মঞ্জু বলেছেন, করোনা মহামারিতে কর্মহীন পরিবারে হাহাকার বিরাজ করছে। অনেক
পরিবারে শিশু খাদ্য প্রয়োজন, প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধের। মানুষের
খাবারের নিশ্চয়তা না করে অপরিকল্পিত লকডাউনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি
করেছে। খাদ্য সহায়তায় দলীয়করন না করে নিরপেক্ষ তালিকা তৈরি করে দরিদ্র
পরিবারের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর ২৩ নং ওয়ার্ডের মুড়িপট্টি এলাকায়
করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের দেয়া তৃতীয় দফা লকডাউনে কর্মহীন সাড়ে
৪শ’ মানুষের মাঝে রান্না খাবার বিতরনকালে তিনি এ আহবান জানান। এ সময় তিনি
আরও বলেন, দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে খাবার মজুদ থাকে না। সবকিছু
মিলিয়ে যথাযথ তালিকা করে দরিদ্র জনগোষ্ঠিকে সামাজিক সুরক্ষা কর্মসূচি
জোরদার করতে হবে। সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন অভিযোগ করে
সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, ভয়াবহ বৈশ্বিক মহামারির সময়ে সরকার
পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তাদের উদাসীনতা,
অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতি আজকে দেশ এবং দেশের মানুষের জীবন-জীবিকা
বিপন্ন। হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ
নেই। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে এলোমেলো করে
দিচ্ছে বিশেষ করে বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে সাধারণ মানুষের জীবন ও
জীবিকাকে বিপন্ন করে ফেলেছে সেই সময়ে সরকার কোভিডকে কেন্দ্র করে
রাষ্ট্রের সম্পদ লুট করছে। তিনি কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য
সমাজের বিত্তবানসহ সকলের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান
সাচ্চু, কমান্ডার আবু জাফর, রেহানা আকতার, আরিফুজ্জামান অপু,
আসাদুজ্জামান মুরাদ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন,
গালিব ইমতিয়াজ নাহিদ,শাহাবুদ্দিন মন্টু, নাসির খান, আ. সাত্তার পিনু,
জামাল মোড়ল, আকবর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদের মিন্নু, ফিরোজ
আহমেদ, সাজ্জাত হোসেন জিতু, রাজিবুল ইসলাম বাপ্পী, শফিকুল ইসলাম শাহিন,
নাজমুল হক, আ. আহাদ শাহীন, আবু তালেব, আসাদুজ্জামান মুন্না, শেখ আল
মামুন, কাওসারী জাহান মঞ্জু, ইসমত আরা কাকন, রুবেল আহমেদ, তুহিন ইসলাম
প্রমুখ।