Home আঞ্চলিক কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত

কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালিত

47

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি, লবণ পানিতে চিংড়িচাষ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত কৃষক নেতা কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মৃত্যুবার্ষিকী আজ বুধবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় দলের খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অচিন্ত্য বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময়ে দলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেনÑদলের কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুব নেতা ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ। নেতৃবৃন্দ কমরেড অচিন্ত্য বিশ্বাসের জীবন-কর্ম তুলে ধরে বলেন, একজন সাম্যবাদী নেতা হিসেবে তাঁর মার্কসবাদ ও আনুষঙ্গিক বিষয়ের উপর পড়াশুনা ছিল অগাধ। সুবক্তা হিসেবে মানুষকে আকৃষ্ট করার সম্মোহনী শক্তিও ছিল উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে অনেক কিছু অর্জনের সম্ভাবনা থাকলেও সবকিছু ত্যাগ করে তিনি নিজেকে ন্যস্ত করেছিলেন মানবমুক্তির লড়াইয়ে। মার্কসবাদের উপর বিশ্বাস এবং মানুষের প্রতি ভালবাসা দু’টি ছিল তাঁর মধ্যে সমানতালে। আজকের দিনে রাজনৈতিক দেউলিয়ত্বের এ চরম সংকটময় মুহূর্তে কমরেড অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের মত ত্যাগী বিচক্ষণ প-িত রাজনীতিবিদের প্রয়োজনীয়তা অপরিহার্য। খুলনার জেলার দাকোপ-বটিয়াঘাটা উপজেলাসহ বিভিন্ন স্থানে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়।