Home আঞ্চলিক ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি

7

বেনাপোল প্রতিনিধি ।।

টানা চারদিন ঈদের ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।

গত মংগলবার থেকে শুক্রবার ৪দিন ঈদের ছুটিতে বন্ধ ছিল আমদানি রফতানি বানিজ্য। সকাল থেকে বিকেলে পর্যন্ত ১৭৫ ট্রাক পন্য আমদানি হয়েছে আর বাংলাদেশ থেকে  ৩০ ট্রাক পণ্য রফতানি হয়েছে। আমদানি পন্য দ্রুত বন্দরে আনলোডের জন্য ২ হাজার শ্রমিক বন্দরে যোগ দিয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল বলেন, ঈদের ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে আমাদনি রফতানি বন্ধ থাকলেও শুধুমাত্র অক্সিজেন ছাড়া অন্য কোন পণ্য আমদানি হয়নি। ছুটি শেষে আজ শনিবার থেকে পুনরায়  শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। বন্দর থেকে ব্যবসায়ীরা যাতে দ্রুত পন্য খালাশ করতে পারেন সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সকলকে ।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ঈদের ছুটিতে জরুরি অক্সিজেন ছাড়া অন্য কোন পন্য আমদানি হয়নি। শনিবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি রফতানি বানিজ্য। কাস্টমস খোলা রয়েছে। অধিকাংশ কর্মকর্তা কর্মচ্রাীরা কাজে যোগদান করেছে। করোনাকালীন সময়ে অর্থনীতি সচল রাখতেস্বাস্থ্যবিধি মেনে বন্ধের দিনও কাস্টমস হাউজ খোলা রাখা হয়।

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪৫০-৫০০শ ট্রাক পন্য আমদানি হয় প্রতিদিন। প্রতিদিন বাংলাদেশ থেকে ২০০ থেকে ২৫০ ট্রাক পন্য রফতানি হয় ভারতে। প্রতিদিনি সরকারের রাজস্ব আয় হয় ২০ থেকে ৩০ কোটি টাকা।