আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি ।।
যশোরের কেশবপুরে মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ঘোষিত লকডাউনের বিধিনিষেধ না মেনে চলায় রোববার ব্যবসায়ী ও পথচারীসহ ৩১ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্যকারী ব্যক্তিদের অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার হতে
রোববার পর্যন্ত পৃথক পৃথকভাবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। বিধিনিষেধ না মানায় ৩দিনে ১৮টি মামলার বিপরীতে ৩১ হাজার ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে কানাই নন্দীকে ২ হাজার টাকা, রবিউল ইসলামকে ১ হাজার টাকা, আব্দুল লতিফকে ১ হাজার টাকা, মহিদুল ইসলামকে ১ হাজার টাকা, আব্দুর রশিদকে ৫শ টাকা, কেষ্টপদ বিশ্বাসকে ৫শ টাকা, সাগর হোসেনকে ২শ টাকা ও নাদিম মাহমুদকে ২শ টাকা, রাজ কুমার ঘোষকে ১ হাজার টাকা, মালেককে ২শ টাকা, শহিদুল ইসলামকে ২শ টাকা, নয়ন রায়কে ২শ টাকা, কলাগাছি এলাকার মহিউদ্দীনকে ২ হাজার টাকা, রায়হানকে ৫শ টাকা, জিল্লুর রহমানকে ১ হাজার, কেশবপুর শহরের গার্মেন্টস পট্টির আব্দুল হালিমকে ৫ হাজার, ভান্ডারখোলার সামিউল ইসলামকে ৫ হাজার ও আলতাপোলের আব্দুল আহাদকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
কেশবপুরে ও এম এস এর চাল ও আটা বিক্রয় উদ্বোধন
কেশবপুরে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাল ও আটা বিক্রয় উদ্বোধন করা হয়েছে। রোববার শহরের চারআনি বাজারের ডিলার ওয়াহিদুজ্জামান বিশ্বাসের প্রতিষ্ঠানে এই কার্যক্রমের উদ্ধোধন করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য ইন্সপেক্টর রকিবুল ইসলাম। করোনা মহামারির কারণে নি¤œমধ্যবিত্ত, নি¤œবিত্ত ও শ্রমহারা খেটে খাওয়া মানুষ এই সুবিধাগুলো পাবেন।
রোববার থেকে বাজারদরের অর্ধেক মূল্যে ওএমএসের চাল (৩০ টাকা কেজি) ও আটা (১৮ টাকা কেজি) বিক্রয় শুরু হয়েছে। আলতাপোলের মুক্তা ও আলেয়া, বাজিতপুরে নিত্য দাশ ও নরেন দাশ বলেন চারআনি বাজার থেকে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা নিলাম। এতে করে আমাদের মতন মানুষেরা খুব খুশি। সরকারের এই চাল ও আটা বিক্রয় কার্যক্রম যেন চলমান থাকে।











































