Home আঞ্চলিক করোনার মৃতদেহ দাফনের সেবায় যেন তাদের কাজ

করোনার মৃতদেহ দাফনের সেবায় যেন তাদের কাজ

60

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

মহামারী করোনার থাবা বিশ্বব্যাপি। লাগাতর লকডাউনে অর্থনৈতিক অবস্থাতেও ছাপ পড়েছে সকল দেশে। বাংলাদেশও এর বাইরে নয়। এখানেও দিনের পর দিন আক্রান্তের সাথে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। মহামারী করোনায় বুকের ধন সন্তান আক্রান্ত হলে নিজে বাঁচতে ভয়ে থাকছেন মা-বাবা। অনেক ক্ষেত্রে আক্রান্ত বাবা মায়ের ধারে কাছেও যাচ্ছে না সন্তান। স্ত্রী যেতে চাচ্ছেন না আক্রান্ত স্বামীর পাশে। নিজে নিরাপদে থাকতে স্বামীর ব্যাপারটাও অনুরুপ। একইভাবে আত্বীয় স্বজনরাও এড়িয়ে থাকছেন। আবার আক্রান্ত ও মৃত ব্যক্তির সীমানায়ও যাচ্ছেন না অজানা আতঙ্কে। মারা গেলেও দাফন কাফনে লোকের তেমন সাড়া মিলছে না। অথচ আপন জন হারিয়ে দুর থেকে সকলেই চোখের পানি ফেলছেন। করছেন আহাজারীও। কিন্ত সরকারীভাবে আতঙ্কিত না হয়ে সচেতন হতে বললেও নিজের রক্ষার্থে মানুষের মধ্যে এমনটি লক্ষ্য করা যাচ্ছে। কেউ বলছেন বাড়তি সচেতনার জন্য এমনটি হচ্ছে। আসলে যে যেমন বুঝছেন সে তেমনিই করছেন। অসুস্থতায় চরম মুহুর্তে আপনজন কাছে থাকবে না এমন কষ্টদায়ক কথাটি ভাবাও যায়না। মরদেহটির এড়িয়ে যেতে দেখা গেছে অনেকের। এমন অবস্থায় ঝিনাইদহ কালীগঞ্জের ইমাম পরিষদ করছেন মহৎকাজ। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন এমন খবর পেলেই তাদের সমস্যরা ছুটে গিয়ে নিজেরাই জানাযাসহ দাফন কাফনের ব্যবস্থা করছেন। এমনটি দেখে সকলেরই প্রশংসায় ভাসছেন তারা।

সাধারন মানুষের ভাষ্য, করোনার শুরু থেকেই একের পর এক মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফন করে চলেছেন ৭ সদস্যের আলেম সমাজের একদল মানবতার প্রেমিক। তাদের সদস্যরা জানান,পেশায় তারা কেউ মসজিদের খতিব, কেউ আবার মাদ্রাসা শিক্ষক। এ পর্ষন্ত তারা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে ২৩ জন করোনায় মারা যাওয়া মানুষের দাফন কাফন সম্পন্ন করেছেন। কোন সরকারী সহায়তা ছাড়াই নিজেরদের অর্থায়নে এমন মহৎ কাজে এগিয়ে আসা ওই কমিটির সদস্যরা মানবতার সেবায় এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

করোনার শুরুর পর এমনও দেখা গেছে, মৃত মা বাবাকে ফেলেও পালিয়েছে অনেক সন্তান। আর আত্বীয় স্বজননেরা তো অনেকেই লাশই দেখতে আসেননি। এমন অবস্থায় যখন মানবতার পচন ধরেছিল, ঠিক সেই কঠিন মুহুর্ত্বেই এগিয়ে আসেন আলেম সমাজের একদল সেচ্ছাসেবী মানুষ। সে সময়ে তাদের ৭ জন মিলে করেছিলেন করোনায় মৃত্যুদেহ দাফন কাফন কমিটি। নিজেদের অর্থায়নে দিনে রাতে করে চলেছেন মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজ। ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন কালীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব, গনমাধ্যমকর্মী মাওঃ রুহুল আমিন সৌরভ। গ্রুপের অন সদস্যরা হলেন, আড়পাড়া নতুন বাজার জামে মসজিদের খতিব হাফেজ হেদায়েত উল্লাহ, বলিদাপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক ফারুক নোমানী, সিংদহ জামে মসজিদের খতিব মাওঃ আতাউর রহমান, বারবাজার কওমি মাদ্রাসার শিক্ষক মাওঃ ইয়াসিন, সাওতুলহেরা হাফেজি মাদ্রাসার শিক্ষক হাফেজ আসাদ ও সেচ্ছাসেবক যুবক হাবিবুর রহমান ময়না।

বর্তমানে মহামারি করোনারোধে মানুষকে সচেতন করতে আগে থেকে ভ’মিকা পালন করছেন স্থানীয় প্রশাসন,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধি,মিডিয়াকর্মি, ধর্মীয় নেতা,বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন,এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

করোনাতে মৃত ব্যক্তিদের লাশ যখন কেউই স্পর্শ করতে চায়নি তখন থেকে ভয়কে জয় করে মৃত ব্যক্তির গোসল, কাফন পরিধান ও জানাজা নামাজ পড়ানোসহ কবর খননের পর দাফন করে আসছেন।

করোনায় মৃত্যু দাফন কাফন কমিটির প্রধান কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মাওঃ রুহুল আমিন সৌরভ জানান, ২০২০ সালের এপ্রিলে তারা এ কমিটি গঠন করেন। এরপর ইসলামী ফাউন্ডেশন এর সহায়তায় জেলা সির্ভিল সার্জন অফিস থেকে মৃতদেহ দাফন কাফনে ট্রেনিং নিয়েছিলেন। তিনি জানান, একটি মৃতদেহের দাফন কাফনে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোভসসহ নানান উপকরন ক্রয়ে প্রায় ১৫ শত টাকা খরচ হয়। স্বেচ্ছাশ্রমে কাজ করা তাদের গ্রুপের ৭ জন সদস্য এ খরচ বহন করে আসছেন। তবে, মাঝে মধ্যে কিছু দানশীল ব্যক্তিও সহায়তা করছেন। তিনি জানান, করোনা শুরুর পর কিছুদিন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে কিছু পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হতো। কিন্তু এ বছরে তারা কোন সহযোগিতা পাননি। এ উপজেলার ২১ টি ও অন্য উপজেলার আরো ২ টিসহ এ পর্সন্ত মোট ২৩ জনের মৃতদেহের কাফন দাফনের ব্যবস্থা করেছেন। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান মাঝে মাঝে তাদের সাথে থাকেন। এছাড়াও এ কাজে প্রথমদিকে কয়েকটি দাফনে পুলিশ ফোর্স সাথে থাকলেও এখন আর তারাও থাকেন না বলে জানান।

করোনা মৃতদেহের দাফনে করতে গিয়ে কিছু সমস্যার কথা তুলে ধরেন কমিটির প্রধান মাও.রুহুল আমিন সৌরভ জানান, ২০২০ সালে প্রথম দিকে গ্রামের কিছু মানুষেরা খাটিয়া ও কবর খননের কোদাল দিতেও অসহযোগিতা করতেন। বর্তমানে এমন আচরন আর কেউ করেন না। বরং কিছু মানুষ এখন এগিয়ে এসেও তাদের কাজে সহযোগিতা করছেন।

তিনি তাদের নিজেদের অবস্থান তুলে ধরে জানান, এ কমিটির সদস্যরা কেউই বিত্তশালী নন। সবাই সামান্য বেতনের মসজিদের খতিব ও মাদ্রাসায় শিক্ষকতা করেন। এর মধ্যেই নিজেদের অর্থেই যানবাহন তেল  ও উপকরন সামগ্রী কিনে খরচ করে আসছেন। বর্তমানে মাঝে মাঝে কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের থেকে পিপিইস মাকস পেয়ে থাকেন। তিনি জানান, এসব খরচ বহন করতে গিয়ে ইতিমধ্যে বাজারের একটি দোকানে প্রায় ৩ হাজার টাকা দেনাও হয়েছেন। এছাড়াও দাফনে বের হয়ে অনেক সময়ে তাদেরকে খাবারের কষ্ট পোহাতে হয়। এমনকি পর পর মৃতদেহ দাফন কাজে ব্যস্ত হয়ে পড়লে অনেক সময় নিজেদের পরিবারের বাজার পর্যন্তও করতে পারেন না। তবুও কোন ক্ষোভ নেই তাদের।

তিনি আরো বলেন, ২/৩ দিন আগে তাদের কমিটির কিছু সদস্যই করোনা টিকা গ্রহন করেছেন। এর আগে নিজেদের জীবনের কথা না ভেবেই করোনার শুরু থেকে এ পর্যন্ত দাফনের কাজ করে আসছেন। তাদের কমিটিতে প্রথম দিকে হাফেজ শাহজালাল, মেহেদি হাসান ও মাহফুজুর রহমান নামে আরো তিনজন হাফেজ কাজ করত। কিন্তু আর্থিক অনটনে পড়ে ওই তিন জন এখন আর এ কাজে আসেন না। এত সমস্যাদির পরেও তারা সমাজের এমন মহৎ কাজে অংশ নিতে পারায় নিজেরা ভাগ্যবান বলে অভিমত ব্যক্ত করেন।

দাফন কাফন কমিটিকে সরকারী সহায়তার বিষয়ে জানতে ইসলামী ফাউন্ডেশনের কালীগঞ্জ ফিল্ড সুপারভাইজার মনিরুজ্জামান জানান ওই কমিটির জন্য তাদের ফাউন্ডেশন থেকে কোন বরাদ্ধ দেওয়া হয়না। তবে প্রথম দিকে

কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, তিনি এ উপজেলাতে সদ্য যোগদান করেছেন। সরকারী বরাদ্ধ সহায়তার তালিকায় করোনা দাফন কাফন কমিটির নাম আছে কিনা তা তার জানা নেই। তিনি জানান, করোনা মৃতদেহ দাফনকারীরা সেচ্ছাশ্রমে একটি মহৎ করছেন। তাদের কাজের খরচে অবশ্যই সহায়তা পাওয়া উচিত। তাদেরকে সহায়তা দেবার বিষয়ে আগে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তার খোজ খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবেন বলে যোগ করেন তিনি।