Home আঞ্চলিক ফকিরহাটে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই-ফ্লো নেজাল ক্যানোলা স্থাপন

ফকিরহাটে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই-ফ্লো নেজাল ক্যানোলা স্থাপন

8

ফকিরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই-ফ্লো নেজাল ক্যানোলা স্থাপন প্রকল্পের উদ্বোধন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, ডা. শাহরিয়ার শামিম, ইউডিএফ দিপংকর কুমার মল্লিক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমূখ। এসময় জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান, বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে উপজেলার ৯টি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের জন্য দুইশত পিপি প্রদান করেন। পরে সদ্য সড়ক দুর্ঘটনায় নিহত তিন পরিবারের মাঝে ২০হাজার টাকা করে প্রদান করেন।

ফকিরহাটে গলাই ওড়না পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা

বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক কলহের জের ধরে ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ডালিম বেগম (৩৮) নামের এক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে। স্থানীয়রা জানান, কামটা গ্রামের মফিজ শেখের স্ত্রী ডালিম বেগমকে বিভিন্ন সময়ে কারনে বা অকারনে তার স্বামী বিভিন্ন ভাবে শারিরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে এদিন সে আহত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।