নগরীতে ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর টুটপাড়া ও চানমারী বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। বুধবার (২৮ জুলাই) জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন।
বাজার তদারকিকালে টুটপাড়ার মেসার্স ইসলাম ফার্মেসীকে মুল্যবিহীন ঔষধ (স্যাম্পল) ও মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির অপরাধে ৪ হাজার টাকা, মেসার্স ড্যাফডিল ফার্মেসীকে ৪ হাজার টাকা ও চাঁনমারী বাজারের মেসার্স চৌধুরী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। তদারকিমূলক এ অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৬৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর শিববাড়ী হোটেল মিলেনিয়াম এর সামনে উন্নয়ন সংস্থা অফিসের পিছনের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক এর ছেলে মো. মহসিন গাজী (৩৩), শেখপাড়া আস্তানা জামে মসজিদের বিপরীতের বাসিন্দা আইয়ুব আলী শেখ এর ছেলে শেখ সজিবুর রহমান শাওন (২৮), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার মোসলেম সরদার ঝন্টুর ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৩২) ও ডুমুরিয়া থানার সাজিয়ারা মধ্যপাড়ার মৃত. আব্দুল জলিল এর ছেলে মো. হেলাল উদ্দিন (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১৬৭ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ক্রীড়া সংগঠক বদরুজ্জামান মামুনের স্ত্রীর ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য বদরুজ্জামান মামুনের স্ত্রী অ্যাডভোকেট মিসেস কামরুন নাহার (৪০)। গতকাল ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে ১৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা দৌলতপুর মহেশ^রপাশা কেন্দ্রীয় শাহী জমি মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ালখালি ক্যাডেট স্কুল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য বদরুজ্জামান মামুনের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। এক শোক বার্তায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগাফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এসএম মোর্ত্তজা রশিদী দারা, এ মনসুর আজাদ, এড. গোলাম রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক জিএম রেজাউল ইসলাম, মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল ও অন্যান্য সদস্যবৃন্দ।
করোনায় ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার মৃত্যু
খুলনাঞ্চল রিপোর্ট
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। বুধবার বেলা ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি, লবণ পানিতে চিংড়িচাষ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত কৃষক নেতা কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মৃত্যুবার্ষিকী আজ বুধবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় দলের খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অচিন্ত্য বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময়ে দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেনÑদলের কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুব নেতা ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ। নেতৃবৃন্দ কমরেড অচিন্ত্য বিশ্বাসের জীবন-কর্ম তুলে ধরে বলেন, একজন সাম্যবাদী নেতা হিসেবে তাঁর মার্কসবাদ ও আনুষঙ্গিক বিষয়ের উপর পড়াশুনা ছিল অগাধ। সুবক্তা হিসেবে মানুষকে আকৃষ্ট করার সম্মোহনী শক্তিও ছিল উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে অনেক কিছু অর্জনের সম্ভাবনা থাকলেও সবকিছু ত্যাগ করে তিনি নিজেকে ন্যস্ত করেছিলেন মানবমুক্তির লড়াইয়ে। মার্কসবাদের উপর বিশ্বাস এবং মানুষের প্রতি ভালবাসা দু’টি ছিল তাঁর মধ্যে সমানতালে। আজকের দিনে রাজনৈতিক দেউলিয়ত্বের এ চরম সংকটময় মুহূর্তে কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মত ত্যাগী বিচক্ষণ প-িত রাজনীতিবিদের প্রয়োজনীয়তা অপরিহার্য। খুলনার জেলার দাকোপ-বটিয়াঘাটা উপজেলাসহ বিভিন্ন স্থানে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়।
সাবেক এমপি মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সাবেক এমপি এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বলেন, খুলনা-৪ আসনের সাবেক এমপি মোস্তফা রশিদী সুজা একজন কর্মী বান্ধব নেতা ছিলেন। তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো আমাদের মাঝে রয়েছে। তার অভাব পূরণ হবার নয়। দলের কঠিন সময়েও তিনি দলকে সাংগঠনিক ভাবে মজবুত করে রেখেছেন।
জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির। জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, জেলা মহিলা লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, আব্দুর রাজ্জাক রাজা, এবিএম কামরুজ্জামান, শারমিন সুলতানা রুনা, আরিফুজ্জামান লিটন, শেখ আসাদুজ্জামান, রুহুল আমিন রবি, ফরিদ শেখ, এমপি প্রতিনিধি মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, রাজিব দাস, সুব্রত বাগচী, আজমল ফকির, নুর ইসলাম, হারুন মোল্লা, সাইফুল ইসলাম, শামীম হাসান তুহিন, মামুন শেখ, নাজির শেখ, মঈন উদ্দিন, সালাম মশের্দী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, যুবলীগ নেতা আ:মজিদ শেখ, জসিম সরদার, শাহনেওয়াজ কবীর টিংকু, সেবা সংঘের তরিকুল ইসলাম,খলিল, জাহিদুল, হৃদয়, প্রিন্স, আরাফাত, রাসেল, সোহেল, এস এম রিয়াজ, সজল, ইমন, নোমান প্রমূখ।
এদিকে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট আওয়ামী লীগ কার্যালয়ে সকল শ্রেণীর মানুষের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার ‘সালাম মূশের্দী সেবা সংঘে’র আয়োজনে মাস্ক বিতরণ উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।
এ সময় তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। করোনা শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি সদস্য সাইদুর রহমান, শ্রীফলতলা ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী, হিরন আহমেদ হিরু, সিরাজ সরদার, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শ্রমিক নেতা জামাল শেখ, কামাল হোসেন লেলিন, মান্নান ফকির, মহাসিন মোল্লা, শারাফাত হোসেন উজ্জল, নারগিজ বেগম, অঞ্জনা,মিনারা বেগম,রেশমা বেগম,হিরা বেগম,মাহফুজ রানা, খোকা হালদার,সেবা সংঘের সহকারী টিম লিডার,তরিকুল ইসলাম,খলিল, ছাত্রলীগের এস এম রিয়াজ, জাহিদুল, হৃদয় প্রমূখ।
সাবেক হুইপ সুজা স্মরণে জেলা যুবলীগের আলোচনা,দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুবার্ষিকী জেলা যুবলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনিুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হাসান তুহিনের সভাপতিত্বে আজ বুধবার বাদআসর দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ,বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু,প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা যুবলীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,জেলা আওয়ামী লীগনেতা এ্যাড.শাহআলম,জামিল খান। যুবলীগ নেতা আসাদুজ্জামান রিয়াজের পরিচালনায় সভায় বক্তৃতা করেন যুবলীগনেতা অজিত বিশ্বাস,এবিএম কামরুজ্জামান,রাসেল কবির,জলিল তালুকদার,এ্যাড.নুরুল আমিন,জামাল হোসেন,প্রদীপ বিশ্বাস,হারু অর রশিদ,মাহাফুজুর রহমান সোহাগ,বিধান চন্দ্র রায়,রবিউল ইসলাম,ওলিউর রহমান সানি,বিবেকান্দ রায়,আল মোমিন লিটন,মিজান মল্লিক,অধ্যপক ওহিদুজ্জামান,শামিম হাসান তুহিন,এ্যাড.বদরুল আলম তয়ন,শাহানাজ কবির টিংকু,ফারুক মাষ্টার,তাপস জোয়াদ্দার,রাফেল হোসেন বাবু,দীপ পান্ডে বিশ্বাস,মো: পারভেজ,চিশতি নাজমুল বাশার,ইখতেয়ার মোল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম এসএম মোস্তফা রশিদী সুজার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারের পাশাপাশি সকলকে কাজ করার জন্য ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে কমিটি গঠনের আহবান
খবর বিজ্ঞপ্তি
করোনার দ্বিতীয় ঢেউ সামলে এখন ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব। তবে চিন্তায় রেখেছে তৃতীয় ঢেউ। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে মানুষের ইমিউনিটি ক্ষমতা কমে গিয়েছে। যা তৃতীয় ঢেউকে ত্বরান্বিত করবে। এছাড়া করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতির কারণেও তৃতীয় ঢেউ অবসম্ভাবি। অগাস্টের শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ। তৃতীয় ঢেউ যে আসবেই, চলতি সপ্তাহের শুরুতেই তা স্পষ্ট করেছিল দেশের চিকিৎসক মহল। সেই কারণে একাধিক সতর্কবার্তাও দিয়েছিলেন তাঁরা। জমায়েত এড়িয়ে যাওয়া, বিধিনিষেধ মেনে চলার মতো নানান সতর্কতা শুনিয়েছেন তাঁরা। বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছে গোটা বিশ্ব। যার মূল কারণ করোনার ডেল্টা প্রজাতী। ইতিমধ্যে বিশ্বের ১১১টি দেশে ধরা পড়েছে ডেল্টা প্রজাতি। এদিক বিবেচনা রেখে এখনি প্রস্তত হতে হবে আমাদের। এই ঢেউ মোকাবেলার জন্য সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবকদের এড়িয়ে আসতে হবে। আসতে হবে বিত্তবানদের। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনার মতবিনিময় সভায় আসা নেতৃবৃন্দ।
বুধবার বিকার ৩ টায় বিএমএ মিলনায়তনে জনউদ্যোগ,খুলনার আয়োজনে করোনা ভাইরাসের নতুন ধাপ মোকাবেরায় সুশীল সমাজ ও স্বেচ্ছাসেবকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমএ এর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। সভা সঞ্চালন করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কৃষকৃষকলীগনেতা শ্যামল সিংহ রায়, জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, ওয়ার্কার্স পাটির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল পপলু, কালের কন্ঠের কৌশিক দে, দৈনিক জন্মভূমির সাইফুল ইসলাম,মহানগর পূজা কমিটি অক্সিজেন ব্যাংকের রতন কুমার নাথ, শেখ সোহেল অক্সিজেন অক্সিজেন ব্যাংকের সোহান হোসেন শাওন, শেখ আবু নাসের ব্যাংকের শেখ শাহারিয়ার রহমান, সোনালী দিন অক্সিজেন ব্যাংকের মোঃ সাব্বির খান, আগুয়ান ৭১এর আবিদ শান্ত। এ সময় উপস্থিত ছিলেন প্রাণীপ্রেমী এসএম সোহরাব হোসেন, শাহ মামুনর রহমান তুহিন, মহিলা পরিষদের সদস্য সচিব অজন্তা দাস, খুলনা উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ক্ষুধা মুক্ত আন্দোলনের সম্পাদক আহসান হাবিব, শিক্ষক মানস রায়, সোহান হোসেন, জাকিয়ার রহমান ওয়ান, শেখ মাহামুদুর রহমান রাজেশ, এম এ হোসেন সবুজ, শান্ত বণিক, এস এম ফাহিম, দিপ্র দাস, বিশ্বজিৎ দে মিঠু, ভবেশ সাহা, সুশান্ত ব্যানার্জী, নাজবীর অমি, ওয়াসিফ খান, খায়রুল আলম, রবিন দাস, মোঃ আঃ হাকিম, অলোক কুমার দে, মোঃ সালাউদ্দিন মোল্লা, চিশতী মোস্তরী বানু, কৃষ্ণা দাস, জহিরুল ইসলাম রাতুল, মফিজুল ইসলাম, দীপ্ত টেলিভিশনের সাংবাদিক ইয়াসীন আরাফাত রুমী , বশির হোসেন, উষার আলোর মোরশেদ নেওয়াজ শিপলু প্রমুখ। সভায় বক্তারা, সরকারের পাশাপাশি সকলকে কাজ করার জন্য সকল ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে কমিটি গঠনের আহবান জানান।
কলারোয়ার বাটরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার চেষ্টা, ৯৯৯ এ ফোন, পুলিশ কর্তৃক উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এতে ইনছাপ আলী নামে এক ব্যক্তি গুরুতর জখম ও মুমূর্ষূ অবস্থায় পড়ে থাকলে ঘটনাস্থল থেকে পিতাকে বাঁচাতে তার পুত্র ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। মামলা সূত্রে জানা যায়, শনিবার ২৪ জুলাই বিকাল ৩.৩০ সময় কলারোয়া উপজেলার বাটরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আফিল উদ্দীন সরদারের পুত্র ইনছাপ আলীর বাড়িতে একই গ্রামের মৃত আফজাল উদ্দীনের পুত্র আমজেদ আলী সরদার ও তার ২ পুত্র ফারুক হোসেন এবং মামুন হোসেন অনধিকার প্রবেশ করে গাছি দা ও লাঠিসোটা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে নিলাফোলা এবং হাড়কাটা জখম করে। ইনছাপ আলীর পুত্র তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন করলে কলারোয়া থানার এ এস আই মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন । এ সুযোগে আমজেদ আলী ইনছাপ আলীর বসত বাড়ির ক্রয়কৃত ৮ শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ কেটে বাঁশের ঘেরাবেড়া দিয়ে জবর দখল করে নেয়। এ বিষয় ইনছাপের স্ত্রী মাছুরা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন, যার নং জি আর-৩১/২৮২। এ বিষয়ে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির এর কাছে জানলে তিনি বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে আসামী আটকের চেষ্টা চলছে।”
মোংলায় জলাবদ্ধতায় আশ্রয় কেন্দ্রে ২শ মানুষ, আশ্রিতদের রাতের খাবার দিলেন ইউএনও
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় অতি বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার প্রায় দুইশত মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। আশ্রয় কেন্দ্রে উঠা লোকজনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে পৌরসভার পশুহাসপাতাল রোড এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ী হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে রান্নাবান্না বন্ধের পাশাপাশি ঘরে থাকার পরিস্থিতি না থাকায় বুধবার বিকেলে ওই এলাকার দুইশত মানুষ সংলগ্ন সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজে আশ্রয় নিয়েছে। আশ্রিতদের জন্য রাতের খাবারের (খিচুড়ি) ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। তার দেয়া চাল-ডালে রান্না হচ্ছে আশ্রিতদের জন্য খিচুড়ি।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, ঘরবাড়ী তলিয়ে যাওয়ায় যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। যতক্ষণ তারা সেখানে থাকবেন ততক্ষণ তাদের খাবারদাবার দেয়া হবে। তিনি আরো বলেন, বিকেলে কামারডাঙ্গা এলাকারও ৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
আফিলগেটে ৩ শতাধিক পরিবার ১ মাস ধরে পানিবন্দি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পানি নিষ্কাশনের পথ না থাকায় আষাঢ়ের বৃষ্টির পানিতে আটরা গিলাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আফিলগেট ফকিরপাড়া, খাঁ পাড়া, সহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাসব্যাপী পানিবন্দী হয়ে মানবেতার জীবনযাপন করছেন ৩ শতাধিক পরিবার। এদিকে, পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার সরেজমিনে দেখা যায়, পানিবদ্ধতায় আফিলগেটের ফকিরপাড়া, খাঁপাড়া এলাকার ৩ শতাধিক বাড়ির চারপাশ ও উঠানে পানি জমে আছে। পানি জমে থাকায় রান্নাসহ চলাচলে চরম বিপদে রয়েছে পনিবন্দী পরিবারগুলো। ফকিরপাড়া জামে মসজিদের মুসাল্লি কামরুল ইসলাম বলেন মসজিদটি পানিবন্দি হয়ে পড়েছে, যার কারনে মুসাল্লিরা নামাজ পড়তে আসলেও ভোগান্তিতে পড়ছে , ফকিরপাড়ার এলাকার স্থানিয় বাসিন্দা ৩৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও মানবকল্যান সংগঠন খানজাহান আলী থানার সভাপতি শেখ কিবরিয়া বলেন জন্মের পর থেকেই তারা দেখে আসছেন এই এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশন এর কোন ব্যবস্থা নেয়। পানি নিষ্কাশনের পথ না থাকায় বর্ষা মৌসুমের বৃষ্টির পানি জমে পানিবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমারা স্থানিয় ইউপি সদস্য কে একাধিকবার বিষয়টি জানিয়েছি। কিন্তু তিনি এসে দেখে গেলেও এর কোন সমাধান হয়নি। স্থানিয় বাসিন্দা লিয়া ফকির বলেন, নিষ্কাশনের পথ না থাকায় সামান্য বৃষ্টিতেও পানিবদ্ধতা সৃষ্টি হয়ে পানি বাড়ির উঠানে উঠে আসে। আমারা দীর্ঘ একমাস ধরে এই অবস্থায় জীবন জাপন করছি। অপর বাসিন্দা কাশেম খান বলেন ময়লা ও নোংরা পানিতে আমাদের হাতে পায়ে ঘাসহ ছেলে-মেয়ে নিয়ে খুব বিপদে আছি।আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের নিয়ে আমরা পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নিয়েছিলাম। বিভিন্ন কারনে সেটা সম্ভব হয়নি , আমরা আবার এলাকাবাসিকে সাথে নিয়ে বসবো, মুলত পানি নিস্কাশনে স্থায়িভাবে সমাধান দরকার , ইতিমধ্যে আটরা বিহারী কলোনি দিয়ে পানি নিস্কাশনের কাজ শুরু করা হয়েছে ওই এলাকার সকল পানি ভৈরব নদিতে গিয়ে নামবে , ফকিরপাড়া এলাকার পানি নিস্কাশনের জন্য কোন ফান্ড এ মুহুর্তে বরাদ্দ নেয় , তারপরেও আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, বিষয়টি আমার জানা ছিলোনা , সাধারন মানুষ এর ভোগান্তির ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে জানলাম , স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সাথে বিষয়টি ভালোভাবে জেনে অতিদ্রত পানি নিস্কাশনের উদ্যোগ গ্রহন করা হবে ।
মশিয়ালীতে ৪০০ গ্রাম গাজা মাদক বিক্রয়ের টাকা সহ মহিলা মাদক ব্যবসায়ি আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন মশিয়ালী সরদার পাড়া থেকে ৪০০ গ্রাম গাজ ও গাজা বিক্রয়ের নগদ ১২ শত টাকা সহ এক মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ । এ ঘটনায় থানায় মামলা হয়েছে । আটককৃত ব্যক্তি মশিয়ালী সরদার পাড়ার ছয়ফার সরদারের স্ত্রী খাদিজা বেগম (৩৫) খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই লুৎফর হায়দার ২৭ জুলাই মঙ্গলবার রাত ১১ টার সময় মাদক বিক্রয়ের সময় ৪০০ গ্রাম গাজা ও মাদক বিক্রয়ের ১২ শত টাকা সহ হাতেনাতে আটক করে । তিনি বলেন লকডাওনের ভিতরেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে ।
ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংকের উদ্যোগে ভ্যাকসিন নিবন্ধন ও ফ্রি মাস্ক বিতরন ক্যাম্প অব্যহত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংক ও অক্সিজেন ব্যাংকের উদ্যোগে কোভিড ১৯ এর ভ্যাকসিন নিবন্ধন ও ফ্রি মাস্ক বিতরন ক্যাম্প ২৮ জুলাই সকাল ১০ টায় ২য় দিনের মতো ফুলবাড়ীগেট বাসষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত হয় । সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপি করোনা সচেতনতায় সাধারন মানুষকে স্বাস্থ্যবিধী মেনে চলার জন্য হ্যান্ড মাইকে করে ফুলবাড়ীগেটের বিভিন্ন স্থানে প্রচার করা হয় । ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংক এর সভাপতি মোঃ রুবেল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাজু শেখের পরিচালনায়
, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ীগেট অক্সিজেন ব্যাংকের ব্যপস্থাপনা পরিচালক বেগ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, বক্তব্য রাখেন এ্যাডভোকেট শেখ মোঃ আমির হামযা , মোঃ রবিউল ইসলাম, দিবাশিষ রায় , প্রান্ত সরকার , রাতুল, দিদার, শাওন, নাজমুল প্রমুখ ।
খানজাহান আলী থানা যুবদল নেতা ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবদল নেতা ইব্রাহিম হোসেনের রুহের মাগফেরাত কামনায় ২৮ জুলাই মঙ্গলবার বাদ আছর ফুলবাড়ীগেট রেল লাইন জামে মসজিদে খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন , খানজাহান আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কাজী নইমুল হাসান নইম, মেহেদি মাসুদ সেন্টু, মোঃ বিপ্লব হোসেন, আ ঃরব মুন্সি , শেখ আলমগীর হোসেন, মোঃ আশরাফ হোসেন, জামাল হোসেন, মিনা মুরাদ হোসেন, মোঃ এমদাদুল হক, মিজানুর রহমান, হাদিউজ্জামান হাদি, মহানগর যুবদলের সহ সভাপতি মোল্লা সোলায়মান, মোঃ হুমায়ুন কবির, আঃ বারেক মোঃ শাহিন, আলহাজ¦ আল আমিন, মোঃ নাসিরউদ্দিন, মিজানুর রহমান, কামরুল ইসলাম , শাহআলম মেম্বার, খানজাহান আলী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া , শাহাদত হোসেন সাজু, ফয়সাল কবির বাবু, এনামুল হোসেন, আহসান আলী রনি, মোঃ সোহেল, শরিফ ওবায়দুর রহমান চয়ন, মাসুম খান, হাবিবুর রহমান, মারুফ হাওলাদার, সলেমান হোসেন, বাপ্পি, মুন্না, মাহাবুব হোসেন, মাসুম, বিপ্লব, ইলিয়াজ সরদার, রবিউল, আকাশ, তাজিম, মনির হোসেন, প্রমুখ । ২৫ জুলাই রবিবার যুবদল নেতা ইব্রাহিম হোসেন ইন্তেকাল করেন ।
অভয়নগরে গৃহবধুর আত্ম্যহত্যা
অভয়নগর (যশোর) প্রতিনিধি-
যশোরের অভয়নগরে পলি বেগম (৪০) নামে এক গৃহবধুু আত্ম-হত্যা করেছেন। গতকাল বুধবার সকাল ১১ টায় নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্ম-হত্যা করেছেন বলে এলাকাবাসী জানান। এলাবাসীর ধারনা র্দীঘ দিন সে বিভিন্ন গাইনী রোগে ভুগছিলেন পেটের যন্ত্রনা সইতে না পেড়ে হইতো তিনি আত্ম-হত্যার পথ বেছে নিয়েছেন। মৃত্য পলি বেগম তালতালা গ্রামের গ্যারেজ মিস্ত্রী তারা মিয়ার স্ত্রী। রিয়াজ (১৮) ও মিম (৭) নামের তাদের দু’টি সন্তান রয়েছে। পরিবার সুত্রে জানাজায়, বুধবার সকালের খাবার শেষ করে তারা মিয়া গ্যারেজে চলে যায়। তার কিছু পরে মেয়ে কে বাবার কাছে পাঠিয়েদেন পলি বেগম। মেয়ে মিম কিছু সময় পরে বাড়ি এস মায়ে ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে আসপাশের মানুষ ছুটে এসে পলি বেগম কে নামাবার আগেই তিনি মারা জান। এ বিষয়ে অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পেরন করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ে করা হয়েছে। মামলা নাম্বার- ৩৭।
বাগেরহাটে কমেছে আক্রান্ত ও মৃত্যুহার
স্টাফ রিপোটার,বাগেরহাট
গেল কয়েক দিনের থেকে বাগেরহাটে করোনা আক্রান্ত ও মৃত্যু কিছুটা কমেছে। গেল ২৪ ঘন্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই সময়ে মারা গেছে একজন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ২২ শতাংশ। এর আগে ২৬ জুলাই পাওয়া রিপোর্টে ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৪৩ শতাংশ। ওই দিনে মৃত্যুর সংখ্যা ছিল তিন জন। কোরবানির ঈদের পরে এবং আগে বেশ কিছুদিন শনাক্তের হার ছিল গড়ে ত্রিশ শতাংশের উপরে। মৃত্যুর সংখ্যা ছিল গড়ে ২-৩ জন। এই হিসেবে বাগেরহাটে করোনা সংক্রমণ ও মৃত্যুহার কিছুটা কমেছে।
বর্তমানে বাগেরহাট জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৮০৯ জনে। করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২১২ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৯৮৩ জন।
গেল ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২৬, কচুয়া ১, ফকিরহাট ৩, মোল্লাহাট ৭, মোরেলগঞ্জ ৬, শরণখোলা ৮, এবং মোংলা ৬ জন রয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গেল কয়েকদিন ধরে পরীক্ষা বিবেচনায় বাগেরহাটে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এটা অবশ্যই ইতিবাচক। তবে আরও এক সপ্তাহ যদি এই এই হার কমতে থাকে তবে বোঝাযাবে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। তবে ঈদ উপলক্ষে বাইরে থেকে বাগেরহাটে অনেক মানুষে এসেছেন। তাদের এলাকা ছাড়তে আরও সময় লাগবে। এই সময়টা আমরা নিয়ন্ত্রণ করতে পারলে আশা করা যায় একটা ভাল ফল পাব। এজন্য সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধাণের আহবান জানান তিনি।
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একদিনে ৭৭ জনকে জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় একদিনে ৭৭টি মামলায় ৭৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অর্থদন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার(২৭ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলার ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এর আগে লকডাউনের প্রথম চার দিনে ২৭৭ জনকে দুই লক্ষ ১৯ হাজার ৮৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করেণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন। এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাচ্ছি। এর ধারাবাহিতকায় মঙ্গলবার ৭৭ জনকে ৩৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি আমরা মানুষকে সচেতনও করছি।
টানা বৃষ্টিতে প্লাবিত বাগেরহাটের নিম্নাঞ্চল, শত শত পরিবার পানিবন্দী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার। এর মধ্যে সবচেয়ে বেশি ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শরণখোলা উপজেলায়। গত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ৯৩ দশমিক ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি অব্যহত থাকলে বর্ষাকালীন সবজির ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষি বিভাগ।
শরনখোলা উপজেলার তালবুনিয়া আশ্রয়ন প্রকল্প, রায়েন্দা বাজারের পূর্ব এলাকা ও বান্ধাকাটাসহ সাউথখালির বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার নিম্ন আয়ের মানুষ রয়েছেন চরম দূর্ভোগে। এদিকে বাগেরহাট পৌর শহরসহ জেলার বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক কাচা-পাকা রাস্তাঘাট। ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ। তলিয়ে গেছে ফসলী জমি।
এছাড়া শরণখোলার বলেশ্বর, মোরেলগঞ্জের পানগুছি, মোংলার পশুর, বাগেরহাটের ভৈরব, দড়াটানাসহ সকল নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।
সদর উপজেলার যাত্রাপুর এলাকার শেখ বাদশা নামের একজন বলেন, রাতে বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখি রাস্তায় হাঁটুপানি। অনেকের দোকানের ভিতরে পানি ঢুকে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলেই আমাদের এলাকার সড়কে পানি উঠে যায়। এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন উদ্যোগও নেই। একটু বৃষ্টি হলেই আমাদের দুর্ভোগের শেষ থাকে না।
হাড়িখালী মাঝিডাংগা আশ্রয়ণ প্রকল্প এলাকার সোহরাব হোসাইন রতন বলেন, শুধু বৃষ্টি নয় জোয়ার হলেই এলাকায় পানি উঠে যায়। দুর্ভোগে পড়তে হয় আমাদের। জলাবদ্ধতা নিরসনে লোক দেখানো নয় কার্যকরী উদ্যেগ নিতে হবে। যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতা রোধ করা যায়। না হলে আমাদের দুর্ভোগ কখনো যাবে না।
শরণখোলা উপজেলার তালতলী এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সবুর বয়াতি, আবুল হারেস খানসহ কয়েকজন বলেন, বৃষ্টির ফলে আমরা ঘরে থাকতে পারিনি। ঘরের ভিতরে পানি উঠে গেছে। কখন পানি নামবে বুঝতেছিনা। রান্না-খাওয়াও বন্ধ হয়ে গেছে।
মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া গ্রামের রিয়াদুল ইসলাম, রাকিব হাসানসহ কয়েকজন বলেন, রাতেই আমাদের অনেক ঘের ভেসে গেছে। সকালের জোয়ারে পানি আরো বেড়েছে। ঘের থেকে মাছও বের হয়ে গেছে।
চিতলমারী উপজেলার বারাশিয়া বিলের মৎস্য চাষি জাহিদুর রহমান জানান, কয়েকদিন আগেই ইয়াসের পানিতে আমাদের ঘের-বাড়ি তলিয়ে যায়। অনেক টাকার মাছ ভেসে গেছে সেই সময়। এখন যদি ঘের আবার তলিয়ে যায় তবে আমাদের পথে বসতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম বলেন, বাগেরহাটে অবিরাম বৃষ্টিতে আউশ-আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে শরনখোলা উপজেলায়। এছাড়া জেলায় গড়ে ৯৩ দশমিক ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যদি এভাবে বৃষ্টিপাত অব্যহত থাকে তবে ফসলের ক্ষতির আশংকা রয়েছে বলে জানান তিনি।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির রোগ মুক্তিকামনায় মুক্তিযোদ্ধাদের বিবৃতি
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর রোগমুক্তি কামনা করে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বুধবার কচুয়া উপজেলা সংসদের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়। বিবৃতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালীন খুলনাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সুস্থ্যতা কামনা করেন বীর মুক্তিযোদ্ধারা।
বিবৃতিদাতারা হলেণ, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, সাবেক সহকারী কমান্ডার আলী আকবর, শেখ লতিফুজ্জামান, শেখ আনোয়ার হোসেন, সদস্য কুঞ্জু লাল মিস্ত্রী, রমেশ চন্দ্র দাস, গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামচুল হক,কচুয়া সদর ইউনিয়ন কমান্ডার আব্দুস সাত্তার তালুকদার, রাড়ীপাড়া ইউনিয়ন কমান্ডার শেখ আকবাল আলী, বাধাল ইউনিয়ন কমান্ডার আলতাফ হোসেন কোটাল, মঘিয়া ইউনিয়ন কমান্ডার শেখ মতিয়ার রহমান, ধোপাখালী ইউনিয়ন কমান্ডার আ.হাকিম সরদার, গোপালপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার মীর হাবিবুর রহমান প্রমুখ।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিক ও কর্মচারীদের করোনার টিকার জন্য বিনামূল্যে অনলাইনে নিবন্ধন চলছে
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের আওতাধীন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক,কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনাসেবা, চিত্তবিনোদনসেবা এবং শ্রম আইন বিষয়ক শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ প্রদান করে থাকে। এর অংশ হিসেবে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের উদ্যোগে খুলনার রূপসা শ্রম কল্যাণ কেন্দ্রে শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের কোভিড-১৯ প্রতিরোধে করোনার টিকা গ্রহণের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম ও চিকিৎসা চলছে। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান বুধবার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। ৬০ জনসহ গতকাল দুইশত ৫০ জন শ্রমিক, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অনলাইনে নিবন্ধন করেছে। এছাড়া বিভাগীয় শ্রম দপ্তর বয়রা, খুলনা; শিল্প সম্পর্ক শিক্ষায়তন মীরেরডাঙ্গা, খুলনা; সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র, খালিশপুর এবং সহকারী শ্রম কল্যাণ কেন্দ্র, মোংলায় বিনামূল্যে অনলাইনে নিবন্ধন কার্যক্রম ও চিকিৎসা চলমান রয়েছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন পাঁচ হাজার সাতশত ৯৮ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় বুধবার পাঁচ হাজার সাতশত ৯৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার দুইশত ২৬ এবং মহিলা দুই হাজার পাঁচশত ৭২ জন। এ পর্যন্ত ৫৯ হাজার সাতশত ৫১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ৩২ হাজার দুইশত ৯৭ এবং মহিলা ২৭ হাজার চারশত ৫২ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার একশত ৭০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ছয়শত ২৮ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ছয় জন, বটিয়াঘাটা দুইশত ৪৮ জন, দিঘলিয়ায় দুইশত ৪৪ জন, ডুমুরিয়ায় চারশত ৫২ জন, ফুলতলায় একশত ৯০ জন, কয়রায় একশত ৭৯ জন, পাইকগাছায় দুইশত চার জন, রূপসায় সাতশত ৬৫ জন এবং তেরখাদায় একশত ৪০ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইশত ৭৬ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের মাগুরা, কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার একশত ৮১ উপকারভোগীর মাঝে একশত ৮১ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে তিনশত ৫০ উপকারভোগীর মাঝে এক লাখ ৯২ হাজার পাঁচশত টাকা এবং এক হাজার একশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১১.৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
মৃতদেহ দাফনের সেবায় যেন তাদের কাজ
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
মহামারী করোনার থাবা বিশ্বব্যাপি। লাগাতর লকডাউনে অর্থনৈতিক অবস্থাতেও ছাপ পড়েছে সকল দেশে। বাংলাদেশও এর বাইরে নয়। এখানেও দিনের পর দিন আক্রান্তের সাথে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। মহামারী করোনায় বুকের ধন সন্তান আক্রান্ত হলে নিজে বাঁচতে ভয়ে থাকছেন মা-বাবা। অনেক ক্ষেত্রে আক্রান্ত বাবা মায়ের ধারে কাছেও যাচ্ছে না সন্তান। স্ত্রী যেতে চাচ্ছেন না আক্রান্ত স্বামীর পাশে। নিজে নিরাপদে থাকতে স্বামীর ব্যাপারটাও অনুরুপ। একইভাবে আত্বীয় স্বজনরাও এড়িয়ে থাকছেন। আবার আক্রান্ত ও মৃত ব্যক্তির সীমানায়ও যাচ্ছেন না অজানা আতঙ্কে। মারা গেলেও দাফন কাফনে লোকের তেমন সাড়া মিলছে না। অথচ আপন জন হারিয়ে দুর থেকে সকলেই চোখের পানি ফেলছেন। করছেন আহাজারীও। কিন্ত সরকারীভাবে আতঙ্কিত না হয়ে সচেতন হতে বললেও নিজের রক্ষার্থে মানুষের মধ্যে এমনটি লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছেন বাড়তি সচেতনার জন্য এমনটি হচ্ছে। আসলে যে যেমন বুঝছেন সে তেমনিই করছেন। অসুস্থতায় চরম মুহুর্তে আপনজন কাছে থাকবে না এমন কষ্টদায়ক কথাটি ভাবাও যায়না। মরদেহটির এড়িয়ে যেতে দেখা গেছে অনেকের। এমন অবস্থায় ঝিনাইদহ কালীগঞ্জের ইমাম পরিষদ করছেন মহৎকাজ। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন এমন খবর পেলেই তাদের সমস্যরা ছুটে গিয়ে নিজেরাই জানাযাসহ দাফন কাফনের ব্যবস্থা করছেন। এমনটি দেখে সকলেরই প্রশংসায় ভাসছেন তারা।
সাধারন মানুষের ভাষ্য, করোনার শুরু থেকেই একের পর এক মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফন করে চলেছেন ৭ সদস্যের আলেম সমাজের একদল মানবতার প্রেমিক। তাদের সদস্যরা জানান,পেশায় তারা কেউ মসজিদের খতিব, কেউ আবার মাদ্রাসা শিক্ষক। এ পর্ষন্ত তারা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে ২৩ জন করোনায় মারা যাওয়া মানুষের দাফন কাফন সম্পন্ন করেছেন। কোন সরকারী সহায়তা ছাড়াই নিজেরদের অর্থায়নে এমন মহৎ কাজে এগিয়ে আসা ওই কমিটির সদস্যরা মানবতার সেবায় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
করোনার শুরুর পর এমনও দেখা গেছে, মৃত মা বাবাকে ফেলেও পালিয়েছে অনেক সন্তান। আর আত্বীয় স্বজননেরা তো অনেকেই লাশই দেখতে আসেননি। এমন অবস্থায় যখন মানবতার পচন ধরেছিল, ঠিক সেই কঠিন মুহুর্ত্বেই এগিয়ে আসেন আলেম সমাজের একদল সেচ্ছাসেবী মানুষ। সে সময়ে তাদের ৭ জন মিলে করেছিলেন করোনায় মৃত্যুদেহ দাফন কাফন কমিটি। নিজেদের অর্থায়নে দিনে রাতে করে চলেছেন মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজ। ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, গনমাধ্যমকর্মী মাওঃ রুহুল আমিন সৌরভ। গ্রুপের অন সদস্যরা হলেন, আড়পাড়া নতুন বাজার জামে মসজিদের খতিব হাফেজ হেদায়েত উল্লাহ, বলিদাপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক ফারুক নোমানী, সিংদহ জামে মসজিদের খতিব মাওঃ আতাউর রহমান, বারবাজার কওমি মাদ্রাসার শিক্ষক মাওঃ ইয়াসিন, সাওতুলহেরা হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফেজ আসাদ ও সেচ্ছাসেবক যুবক হাবিবুর রহমান ময়না।
বর্তমানে মহামারি করোনারোধে মানুষকে সচেতন করতে আগে থেকে ভ’মিকা পালন করছেন স্থানীয় প্রশাসন,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি,মিডিয়াকর্মি, ধর্মীয় নেতা,বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন,এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
করোনাতে মৃত ব্যক্তিদের লাশ যখন কেউই স্পর্শ করতে চায়নি তখন থেকে ভয়কে জয় করে মৃত ব্যক্তির গোসল, কাফন পরিধান ও জানাজা নামাজ পড়ানোসহ কবর খননের পর দাফন করে আসছেন।
করোনায় মৃত্যু দাফন কাফন কমিটির প্রধান কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মাওঃ রুহুল আমিন সৌরভ জানান, ২০২০ সালের এপ্রিলে তারা এ কমিটি গঠন করেন। এরপর ইসলামী ফাউন্ডেশন এর সহায়তায় জেলা সির্ভিল সার্জন অফিস থেকে মৃতদেহ দাফন কাফনে ট্রেনিং নিয়েছিলেন। তিনি জানান, একটি মৃতদেহের দাফন কাফনে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোভসসহ নানান উপকরন ক্রয়ে প্রায় ১৫ শত টাকা খরচ হয়। স্বেচ্ছাশ্রমে কাজ করা তাদের গ্রুপের ৭ জন সদস্য এ খরচ বহন করে আসছেন। তবে, মাঝে মধ্যে কিছু দানশীল ব্যক্তিও সহায়তা করছেন। তিনি জানান, করোনা শুরুর পর কিছুদিন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে কিছু পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হতো। কিন্তু এ বছরে তারা কোন সহযোগিতা পাননি। এ উপজেলার ২১ টি ও অন্য উপজেলার আরো ২ টিসহ এ পর্সন্ত মোট ২৩ জনের মৃতদেহের কাফন দাফনের ব্যবস্থা করেছেন। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান মাঝে মাঝে তাদের সাথে থাকেন। এছাড়াও এ কাজে প্রথমদিকে কয়েকটি দাফনে পুলিশ ফোর্স সাথে থাকলেও এখন আর তারাও থাকেন না বলে জানান।
করোনা মৃতদেহের দাফনে করতে গিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরেন কমিটির প্রধান মাও.রুহুল আমিন সৌরভ জানান, ২০২০ সালে প্রথম দিকে গ্রামের কিছু মানুষেরা খাটিয়া ও কবর খননের কোদাল দিতেও অসহযোগিতা করতেন। বর্তমানে এমন আচরন আর কেউ করেন না। বরং কিছু মানুষ এখন এগিয়ে এসেও তাদের কাজে সহযোগিতা করছেন।
তিনি তাদের নিজেদের অবস্থান তুলে ধরে জানান, এ কমিটির সদস্যরা কেউই বিত্তশালী নন। সবাই সামান্য বেতনের মসজিদের খতিব ও মাদ্রাসায় শিক্ষকতা করেন। এর মধ্যেই নিজেদের অর্থেই যানবাহন তেল ও উপকরন সামগ্রী কিনে খরচ করে আসছেন। বর্তমানে মাঝে মাঝে কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের থেকে পিপিইস মাকস পেয়ে থাকেন। তিনি জানান, এসব খরচ বহন করতে গিয়ে ইতিমধ্যে বাজারের একটি দোকানে প্রায় ৩ হাজার টাকা দেনাও হয়েছেন। এছাড়াও দাফনে বের হয়ে অনেক সময়ে তাদেরকে খাবারের কষ্ট পোহাতে হয়। এমনকি পর পর মৃতদেহ দাফন কাজে ব্যস্ত হয়ে পড়লে অনেক সময় নিজেদের পরিবারের বাজার পর্যন্তও করতে পারেন না। তবুও কোন ক্ষোভ নেই তাদের।
তিনি আরো বলেন, ২/৩ দিন আগে তাদের কমিটির কিছু সদস্যই করোনা টিকা গ্রহন করেছেন। এর আগে নিজেদের জীবনের কথা না ভেবেই করোনার শুরু থেকে এ পর্যন্ত দাফনের কাজ করে আসছেন। তাদের কমিটিতে প্রথম দিকে হাফেজ শাহজালাল, মেহেদি হাসান ও মাহফুজুর রহমান নামে আরো তিনজন হাফেজ কাজ করত। কিন্তু আর্থিক অনটনে পড়ে ওই তিন জন এখন আর এ কাজে আসেন না। এত সমস্যাদির পরেও তারা সমাজের এমন মহৎ কাজে অংশ নিতে পারায় নিজেরা ভাগ্যবান বলে অভিমত ব্যক্ত করেন।
দাফন কাফন কমিটিকে সরকারী সহায়তার বিষয়ে জানতে ইসলামী ফাউন্ডেশনের কালীগঞ্জ ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান জানান ওই কমিটির জন্য তাদের ফাউন্ডেশন থেকে কোন বরাদ্ধ দেওয়া হয়না। তবে প্রথম দিকে
কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, তিনি এ উপজেলাতে সদ্য যোগদান করেছেন। সরকারী বরাদ্ধ সহায়তার তালিকায় করোনা দাফন কাফন কমিটির নাম আছে কিনা তা তার জানা নেই। তিনি জানান, করোনা মৃতদেহ দাফনকারীরা সেচ্ছাশ্রমে একটি মহৎ করছেন। তাদের কাজের খরচে অবশ্যই সহায়তা পাওয়া উচিত। তাদেরকে সহায়তা দেবার বিষয়ে আগে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তার খোজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবেন বলে যোগ করেন তিনি।
দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
দেশে কখনও লকডাউন সফল হবে না। কারণ দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই। তাই খাদ্য সহায়তা না দিলে ক্ষুধার্ত মানুষ ঘরের বাইরে বের হবেই বলেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বুধবার (২৮ জুলাই) নগরীর আলীশান মোড়, শিতলাবাড়ি এলাকা, আর্টকলেজ মোড় ও সোনাডাঙ্গা ঋষিপল্লী এলাকায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের দেয়া তৃতীয় দফা লকডাউনে কর্মহীন সাড়ে ৫শ’ মানুষের মাঝে রান্না খাবার বিতরনকালে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, করোনায় কর্মহীন ও আয়হীন মানুষের খাদ্যের ব্যবস্থার দায়িত্ব সরকারকেই নিতে হবে। একই সাথে করোনা সংক্রমণ রোধ, রোগীদের চিকিৎসা-অক্সিজেনের দায়িতও¡ সরকারকে নিতে হবে। কোন মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যান, কোন মানুষ যেন না খেয়ে থাকেন, তা সরকারকেই নিশ্চিত করতে হবে। লকডাউনের আগে থেকেই বিএনপি বলে আসছে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে। সদিচ্ছার অভাবে সরকার খাদ্য সহায়তা দেয়নি। মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবিলা সম্ভব হবে না। করোনার দ্বিতীয় ঢেউ আঘাতের সময়ও স্বাস্থ্যমন্ত্রীর চরম ব্যর্থতায় স্বাস্থ্যখাতের দুর্বলতা কাটাতে কোনও রকমের দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি সরকার। বরং তারা জোড়াতালি দিয়ে চলার নীতিই অনুসরণ করছে। সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, সরকার বিগত দেড় বছরেও সঠিক কোন দিক নির্দেশনা তৈরী করতে পারেন নাই। দেশে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সরকারকে অন্যসব খাতের চেয়ে এই মহামারি মোকাবিলার ক্ষেত্রে অধিক প্রাধান্য দিতে হবে। কিন্তু দেশবাসীর চরম দুর্ভাগ্য যে, স্বাস্থ্যখাতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অব্যাহত দুর্নীতি, লুটপাট আর অতিকথন ছাড়া আর তেমন কিছুই দেখা যাচ্ছে না। এভাবে একটা দেশ চলতে পারে না। এর নিরসন প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ আহসান পরাগ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম বাবু, শেখ জামিরুল ইসলাম, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, আনিছুর রহমান আরজু, ইকবাল হোসেন, মোস্তফা হাসান মিন্টু, হেদায়েত হোসেন হেদু, শামীম আহসান, জাহিদুল ইসলাম খোকন, পারভেজ মোড়ল, শরিফুল ইসলাম সাগর, মাহমুদুল হাসান মুন্না, মফিজুর রহমান মফিজ, ফিরোজ আহমেদ, সাজ্জাত হোসেন জিতু, আব্দুল আহাদ শাহীন, আশিকুর রহমান, আজাদ হোসেন জুয়েল, শেখ আল মামুন, তুহিন ইসলাম, মোস্তাহিদুল হক দিহান, হুমায়ুন আহমেদ, আজাদ হোসেন জুয়েল, মামুন রহমান, ফারুক খান, নোমান, মো. রাফি, সাইফুদ্দিন, তুহিন, নিলয় প্রমুখ।
ফকিরহাটে ৫০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধতা ফসলী জমি ও মৎস্য ঘেরের ব্যপক ক্ষতির আশাংকা
পি কে অলোক, ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের খাজুরা ৬গেটের উপরী অংশে রেল বিভাগ কর্তৃক প্রবাহমান পশর নদীতে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে তিন উপজেলার প্রায় ৫০টি গ্রামে স্থায়ী জলাবদ্ধার সৃষ্টি হয়ে ফসলী জমি মৎস্য ঘের ও বাড়ির আঙ্গিনা তলিয়ে জনগনের সিমাহীন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। রেল বিভাগকে বাঁধ কেটে দেওয়ার জন্য বারবার বলা হলেও তাঁরা তাতে কোন কর্ণপাত করছেন না। যে কারনে স্থানীয় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অতিদ্রুত ৬গেটের উপরী অংশে রেল বিভাগ কর্তৃক দেওয়া বাঁধ কেটে না দেওয়া হলে হাজার হাজার বিঘা ফসলী জমির রোপা ধান, বীজতলা, শতশত বিঘা মৎস্য ঘের ও বিভিন্ন বাড়ির আঙ্গিনা তলিয়ে জনগনের ক্ষতি চরমে পৌঁছে যাওয়ার আশাংকা করা হচ্ছে।
জানা গেছে, রুপসার ভৈরব নদীর উপরী অংশ দিয়ে পশর নদী প্রবাহিত হয়ে লখপুর ইউনিয়নের খাজুরা ৬গেটের উপর দিয়ে বেতাগা ইউনিয়নের চাকুলী মাসকাটা ধনপোতা ষাটতলা কুমোরখালী শুভদিয়া হয়ে রামপালের গৌরম্বা ও দাকোপের চালনায় গিয়ে মিশেছে। এই নদীর উপরী অংশে ফকিরহাটের লখপুর পিলজংগ বেতাগা শুভদিয়া, রামপালের গৌরম্বা বর্নি সায়রাবাদ, বটিয়াঘাটার আমেরপুর নারায়নখালী নারায়নপুর শ্যামগঞ্জ ও বাইনতলা সহ প্রায় ৫০টি গ্রামের সকল পানি খাজুরা ৬গেট দিয়ে সরবরাহ হয়ে থাকে। শুধু তাই নয়,উপরোক্ত সকল গ্রামের প্রায় ২০টি বিলের পানিও এই পশর নদী দিয়ে সরবরাহ হয়। আর বিল গুলির উপর হাজার হাজার পরিবার জীবন-জিবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু খাজুরা ৬গেটের উপরী অংশের নদীর উপর নির্মানাধিন রেল বিভাগ কর্তৃক পশর নদীর মুল অংশে বাঁধ দিয়ে পানি নিস্কাশনে চরম বাধা সৃষ্টি করা হয়েছে। যে করণে প্রবল বর্ষনে উপরে জমে থাকা পানি নিচেই সরবরাহ হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনগনের চরম ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে। এতে ভুক্তভোগীরা পথে বসার উপক্রম হয়েছে।
লখপুর ইউনিয়নের ভট্টেখামার গ্রামের আলতাপ হোসেন, আলমগীর মোড়ল, শফিকুল ইসলাম, আমাজাদ হোসেন, বাবু, জিল্লুর রহমান, নজরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড সদস্য মোঃ বজলুর রহমান মোড়ল অভিযোগ করে বলেন, গত প্রায় ২বছর ধরে রেল বিভাগ রাস্তা নির্মানের নামে ৬গেটের উপরী অংশে (মুল নদীতে) বাঁধ দিয়ে সেখানে নামমাত্র ১টি পাইপ দিয়ে পানি সরবরাহ করছে। যা দিয়ে উপরে জমে থাকা বিপুল পরিমানে পানি কোন ক্রমেই সরবরাহ হওয়া সম্ভাব হয়ে উঠছেনা। এ বিষয়ে তারা রেল বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের বারবার বলা সর্ত্তেও তারা তাতে কোন কর্ণপাত করছেন না। যে কারনে প্রবল বর্ষনে উপরে জমে থাকা পানি এখন বন্যার রুপ ধারন করছে বলেও তাদের অভিযোগ। তাঁরা আরো বলেন মাসকাটা-সাবপ্রজেক্ট নামের একটি পানি ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাও এই বিষয়ে তেমন কোন ব্যাবস্থা গ্রহন করছেন না। সব মিলে তারা এখন বাধের কারণে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাইকগাছায় কপোতাক্ষ নদের চরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার রামনাথপুরস্থ কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ পাওয়া গেছে। বুধবার সকাল ৭টা দিকে কপোতাক্ষ নদে হরিনা চিংড়ী পোনা ধরতে যেয়ে কয়েকজন ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পায়। পরে পাশ্ববর্তী লোকদের জানালে তারা স্থানীয় পুলিশ ক্যাম্পে সংবাদ দেয়। ক্যাম্পের এএসআই কামারুজ্জামান থানায় জানালে ওসি এজাজ শফী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটির খোঁজ খবর নেয়ার চেষ্টা করলেও তার কোন পরিচয় জানতে পারেননি। ঘটনাটি উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সন্তোষ বিশ্বাসের বাড়ীর পাশে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে লাশটি চরে বেঁধে আছে। বয়লার মুরগির বিষ্টা জাতীয় কোন কিছু হতে পারে বলে বিষয়টি নিয়ে কেউ কোন গুরুত্ব দেয়নি। অর্ধগলিত লাশের মাথা পলিথিনে মোড়ানো ও বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। তার পলিথিন কেটে দিলে ২০-২২ বছরের যুবক হবে বলে উপস্থিতিরা জানান। লাশটি সিইডি দায়িত্ব নিয়েছেন বলে ওসি এজাজ শফী জানান।
মোংলায় প্রথম এক নারীর ডেঙ্গু শনাক্ত, করোনার মধ্যে ডেঙ্গু শনাক্তের খবরে আতংকিত সবাই
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বুধবার প্রথম এক নারীর ডেঙ্গু ধরা পড়েছে। জ্বরসহ নানা উপসর্গ নিয়ে ওই নারী করোনা পরীক্ষা করালে তাতে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর পরবর্তী পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। একদিকে করোনা তো রয়েছেই তার মধ্যে নতুন করে মোংলায় ডেঙ্গু রোগী শনাক্ত হওয়াতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ভয় ও আতংক উভয়ই বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের দোনা বেগম (৩৫) মঙ্গলবার সকালে জ্বরসহ অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। তারপর তাকে করোনা টেস্ট করানো হয়, তাতে তার রিপোর্ট নেগেটিভ আসায় ডেঙ্গুর পরীক্ষা দেয়া হয়। বুধবার সকালে সেই পরীক্ষায় তার ডেঙ্গুর রিপোর্ট পাওয়া যায়। দোনা বেগম ঢাকা থেকে এসেছেন। তিনি ঢাকায় তার বোনের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলেই ধারণা করা হচ্ছে।
ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, দোনা বেগম নামের একজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এটি অবশ্যই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরুপ। একদিকে করোনা অপরদিকে ডেঙ্গু ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। যা সামাল দিতে ভীষণ বেগ পেতে হবে। এজন্য ‘নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, সুস্থ থাকি’ এই শ্লোগান বাস্তবায়ন করতে হবে। সকলে মিলে ঘরের চারপাশ পরিস্কার রাখতে হবে আর ঘর ও ঘরের বাহিরে কোথাও তিনদিনের পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, যার ডেঙ্গু শনাক্ত হয়েছে তাকে সার্বক্ষণিক বাড়ীতে মশারী টানিয়ে তার ভিতরে থাকার জন্য বলা হয়েছে। যেহেতু ডেঙ্গু মশাবাহিত রোগ, তাই তার মাধ্যমে এটি ছড়ানোর আশংকা রয়েছে।
ডুমুরিয়া উপজেলা এসডিজি ফোরামের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা এসডিজি ফোরাম এর আয়াজনে ভার্চুয়াল ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা এসডিজি ফোরামের আহবায়ক আবু বক্কার খান এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় ও রুপান্তরের এসডিজির বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ” প্রকল্প সভায় রূপান্তরের সভা কক্ষে সমন্বয়ক গোলাম মোস্তফার সঞ্চালনায় সরকারী সেবাদানকারী সংস্থা সমুহের পক্ষে বক্তৃতা দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাকিজ খান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ফোরাম নেতা গাজী আব্দুল আজিজ,শারমীন আক্তার,উম্মে সালমা আফরোজ এলিজা,মোঃ সেলিম হালদার, সাবিহা ইয়াসমীন, সাধনা রাণী মন্ডল, সুলতা মন্ডল, ইরানী সুলতানা, তাহমিনা বেগম,জোসনা বেগম, সৌমিত্র বিশ্বাস,সুমন হোসেন,জিএম শরিফুল ইসলাম,সদস্য সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, সাংবাদিক রফিকুল ইসলাম। সভায় উত্থাপিত বিষয় সমুহ কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নাগরিক নেতৃবৃন্দ পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়ক এস,এম মন্জুরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা বিপুল রায়, ধনঞ্জয় সাহা বাপি, মাসুদ রানা ও মনিটরিং অফিসার সৈয়দা কামরুনাহার বৃষ্টি।
টানা বৃষ্টিতে হাটু পানিতে তলিয়ে গেছে মোংলার বিভিন্ন এলাকার ঘরবাড়ী ও রাস্তাঘাট, তলিয়েছে সাড়ে ৪শ চিংড়ি ঘেরও
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট ও ঘরবাড়ী পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে। পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকা ও ৭ নম্বর ওয়ার্ডের বটতলা-শেহলাবুনিয়া এলাকার রাস্তাঘাট হাটু পানিতে তলিয়ে রয়েছে। বাড়ী ঘরের মধ্যে পানি উঠায় লোকজন খাটের উপর বসবাস করছে। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না ও পায়খানা প্রসাবের কাজও। ঘরবাড়ী ও রাস্তাঘাটে হাটু পানি জমায় কেউ যেমন বের হতে পারছেনা, তেমনি ঘরেও থাকতে পারছেনা। ঘর ছেড়ে কেউ কেউ রাস্তার উপরে অবস্থান নিয়েছেন।
টানা বৃষ্টিতে তলিয়ে জলাবদ্ধতায় এক রকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পৌর শহরের মিয়া পাড়া, মুন্সীপাড়া, জয়বাংলা, কুমারখালী, মাকড়ঢোন, কেওড়াতলা, ইসলামপাড়াসহ বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে পানি নিষ্কাশনের খাল ও ড্রেন তলিয়ে রয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, অতি বৃষ্টিতে এখানকার প্রায় সাড়ে ৪শ চিংড়ি ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। এতে চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চিংড়ি চাষীরা। এ বৃষ্টি দীর্ঘায়িত হলে ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে বলে জানান তিনি। তবে বেশি ক্ষতি হয়েছে চিলা, জয়মনি ও কামারডাঙ্গা এলাকার ঘেরগুলোতে।
পৌরসভার পশুহাসপাতাল রোড এলাকার বাসিন্দা সালমা বেগম ও রুমা আক্তার বলেন, রাস্তায়ও হাট পানি, ঘরেও হাটু পানি। আমাদের চুলা পানির নিচে, রান্না ও খাওয়াদাওয়া বন্ধ। খুব কষ্টে আছি আমরা।
একই এলাকার আঃ ওহাব ও তোফায়েল হোসেন বলেন, ড্রেন নাই তাই পানি নামতে না পারায় রাস্তাঘাট, ঘরবাড়ী তলিয়ে গেছে। হাঁটুরও উপরে রান সমান পানি হয়েছে। ছেলে মেয়েদের নিয়ে খুব বিপদে আছি। পায়খানা প্রসাবেরও কোন ব্যবস্থা নেই। সবাই খাটের উপরে বসে আছি মালামাল নিয়ে। তারা আরো বলেন, এমন বৃষ্টি আর এতো পানি আগে কখনও হয়নি। বন্যায়ও এতো পানি হয়না। বুড়িরডাঙ্গা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, এ ইউনিয়নের ছোট বড় ৩ শ ঘের ও ২শ’র বেশি ঘরবাড়ী বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এদিকে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার সারোয়ার আকরাম আজিজ
স্টাফ রিপোর্টার
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক সারোয়ার আকরাম আজিজ।
বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৫ এর ১৩ (১) ধারা অনুসারে অধ্যাপক সারোয়ার আকরাম আজিজকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন এবং তিনি বিধি অনুযায়ি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আইন ২০১৫ অনুযায়ি তিনি ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।
ক্রীড়া সংগঠক বদরুজ্জামান মামুনের স্ত্রীর ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি।।
বিশিষ্ঠ ব্যবসায়ী শরীফ ফজলুর রহমান এর পুত্রবধূ ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য বদরুজ্জামান মামুনের স্ত্রী অ্যাডভোকেট মিসেস কামারুন নাহার (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। বুধবার (২৮জুলাই) ভোর ৪টায় ঢাকার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৯ দিন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার বাদ এশা দৌলতপুর মহেশ^রপাশা কেন্দ্রীয় শাহী জমি মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে গোয়ালখালি ক্যাডেট স্কুল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ ও বিজিএ সভাপতি সৈয়দ আলীসহ অনেক রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
১ কোটি খুঁজতে গিয়ে মিলল আরও ৩ কোটি টাকা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল বন্দরে ৩৯ ট্রাকে ১ কোটি ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনা তদন্ত করতে গিয়ে আরও ৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনা উদঘাটিত হয়েছে বলে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড.নেয়ামুল ইসলাম নিশ্চিত করেছেন। আংগুর, টমেটো ও আনার আমদানিতে ৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়। রয়েল এন্টারপ্রাইজ এ রাজস্ব ফাঁকির ঘটনায় জড়িত বলে কাস্টম কর্তৃপক্ষ জানান।
বেনাপোল কাস্টম সূত্র জানান, দীর্ঘদিন ধরে রয়েল এন্টারপ্রাইজ আংগুর, টমেটো ও আনার আমদানির করে মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। ২৮০টি বিল অব এন্ট্রির বিপরীতে এ রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে। পচনশীল এসব পণ্য চালান সাধারণত সন্ধ্যার পর বন্দরে প্রবেশ করে থাকে। রাতেই কাস্টমস কর্মকর্তারা ওয়েইং স্কেলে এসব পন্য চালান ওজন করে শতভাগ কায়িক পরীক্ষা সম্পন্ন করে থাকে। কায়িক পরীক্ষার সময় প্রতিটি চালানে ১-২ টন করে অতিরিক্ত পণ্য পাওয়া যায়।
অতিরিক্ত পণ্যের ডিউটি পরের দিন সকালে সিএন্ডএফ এজেন্টরা সরকারি ট্র্রেজারি ব্যাংকে জমা দিয়ে থাকেন। কিন্তু রয়েল এন্টারপ্রাইজ এসব পণ্যের ২৮০টি বিল অব এন্ট্রির রাজস্ব জমা দিয়ে প্রতারণা করে আসছে। কাস্টমস কর্তৃপক্ষ এ ব্যাপারে একাধিকবার রয়েল এন্টারপ্রাইজকে টাকা জমা দেওয়ার জন্য নোটিশ প্রদান করেছেন। কিন্তু রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল কাস্টমস এসব নোটিশের তোয়াক্কা না করে বহাল তবিয়তে আংগুর, টমেটো ও আনার জাতীয় ফল কোনো বাধা ছাড়াই খালাশ করে আসছে।
বুধবার সকালে ৬ জন আমদানিকারকের বিন নাম্বার লক করে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সেই সঙ্গে রয়েল এস্টারপ্রাইজের নামে ফৌজদারি মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। মাত্র এক বছরে সে শার্শা, ঢাকা ও যশোরে বাড়ি ও মার্কেটসহ কোটি কোটি টাকার মালিক হয়েছেন এভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে।
গত মঙ্গলবার সকালে জালিয়াতি করে রাজস্ব ফাঁকির অভিযোগে রয়েল এন্টারপ্রাইজের সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। রয়েল এন্টাপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল; যার এআইএন নং-৬০১০৫০০১৩।
কাস্টমস সূত্র জানায়, গত শনিবার বন্ধের দিন ভারত থেকে ৩৯ ট্রাক আংগুর, টমেটো ও আনার আমদানি করা হয় বেনাপোল বন্দর দিয়ে। পণ্য চালানগুলো খালাশের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট রয়েল এন্টারপ্রাইজ। কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে রয়েল এন্টারপ্রাইজ বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ৩৯ ট্রাক আংগুর, টমেটো ও আনার বন্দর থেকে বের করে নিয়ে যায়। যদিও কাস্টমস এর চাপে পরদিন ৩৯ ট্রাকের রাজস্ব সরকারি ব্যাংকে জমা দেয়া হয়।
রয়েল এন্টাপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, নতুন করে ৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনায় আমার প্রতিষ্ঠান জড়িত নয়। আমদানিকারকের কাছে এই টাকা বকেয়া রয়েছে। আমি বকেয়া এসব রাজস্ব আদায় করে দেওয়ার চেষ্টা করছি।
বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজস্ব ফাঁকির ঘটনা তদন্ত করতে গিয়ে আরও ৩ কোটি ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়েছে। রাজস্বের এ টাকা রয়েল এন্টারপ্রাইজের কাছে বকেয়া পড়ে আছে। আজ সকালে বেশ কয়েকটি আমদানিকারকের বিল লক করা হয়েছে। পরবর্তীতে সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে মামলা করা হবে।
ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে গেম খেলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
মাগুরা প্রতিনিধি
মাগুরার সদর উপজেলায় ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে গেম খেলায় সজীব নামে এক কিশোরের ছুরিকাঘাতে গোলাম রসুল (১৫) নামে তারই এক বন্ধু খুন হয়েছে। মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে উপজেলার বেরইল পলিতা গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম রসুল সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের উত্তরপাড়ার রওনক কাজীর ছেলে। তার ঘাতক বন্ধু একই গ্রামের দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে সজীব। তারা উভয়ই সদর উপজেলার কাজী আবদুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এলাকাবাসী জানান, গোলাম রসুল বন্ধু সজীবের ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের মোবাইলে গেম খেলত। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ৮টার দিকে উভয়ের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে সজীব কাছে থাকা ছুরি দিয়ে গোলাম রসুলের বুকে আঘাত করলে সে গুরুতর জখম হয়। ঘটনার পর পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা গোতম কুমার ঠাকুর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অভিমানে চেয়ারম্যানের ছেলের আত্মহত্যা
বেনাপোল প্রতিনিধি
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ কবির বকুলের বড় ছেলে আশরাফুল আলম অপু (৩৩)।
মঙ্গলবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বাগআঁচড়ার নিজ বাসায় আত্মহত্যা করেন অপু। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন, আমার দুই ছেলে বাসার তিন তলায় স্ত্রী-সন্তান নিয়ে থাকে। ছোট ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অপু।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূঁইয়া বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।
নড়াইলে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা
নড়াইল প্রতিনিধি
জেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।কৃষকরা ক্ষেতের পাট কেটে পানিতে জাগ দিচ্ছেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৩উপজেলায় ২৩হাজার ২৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫শ’৮৫ হেক্টর বেশি জমি।আবাদকৃত জমিতে ২লাখ ৫৮হাজার ৬০ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এবছর বেশি জমিতে কৃষকরা পাটের আবাদ করেছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে আরো জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৩উপজেলায় ২২হাজার ৪শ’৪০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ হয়েছে ২৩হাজার ২৫ হেক্টর জমিতে। প্রতি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। নড়াইল সদর উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭হাজার ২০ হেক্টর জমিতে।এ উপজেলায় আবাদ হয়েছে ৭হাজার ২৫হেক্টর জমিতে। লোহাগড়া উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ১১হাজার ৯৫০হেক্টর জমিতে।এ উপজেলায় আবাদ হয়েছে ১২হাজার ১৫০হেক্টর জমিতে।কালিয়া উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩হাজার ৪৭০ হেক্টর জমিতে।এ উপজেলায় পাটের আবাদ হয়েছে ৩হাজার ৮৫০হেক্টর জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,নড়াইল সদর উপজেলার, লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা মাঠ থেকে পাট কেটে পানিতে জাগ দিচ্ছেন।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় জানান,কৃষি অফিসের পক্ষ থেকে পাট চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,উঠান বৈঠক ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক পাট চাষে সহজশর্তে কৃষকদের লোন প্রদান করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান গত কয়েক বছর যাবত পাটের দাম ভালো থাকায় এ জেলায় পাটের আবাদ দিন দিন বাড়ছে।
কেশবপুরে পথ হারা শিশুকে রাতেই বাড়ি পৌঁছে দিলেন ইউএনও
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
কেশবপুরে খুঁজে পাওয়া জিম খাতুন (১০) নামে শিশু শিক্ষার্থীকে পরিবারের কাছে পৌঁছে দিল প্রশাসন। মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।এলাকাবাসী জানায়, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড় পাথরা এলাকার বংশীবাজারে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি মেয়ে ভ্যান থেকে নামে। কিন্তু মেয়েটি কোনদিকে যাবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করতে থাকে এবং বৃষ্টিতে ভিজতে ছিল। বাজারের স্থানীয় ৭/৮ জন তখন ওই মেয়েটির কাছে আসে। মেয়েটির পরিচয় জানতে চাইলে বলে- তার নাম জিম খাতুন। সে খুলনার ময়লাপোতা এলাকার রাজমিস্ত্রী আজিজুর রহমানের মেয়ে এবং চুকনগর আয়শা সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। সে ওখানেই থাকতো। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের হদ এলাকায় তার নানার বাড়ি। ওইদিন কাউকে কিছু না বলে জিম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ভ্যানে উঠে ভুল পথে চলে আসে। পরে উপস্থিত লোকজন পরামর্শ করে রাত ৯টার দিকে স্থানীয় নাইম হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে রাখে। তিনি ওই মেয়েটির ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নজরে আসে। তাৎক্ষণিক তিনি মেয়েটিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলামকে ওই এলাকায় পাঠান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মেয়েটির সাথে কথা বলে তাকে ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে রাত ১২টা ১৫ মিনিটের দিকে হদ গ্রামের তার নানার বাড়ি নাজিম উদ্দিন সরদারের বাড়িতে যায়। সেখানে তার নানি ও খালু আবুল বাশারসহ স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে পৌঁছে দেওয়া হয়।
মাগুরায় সেচ্ছাসেবকদলের সভাপতির ১ম মৃত্যু বার্ষিকী পালিত
মাগুরা সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল কতৃক দোয়া ও আলোচনা সভা আয়োজন করেন ,উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও বতর্মান থানা বি এন পির আহবায়ক জনাব কুতুবউদ্দিন কুতুব ,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আমিনুল ইসলাম পিকুল,মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ:সভাপতি নূরল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাঁসু,সহ সভাপতি আবু সাঈদ,শ্রীপুর থানা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর মুন্সী,সহ সাধারণ সম্পাদক সানী,সহ সাধারণ সম্পাদক ডলার,অশ্রু,পলাশ,প্রভাব শালী সদস্য সাইফুল ইসলাম রানা,সকল ইউনিটের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।।
রামপালে অতিবৃষ্টি ও টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
রামপালের উজলকুড় ইউনিয়নের মীরাখালী এলাকায় টর্নেডোর আঘাতে ব্যাপার ক্ষয়ক্ষতি ও অতিবর্ষনে শত শত মৎস্যঘের ভেসে গেছে। রামপাল উপজেলা প্রশাসনের পক্ষথেকে নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঝড়ে কোন প্রাণহানীর খবর পাওয়া যায়নি।
উপজেলার প্রায় সকল এলাকায় খোঁজ নিচ্ছি নিয়ে জানাগেছে, মৌসুমি নিন্মলিখিত চাপের প্রভাবে গত মঙ্গলবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আতবৃষ্টির কারণে উপকূলীয় এ উপজেলার ৮৭৬ টি মাছের ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, এ দপ্তরের প্রতিনিধিদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে কারণ অতিবৃষ্টি এখনও পর্যন্ত হচ্ছে।
উপজেলার মীরাখালী গ্রামে বুধবার বিকাল সাড়ে ৪ টায় টর্নেডোর আঘাতে ব্যাপাক ক্ষতি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের মিরাখালি গ্রামে টানা বর্ষনের সময় প্রচন্ড ঝড়ে প্রায় ৪০ টির অধিক বড় আকারের গাছ উপড়ে গেছে। টিনের চালা উড়ে যাওয়া সহ বিধ্বস্ত হয়েছে প্রায় ২০ টির অধিক ঘরবাড়ি। বেশ কিছু গবাদি পশু ও হাস-মুরগি গাছ চাপা পড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে দূর্গতদের বিষয়ে ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। দূর্গতির এলাকা পরিদর্শনকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান তার সাথে ছিলেন। #
রূপসার শ্রীফলতলা ইউনিয়নে সালাম মূশের্দী সেবা সংঘের মাক্স বিতরণ
রূপসা প্রতিনিধিঃ
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট আওয়ামীলীগ কার্যালয়ে সকল শ্রেণীর মানুষের মাঝে মাক্স বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,
মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
করোনা শুরুর পর থেকেই মানুষকে সচেতন করা, অর্থ সংকটে থাকা মানুষকে সহায়তা করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুধু হত দরিদ্ররাই নয়, যারা নিম্ন মধ্যবিত্ত, বিপদে থাকলেও মানুষের কাছে চাইতে পারেন না, এমন মানুষদের পাশেও থেকে সহযোগিতা করে যাচ্ছি।
সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মাক্স বিতরণ অনুষ্টিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন
জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি সদস্য সাইদুর রহমান, শ্রীফলতলা ক্যাম্প ইনচার্জ সেকেন্দার আলী, হিরন আহমেদ হিরু,সিরাজ সরদার,
সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু,
শ্রমীক নেতা জামাল শেখ, কামাল হোসেন লেলিন,মান্নান ফকির, মহাসিন মোল্লা, শারাফাত হোসেন উজ্জল, নারগিজ বেগম, অঞ্জনা,মিনারা বেগম,রেশমা বেগম,হিরা বেগম,মাহফুজ রানা, খোকা হালদার,সেবা সংঘের সহকারী টিম লিডার,তরিকুল ইসলাম,খলিল, ছাত্রলীগের এস এম রিয়াজ, জাহিদুল, হৃদয় প্রমূখ।
মহেশপুরে স্বাস্থ্য বিধি না মেনেই গাদা গাদি করে রোগীদের ডাক্তার দেখানো হচ্ছে ॥ প্রশাসন নিশ্চুপ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
বাইরে থেকে যে কেউ দেখলে মনে হবে এটা কোন হাট বা বাজারের দৃশ্য,কিন্তু না এখানে বিভিন্ন এলাকা থেকে গর্ভবর্তী নারীরা এসেছেন ডাক্তার দেখাতে। সাথে আছেন নারীদের স্বামী-সন্তানরাও। তাই তো এতো ভীর। এখানে স্বাস্থ্য বিধি না মেনেই গাদা গাদি করে ডাক্তার দেখানো হচ্ছে। মহামারী করোনার মধ্যেও গাদা গাদির এদৃশ্য প্রায় দিনই ঘটে ঝিনাইদহের মহেশপুর কজেল বাসষ্ট্যান্ডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ভিতরে। এসব দেখলে মনে হয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিকের রয়েছে গভীর সক্ষতা।
তবে ডাক্তার দেখাতে আসা আখি খাতুন,নস্তী গ্রামের সপ্না খাতুন জানান, এখানে আমরা নিরুপাই হয়েই আসি ডাক্তার দেখাতে। কিন্তু ডাক্তার আমাদের দেখেই আগে এক ঝুড়ি বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা দিয়ে বসে থাকেন। তার পরও আমাদের কাছ থেকে বিভিন্ন পরীক্ষার জন্য দ্বীগুন হারে টাকা নেওয়া হচ্ছে।
তার পরও হয়েছে করোনার মধ্যেও স্বাস্থ্য বিধি না মেনেই গাদা গাদি করে রোগী দেখানোর অভিযোগ।
লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম জানান, ডাক্তার আসলে রোগীর চাপ একটু বেশী হয়। আমাদের কিছুই করার থাকেনা। তিনি আরো জানান, এখানে জ্বর,ঠান্ডা-কাশি, গর্ভবর্তী নারীরা আসেন ডাক্তার দেখাতে।
থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,মহামারী করোনার মধ্যে সব সময় স্বাস্থ্যবিধি মেনেই রোগীদেরকে ভিতরে বসাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই ডাক্তার দেখাতে হবে। কোন রকম গাদা গাদি বা অতিরিক্ত ভির করা যাবেনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, প্রতিটা ডায়াগনস্টিক সেন্টারের মালিকের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে দুরুন্ত বজায় রেখে রোগীদের ডাক্তার দেখাতে হবে। তা না হলে মালিকদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের মুঠো ফোনে কয়েকবার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মহেশপুরে আওয়ামীলীগ নেতা ও পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গত মঙ্গলবার রাতে ঢাকায় সিকিৎসাধীন অবস্থায় হৃদরেগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি………… রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো (৭১) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,ছেলে,মেয়েসহ অসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মিজানুর রহমান শ্যামকুড় ইউনিয়নের তালসার গ্রামের তমিজ উদ্দীন বিশ্বসে ছেলে।
এদিকে গতকাল বুধবার সকালে তালসার গ্রামের মাঠে মিজানুর রহমানের যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
যানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা পরিষদ সদস্য এম এ আসাদ,খবির উদ্দীন,শেখ হাসেম আলী,শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লা হক,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলম মৃধা,স্বরুপপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃ বৃন্দ।
পরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলী গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদের ও পাতিবিলা গ্রামের যুবলীগ নেতা রনির কবর জিয়াতর করেন।
কেশবপুরে আশানুরূপ ফলন হওয়ায় সপ্ন দেখছেন পাট চাষীরা
আলমগীর হোসেন, কেশবপুর
বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমে এ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। গতবছর দাম ভালো পাওয়ায় এবার লক্ষ্য মাত্রার থেকে ৭শ’ হেক্টর জমিতে বেশি হয়েছে পাটের আবাদ। যশোরের কেশবপুরে সোনালি আঁশ পাট চাষে ভালো ফলন হওয়ায় স্বপ্ন দেখছেন চাষীরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন বলেন, কেশবপুরে ৪ হাজার ৮শ’ হেক্টর জমিতে চলতি বছর পাটের আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ১শ’ হেক্টর। গতবছর এ উপজেলায় পাট আবাদ হয়েছিল ৪ হাজার ১শ’ হেক্টর জমিতে। এবার রবি-১ জাতের লাল রঙের পাটের আবাদ বেশি করেছেন চাষীরা। এর মধ্যে ত্রিমোহিনী,সাতবাড়িয়া, মজিদপুর ,সাগরদাঁড়ি ও কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামে পাটের আবাদ বেশি হয়েছে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় ক্ষেত থেকে পাট কাটা শুরু করেছেন কৃষকেরা। পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় খাল-বিলে পানি থাকায় পাট জাগ দিতে চাষীদের অসুবিধা হবে না।
উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামের কৃষক মশিয়ার রহমান জানান, ‘গতবছর বাজারে পাটের দাম বেশি দেখে এবার প্রথমবার ১ বিঘা ৬ কাটা জমিতে বীজ বুনেছিলাম। ভালো ফলন হওয়ায় খেতে ২০ থেকে ২২ মণ পাট হতে পারে বলে আশা করছি। আগামী সপ্তাহে খেতের পাট কাটবো। পাট আবাদ করতে এ পর্যন্ত ১২ হাজার ৭শ’ টাকা খরচ হয়েছে। প্রতি মণ পাট ৩ হাজার টাকা করে বিক্রি করতে পারলে ভালোই লাভবান হবেন বলে জানান।
উপজেলার ভালুকঘর গ্রামের কৃষক আব্দুল হামিদ বলেন, ‘বিলে ৪ বিষা জমিতে লাগানো পাট সোমবার থেকে কাটা শুরু করেছি। ক্ষেতে পাটের আবাদ ভালো হওয়ায় দাম আগের মতো থাকলে ভালোই লাভ হবে এবার।’ একই গ্রামের কৃষক আহাদ মোল্যা জানান, ‘গতবছর কুষ্টা (পাট) বেচে ভালোই লাভ করেছি। এ আশায় এইবার ৪ বিঘা জমিতে লাগাইছি।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, পাটের বাজারমূল্য বেশি হওয়ায় এ উপজেলার চাষীরা পাট আবাদে ঝুঁকেছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে পাটের বাম্পার ফলন হয়েছে। বিগত বছরের ন্যায় এবারও আশা করছি চাষীরা পাট বিক্রি করে ভালো দাম পাবেন। সোনালী আঁশের সুদিন ফিরতেছে।
খুবি’র সহকারী রেজিস্ট্রার ও বন্ধনের সাধারণ সম্পাদকের মামার ইন্তেকালে খুবি বন্ধনের শোক প্রকাশ।
খবর বিজ্ঞপ্তি
খুবি’র সহকারী রেজিস্ট্রার ও বন্ধনের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর মামা বিশিষ্ট সমাজ সেবক জনাব কেরামত আলী শেখ ওরফে কিনু মাতব্বর (৮২) আজ দুপুর ২.০০ ঘটিকার সময় বার্ধ্যক্য জনিত কারণে নিজ বাস ভবন ডুমুরিয়া মাগুরাঘোনা গ্রামে ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি…………রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সংগঠন “বন্ধন” এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন – শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ সাইফুল আলম বাদশাহ, মোঃ আনিসুর রহমান, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, লাভলী খাতুন, সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি এস, এম শাকীল রহমান, মোঃ আতিয়ার রহমান, সৈয়দ মিজানুর রহমান, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, আবু খালিদ, মোঃ আব্দুর রহমান (অ:হি:), মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান খান মুকুল, মোঃ সফিকুর রহমান, সরদার ই¯্রাফিল হোসেন, মোঃ ইকবাল হোসেন, এস আতিকুর রহমান, শেখ আকতার হোসেন, মোঃ সোহাগ মোল্লা, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, মাওঃ গোলজার হোসেন, কাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, লায়লা রুমঝুম, রোকেয়া পারভীন, শমীমা সুলতানা, হারুনর রশিদ খান, মোঃ আবুল কালাম প্রমুখ।











































